04/27/2026
আফগানিস্তান ও পাকিস্তানের পশতুন জাতি তথা পাঠানদেরকে ইহুদিদের 'Lost Tribes of Israel' অর্থাৎ হারিয়ে যাওয়া ইসরায়েলি গোত্রের বংশধর বলে মনে করা হয়।। অনেকে ইতিহাস, ধর্মীয় কাহিনি আর কিছু সাংস্কৃতিক মিল দেখে এই দাবি তুলেছেন।
খ্রিস্টপূর্ব অষ্টম শতকে অ্যাসিরীয় আক্রমণের সময় ততকালীন ইসরায়েল রাষ্ট্রের দশটি গোত্রকে নির্বাসিত করা হয়েছিল যাকে বলা হয় 'Assyrian exile of Israel', পরে এই গোত্রগুলো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে ও হারিয়ে যায় , আর তার একটি অংশ নাকি মধ্য ও দক্ষিণ এশিয়ার দিকে গিয়ে বসতি গড়ে—যেখান থেকে আফগানিস্তান ও আশপাশের এলাকায় পশতুনদের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়।
মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলের লেখক Nimat Allah al-Harawi তাঁর বইতে বলেন, 'আফগানদের পূর্বপুরুষ 'Afghana' নামক এক ব্যক্তি যিনি সুলেমান আঃ এর মিলিটারি চীফ ছিলেন। এরপর ইসরায়েলীদের উপর আক্রমণ ঘটলে আফগানার বংশধররা আফগানিস্তানের ঘোর অঞ্চলে বসতি গড়ে, এবং সেখান থেকেই পশতুনদের উৎপত্তি।'[1]
প্রাচ্যবিদ H. W. Bellew এবিষয়ে মোটামুটি একই কথা লিখেছেন,-
“.....at some subsequent period, emigrated eastward into the mountainous country of Ghor, where they were called by the neighbouring peoples "Banı Afghan" and "Bani Israíl," or children of Afghan and children of Israel In corroboration of this we have the testimony of the pro-phet Esdias to the effect that the ten tubes of Israel, who were carried into captivity, subsequently escaped and found refuge in the country of Aisareth, which is supposed to be identical with the Hazarah country of the present day, and of which Ghor forms a part.”[2]
তবে আধুনিক জেনেটিক গবেষণায় পশতুন জনগোষ্ঠীর মধ্যে কোনো স্পষ্ট ইসরায়েলি বা মধ্যপ্রাচ্যীয় 'Lost Tribes' সম্পর্কিত কোনকিছু পাওয়া যায়নি।[3] অর্থাৎ direct descent from Israel’s lost tribes প্রমাণিত নয়।
কিছু শীর্ষস্থানীয় ইসরায়েলি নৃবিজ্ঞানী বিশ্বাস করেন যে, বিশ্বের যে সমস্ত গোষ্ঠী ১০টি হারিয়ে যাওয়া গোত্রের সাথে নিজেদের যোগসূত্রের দাবি করে, তাদের মধ্যে পশতুন বা পাঠানদের দাবিই সবচেয়ে জোরালো। আর আশ্চর্যজনকভাবে, আফগানিস্তানের তালেবান আন্দোলন পশতুনদের থেকেই উদ্ভূত হয়েছে। এদিকে পশতুনরা নিজেরাও মাঝে মাঝে তাদের ইসরায়েলি যোগসূত্রের কথা বলে।[4]
জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানী ও গবেষক শালভা ওয়েল বলেন,- “Of all the groups, there is more convincing evidence about the Pathans than anybody else, but the Pathans are the ones who would reject Israel most ferociously. That is the sweet irony”
ইউসুফজাই, যার অর্থ 'ইউসুফের পুত্র'; এবং 'আফ্রিদি', যা অনেকের মতে ইফরাইমের বংশধর। বলা হয়ে থাকে যে, তাদের কিছু রীতিনীতি ও প্রথা ইহুদি ঐতিহ্যের অনুরূপ: যেমন সাব্বাথে মোমবাতি জ্বালানো, নির্দিষ্ট কিছু খাবার খাওয়া থেকে বিরত থাকা, বিবাহ অনুষ্ঠানে শামিয়ানা ব্যবহার করা এবং পোশাকের ক্ষেত্রেও কিছু সাদৃশ্য রয়েছে। ইহুদি পণ্ডিত Rabbi Michael Skobac এবিষয়ে তুলনামূলক আলোচনা করেছেন। [5] এই আলোচনা কতটুকু সঠিক সেটা বিতর্কের বিষয়।
লখনউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ নভরস আফ্রিদি হলেন আফ্রিদি গোত্রের একজন পশতুন। তিনি বিশ্বাস করেন যে এই বংশধারা প্রাচীন ইফরাইম গোত্রের সাথে সম্পর্কিত। নভরস আফ্রিদি বলেন, -“পাঠান বা পশতুনরাই বিশ্বের একমাত্র জনগোষ্ঠী, যাদের ইসরায়েলের হারানো গোত্রগুলোর বংশধর হওয়ার সম্ভাব্য বিষয়টি দশম শতাব্দী থেকে বর্তমান পর্যন্ত ইহুদি, খ্রিস্টান ও মুসলিম ধার্মিক ও ধর্মনিরপেক্ষ উভয় ধরনের পণ্ডিতদের লেখা অসংখ্য গ্রন্থে উল্লেখ পাওয়া যায়।”[6]
তবে ডিএনএ গবেষণা কোন প্রমাণ পাওয়া যায়নি।
________________
সোর্স:
1. The Tarikh-I- Khan Jahani Wa Makhzan-i-Afghani, Khwajah Ni'mat Allah. Edited by S. M. Imam Al-din, voll 1, Asiatic Society of Pakistan.Dacca 1960, pp 53.
2. The Races of Afghanistan, H. W. Bellew, Thacker Spink And Co. Calcutta. 1880, pp 15.
3. Are Pashtuns the Lost Tribe of Israel?, 16 February 2023, Version 7, Cambridge University Press & Assessment
4.https://youtube.com/shorts/AfiYdpryc2U?si=heoky6qm5B--nGyf
https://youtu.be/QCI9o04VOl4?si=mspIvMclnEGNBjGA
5.https://youtu.be/vAJ7KZC8LOE?si=1Nf36sN6o4-MigC9
6.https://youtube.com/shorts/QVXnsAd3CPU?si=b_f-n5QefUa59nMS