Gita The Human Constitution-গীতা মানব সংবিধান

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • Gita The Human Constitution-গীতা মানব সংবিধান

Gita The Human Constitution-গীতা মানব সংবিধান ভগবানের বানী মানব সংবিধান গীতা প্রচা?

ভগবত গীতার শিক্ষা
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন মানুষের জীবনে কর্মের প্রয়োজন আছে | কর্ম ছাড়া কেউ এক মূহুর্তও থাকতে পারে না | শরীর যতক্ষণ আছে, কর্মও ততক্ষণ আছে | শারীরিক কর্ম আপাত দৃষ্টিতে না থাকলেও মানসিক কর্ম থাকবেই | মানুষ জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে স্বধর্ম অনুযায়ী কর্ম করা | ভগবান শ্রীকৃষ্ণ বললেন , কর্মানুষ্ঠান না করে কেহ নৈষ্কর্ম নিষ্ক্রিয় আত্মারূপে অবস্থিতি অর্থাৎ মোক্ষ লাভ করতে পারে

না | কর্মযোগে চিত্ত শুদ্ধি ও আত্মবিবেক না হলে নৈষ্কর্ম সিদ্ধি হয় না | কেবল মাত্র জ্ঞানশূন্য কর্ম ত্যাগ দ্বারা উক্ত অবস্থা লাভ অসম্ভব | নিষ্কাম কর্মের মধ্য দিয়েই কর্মবন্ধন মোচন হয়, চিত্তশুদ্ধি হয় | সেই শুদ্ধচিত্তে আত্মা সাক্ষাৎকার ঘটে | অর্জুনকে তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, 'নিয়তং কুরু কর্ম' অর্থাৎ সর্বদা শাস্ত্রবিহিত কর্ম কর | কর্ম সম্বন্ধে বললেন - অসক্তেন হ্যাচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ অর্থাৎ অনাসক্ত হয়ে কর্ম করলে মানুষ পরমাগতি প্রাপ্ত হয় | ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কামনামূলক বৈদিক কর্মকাণ্ড অর্থাৎ প্রধানত যজ্ঞানুষ্ঠান পরিত্যাগ করে নিষ্কাম করম করার উপদেশ দিলেন | তিনি বললেন -

কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন |
মা কর্মফলহেতুর্ভূর্মা তে সঙ্গোহস্ত্বকর্মণি || (২:47)

অর্থাৎ কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনও তোমার অধিকার নাই | কর্মফল যেন তোমার কর্মপ্রবৃত্তির হেতু না হয়, কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয় |
ভগবান শ্রীকৃষ্ণ বললেন কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ এবং রাজযোগ, এই চারটি যোগ মুক্তি বা মোক্ষ লাভের পৃথক পৃথক পথ হলেও শেষে সব পথই এক তত্ত্বে মিলিত হয় |
গীতায় সগুণ ও নির্গুণ উপাসনাকে সমান স্থান দেওয়া হয়েছে |
ব্রাহ্মীস্থিতি বা ব্রহ্মনির্বাণ লাভ করা, গুণাতীত যোগারূঢ় বা স্থিতপ্রজ্ঞ হওয়াই গীতার উপদেশ |
গীতায় বলা হয়েছে যে ভগবানের অসংখ্য নাম, অসংখ্য রূপ | যে কোন একটি নামে বা রূপে আমাদের নিষ্ঠা হলেই মুক্তি লাভ হবে | নিষ্ঠাপূর্বক ভগবানের নাম জপ ও একটি রূপ ধ্যান করলেই মোক্ষ লাভ হবে | অপরের ইষ্টকে শ্রদ্ধা করা ইষ্টনিষ্ঠার একটি প্রধান সাধন.....
আসুন আমরা সবাই মিলে গীতার জ্ঞান আহরন করি।
জয় গীতা, জয় শ্রী কৃষ্ণ।

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gita The Human Constitution-গীতা মানব সংবিধান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share