Nayeem Dot Net

Nayeem Dot Net Here is the best quality internet service provider of Auchpara for best quality internet service please contact us.

12/11/2020

প্রিয় গ্রাহক,
চলতি মাসে সাগরতলের বেশকিছু সাবমেরিন ক্যাবল এর রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১১ই নভেম্বর রাত ১২.০০ টা থেকে আগামী ১৩ই নভেম্বর রাত ১২.০০ টা পর্যন্ত ইন্টারনেট সংযোগে মাঝে মধ্যে সাময়িক সমস্যা হতে পারে। এর ফলে লাইভ স্ট্রিমিং, ভয়েস ও ভিডিও কমিউনিকেশন, অনলাইন গেমিংয়ে ক্ষেত্রবিশেষে সমস্যা হতে পারে। তবে, সাধারন ব্রাউজিং এর ক্ষেত্রে সমস্যাটি বিশেষ পরিলক্ষিত হবে না। - নাইম ডট নেট এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

03/05/2020
22/04/2020

প্রিয় গ্রাহক,
অতীব দুঃখিত এবং লজ্জিত হয়ে আপনাদের জানাচ্ছি যে, আপনাদের থেকে নির্ধারিত প্যাকেজমূল্য নিয়েও কাংখিত সেবাপ্রদান করতে পারছি না আমরা। বর্তমানে যে ভয়াবহ পরিস্থিতি, তা ইতিপূর্বে আমরা কখনো প্রত্যক্ষ করি নাই।

করোনার কারনে জনজীবন স্থবির হয়ে গেলেও আমাদের ব্যস্ততা বেড়ে গিয়েছে কয়েকগুন। আমাদের অধিকাংশ এমপ্লয়ি কর্মস্থলে নাই। যারা আছে, তারাও জীবনের ঝুঁকি নিয়ে অফিস করছে। জরুরী সেবা হিসেবে ইন্টারনেট সেবাকে নিরবিচ্ছিন্ন রাখতে আমাদের অনেক বেশি বেগ পেতে হচ্ছে। এই মাসে আমরা প্রায় ৫০% গ্রাহকের বিল পাই নাই। কিন্তু আমাদের ইন্টারনেটের ব্যবহার বেড়ে গিয়েছে ২৫-৩০%।

অধিক লোডে একাধিক হার্ডওয়্যার পরিবর্তন ও নতুন সার্ভার যুক্ত করেও আমরা গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের লোড সামলাতে পারছি না। আমাদের আয় কমেছে, ব্যয় বেড়েছে। এর সাথে যুক্ত হয়েছে মৃত্যুঝুঁকি।

আপনারা হয়তো মাঝে মধ্যে গেমে পিং সমস্যা পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে ছবি/ভিডিও আপলোড কিংবা দেখতে সমস্যা পাচ্ছেন, আপনাদের ইন্টারনেট কলের ভিডিও আর অডিও কোয়ালিটি মাঝে মধ্যে খারাপ পাচ্ছেন... এবং এতে আপনারা খুবই বিরক্ত এবং রাগ করছেন। কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে, আমরা কতোটা আন্তরিকতার সাথে আপনাদের সমস্যাগুলো সমাধানে সচেষ্ট আছি। আপনাদের ফোনকল হয়তো রিসিভ না করাতে আমাদের প্রফেশনালিজম নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু আপনারা জানছেন না যে, ১০ জনের দায়িত্ব ৫ জনে পালন করতে গিয়ে কতটা হিমশিম খাচ্ছে।

পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। এই মহামারির মধ্যে আমরা যে, কতটা বিপদ ও ঝুঁকির মধ্যে আপনাদের সেবা দিয়ে যাচ্ছি, আশা করি আপনারা তা বুঝতে পারছেন।

যেকোন সেবার মান সার্বিক পরিস্থিতির উপরে নির্ভরশীল হয়ে থাকে। সবসময় একই ধরনের সেবা দেয়া সম্ভব হয় না। আমরাও মানুষ। আমাদেরও সীমাবদ্ধতা ও মৃত্যুভয় রয়েছে। পরিস্থিতি আরো খারাপ হলে সেবার মান আরও কমে যেতে পারে। পরিস্থিতির অবনতি হলে সাপোর্ট প্রদানের পরিধি আরো কমে যাবে। সার্বিক বিবেচনায় যেসব গ্রাহক সম্যক পরিস্থিতি মেনে নিয়ে এই বিপদের সময় আমাদের পাশে থাকার সিদ্ধান্ত নিবেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো। আরা যেসব গ্রাহক এই নাজুক পরিস্থিতি স্বত্বেও আমাদের ইন্টারনেট সার্ভিস নিয়ে সন্তুষ্ট হবেন না, তারা চাইলে এই মাসের ২৫ তারিখের মধ্যে জানিয়ে আগামী মাস থেকে সংযোগটি বিচ্ছিন্ন করে দিতে পারবেন।

এই মুহুর্তে‍ ব্যবসা পরিচালনার থেকে জীবন বাঁচানো ও নিরাপদে থাকা বেশি প্রয়োজন। দুর্যোগের এই মুহুর্তে আমাদের কর্মীরা নিজেদের জীবনকে হুমকির মধ্যে রেখে গ্রাহকদের সেবায় নিয়োজিত আছে। আশা করি আমাদের গ্রাহকরা ইন্টারনেট সেবা নিরবিচ্ছিন্ন রাখতে আমাদের এই আন্তরিক প্রচেষ্টাকে অনুধাবন করবেন। আমরা আপনাদের থেকে শুধুমাত্র একটু ভালো ব্যবহার ও অনুপ্রেরনা কামনা করি।

সবাই ভালো থাকবেন। Nayeem Dot Net সাথে থাকার জন্য ধন্যবাদ।

19/04/2020

আলহামদুলিল্লাহ্🥰
এতো কষ্টের মাঝেও
১টা খুশির খবর!
সেটা হলো ২৫ তারিখে প্রথম রোজা❤

নতুন সংযোগে আকর্ষণীয় অফার:আগামী  #2019কে সামনে রেখে   কম খরচে নিয়ে এলো আপনাদের জন্য ব্রান্ড নিউ প্যাকেজ।
08/12/2018

নতুন সংযোগে আকর্ষণীয় অফার:
আগামী #2019কে সামনে রেখে কম খরচে নিয়ে এলো আপনাদের জন্য ব্রান্ড নিউ প্যাকেজ।

Address

Gazipur
Tongi
1710

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nayeem Dot Net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share