27/12/2020
৫০০ টাকায় 7Mbps লাইন ব্যবহার করার পরেও কোন কিছু ডাউনলোড দিতে গেলে এই টিপসটি ফলো! করি! আপনারাও করতে পারেন সময় থাকতে থাকতে! পরে পদ্ধতি ISP ব্লক করে দিলে আমাকে আর কিছু জিঙ্গেস করবেন না 😉 😛
https://www.pcbuilderbd.com/tech-gossip/bdix-tunnel-proxy/
যারা মোবাইলে ব্যবহার করবেন:
https://www.pcbuilderbd.com/tech-gossip/bdix-proxy-mobile/
FAQ:
এটা শুধুমাত্র ডাউনলোড করার আগে চালু করবেন, এই পদ্ধতি ব্রাউজিংয়ের জন্য নয় শুধুমাত্র ডাউনলোড এর ক্ষেত্রে, কারণ ব্রাউজিং করতে গিয়ে বিভিন্ন ধরণের এরর এর সম্মুখিন হবেন 100% । সব ISP তে এটা কাজ নাও করতে পারে। আপনার টায় কাজ করলে আরো বেশি বেশি প্রক্সি টেস্ট করে দেখুন, বেশি স্পিডযুক্ত পেলেও পেয়ে যেতে পারেন।
১) এটা কি কার্যকর পদ্ধতি?
> অবশ্যই কার্যকর, আমি বিগত ৪ বছর ধরে ব্যবহার করছি।
২) ISP লোকেরা কি বুঝতে পারবে?
> অবশ্যই বুঝতে পারবে যদি বুঝার মতো করে ব্যবহার করেন! আমার ব্যক্তিগত ISPরা মূলত ডিশ লাইনের ব্যবসায়ী তাই তারা এই ব্রডব্যান্ড টেকনোলজি বিষয়ে তেমন বিজ্ঞ নয় তাই আমি সহজেই পার পেয়ে যাচ্ছি।
কিন্তু আপনাদের বেলায় একটু সাবধান হয়ে ব্যবহার করতে হবে, আপনার লাইনের স্পিড 2mbps কিন্তু আপনি bdix, youtube, netflix সার্ভার ছাড়াই ৫০ এমবির স্পিড টেনে নিচ্ছেন সেটা তো একটু খেয়াল করলেই ISP ধরতে পারবে!
৩) ISP লোকেরা ধরতে পারলে কি করবে?
> পরিচিত ISP হলে মুখে মুখে ওয়ার্নিং পাবেন, অপরিচিত / সাধারণ ISP হলে আপনার মূল কানেক্টশনের স্পিড কমিয়ে দিতে পারে, অথবা লাইন বন্ধ করে দিতে পারে! পরে আপনি যোগাযোগ করলে বলবে পাকনামি কম করতে!
৪) এই পদ্ধতি কি বৈআইনী বা অবৈধ্য?
> সম্পূর্ণ ভাবে বৈধ্য! তবে আপনি বেশি স্পিড টেনে নিলে ISP এর অন্য ইউজারদের স্পিডে সমস্যা হয় আর সেখানেই মূল সমস্যা!
৫) সেইফ পদ্ধতি কি?
> আমার মতে, কোন বড় কিছু ডাউনলোড করার আগে লিংকটি IDM এ ট্রান্সফার করে নিয়ে তারপর প্রক্সিফায়ার চালু করবেন এবং ডাউনলোড রিজুম করবেন। ডাউনলোড শেষ হয়ে গেলে প্রক্সিফায়ার ক্লোজ করে দিবেন ব্যাস! ছোট খাট ফাইল সাইজের ডাউনলোডের এর এটা ব্যবহার না করাই শ্রেয়।
৬) ডাউনলোড শিউরিটি কি কি?
> মূলত Youtube, BDIX সার্ভারগুলো, FTP সার্ভার এবং কিছু কিছু সিকিউডর ফাইল সাইট যেমন মিডিয়াফায়ার ইত্যাদি থেকে এই প্রক্সিফায়ার দিয়ে ডাউনলোড হবে না। বাকি সব সাইট থেকে ডাউনলোড হবে। যেমন Steam, Epic games, Uplay, গুগল ড্রাইভ, mega.nz সহ বিভিন্ন ডাইরেক্ট ডাউনলোড লিংকযুক্ত সাইট ভালো ভাবেই কাজ করবে।
৭) প্রক্সি বের হচ্ছে না?
আর্টিকেলে দেওয়া সাইট ছাড়াও আপনি গুগলে সার্চ নিয়ে নিজের জন্য প্রক্সি বের করে নিবেন। কারণ আগে প্রক্সি বের করা খুব সহজ ছিলো, এখন আর্টিকেল পদ্ধতিটি বেশ সুপারহিট হওয়ায় খালি প্রক্সি বের করা বেশ কঠিন। আর একটি প্রক্সিতে একাধিক ইউজার থাকায় এখন স্পিডও কম! SOCKS4 প্রক্সি বের করবেন।
৮) আপনার ISP তে কাজ করবে কিনা সহজে বুঝার নিয়ম:
> আপনার সংযোগে BDIX স্পিড থাকলেই ৯৯% ক্ষেত্রে এই প্রক্সি বাইপাস পদ্ধতিটি কাজ করবে, শুধু আপনাকে সঠিক প্রক্সিটি খুঁজে নিতে হবে।
৯) ফাইল ডাউনলোডের জন্য অবশ্যই IDM বা অন্য ডেডিকেটেড ডাউনলোডার ব্যবহার করবেন।
১০) প্রক্সিফায়ার চালু রেখে গেমিং, youtubing আর Netflix দেখবেন না।
১১) এই পদ্ধতিতে স্মার্টফোনের আপডেটও দেওয়া যাবে! আমি ২ গিগাবাইটের MIUI আপডেট সফল ভাবে দিতে পেরেছি!
১২) লিনাক্সে Proxychain টুলটি ব্যবহার করবেন, একই নিয়ম!
১৩) টরেন্টে এই পদ্ধতি কাজ করবে না!
১৪) স্টিম, এপিক গেমস , uplay ইত্যাদিতে প্রথমে নরমাল কানেক্টশন দিয়ে গেম ডাউনলোড শুরু করবেন, তারপর গেম ডাউনলোড পজ দিয়ে প্রক্সিফায়ার চালু করে ডাউনলোড রিজুম করবেন। প্রক্সিফায়ার চালু রেখে স্টিম, এপিক গেমস লঞ্চার চালু হবে না।
১৫) আবারো বলছি এটা ডাউনলোড এর জন্য ব্যবহার করবেন, ব্রাউজিংয়ের জন্য নয়!
বি:দ্র: এটা আমার (ফাহাদ হোসেন) ব্যক্তিগত লাইন, PCB এর নয়, তাই যারা ভাবেন পিসিবি কেন ৭এমবির লাইন ব্যবহার করে তাদের জন্য লুল!
©পিসিবি
শুরুতেই একটা স্পয়লার দিয়ে দেই! যারা কিছুদিন আগে আমার ”Steam এর স্পিড বাড়িয়ে নিন! (ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য)” এ....