Md Tohid islam

Md Tohid islam We are ready to give you full computer skill development and freelancing service. Our team can give you 100% Satisfied support.

ডিজিটাল মার্কেটিং কি?ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে সো...
18/06/2022

ডিজিটাল মার্কেটিং কি?

ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, আবার হতে পারে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে।

আবার ইলেক্ট্রনিক মিডিয়া যেমন, টিভি, রেডিও ইত্যাদির মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন প্রচার করাটাও এক ধরণের ডিজিটাল মার্কেটিং। এছাড়া মোবাইলে ইন্সট্যান্ট মেসেঞ্জিং, ইলেকট্রনিক বিলবোর্ড, মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে পণ্যের প্রচারণাকেও ডিজিটাল মার্কেটিং বলা যেতে পারে।

বুঝতেই পারছেন, আধুনিক বিশ্বে নিজেকে ও নিজের ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ডিজিটাল মার্কেটিং শেখার কোনো বিকল্প নেই।

এতো গেল ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি। কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর ধাপগুলো কি কি? কখনো কি ভেবে দেখেছেন, এই ধাপগুলো কি হতে পারে? আসুন আমরা এবার এই ধাপগুলো সম্পর্কে জেনে নেই।

ডিজিটাল মার্কেটিং এর ধাপসমূহ
ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ধাপ আছে। যেগুলো প্রয়োগ করে মূলত ডিজিটাল মার্কেটাররা বিভিন্ন প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং করে থাকেন। নিচের লিস্টে আপনি সব থেকে গুরুত্বপূর্ণ কতগুলো ধাপ সম্পর্কে জানতে পারবেন। আসুন লিস্টটা দেখে নেই।

এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং
কন্টেন্ট মার্কেটিং
সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম
এফিলিয়েট মার্কেটিং
ইমেইল মার্কেটিং
ই-কমার্স প্রোডাক্ট মার্কেটিং
সিপিএ মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন?
বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য অংশ। কারণ মানুষ এখন যেকোন পণ্য ক্রয় করার আগে ইন্টারনেটে ওই পন্য সম্পর্কে জেনে বুঝে তারপর ক্রয় করে। তাছাড়া মানুষ এখন দোকানে ঘুরে ঘুরে না কিনে, অনলাইন থেকেই বেশিরভাগ কেনা কাটা করে থাকে।

তাই আপনি যদি একজন ব্যবসায়ী হন, তাহলে আপনার উচিত ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্যবসাকে মানুষের কাছে পৌঁছে দেয়া। আসুন আমরা বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তাগুলো জেনে নেই।

সমগ্র বিশ্বে মোট প্রায় ২ বিলিয়ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। আর এই সংখ্যাটি নিয়মিতভাবে বেড়ে চলেছে। মানুষ যত বেশি ইন্টারনেটে ব্যবহার করবে তত বেশি মানুষের সামনে আপনি আপনার পণ্যের মার্কেটিং করতে পারবেন। আর ইন্টারনেটে পণ্যের মার্কেটিং এ ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব কতখানি তা আপনি আমাদের উপরের আলোচনা পড়লেই বুঝতে পারার কথা।
বর্তমান বিশ্বে মোট প্রায় ৫.১১ বিলিয়ন মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। আর এই সংখ্যা খুবই দ্রুত গতির সাথে বেড়ে চলেছে। এখন অনেক মানুষ আছে যারা একাধিক মোবাইল ব্যবহার করেন তাদের যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখার জন্যে। আর এই মোবাইল ফোন হচ্ছে ক্রেতার তথ্য কালেকশনের অন্যতম মাধ্যম। কারণ প্রায় সকল মোবাইল ব্যবহারকারীই ইন্টারনেটের সাথে যুক্ত। তাই এই ব্যবহারকারীর সংখ্যা যত বাড়বে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তাও বাড়বে।
আপনি জেনে অবাক হবে যে, একটা স্ট্যাটিসটিক্সের মাধ্যমে ইউজার সার্ভে রিপোর্ট উল্লেখ করেছে যে, প্রায় ৮৪% বিক্রেতা, মার্কেটার সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ক্রেতার তথ্য সংগ্রহ করার জন্যে।
এছাড়া আরো একটি সার্ভে রেজাল্ট দেখিয়েছে যে, সারা বিশ্বে ৫৫% মানুষ যেকোন পন্য ক্রয়ের জন্যে সামাজিক মাধ্যমের ওপর নির্ভরশীল। মানে হচ্ছে, তারা সোশ্যাল মিডিয়া থেকে তাদের পছন্দের পণ্য সম্পর্কে তথ্য এবং রিভিউ জানতে পারে। আর ক্রেতা যার প্রেজেন্টেশন ও পণ্যকে পছন্দ করবে তার কাছ থেকে অনলাইনের মাধ্যমেই ক্রয় করে ফেলে।
৪৩% ই-কমার্স ক্রেতা গুগলে সার্চ করে তাদের পছন্দের ই-কমার্স ওয়েবসাইটে আসে।
বিশ্বে প্রায় ৫১% ক্রেতা তাদের প্রয়োজনীয় কেনাকাটা অনলাইন থেকে মোবাইল ফোনের মাধ্যমে করে থাকে। এই সংখ্যাটিও দিনকে দিন বেড়েই চলেছে।
৭০% ক্রেতা যেকোন পণ্য কেনার আগে ইন্টার্নেটে সার্চ দিয়ে সেই পণ্য সম্পর্কে যাচাই বাছাই করেন। পণ্যটি পচ্ছন্দ হলে সাথে সাথেই ঘরে বসেই অনলাইনে অর্ডার করে ফেলেন।
আরো একটি মজার ব্যাপার হচ্ছে, ৮২% ক্রেতা মাত্র ৫ মিনিটের মধ্যেই বিক্রেতার সাথে তাদের লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলতে চান।
আপনি হয়ত এখন কিছুটা হলেও বুঝতে পারছেন, আপনার ক্রেতারা কিভাবে অনলাইনে তাদের কেনাকাটা সম্পন্ন করেন। তাই আপনি যদি এই ডিজিটাল যুগে, ডিজিটাল মার্কেটে টিকে থাকতে চান, তাহলে আপনার এখনই ডিজিটাল মার্কেটিং নিয়ে ভাবা উচিত।

কারণ আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু বসে নেই, সে কিন্তু তার ব্যবসাকে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করছেন। Coca-Cola, Unilever, Nestlé এর মতো বড় বড় কোম্পানীগুলোও কিন্তু বেশ তোড়জোড়ের সাথেই বর্তমানে ডিজিটাল দুনিয়াতে নিজেদ।

12/06/2022

What is Content?

ফেইসবুক মার্কেটিং কি এবং এর ফলাফল কী?ডিজিটাল মার্কেটিং এর অনেক বড় একটা অংশ জুড়ে আছে ফেইসবুক মার্কেটিং।আমরা দিন শেষে সবচে...
12/06/2022

ফেইসবুক মার্কেটিং কি এবং এর ফলাফল কী?
ডিজিটাল মার্কেটিং এর অনেক বড় একটা অংশ জুড়ে আছে ফেইসবুক মার্কেটিং।
আমরা দিন শেষে সবচেয়ে বেশী সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করি ফেইসবুকে। কিন্তু ফেইসবুকের সঠিক সংঙ্ঘা আমরা অনেকেই জানিনা।

ফেইসবুক মার্কেটিং বলতে বুঝায় কোনো পণ‍্য বা সেবাকে ফেইসবুক ব‍্যবহারকারীদের কাছে পৌঁছে দেয়া।ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বেশি সংখ্যক লোকের কাছে পণ্য সম্পর্কে ধারণা দেয়া হয় এবং বেশি পরিমাণ পণ্য বিক্রি নিশ্চিত করা হয়। অন‍্যান‍্য সকল সামাজিক যোগাযোগ ম‍াধ‍্যমের মধ‍্যে বাংলাদেশে ফেইসবুকের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।

ফেইসবুক মার্কেটিংকে দুই ভাগে ভাগ করা যায়:
1)ফ্রি ফেইসবুক মার্কেটিং
2)পেইড ফেইসবুক মার্কেটিং

ফ্রি ফেইসবুক মার্কেটিং

সহজ ভাষায় কোনো প্রকার টাকা খরচ না করে যে মার্কেটিং করা হয় তাকে ফ্রি ফেইসবুক মার্কেটিং বলে। ফ্রি মার্কেটিংকে অর্গানিক মার্কেটিং ও বলা হয়। এক্ষেত্রে প্রথমে একটি ওয়েল অপটিমাইজড ফেইসবুক পেইজ ওপেন করতে হবে। এরপর নিয়মিত পন‍্য ও সেবার ছবি ও কন্টেন্ট প্রতিদিন নিয়ম করে আপলোড দিতে হবে। সেই সাথে একটা গ্রুপ ও ওপেন করতে হবে। অর্গানিক মার্কেটিয়ের অনেক বড় একটা অংশ জুড়ে আছে ফেইসবুক লাইভ। ফেইসবুক লাইভের মাধ‍্যমে যে কোনো পন‍্যকে খুব সহজে উপস্থাপন করা যায় এবং অনেক বেশী বিক্রিই নিশ্চিত করা যায়।

পেইড ফেইসবুক মার্কেটিং:

সাধারনত টাকা খরচ করে যে মার্কেটিং করা হয় তাকে পেইড মার্কেটিং বলে। ফেইসবুক নিউজফিডে যে পোস্টগুলো স্পনসরড পোস্ট হিসেবে আসে সেগুলোই মূলত ফেইসবুক পেইড মার্কেটিং। ফেইসবুক পেইড মার্কেটিয়ের মাধ‍্যমে যে কোনো পণ্য বা সেবাকে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছনো যায় এবং সেক্ষেত্রে আঙ্খিত ফলাফল পাওয়া যায়।

11/06/2022

ফ্রিল্যান্সিং কী💻

Digital  Art🥰❤️
08/06/2022

Digital Art🥰❤️

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Md Tohid islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Tohid islam:

Share