M.Yasin

M.Yasin M Yasin

15/06/2023
ধ্রুবতারা সমাজ কল্যাণ ফাউন্ডেশন শুভেচ্ছা বার্তা প্রতিবছরের মতো আবারও এসেছে ঈদুল ফিতর। মুসলমানদের সবচেয়ে বড় আনন্দ-উৎসব। দ...
20/04/2023

ধ্রুবতারা সমাজ কল্যাণ ফাউন্ডেশন
শুভেচ্ছা বার্তা

প্রতিবছরের মতো আবারও এসেছে ঈদুল ফিতর। মুসলমানদের সবচেয়ে বড় আনন্দ-উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এসেছে খুশির এই উপলক্ষটি। ঘরে ঘরে, জনে জনে আনন্দ ও খুশির বার্তা বয়ে এনেছে এই ঈদ। দিনটি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ধনী-গরিব নির্বিশেষে সকলকে এক কাতারে শামিল করার চেতনায় উজ্জীবিত করে। কল্যাণের পথে ত্যাগ ও তিতিক্ষার মূলমন্ত্রে দীক্ষিত করে। ঈদের নামাজের ভেতর দিয়ে ঈদুল ফিতর উদযাপন করা হয়। ধনী-গরিব সবাই এই দিন মেতে ওঠে আনন্দ-উৎসবে। ধ্রুবতারা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাথে সকল মানবিক সকল সদস্য ও শোভা কাঙ্ক্ষীদের দেশ ও প্রবাসের সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা “ঈদ মোবারক”।

ধ্রুবতারা সমাজ কল্যাণ ফাউন্ডেশন।
বাসার , ফরিদগঞ্জ, চাঁদপুর

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু, ধ্রুবতারা সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর সকল স্তরের সদস্যদের কে জানাই রমজানে...
26/03/2023

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু,
ধ্রুবতারা সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর সকল স্তরের সদস্যদের কে জানাই রমজানের শুভেচ্ছা ও রমজানুল মোবারক। আমরা প্রতি বছরের ন্যায় এ বছরও ইফতার সামগ্রী বিতরণ করার কার্যক্রম সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ।
আমাদের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী কোন অনুষ্ঠান না করে রাতের আধারে তাদের বাড়িতে গিয়ে পৌঁছিয়ে দেই। আমাদের এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনায় প্রথমত শুকরিয়া জানাই মহান রাব্বুলামিনের কাছে, সেই সাথে যে সমস্ত ভাইয়েরা প্রত্যক্ষ-পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই প্রবাসী কমিটির সকল স্তরে সদস্যদেরকে যাদের সহযোগিতায় আজকে আমাদের এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তাদের কষ্টার্জিত অর্থে আমাদের ধ্রুবতারা সমাজ কল্যাণ ফাউন্ডেশন আমাদের এলাকার বিভিন্ন স্তরের মানুষদেরকে সহযোগিতার মাধ্যমে সামাজিক ও আর্থিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই সাথে আমাদের সাধারন সম্পাদককেও অনেক অনেক ধন্যবাদ যিনি মাঠ পর্যায়ে বাস্তবায়নে অনেক কষ্ট করছেন।
পরিশেষে আমাদের সবাই সবার জন্য দোয়া করি এবং ধ্রুবতারাকে সামনে এগিয়ে নিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করার দৃঢ় অঙ্গীকার করি।

মোঃ ইয়াসিন আলম
সিঃ যুগ্ন সাধারণ সম্পাদক, প্রবাসী শাখা ,ধ্রুবতারা সমাজ কল্যাণ ফাউন্ডেশন ।

Address

Manama

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.Yasin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share