27/06/2023
আমাতে হেরে যাই আমি বারেবার
অসহায় এই নরাধমের হও সহায় পরোয়ার
তুলো মোরে আপন স্নেহ মায়া ও মমতায়
অসহায় এই নরাধমের হও সহায় পরোয়ার
জগতের কারো কাছে কখনোই চাই না আশ্রয়
এ ভবের মোহ মায়া ভুলে তোমাতে খুঁজি ঠিকানা
কে তুমি কোথায় তুমি দেখিনাই কোনোদিন আমি
তবু বিশ্বাস আর বুক ভরা স্বপ্ন নিয়ে পথ চেয়ে থাকি
তোমা ছাড়া কেউ নাই কোথাও নাই কিছু আর
এই অভিশপ্ত সংকীর্ণ নগরী থেকে করো উদ্ধার
এই অন্ধের জীবনে আলো জ্বেল না আর দয়াল
অন্ধের কাছে আলো আর অন্ধকার সমান ব্যাপার