ITghor - আইটিঘর

ITghor - আইটিঘর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ITghor - আইটিঘর, Computer training school, khanbari-shilmun, tongi, gazipur, Tongi.

ITghor (আইটিঘর) একটি 'আইটি' ভিত্তিক ট্রেইনিং প্লাটফর্ম। আমাদের আইটি চর্চার ঘরে আপনাকে স্বাগতম! পাশাপাশি আমরা সব ধরনের ওয়েবসাইট তৈরি, গ্রাফিক্যাল সেবাসহ কম্পিউটার ভিত্তিক সার্ভিস অফার করে থাকি।

👇 সম্পূর্ণ লেখাটি পড়ার চেষ্টা করুন। -------------------------------------------------------❌ আমাদের প্রতিটি কোর্সই মেইন...
17/01/2025

👇 সম্পূর্ণ লেখাটি পড়ার চেষ্টা করুন।
-------------------------------------------------------
❌ আমাদের প্রতিটি কোর্সই মেইনটেইন করার জন্য মেন্টর, সাপোর্ট টিম, স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিম -এবং এই সম্পূর্ণ অপারেশনটি পরিচালনা করার জন্য বিপুল পরিমাণ আর্থিক ও শারীরিক শ্রম দিতে হয়। তাই চাইলেও কোর্স ফ্রি-তে প্রোভাইড করা সম্ভব হয় না।

❌ তাছাড়া, আরেকটা বিষয় হচ্ছে কোথাও যদি আপনি কোন সার্ভিস ফ্রি-তে পান, এর মানে হচ্ছে আপনি সেই প্রোডাক্টটি আদতে ফ্রি-তে পাননি, বরং আপনাকেই একটি প্রোডাক্ট হিসেবে কোন না কোনভাবে ব্যবহার করা হচ্ছে। তাই অনলাইনে প্রচারিত যে কোন ফ্রি কোর্স / ফ্রি সার্ভিস পেলেই হুমড়ি খেয়ে পড়বেন না।
-------------------------------------------------------------------

✅ বর্তমানে যতগুলো আইটি বিষয়ক ট্রেনিং ইনস্টিটিউট প্ল্যাটফর্ম বাংলাদেশের রয়েছে সেগুলো আসলে দুটো ভাগে ভাগ করা যায়।

এক হচ্ছে- নামিদামি প্রতিষ্ঠান যাদের কোর্স ফি গুলো অনেক বেশি, কিন্তু কোয়ালিটি মেইনটেইন করে চলে।

দ্বিতীয়তঃ এমন অনেক ধরনের প্রতিষ্ঠান আছে যারা আসলে খুবই ইজিলি এক্সসেবল এবং ক্রয় সামর্থের মধ্যেই এদের কোর্সের ফি, কিন্তু তাদের কোর্সের ধরন কিংবা কোয়ালিটি কোনটাই আসলে স্টুডেন্টদের জন্য ভালো নয়!

🔥 তাই এ দুটি জগতের মধ্য থেকে সবচেয়ে সেরা এলিমেন্টগুলো নিয়ে তৈরি হয়েছে #আইটিঘর। এখানে আমরা প্রিমিয়াম এবং প্রয়োজনীয় কোর্সগুলো খুবই সাশ্রয়ীভাবে প্রোভাইড করার প্রতিজ্ঞা করছি, একই সাথে কোন কিছু শেখার সময় আমাদের যেমন টিচারের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা থাকে, মেন্টরের গাইডলাইন পাওয়ার প্রয়োজনীয়তা থাকে, সেটাও ফুলফিল করবে আইটিঘর, ইনশাআল্লাহ 😊




#আইটিঘর



আইটিঘরের ক্লাসগুলো প্র‍্যাক্টিস করার কিছু সেরা উপায় হল:✅  1. নোট নেওয়া: ক্লাসের ভিডিও চলাকালীন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট...
12/01/2025

আইটিঘরের ক্লাসগুলো প্র‍্যাক্টিস করার কিছু সেরা উপায় হল:

✅ 1. নোট নেওয়া: ক্লাসের ভিডিও চলাকালীন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখা। এতে পুনরায় ভিডিও না দেখেও প্রয়োজনীয় তথ্যগুলো প্র‍্যাক্টিসের সময় দেখে নেয়া সহজ হয়।

✅ 2. সক্রিয় অংশগ্রহণ: যেখানে সম্ভব, ভিডিও ক্লাসে উল্লেখিত নির্দেশনা নিজে থেকে চেষ্টা করে দেখা। যেমন, সফটওয়্যার শেখার ক্ষেত্রে নির্দেশিত টুলস্‌ ব্যবহার করে হাতেকলমে প্র‍্যাক্টিস করা।

✅ 3. পুনরাবৃত্তি: ক্লাসটি প্রথমবার দেখা শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো খুজে বের করে পুনরায় দেখা বা চর্চা করা।

✅ 4. অ্যাসাইনমেন্ট তৈরি: যা শেখা হয়েছে তা দিয়ে একটি অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ তৈরি করে নিজের জ্ঞান পরীক্ষা করা। এতে প্র্যাক্টিক্যাল নলেজ বাড়বে, মেন্টর আপনার অ্যাসাইনমেন্টটি চেক করে আপনার সার্বিক অগ্রগতি পর্যালোচনাও করতে পারবে।

✅ 5. উক্ত এসাইনমেন্টটি এই গ্রুপে সাবমিট করা যাতে করে মেন্টর কিংবা সাপোর্টিং টিমের যেকেউ সেটা দেখে রিভিউ করতে পারে এবং আপনার কোন ভুলভ্রান্তি থাকলে তা শুধরে দিতে পারে।

চীনের অন্যতম ধনী ব্যক্তি জ্যাকমা বলেছেন: "আপনি যদি বানরদের সামনে কলা এবং টাকা রাখেন তবে বানররা কলা বেছে নেবে কারণ তারা জ...
12/01/2025

চীনের অন্যতম ধনী ব্যক্তি জ্যাকমা বলেছেন: "আপনি যদি বানরদের সামনে কলা এবং টাকা রাখেন তবে বানররা কলা বেছে নেবে কারণ তারা জানে না যে টাকা দিয়ে অনেক কলা কেনা যায়।

আসলে, আপনি যদি মানুষকে কাজ এবং ব্যবসার প্রস্তাব দেন, তারা কাজ করা বেছে নেবে কারণ বেশিরভাগ লোকই জানে না যে একটি ব্যবসা বেতনের চেয়ে বেশি অর্থ উপার্জন করতে পারে।

কেন দরিদ্ররা দরিদ্র, কারণ তারা স্কুলে অনেক সময় ব্যয় করে, এবং তারা নিজের জন্য কাজ করার পরিবর্তে বেতনের জন্য কাজ করে, কারণ বেতন আপনাকে একটি উপার্জন দিয়ে মাত্র জীবনধারন করে, কিন্তু লাভ আপনার একটি ভাগ্য তৈরি করতে পারে।"

জীবনে সব চেষ্টাই সফল হবে, এমন নিশ্চয়তা নেই। আপনি যতই চেষ্টা করুন, কখনো কখনো থামতে জানা জরুরি। দেখুন বিশ্বের সবচেয়ে মূল্য...
09/01/2025

জীবনে সব চেষ্টাই সফল হবে, এমন নিশ্চয়তা নেই। আপনি যতই চেষ্টা করুন, কখনো কখনো থামতে জানা জরুরি।

দেখুন বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি, অ্যাপল, একটি স্মার্ট গাড়ির প্রজেক্টে কাজ শুরু করেছিল ২০১৪ সালে। প্রজেক্টটির পেছনে ২০০০ কর্মী ও ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়। কিন্তু ১০ বছর পর, ২০২৪ সালে, এই প্রজেক্ট বন্ধ করার সিদ্ধান্ত নেয় অ্যাপল।

মজার ব্যাপার হলো, অ্যাপলের জন্য এই প্রজেক্ট চালিয়ে যাওয়া কোনো অর্থনৈতিক সমস্যা ছিল না। ২০২৩ সালে তাদের ফ্রি ক্যাশ ফ্লো ছিল ৭৩ বিলিয়ন ডলারেরও বেশি। তারা চাইলে আরও ৭০ বছর এই প্রজেক্ট চালাতে পারত। কিন্তু তারা বুঝতে পেরেছিল, প্রজেক্টটি সঠিক পথে নেই এবং এতে আরও অর্থ ও সময় ব্যয় করা শুধুই অহংকার এবং নির্বুদ্ধিতার পরিচায়ক হবে। তাই দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানিটি সাহসের সঙ্গে ব্যর্থতা মেনে নিয়ে এই প্রজেক্ট বন্ধ করে দেয়।

এই ঘটনা আমাদের শেখায়, জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো—কোথায় থামতে হবে, সেটা জানা।

আমাদের আশেপাশে অনেক মানুষ আছেন, যারা এই শিক্ষা গ্রহণ করতে পারেন না। কেউ জমিজমা বিক্রি করে, কেউ গহনা বন্ধক রেখে, আবার কেউ বাচ্চাদের স্কুল ফি পর্যন্ত ব্যবসায় লগ্নি করেন।

জীবনের যে কোনো কাজে এগিয়ে যাওয়ার মতোই থেমে যাওয়াটাও একটি শিল্প। এবং এই শিল্প আয়ত্ত করা সাফল্যের চাবিকাঠি।

পোষ্টটি শেয়ার করে সবার সাথে ছড়িয়ে দিতে ভুলবেন না। collected

একজন সত্যিকার CEO বা একজন কর্পোরেট লিডার আসলে কেমন হওয়া উচিৎ? বিশ্বের অন্যতম Tech Giant Industry (Tesla) - এর কাছ থেকে এ...
05/12/2024

একজন সত্যিকার CEO বা একজন কর্পোরেট লিডার আসলে কেমন হওয়া উচিৎ? বিশ্বের অন্যতম Tech Giant Industry (Tesla) - এর কাছ থেকে একটি শিক্ষা- যখন ২০০৮ সালে পুরো বিশ্ব ভেবেছিল Tesla দেউলিয়া হয়ে যাবে তখন,

Mercedes ভবিষ্যদ্বাণী করেছিল: “চলন্ত গ্রীষ্মের মধ্যেই দেউলিয়া হয়ে যাবে।”

BMW বলেছিল: “তারা কখনোই ব্যাপক উৎপাদন বা ম্যাস প্রডাকশনের দিকে যেতে পারবে না।”

The Wall Street Journal নিশ্চিত করেছিল: “Tesla এর জন্য তার পরবর্তী উৎপাদন দুঃস্বপ্ন মাত্র।”

তখন ইলন মাস্ক সিদ্ধান্ত নিলেন Tesla-এর কারখানায় থাকার, তার সংকল্প এবং দৃঢ় ইচ্ছাশক্তি এতটাই ছিল যে, তিনি একটি বালিশ নিয়ে Tesla-এর ফ্যাক্টরি এসে থাকতে শুরু করলেন। দিন রাত কাজ করলেন আর যখনই ক্লান্ত লাগতো বালিশ বিছিয়ে গাড়ির পাশে শুয়ে পরতেন।

পরবর্তীতে যা ঘটেছিলো, তা প্রতিটি CEO-কে চমকে দিল।

Tesla শুধু মার্কেটে টিকেই গেলই না, বরং তারা তাদের সমস্যাগুলোকে কাটিয়ে পূর্বের চেয়েও আরো বহুগুণ শক্তিশালীরূপে উঠে দাঁড়াল।

পরিবর্তনটা ছিল সত্যিই বেশ নাটকীয়:
ইলন মাস্ক নিজে প্রতিটি উৎপাদন স্টেশন পরিদর্শন করতেন এবং তার Tesla ম্যানুফ্যাকচারিং প্লান্টের একটা ছোটখাটো ব্যাপারও বাদ দিতেন না। প্রয়োজন হলে সফটওয়্যার কোড পুনরায় লিখতেন। যেসব ম্যানেজার তার দৃষ্টিভঙ্গিকে বিশ্বাস করতো না, ঠিকমত কো-অপারেটর করতো না, তাদেরকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করতেন।

কখনো রাত ৩টার দিকে উঠে সরবরাহকারীদের ফোনকল করে যন্ত্রাংশ চাইতেন।

এক রাতে কর্মীরা তাকে তেলের মধ্যে ভেজা অবস্থায় দেখতে পেলেন, এটি ছিল একটি মডেল ৩ গাড়ি, যা তিনি নিজেই ঠিক করছিলেন কিন্তু অন্যান্য প্রকৌশলীরা ঠিক হবে না ভেবে ওই মডেলের গাড়িটিকে মেরামত করা ত্যাগ করেছিল।

সেদিন ইলন মাস্ক কনফিডেন্টের সাথে সকল প্রকৌশলীদেরকে বলেছিলেন: “হয় আমরা বিশ্বের বুকে Tesla-কে পুরোপুরিভাবে উন্নত করবো অথবা কাজ করতে করতে মরে যাব। তোমরা যারা যারা আমার চিন্তাধারার সাথে রাজি তারা থাকতে পারো, আর যারা আমার চিন্তা কিংবা ভিশনের সাথে একমত নও তারা Tesla-কে পরিত্যাগ করতে পারো৷”

ইলন মাস্কের এমন ভয়ংকর সংগ্রামের পরে যখন Tesla একের পর এক মার্কেটপ্লেস দখল করতে শুরু করলো তখন অটোমোটিভ শিল্পের অন্যান্যদের হাসি থেমে গেল যখন প্রতি বছর তাদের বিক্রিত গাড়ির সংখ্যা প্রকাশিত হলো:
• প্রথম সপ্তাহ: ২০২টি মডেল ৩
• তৃতীয় মাস: প্রতি সপ্তাহে ৫,০০০
• বছরের শেষে: প্রথম লাভজনক ত্রৈমাসিক

এক সময়ের উপহাস হওয়া Tesla আজ অন্যান্য অটোমোটিভ শিল্পের জন্য বাস্তব হুমকিতে পরিণত হলো৷ তারা তাদের ভয়ংকর হার্ড ওয়ার্ক এবং উইল পাওয়ার দিয়ে পুরো অটোমোটিভ শিল্পকে সতর্ক করে তুলল।

এরপর ইলন মাস্কের ইন্টারভিউ নেওয়া শুরু করলো বিভিন্ন মিডিয়া৷ ইলন মাস্ক তাদেরকে একটা কথা কমনলি বলতো যে,
“Tesla-কে নিয়ে পুরো অটোমোটিভ শিল্পে ডোমিনেট করার সপ্ন কখনই ছিল না৷ তবে ওটা খুবই বেদনাদায়ক সময় ছিল যখন Tesla-কে ভেঙ্গেচুরে নতুনভাবে গড়ার কাজ হাতে নিয়েছিলাম। জানি না, তবে সম্ভবত আমি একটু পাগল ছিলাম, তাই হয়তো না চাইলেও অটোমেটিক্যালি Tesla পুরো অটোমোটিভ শিল্পকে ডমিনেট করা শুরু করলো” ইলন মাস্ক এ কথাও শেয়ার করেছিলেন।

প্রথাগত গাড়ি নির্মাতাদের ছিল:
• ১০০ বছরেরও বেশি ম্যানুফ্যাকচারিং অভিজ্ঞতা
• বিলিয়ন ডলারের নগদ রিজার্ভ
• শক্তিশালী বৈশ্বিক সাপ্লাই চেইন
• গভীর রাজনৈতিক সংযোগ

আর আজ?

টেসলার মূল্যায়ন Toyota, GM, Ford এবং BMW-এর একত্রিত মূল্যের চেয়েও বেশি।

কয়েক বছরের মধ্যেই, ইলন মাস্ক একটি উপহাসের বিষয়কে একটি বিশাল অটোমোটিভ দৈত্যে রূপান্তরিত করেছেন এবং প্রমাণ করেছেন যে ধৈর্য্য, দৃঢ় সংকল্প, হার্ড ওয়ার্ক এবং দৃষ্টি (ভিশন) পুরো একটি শিল্পকে, একটি পৃথিবীকে বদলে দিতে পারে। 👑

© অনলাইন থেকে সংগৃহীত

ফিউচার গ্রাফিক ডিজাইনারদের জন্য সুখবর! ---------------------------------------------------------------------👉 যারা গ্রাফ...
29/11/2024

ফিউচার গ্রাফিক ডিজাইনারদের জন্য সুখবর!
---------------------------------------------------------------------
👉 যারা গ্রাফিক্সের কাজ শিখতে চাচ্ছেন, কিন্তু ভালো গাইডলাইনের অভাবে / বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক অতিরিক্ত কোর্স ফি দাবী করার কারনে শিখতে পারছেন না, তাদের জন্য ITghor - আইটিঘর প্রোভাইড করছে সবচেয়ে সাবলীল ভাষায়, একদম বিগিনার লেভেল থেকে #গ্রাফিক্সের উপর ভিডিও-প্রশিক্ষন, যেখানে থাকছে: 👇👇👇

✅✅ প্রতিটি ক্লাসের উপর হোম-ওয়ার্ক
✅✅ প্রত্যেক ক্লাস শেষে ট্রেইনারের পর্যালোচনা
✅✅ কোর্সের শুরু থেকে পরবর্তী ৬ মাস ফ্রি মেন্টর সাপোর্ট।
✅✅ অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে শেখানো হবে: ব্যানার-ফেস্টুন, পোষ্টার, ভিজিটিং কার্ড, ফ্লায়ার- ব্রুশিয়ার সহ যাবতীয় অতি-প্রয়োজনীয় স্কিল।
✅✅ কোর্স শেষে আমাদের সাথেই ইন্টার্নশীপ করে ফ্রি ওয়ার্ক-এক্সপেরিয়েন্স পাওয়ার সুযোগ, যা আপনাকে পরবর্তীতে জব পেতে সহায়তা করবে।
✅✅ একটি ক্লাসই না বুঝতে পারলে বারবার ক্লাসটি করার সুযোগ!
✅✅ প্র‍্যাক্টিস করার সময় আটকে গেলে সরাসরি ট্রেইনারের কাছ থেকে হেল্প পাওয়ার ব্যবস্থা।
✅✅ কোর্স কমপ্লিট করতে পারলে কোর্স শেষে সার্টিফিকেটের ব্যবস্থা।



💥 #প্রশিক্ষন_ফি: সর্বসাধারণের জন্য সুবিধার জন্য আমরা সর্বনিম্ন কোর্স ফি নিচ্ছি: ২,২০০ টাকা। যেখানে ট্রেইনারের হেল্প / গাইডলাইন / ক্লাসের এক্সেসের জন্য এক্সট্রা কোন ধরনের ফি দিতে হবে না।



☎️ অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন:
🔹 01829-900330 ( call/ WhatsApp )
🔹 01829900440 (call / bkash payment )

👉  নিজের বাসায় বসেই যদি মেন্টর অনলাইনে এসে কানেক্ট থেকে আপনাকে কাঙ্ক্ষিত বিষয়ে কাজ শেখায়, আপনি যেখানে আটকে যাচ্ছেন তা যদ...
19/11/2024

👉 নিজের বাসায় বসেই যদি মেন্টর অনলাইনে এসে কানেক্ট থেকে আপনাকে কাঙ্ক্ষিত বিষয়ে কাজ শেখায়, আপনি যেখানে আটকে যাচ্ছেন তা যদি সলভ করে দেন, তাহলে কি আপনার কাজ শেখাকে কঠিন মনে হবে? 😊

আইটিঘরও ঠিক একইভাবে সবচেয়ে কনভিনিয়েন্স সিস্টেমে চাহিদাসম্পন্ন কম্পিউটার ভিত্তিক #কোর্স প্রভাইড করছে, যাতে আপনি নিজের বাসায় বসে - নিজের সুবিধামতো সময়ে ও নিজের প্রয়োজন মতো সাপোর্টের মাধ্যমে কোর্স করতে পারেন। তাই দেরী না করে আপনার কাঙ্ক্ষিত সেক্টরে অংশগ্রহন করে ক্লাস শুরু করে দিন- 👇

#বেসিক_কম্পিউটার_কোর্স (মাইক্রোসফট অফিস, এক্সেল , পাওয়ারপয়েন্ট)
#গ্রাফিক_ডিজাইন_কোর্স (অ্যাডোবি ফটোশপ ও ইলাস্ট্রেটর)
#সোশ্যাল_মিডিয়া_মার্কেটিং_কোর্স (ডিজিটাল মার্কেটিং অন্তর্গত)
#ভিডিও_এডিটিং_কোর্স (অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং ক্যামটাসিয়া)

যেকোন কোর্স সম্পর্কে বিস্তারিতভাবে জানতে / ভর্তি হতে যোগাযোগ করুন -

⭕️ 01829-900330 (WhatsApp)
⭕️ 01829900440 (Call)

🔵 যারা মাইক্রোসফট অফিস - এক্সেল - পাওয়ারপয়েন্ট এর কাজ শেখার প্রয়োজনীয়তা সম্পর্কে জানেন না, তারা কথাগুলো মনযোগ দিয়ে শুনুন...
17/11/2024

🔵 যারা মাইক্রোসফট অফিস - এক্সেল - পাওয়ারপয়েন্ট এর কাজ শেখার প্রয়োজনীয়তা সম্পর্কে জানেন না, তারা কথাগুলো মনযোগ দিয়ে শুনুন।

14/11/2024

ধরুন, আপনার কাছে ১০ লাখ টাকা আছে।

কিভাবে এটা কাজে লাগাবেন / ইনভেস্ট করবেন?

 #ইকিগাই (Ikigai) একটি জাপানি ধারণা, যার অর্থ জীবনযাপনের উদ্দেশ্য বা বেঁচে থাকার কারণ। এই ধারণাটি মূলত চারটি উপাদানের ওপ...
13/11/2024

#ইকিগাই (Ikigai) একটি জাপানি ধারণা, যার অর্থ জীবনযাপনের উদ্দেশ্য বা বেঁচে থাকার কারণ।

এই ধারণাটি মূলত চারটি উপাদানের ওপর ভিত্তি করে তৈরি, যা একজন ব্যক্তিকে একটি পরিপূর্ণ জীবনযাপনে সাহায্য করে। এই চারটি উপাদান হলো:

🔵1. আপনি কী ভালোবাসেন (What you love) – যে কাজ বা বিষয় আপনাকে আনন্দ ও তৃপ্তি দেয়।

🔵2. আপনি কোন কাজে দক্ষ (What you are good at) – যে কাজে আপনার প্রতিভা বা দক্ষতা রয়েছে।

🔵3. বিশ্ব কী প্রয়োজন (What the world needs) – আপনার কাজের মাধ্যমে যা অন্যদের জন্য উপকারী হতে পারে।

🔵4. আপনার আয় আসে কোথা থেকে (What you can be paid for) – যে কাজে আপনি অর্থ উপার্জন করতে পারেন।

জাপানিদের মতে, ইকিগাই খুঁজে পাওয়া মানে জীবনকে সত্যিকারের অর্থে উপলব্ধি করা। আপনি যা ভালোবাসেন, যা করতে দক্ষ, যা অন্যের উপকারে আসবে এবং যা থেকে আয় করা যায়—এই চারটি বিষয়ের সংযোগই আপনার জীবনকে অর্থবহ ও তৃপ্তিদায়ক করবে। প্রতিদিন ছোটো ছোটো পদক্ষেপ নিয়ে আপনার ইকিগাইয়ের দিকে এগিয়ে যান এবং মনে রাখুন, এই যাত্রাটি ধৈর্য, আত্মবিশ্বাস ও উদ্যমের।

©অনলাইন থেকে রিসার্চকৃত।

11/11/2024

🤔 আইটিঘর কেন সরাসরি ক্লাস না করিয়ে ভিডিও ক্লাস করাচ্ছে??

🤔 ক্লাস কি মিস হওয়ার সম্ভাবনা আছে? বা মিস গেলেও করনীয় কি??

🤔 আইটিঘরের ক্লাসগুলো প্র‍্যাক্টিস করার উপায় কি??

🤔 ক্লাসের সাপোর্ট কিভাবে পাবো??

🤔 সাপোর্ট সেশনগুলোর প্রসেস কি??

🤔 আইটিঘরের কোর্সে একই ক্লাস চাইলে কি বারবার করা যায়??

______________________ আপনার মনেও যদি এধরনের কোন প্রশ্ন এসে থাকে, তাহলে ভিডিওখানা মনযোগ দিয়ে দেখুন!

✅ এছাড়াও আমাদের যেকোন কোর্সেরই #আর্লি_এক্সেস পেতে / বিস্তারিতভাবে জানতে যোগাযোগ করুন এই নম্বরে : 01829-900330 / 01829-900440

Address

Khanbari-shilmun, Tongi, Gazipur
Tongi
1710

Alerts

Be the first to know and let us send you an email when ITghor - আইটিঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ITghor - আইটিঘর:

Share