10/11/2026
গোলাপগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে ১৬ বছরের ছাত্র নি'খোঁ'জ
সিলেটের গোলাপগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে মোঃ মহসিন (১৬) নামে এক মাদ্রাসাছাত্র নি'খোঁ'জ হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নি'খোঁ'জ মহসিন উপজেলার আমুড়া ইউনিয়নের ঘাগুয়া গ্রামের লুৎফুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে আমুড়া গ্রামের ডামপাল মাদ্রাসার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হয় মহসিন। তবে বিকেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় নি'খোঁ'জ ছাত্রের ভাই গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর ৪৭৬।
নি'খোঁ'জ মহসিনের উচ্চতা প্রায় ৫ ফুট। গায়ের রং উজ্জ্বল শ্যামলা।
কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে অথবা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে ০১৭১৭৫৪৮৭৩৪ ও ০১৭৪৯০৭৩৭৬১ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।