01/09/2026
ডিজাইনে সবকিছু বড় হলেই সবকিছু গুরুত্বপূর্ণ হয়ে যায় না। 🙂
অনেক সময় আমরা চাই, লোগোটা বড় হোক, নামটা বড় হোক, নাম্বারটা বড় হোক, অফারটাও সবচেয়ে বড় হোক।
কিন্তু তখন সমস্যা হয় একটাই,
মানুষ বুঝতে পারে না, আসলে আগে কোনটা দেখবে।
ভালো ডিজাইন শুধু সুন্দর দেখানোর বিষয় নয়।
ভালো ডিজাইন হলো প্রয়োজনীয় তথ্যগুলো এমনভাবে সাজানো, যাতে একজন মানুষ কয়েক সেকেন্ডেই মূল কথাটা বুঝতে পারে।
তাই আমাদের চেষ্টা থাকে, আপনার ব্যবসার সব তথ্য নয়, সঠিক তথ্যটা সঠিকভাবে তুলে ধরতে।
মনে রাখবেন, ভালো ডিজাইন মানে বেশি কিছু দেখানো নয়।
সঠিক জিনিসটা, সঠিকভাবে দেখানো। ❤️
উম্মাহ প্রিন্টস
ডিজাইন ও প্রিন্টিংয়ে আপনার বিশ্বস্ত সঙ্গী।