02/07/2020
ইন্টারনেট অফিসঃ ক্রিংক্রিং ক্রিং ক্রিং! আসসালামু আলাইকুম আমি ইন্টারনেট অফিস থেক বলছি, আপনার ইন্টারনেট এর বিলটি গ্রহন করার জন্য আমাদের টীম বর্তমানে আপনার এলাকায় অবস্থান করছেন, আপনার বাসার সামনে আসবে দয়া করে বিলটি প্রদান করবেন...
গ্রাহকঃ ঘরে চাল খাবার কিনার টাকা নাই ঠিক মত আর আপনার ইন্টারনেট এর বিল নিতে চলে আসছেন,!সামনের মাস একবারে দিয়ে দিব দুইটা...
ইন্টারনেট অফিসঃ কিন্তু গত মাসেও তো আপনি এই কথাই বলেছিলেন......
গ্রাহকঃ আরে দিয়া দিমুতো পলায় কি আর যামু...
ইন্টারনেট অফিসঃ করোনা পরিস্থিতিতে আরো বেশ কিছু দিন থাকবে সামনের মাসে আমাদের অফিস খোলা থাকে কিনা এটাও ঠিক নাই, বেতন সময় মত না পেলে আমরা কর্মচারীরা কেনইবা কাজ চালিয়ে যাব।
গ্রাহকঃ আরে ভাই সরকার তিন মাস পানি, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট সব মাফ করে দিছে।
ইন্টারনেট অফিসঃ 🏳️🏳️🏳️
বর্ধিত বিল ডেটও শেষ! লাইন বন্ধ!
গ্রাহকঃ ক্রিংক্রিং ক্রিংক্রিং! ভাই তোমার কোন লোক বিল নিতে আসলোনা !! লাইনটা কাইট্টা দিল...... লোক পাঠায় দেও বিল নিতে, এখন একটু চালু কর......
নোটঃ যার সামর্থ্য আছে চালান সার সামর্থ্য নাই শুধু শুধু ঋণের বোঝা বাড়িয়ে লাভ কি, আর যাদের সামর্থ্য আছে তারা এই পরিস্তিতিতে দয়া করে এভাবে ঘুরাবেন না, আমার ও আমার কোম্পানির কর্মচারীরা এই পরিস্থিতির মধ্যে আপনার চেয়েও বেশী জীবনের ঝুকিতে আছে আমাদের বাসা/অফিস থেকে বের হতে হয়, সরকার "জরুরী সেবা" ঘোষণা করেছে তাই আমরা দায়িত্ব মনে করে সকল সার্ভিস চালু রেখেছি সকল ঝুকি নিয়েই। আমাদেরও বাসা আছে, পরিবার আছে। আল্লাহ্ সবাইকে হেফাজতে রাখুক এই দোয়াই করি।