01/10/2024
জামায়াত শিবিরের ভাইরা মন দিয়ে শুনেন! ( এক)
দাঈ ভাইদের বক্তব্যে ধীরতা, মিষ্টতা থাকতে হবে। প্রতি প্রক্ষকে শ্রবন করার ধৈর্য্য শক্তি থাকতে হবে। অন্যের কথা শুনতে হবে বেশি, বলতে হবে কম। অল্প বাক্যে দাওয়াত দিতে হবে যাতে স্রোতা আপনার বক্তব্য নিয়ে রীতিমতো গবেষনা করার দরকার মনে করবে। তার মনোরাজ্যে ঝড় উঠবে, ভাবনার ডানাগুলো সক্রিয় হবে। আপনার বক্তব্য তাকে প্রতিমহূর্তে মানসিকভাবে বেত্রাঘাত করবে। প্রতিটি কাজের শুরুতে এবং শেষে তাকে আপনার বক্তব্য এবং আপনার চাহুনী, মিষ্টভাষী ঠোটগুলোর কথা মনে করাতে থাকবে।
সর্বশ্রেনীর মানুষের সাথে মিশে যাওয়ার আন্তরিক অভ্যাস গড়ে তুলতে হবে। মসজিদগুলো ঝাড়ু, মোছার কাজগুলো খাদেমের সাথে আমাদের জনশক্তির রুটিনের বিষয় হওয়া উচিত। বিষয়টি যেনো এমন না হয় দাওয়াতী কাজে বের হয়েছি বলেই আমি এখন শ্বান্ত, দৃঢ়, আন্তরিক, চরিত্র ফেরেস্তার মতো। বরং এটাকে চরিত্রের ভিতরে নিতে হবে, মজ্জাগত অভ্যাস বানাতে হবে। কেউ যদি লোকদের সাথে মিশতে ইতস্ত করে বা তার তুলনায় নিজেকে কিছুটা উচ্চ মনে করে তাহলে ধরে নিবেন তার ভিতরে দাঈ চরিত্র নেই। তার দ্বারা উম্মাহর কোনো কল্যাণ নেই। সংগঠনে জনশক্তি বৃদ্ধি নয়, ক্ষতির কারণ হবেন তিনি। এরকম রোকনও আমি দেখেছি। শিক্ষক, ব্যাংকার, সরাকরী উচ্চপদস্থ কর্মকর্তা হওয়াতে তাদের যেনো ভাবই আলাদা। লোকাল লোকদের সাথে তাদের চলাফেরায় 100px মার্জিন থাকে সব সময়। আল্লাহ জানে তাদের রোকন শপথ কে দিয়েছে।
কেবলমাত্র ইয়ানত, রিপোর্টে উল্লেখিত সময় দেওয়ার ওপরে ব্যসিস করে রোকন বানানোর এই তরিকায় আমুল পরিবর্তন আনার জন্য আমি আমার কেন্দ্রিয় দায়িত্বশীলদের কয়েকবার বলেছি। আল্লাহর ওয়াস্তে তার সম্পর্কে তার লোকাল পরিবেশে খোঁজ খবর নিন। কিছু প্যারামিটার যুক্ত করুন। বিশেষ করে নিম্ন শ্রেনীর, দ্বীনদার, পরিশ্রমী লোকদের রোকন করার জন্য তাদের আখলাক, ইখলাস, ব্যক্তি জীবনকে সামনে রাখুন। কেবলমাত্র শিক্ষিত, এলিট, মোটা দাগে ইয়ানত দেওয়া লোকদের নজরে রাখার প্রবনতা বাদ দিতে হবে। কোনো জায়গায় এটাই রূঢ় বাস্তবতা।
লোকদের মধ্যে নিজেকে সর্ব নিম্নশ্রেনীর মনে করার ভিতরে এক ধরনের সৌন্দয্য থাকে যেটা ভিতর থেকে ফুটে উঠে এবং প্রতিটি কথা ও কাজে সেই সৌন্দয্য আলো ছড়াতে থাকে। মানুষকে মেকি আদর দেওয়ার দরকার হবে না। কারণ, মানুষ বুঝতে পারে কোনটা আর্টিফিসিয়াল সুঘ্রাণ আর কোনটা ভিতর থেকে বের হওয়া সুঘ্রান। আমাদের কথা ও আমলের ভিতরেই দাওয়াতের অন্যতম উপাদানগুলো রয়েছে, অথচ আমরা সেই জায়গায় দুর্বল। আমাদের লেনদেন, আচরন, কথাবার্তায় মেসেজ থাকে।
অতিরিক্তি রাজনৈতিক আলাপ কম করুন। রাজনৈতিক আলাপ থেকে ইলমী আলাপ বেশি করুন। মুসলিমদের ব্যবহারীক জীবন থেকে আলাপ তুলুন। ছোটছোট হাদিসগুলোর শান, মান, দাবি নিয়ে কথা বলুন। রসূলুল্লাহ স এর শেখানো প্রত্যহিক আমলের ভিতরে একজন মুসলিমের জন্য কি কি মেসজ আছে, সেগুলো নিয়ে কথা বলুন। আজকে একটা টিসপ দেই। আমি যখনি কাউকে দাওয়াত দেই তখন দুটি বিষয় তার সামনে রাখি।
একঃ ঘুমের দোয়া !
আমরা ঘুমাতে গেলে কি পড়তে হবে সেটা রসুলুল্লাহ স শিখিয়েছে। দোয়াটি সরল বাংলা হচ্ছে, আল্লাহর নাম নিয়ে মরবো এবং তার নাম নিয়ে জাগবো। চিন্তা করুন, প্রতিদিন আপনি মরছেন এবং আল্লাহর ইচ্ছায় জাগছেন। মৃত্যৃর আগে আপনার কিছু আত্ন-সমালোচনা করা দরকার। আজকে ডাক্তার যদি আপনাকে কনফার্ম করে আগামী সাত দিন আপনি বাঁচবেন আমার তো মনে হয়না আপনি স্বাভাবিক দুনিয়াদারী করতে পারবেন। হয়তো দেনা পাওয়া শোধ করা, মানুষের কাছে ক্ষমা চাওয়া আর তসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত থাকবেন, চোখের পানিতে জায়নাজাম ভিজাবেন। মৃত্যুর এই স্মরনীকা প্রতি রাতে আসে অথচ আমার আপনার জীবনে কোনো পরিবর্তন আসে না। কারণ, মৃত্যুর সম্পর্কে আমি আপনি বেপরওয়া নতুবা ঈমানহারা।
দুই- রসুলুল্লাহ স তার এক সাহাবীর পায়ের আওয়াজ আরশ আজিমে শুনেছেন। খোঁজ নিয়ে জানা গেলো তার বিশেষ কোনো আমল নেই তবে তিনি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমান। এই আমলটি করার পরামর্শ রসুলুল্লাহ স দিয়েছেন। অনেক দামী একটি আমল। শক্তিশালী মন, ঈমান না থাকলে এটা সম্ভব না। আপনি কি সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমান ? সব থেকে বড় কথা, আপনি ক্ষমা করার সাইডে আছেন নাকি ক্ষমা প্রার্থনা করার সাইডে ? এই ভাবনাটা প্রতি রাতে আপনার ভিতরে আসে কিনা ? গোনাহ করা সমস্যা নাই। গোনাহ সম্পর্কে বেপরওয়া হয়ে যাওয়াই সমস্যা।
ক্ষমা তো তিনি করবেন যার ওপরে কেউ অন্যায় করেছে, জুলম করেছে, কষ্ট দিয়েছে, তার হক নষ্ট করেছে। কিন্ত যে দিবারাত্রী জুলম করে, জুলমের সহযোগী হয়, অন্যকে কষ্ট দেয়, মানুষের হক নষ্ট করেছে তার তো ক্ষমা করার চিন্তা করা হাস্যকর। তাকে বরং ঘুমানোর আগে তারা দ্বারা ক্ষতিগ্রস্ত প্রত্যেকের বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে হবে যদি সে সত্যিই বিশ্বাস করে, ঈমান রাখে যে আজকের রাতটাই তার শেষ রাত। আপনি বলুন, এই চিন্তা, ভাবনা আপনার ভিতরে কেনো আসে না ? কারণ, আপনার সেই জিনিস শেখার সময় হয়না। এই অভ্যাসগুলো নিয়মিত আলাপ আলোচনা আর পর্যালোচনার ভিতরে আসে।
আমরা চাই, আপাতত দুটি গুন অর্জন করতে প্রয়োজনীয় শিক্ষা নিন। আপনার জামায়াত করার দরকার নেই, আপনাকে বলে আমি নিজেও শিখছি! আপনি জান্নাতে গেলে আমিও জান্নাতে যাবো ইনশাআল্লাহ! আপনি জাহান্নামী হলে আমাকে জবাদীহি করতে হবে কেনো আমরা থাকার পরেও আপনি জানতে পারলেন না। এই ভয়েই আপনার কাছে আসা। নইলে আমার কি ঠেকা পড়ছে নিজের খেয়ে আপনাকে শেখাতে হবে ? আশা করছি বুঝতে পারছেন যে, ওপরের গুনগুলোর কোনটাই জামায়াত করার দাওয়াত কেন্দ্রিক না। ( চলবে)।
Apu Ahmed