24/09/2026
নোটিশ (ডিপ্লোমা ক্লাস শুরু)
এত দ্বারা অত্র প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ৩০/০৯/২০২৬ খ্রি. রোজ বুধ বার হতে ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের ক্লাস শুরু হবে। সেই লক্ষ্যে নিম্নে বর্নিত শর্তাবলী অনুসরন সাবার জন্য বাধ্যতামূলক-
শর্ত-১: ক্লাসে কলেজ ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক। ইউনিফর্ম ব্যাতীত ক্লাসের অনুমতি নেই।
শর্ত-২: ক্লাস শুরু হবে সকাল ৯.০০ ঘটিকা হতে। শিক্ষার্থীদেরকে ক্লাস শুরুর ০৫ মিনিট পূর্বেই ক্লাসে প্রবেশ করতে হবে। যৌক্তিক কারন দর্শানে সাপেক্ষে ৯.০০ ঘটিকা এর পরও ক্লাসে প্রবেশ করতে পারবে, অন্যথায় ক্লাস শুরুর পর প্রবেশের অনুমতি থাকবে না {৯.০০ ঘটিকা এর পর নীচ তলার প্রবেশপথ বন্ধ থাকবে}।
শর্ত-৩: ক্লাস চলাকালীন সময়ে মার্জিত চুল থাকতে হবে, হাতের নখ পরিমিত আকারে রাখতে হবে, ছেলেদের হাতের দৃষ্টিকটু ব্রেসলেট/ট্যাটু করা যাবে না।
শর্ত-৪: যথা সময়ে ক্লাস রুটিন প্রকাশ করা হবে। রুটিন মোতাবেক প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং প্রতিদিনের পড়াশুনা প্রতিদিনই শেষ করতে হবে।
শর্ত-৫: উপযুক্ত কারন ব্যাতীত ০১ দিন ক্লাসে অনুপস্থিতির জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা হারে বাধ্যতামূলকভাবে জরিমানা প্রদান করতে হবে।
শর্ত-৬: নিয়মিতভাবে কলেজের সেমিষ্টার ফি/বকেয়া (যদি থাকে) পরিশোধ করতে হবে।
শর্ত-৭: ৩য়, ৪র্থ পর্বের ক্লাস শুরু হবে সকাল ৯.০০ ঘটিকা থেকে এবং ৬ষ্ঠ পর্বের ক্লাস শুরু হবে দুপুর ২.০০ ঘটিকা থেকে ।
আদেশক্রমে
কলেজ কর্তৃপক্ষ