Times IT.

Times IT. Get quality freelance training on Digital Marketing, Graphic Design & Web Development.

23/06/2026

গ্রামবাংলার ঐতিহ্যবাহী "হাড়িভাঙ্গা" খেলা। কে জিতলো? Times IT. এর টিচার্স নাকি শিক্ষার্থী?

22/06/2026
22/06/2026

টাইমস আইটি টিম এখন টাঙ্গুয়ার হাওরে। 😍

20/06/2026

গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি বর্তমানে সিলেটের একজন সফল উদ্যোক্তা। ফ্রিল্যান্সিং থেকে ইতোমধ্যে ৬,৬০০ ডলারেরও বেশি আয় করেছেন। বর্তমানে তিনি Travel Sylhet এর CEO হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আরও একাধিক ব্যবসার সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন।

আমরা বলছি আমাদের গর্বিত শিক্ষার্থী মাহমুদুর রহমান দেলওয়ার সাহেবের কথা, যিনি Times IT-এর GB 1736 ব্যাচের একজন স্টুডেন্ট।
গ্রাফিক ডিজাইন শেখার মাধ্যমে তিনি তাঁর ক্যারিয়ারের নতুন যাত্রা শুরু করেন। তবে এই পথ মোটেও সহজ ছিল না। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে তাঁকে বহু চ্যালেঞ্জ ও বাধার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু প্রতিটি বাধাকে শক্তিতে পরিণত করে তিনি এগিয়ে গেছেন নিরলসভাবে।

দক্ষতা অর্জনের পর তিনি Fiverr-এ কাজ শুরু করেন এবং নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমে সেখান থেকে প্রায় ৩,০০০ ডলার আয় করেন। পাশাপাশি Microstock মার্কেটপ্লেসে নিয়মিত কাজ করে আরও প্রায় ৩,৬০০ ডলার আয় করেছেন।

মাহমুদুর রহমান দেলওয়ারের ভাষায় Times IT আমাকে একটি মূল্যবান স্কিল অর্জন করতে সাহায্য করেছে। আজ সেই স্কিলকে আমি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আমার ব্যবসার ক্ষেত্রেও কাজে লাগাতে পারছি।

আমাদের জন্য আরও আনন্দের বিষয় হলো, আগামী ২২ জুন (সোমবার) Times IT পরিবারের সদস্যরা তাঁর প্রতিষ্ঠিত কোম্পানি Travel Sylhet-এর নেতৃত্বে মনোমুগ্ধকর টাঙ্গুয়ার হাওর ভ্রমণ-এ অংশগ্রহণ করতে যাচ্ছে।

মাহমুদুর রহমান দেলওয়ারের ভবিষ্যৎ জীবন ও ব্যবসায়িক সফলতার জন্য Times IT পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ তাঁকে আরও সমৃদ্ধি ও সাফল্য দান করুন।

আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা: টাইমস আইটি, সুরমা টাওয়ার, ৫ম তলা, লিফটের ৪, (পুরান পুলের মুখ), তালতলা রোড, বন্দর বাজার, সিলেট।

01979-160 099
01943-977 922

আলহামদুলিল্লাহ! Times IT টাঙ্গুয়ার হাওর ভ্রমণ ২০২৬-এর সকল সিট সম্পূর্ণ বুকড। আমরা সত্যিই কল্পনা করিনি এত অল্প সময়ের মধ্...
18/06/2026

আলহামদুলিল্লাহ! Times IT টাঙ্গুয়ার হাওর ভ্রমণ ২০২৬-এর সকল সিট সম্পূর্ণ বুকড।

আমরা সত্যিই কল্পনা করিনি এত অল্প সময়ের মধ্যে এত ব্যাপক সাড়া পাব।

গতকাল রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর একসাথে অসংখ্য শিক্ষার্থী ফরম পূরণ করার চেষ্টা করায় আমাদের ওয়েবসাইটে অতিরিক্ত চাপ তৈরি হয় এবং কিছু সময়ের জন্য সার্ভারও ডাউন ছিল।

তারপরও আশ্চর্যের বিষয় হলো, খুব অল্প সময়ের মধ্যেই সবগুলো সিট পূর্ণ হয়ে গেছে।

আজও অসংখ্য বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীর মেসেজ, কল এবং অনুরোধ আসছে।

কিন্তু দুঃখের বিষয়, নির্ধারিত আসন সংখ্যা পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে আর কাউকে যুক্ত করার সুযোগ নেই।

❤️ যারা সময়মতো রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, তাদের সবাইকে অভিনন্দন।

ইনশাআল্লাহ ২২ জুন একসাথে আমরা উপভোগ করব
💙 নীল পানির অপার সৌন্দর্য
💚 সবুজ পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য
🚤 রোমাঞ্চকর বোট রাইড
📸 অসংখ্য ছবি ও ভিডিও
🍽️ একসাথে খাওয়া-দাওয়া আর আড্ডা

একসাথে তৈরি হবে স্মরণীয় কিছু মুহূর্ত, নতুন সম্পর্ক, নতুন স্মৃতি এবং জীবনের অন্যতম সুন্দর একটি ভ্রমণের গল্প।

17/06/2026

এক এক করে সম্পন্ন হলো আমাদের ৮ম AI Powered Passive Income Workshop✨

নতুন পুরাতন সকল স্টুডেন্টদের সফলতার জন্য আমাদের প্রচেষ্টাকে যেন আল্লাহ কবুল করেন। যারা এই ওয়ার্কশপের মাধ্যমে নিজেকে AI এর সাথে নতুন করে আপগ্রেড করে নিয়েছে সবার জন্য অসংখ্য শুভকামনা। আপনাদের সফলতাই আমাদের সফলতা। AI কে ভয় নয় জয় করেই আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশা আল্লাহ।💙

টাইমস আইটির নতুন নতুন সব উদ্যোগের অংশ হতে আমাদের সাথেই থাকুন।🥰

Times IT-এর পুরাতন ও নতুন শিক্ষার্থীদের নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের রেজিস্ট্রেশন শুরু হয়েছে।পূর্বের ঘোষণা অনুযায়ী এই...
17/06/2026

Times IT-এর পুরাতন ও নতুন শিক্ষার্থীদের নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

পূর্বের ঘোষণা অনুযায়ী এই ট্রিপে আমরা শুধুমাত্র প্রথম ১০০ জন শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ দিতে পারবো।

প্রথম ১০০ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার সাথে সাথেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে।

তাই যারা আমাদের সাথে টাঙ্গুয়ার হাওরের এই স্মরণীয় ভ্রমণে অংশ নিতে চান তারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ হওয়ার আগেই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

ভ্রমণটি সুন্দর, আনন্দদায়ক এবং নিরাপদ করতে সকল অংশগ্রহণকারীকে নিচের নিয়মগুলো মেনে চলতে হবে।

অংশগ্রহণের শর্তাবলী:

☑️এই ভ্রমণটি শুধুমাত্র Times IT-এর বর্তমান ও প্রাক্তন ছাত্রদের জন্য।
☑️নির্ধারিত সময়ে ( সকাল ৭:০০ টায়) উপস্থিত থাকতে হবে। কারও জন্য গাড়ি অপেক্ষা করবে না।
☑️নিজের মোবাইল, টাকা ও ব্যক্তিগত জিনিসপত্রের দায়িত্ব নিজেকেই নিতে হবে।
☑️ রেজিস্ট্রেশন ফি অফেরতযোগ্য।

আমরা চাই এই ভ্রমণ হোক আনন্দ, সৌহার্দ্য এবং সুন্দর স্মৃতিতে ভরপুর একটি দিন।

টাঙ্গুয়ার হাওর ভ্রমণ’২৬-এ অংশ নিতে কমেন্টে দেওয়া Times IT-এর রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন।

আগামীকাল সন্ধ্যা ৭:০০ টায় Times IT-এর অফিসিয়াল পেইজে ট্যুরের রেজিস্ট্রেশন ফর্ম প্রকাশ করা হবে।এই ট্রিপে আমরা শুধুমাত্র...
16/06/2026

আগামীকাল সন্ধ্যা ৭:০০ টায় Times IT-এর অফিসিয়াল পেইজে ট্যুরের রেজিস্ট্রেশন ফর্ম প্রকাশ করা হবে।

এই ট্রিপে আমরা শুধুমাত্র প্রথম ১০০ জন শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ দিতে পারবো।

✅ প্রথম ১০০ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার সাথে সাথেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে।

তাই যারা আমাদের সাথে টাঙ্গুয়ার হাওরের এই স্মরণীয় ভ্রমণে অংশ নিতে চান, তারা অবশ্যই আগামীকাল সন্ধ্যা ৭:০০ টায় Times IT পেইজে নজর রাখবেন।

✅ভ্রমণের তারিখঃ ২২ জুন ২০২৬ (সোমবার)

💰 অংশগ্রহণ ফি
🎟️ জনপ্রতি: ৯৭৫টাকা

ফি-এর মধ্যে অন্তর্ভুক্ত:
✅ যাতায়াত
✅ নৌকা ভ্রমণ
✅ সকালের নাস্তা
✅ সকালের খাবার
✅ দুপুরের খাবার
✅ বিকেলের নাস্তা
✅ চা
✅ বিনোদনমূলক কার্যক্রম
✅ পুরস্কার

❌ ফি-এর অন্তর্ভুক্ত নয়:
* ওয়াচটাওয়ার বা নিলাদ্রীতে ছোট নৌকার ভাড়া
* ব্যক্তিগত যেকোনো খরচ

💙 প্রকৃতি, আড্ডা, ভ্রমণ, খাবার, খেলাধুলা আর অসংখ্য স্মৃতি নিয়ে হতে যাচ্ছে Times IT Tour 2026-এর সবচেয়ে সুন্দর একটি দিন, ইনশাআল্লাহ।

🗓️টাঙ্গুয়ার হাওর ভ্রমণে পুরো দিনটি কিভাবে কাটবে,

🕖 সকাল ৭:০০ টায়
Times IT অফিস থেকে যাত্রা শুরু।
রওনা হওয়ার আগে থাকবে হালকা নাস্তা (কফি ও ব্রেড)।

🕚 সকাল ১১:০০ টায়
তাহিরপুর টেকের ঘাট থেকে নৌকা ভ্রমণ শুরু

🍽️ নৌকা ছাড়ার কিছুক্ষণ পর পরিবেশন করা হবে সকালের খাবার
(ভুনা ডিম + খিচুড়ি)

🕧 দুপুর ১২:৩০ টায়
টাঙ্গুয়ার হাওর ওয়াচটাওয়ারে পৌঁছানো
💦 গোসল
🏊 সাঁতার
📸 ছবি তোলা
🌊 হাওরের সৌন্দর্য উপভোগ

🕜 দুপুর ১:৪৫ টায়
নিলাদ্রীর উদ্দেশ্যে যাত্রা
যাত্রাপথে পরিবেশন করা হবে দুপুরের খাবার:
ভাত + ডাল + আলু ভর্তা + মুরগির ঝাল ফ্রাই

🕞 বিকাল ৩:৩০ টায়
নিলাদ্রীতে ঘোরাঘুরি ও ফটোসেশন 📸

🕟 বিকাল ৪:৩০ টায়
মজার গেমস, বিনোদনমূলক কার্যক্রম ও পুরস্কার বিতরণ 🎁

🕠 বিকাল ৫:৩০ টায়
ফেরার যাত্রা শুরু
🌅 সূর্যাস্ত উপভোগ
🥣 ঝালমুড়ি
☕ গরম চা
🎶 আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনা

🕗 রাত ৮:০০ – ৮:৩০ টায়
তাহিরপুর টেকের ঘাট থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা।

আলহামদুলিল্লাহ! সফলভাবে সম্পন্ন হলো আমাদের ৭ম AI Powered Passive Income Workshop। আপনাদের এই অভাবনীয় সাড়া ও ভালোবাসা আমা...
14/06/2026

আলহামদুলিল্লাহ! সফলভাবে সম্পন্ন হলো আমাদের ৭ম AI Powered Passive Income Workshop। আপনাদের এই অভাবনীয় সাড়া ও ভালোবাসা আমাদের কাজের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। অংশগ্রহণকারী প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।

AI-কে ভয় নয়, দক্ষতায় রূপান্তর করে জয় করাই আমাদের লক্ষ্য। নতুন এই পথচলায় সবার জয় হোক, ইনশাআল্লাহ!

গন্তব্য চূড়ান্ত! এবার বাকি শুধু তারিখ নির্ধারণ। টাঙ্গুয়ার হাওর যাওয়া তো নিশ্চিত, ইনশাআল্লাহ! 💙🗓️ কিন্তু কোন তারিখে গে...
12/06/2026

গন্তব্য চূড়ান্ত! এবার বাকি শুধু তারিখ নির্ধারণ।
টাঙ্গুয়ার হাওর যাওয়া তো নিশ্চিত, ইনশাআল্লাহ! 💙

🗓️ কিন্তু কোন তারিখে গেলে আমাদের সবচাইতে বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন?

কমেন্টে আপনার পছন্দের তারিখ লিখুন। 👇

Address

Level 5, Lift 4, Surma Tower, Puran Puler Mukh, Bandar

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801757516337

Alerts

Be the first to know and let us send you an email when Times IT. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share