Premium Marketing System-PMS

Premium Marketing System-PMS This is a page that helps in Service, Sales & Marketing of our products.
[Your Bright Future Partner]
(1)

পড়লে ঠকবেন না!!চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে এগোতে হবে, অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা ক...
23/01/2025

পড়লে ঠকবেন না!!
চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে এগোতে হবে, অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে, তাদেরকে আগাছার মতো উপড়ে ফেলে দিতে হবে, লাইফ আপনার বাউন্ডারি আপনাকেই সেট করতে হবে, নেগেটিভিটি যেখানে দেখবেন সটান সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে।

শুনতে খারাপ হলেও আপনার কাছের অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চায়, তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাটা ঘায়ে নুন ছিটাতে, আপনি সিম্পলি সেই সুযোগ টাই দেবেন না, অযথা তর্কে যাবেন না, বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার সামনে কেউ যদি বলে আপনি মুখ্যু তাই মেনে হেসে বেরিয়ে আসুন, ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন, ব্যাস কেল্লাফতে। যে যা বলছে শুনে নিন, আর মুচকি হেসে শিরদাঁড়া সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন, যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলেই জীবন চেনে, বোঝে..

আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে আপনি ঠিক সেই সময় গাছ লাগান, ঘুরে আসুন, রং তুলি নিয়ে ক্যানভাস সাজান, বাড়ি গোছান, গল্প পড়ুন, আরো দুটো সাহিত্য পড়ুন, নিজের পুরোনো ফটো দেখুন, ব্যাডমিন্টন খেলুন, ফটো তুলুন, চা খেতে বেরিয়ে পড়ুন, নামাজ পড়ুন, পুজো করুন। মোটকথা তাদের কথায় রিয়েক্ট করবেন না, যা বলছে বলুক, আপনার কানে এলেও ফেলে দিন, দিনশেষে আপনি জানেন আপনি কি, কেমন, আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করেনা ঠিক এইটাই।

একটা বাউন্ডারি সেট করুন, একদম যাদের বা যার বুকে মিশে আপনি শ্বাস নেবেন, যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক তাদের কাছেই ওপেন আপ হন, তাদের কাছেই এক্সপ্লেন করুন, তাদের কাছেই ঝুঁকতে শিখুন, কারণ হয়তো তারা বা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না।
বাদবাকি দুনিয়াকে ' মালা ঘুরা ' করে ঝেড়ে ফেলে দিন।

একটা কথা মাথায় রাখবেন জীবন অনেক সুন্দর, আপনি যে জীবন টা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর, আপনাকে শুধু মাঝে মাঝে গজিয়ে ওঠা আগাছা গুলো মিটিয়ে ফেলতে হবে অথবা কোণে একটা কাঁটাঝোর দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে, সবকিছুর উত্তর দিতে নেই, সবকিছুতে রিয়েক্ট করতে নেই, সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই, এগুলো বাদ না দিতে পারলে, লস টা আপনারই।

নতুন কারিকুলাম অনুযায়ী যোগ্যতার ৪টি উপাদান। ১। জ্ঞান  ২। দক্ষতা  ৩। দৃষ্টিভঙ্গি ৪। মূল্যবোধ।----১। জ্ঞান : গাড়ি চালানোর ...
07/01/2025

নতুন কারিকুলাম অনুযায়ী যোগ্যতার ৪টি উপাদান।
১। জ্ঞান ২। দক্ষতা ৩। দৃষ্টিভঙ্গি ৪। মূল্যবোধ।
----
১। জ্ঞান : গাড়ি চালানোর নিয়ম কানুন জানা হলো জ্ঞান।
২। দক্ষতা : গাড়ি ভালোভাবে চালাতে পারা হলো দক্ষতা।
৩। দৃষ্টিভঙ্গি : সিগন্যালে গাড়ি নেই, সার্জেন্টে নেই , আপনি নিয়ম মানবেন কিনা, সেটা আপনার দৃষ্টিভঙ্গি।
৪। মূল্যবোধ : সব সময় নিয়ম মেনে গাড়ি চালানোর প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হওয়া হলো মূল্যবোধ।

#যোগ্যতা : নিয়ম কানুন মেনে ভালো ভাবে গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছাতে যেতে পারা হচ্ছে তার যোগ্যতা।

সূত্রঃ দৈনিক শিক্ষা।©

নিজের ব্যবসা শুরু করার আগে যে ছয়টি বাস্তবতা বিবেচনায় রাখতে হবে।ব্যবসায়ে নামার আগে অনেক পরিকল্পনা করা হলেও, বাস্তবে প্রায়...
29/08/2024

নিজের ব্যবসা শুরু করার আগে যে ছয়টি বাস্তবতা বিবেচনায় রাখতে হবে।
ব্যবসায়ে নামার আগে অনেক পরিকল্পনা করা হলেও, বাস্তবে প্রায়ই প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এখানেই কেউ কেউ হোঁচট খান, ব্যবসা ধরে রাখতে পারেন না; আবার কেউ কেউ নিজেদের প্রজ্ঞা ও দক্ষতার জোরে সামনে এগিয়ে যান।

একজন সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন অনেক মানুষের মধ্যেই থাকে। নিজে ব্যবসা শুরু করে বড় কিছু অর্জন করা এবং নিজের উদ্যোগটিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে খ্যাতি লাভ করার স্বপ্ন থাকে। ব্যবসায়ে নামার আগে অনেক পরিকল্পনা করা হলেও, বাস্তবে প্রায়ই প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এখানেই কেউ কেউ হোঁচট খান, ব্যবসা ধরে রাখতে পারেন না; আবার কেউ কেউ নিজেদের প্রজ্ঞা ও দক্ষতার জোরে সামনে এগিয়ে যান।

যদিও ব্যবসায়ে লাভ-ক্ষতি খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু যেকোনো প্ল্যাটফর্মে কাজ শুরুর আগে সেখানকার অনুকূলতা ও প্রতিকূলতা, দুটি বিষয়েই জেনে নেওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে, ব্যবসায়ে আসলে শতভাগ 'নিখুঁত' বলে কিছু নেই। শুরুর দিকে কোনো না কোনো ক্ষেত্রে আপনাকে বাধার সম্মুখীন হতে হবেই। তাই স্টার্টআপ প্রফেশনালস-এর প্রতিষ্ঠাতা ও সিইও মার্টিন জুইলিং নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে ব্যবসায়ে নামার আগে ৬টি বাস্তবতার কথা বলেছেন, যেগুলোর জন্য তাদের আগে থেকেই নিজেকে প্রস্তুত রাখা উচিত।

১. 'ইউরেকা' মুহূর্ত বলে কিছু নেই

মার্টিন জুইলিং এর নিজের অভিজ্ঞতা ও বিনিয়োগকারীদের কাছে থেকে পাওয়া ফিডব্যাক অনুযায়ী, তিনি মনে করেন- বেশিরভাগ 'নতুন আইডিয়া বা ধারণা'ই আসলে পুরনো হয়, যেগুলো নিয়ে আগেপরে অনেকে কাজ করেছেন। তাই 'শতাব্দীর সেরা আইডিয়া' নিয়েই যে আপনাকে ব্যবসায়ে নামতে হবে এমনটা নয়।

আগে কেউ কোনোদিন যে আইডিয়া নিয়ে কাজ করেনি, তেমন অদ্বিতীয় আইডিয়া খুঁজতে গিয়ে সময় নষ্ট করা যাবে না। আপনাকে বুঝতে হবে আপনার আগ্রহ কোন দিকে এবং কোন খাতে আপনি সবচেয়ে সুবিধা করতে পারবেন; সেটিকে কেন্দ্র করেই একটি পরিকল্পনা তৈরি করুন।

আপনার কাঙ্ক্ষিত 'জাদুকরী আইডিয়া' খুঁজে পাওয়ার আরেকটি উপায় হলো ব্রেইনস্টর্মিং এর মাধ্যমে আইডিয়া বের করা। আশেপাশের বন্ধুবান্ধব কেউ যদি খুব সৃজনশীল চিন্তার অধিকারী হয়, তাহলে তার সৃজনশীলতা ও আপনার আগ্রহ-নির্দেশনার সমন্বয়ে একটি দারুণ আইডিয়ার জন্ম হতে পারে।

২. সফলতার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম

মার্টিন জুইলিং বলেন, তিনি 'টেন থাউজ্যান্ড আওয়ারস রুল'-এ বিশ্বাস করেন, যার মানে হলো সবচেয়ে উদ্যমী উদ্যোক্তারা তার কাজের পেছনে সাধারণ মানুষদের চেয়ে বেশি শ্রম ও সময় দেন। সময় অত্যন্ত মূল্যবান জিনিস, তাই অর্থহীন কাজে বা দিবাস্বপ্ন দেখে একটি মিনিটও ব্যয় না করার পরামর্শ দিয়েছেন তিনি।

উদাহরণস্বরূপ, বেশিরভাগ মানুষ মনে করে যে বিল গেটস একটা সাধারণ অপারেটিং সিস্টেম চালু করার মাধ্যমে যাত্রা শুরু করেছিলেন এবং মাইক্রোসফট দাঁড় করিয়েছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, বিলিয়নিয়ার ও সফল উদ্যোক্তা হয়ে ওঠার আগে বিল গেটস কম্পিউটার রুমে সফটওয়্যার নিয়ে কাজ করে হাজার হাজার ঘণ্টা পার করেছেন।

৩. নিজেকে জানা এবং ঘাটতি পূরণের জন্য সাহায্য নেওয়া

কোনো মানুষের মধ্যেই একটি নতুন আইডিয়া দাঁড় করানো এবং নতুন ব্যবসাকে এগিয়ে নেওয়ার মতো সব রকম দক্ষতা একসাথে থাকে না। সবার মধ্যেই কোনো না কোনো কমতি রয়েছে। তাই সবার আগে নিজের দুর্বলতা, কোথায় ভালো কাজের সুযোগ আছে এবং কোথায় ঝুঁকি আছে তা খুঁজে বের করতে হবে। এরপর সফল ব্যবসা দাঁড় করাতে প্রয়োজনীয় জ্ঞান ও লোকবল অন্বেষণ করতে করতে হবে।

অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এমন কাউকে সঙ্গী হিসেবে নিলে ভালো হয় যাতে একজনের ঘাটতি অন্যজন পূরণ করতে পারে।

৪. দল গঠন করা এবং ভালো সম্পর্ক গড়ে তোলা

কোনো ব্যবসাই একা চালানো সম্ভব নয়। ব্যবসায়ে কোনো সমস্যায় পড়লেও একা সবকিছুর সমাধান করাটা কঠিন। তাই ব্যবসায়ে সফলতা পেতে হলে আপনার দরকার একটা ভালো ও পরিশ্রমী দল- পরিবার, বন্ধুবান্ধব বা ব্যক্তিগত সম্পর্ক থেকে এ ধরনের মানুষদের আপনি দলে যুক্ত করতে পারেন। তাই এখন থেকেই বড় পরিসরে নেটওয়ার্ক তৈরির কথা ভাবতে হবে।

শুধুমাত্র নতুন কাজের পরিবেশের সঙ্গে পরিচয় না থাকায় নতুন ব্যবসায়ীরা প্রায়ই যে ভুলটি করেন তা হলো- বাইরের উপদেষ্টা এবং নিজের দলের সদস্যদের সাথেও যোগাযোগের সূত্র হারিয়ে ফেলা। এক্ষেত্রে পরামর্শ হলো, মানুষের সাথে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক মজবুত করার জন্যও সপ্তাহে একটা সময় নির্দিষ্ট করে রাখা।

৫. সঠিক বিনিয়োগকারী খোঁজা

বেশিরভাগ সম্ভাবনাময় উদ্যোক্তাদের কাছেই পকেটভর্তি টাকা থাকে না তাদের ব্যবসা চালিয়ে নেওয়ার জন্য। সেজন্য তাদের বিনিয়োগকারীর প্রয়োজন হয়। সঠিক বিনিয়োগকারী খুঁজে পাওয়ার ওপর নির্ভর করে যে আপনি ব্যবসায়ে সফল হবেন নাকি ধাক্কা খাবেন।

বিনিয়োগের জন্য সঠিক মানুষ খুঁজে পাওয়া, টাকা চাওয়ার আগেই তাদের সাথে একটা উষ্ণ সম্পর্ক গড়ে তোলা এবং তাদের ভরসা-বিশ্বাস অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ।

সম্ভাব্য বিনিয়োগকারী খুঁজে পাওয়ার পর তার পেছনেও আপনাকে ততটাই শ্রম দিতে হবে যতটা সে আপনার প্রতিষ্ঠান এবং আপনার দলের পেছনে দিচ্ছে। তা নাহলে পরে দেখা যায়, অনেক উদ্যোক্তাই বিনিয়োগকারীদের নানা শর্ত ও চাহিদা দেখে অবাক হন।

৬. ভাগ্যে বিশ্বাস করা

যে যাই বলুক না কেন, স্টার্টআপ প্রফেশনালস এর সিইও মার্টিন জুইলিং মনে করেন, ব্যবসায়ে ভাগ্য অনেক বড় একটি ফ্যাক্টর। এমনকি কখনো কখনো ভাগ্য খারাপ হলেও, যেমন, অপ্রত্যাশিত অর্থনৈতিক মোড় পরিবর্তন বা নতুন প্রতিদ্বন্দ্বীর আগমন; এগুলোও মানুষের মধ্যে সহনশীলতা তৈরি করে এবং আগামী দিনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে শেখায়। এছাড়া, ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেও নিজের ভাগ্য নিজেই প্রসন্ন করে তোলা সম্ভব।

তবে শেষ কথা হলো, ব্যবসা ক্ষেত্রে কঠিন বাস্তবতার কাছে হার মেনে নিজের স্বপ্ন নষ্ট হতে দেওয়া যাবে না। তার চেয়ে বরং আসন্ন পরিস্থিতি সম্পর্কে অবগত থাকলে তা মোকাবিলা করা কিছুটা সহজ হবে।

এই শীতে "পিএমএস" এর সকল সম্মানীত ক্রেতাবৃন্দের জন্য দারুন অফার।সীমিত সময়ের জন্য.....      100%
15/11/2023

এই শীতে "পিএমএস" এর সকল সম্মানীত ক্রেতাবৃন্দের জন্য দারুন অফার।
সীমিত সময়ের জন্য.....




100%

মা দুর্গা সর্বদা আপনাদের উপরে থাকুক। শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। * চলো সব দুঃখ কষ্ট ভুলে শারদীয়ার আনন্দে মেতে উঠি সকলে...
20/10/2023

মা দুর্গা সর্বদা আপনাদের উপরে থাকুক। শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। * চলো সব দুঃখ কষ্ট ভুলে শারদীয়ার আনন্দে মেতে উঠি সকলে ...
অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির আবির্ভাব নিয়েই মায়ের আগমন,:::::::::::→↓

💡পিএমএস এলইডি লাইটের💡নিবিচ্ছিন্ন উজ্জ্বল আলো, টেকশই, মজবুত, আর ১০০% গ্যারান্টিযুক্ত ও সার্ভিসিং এর আবির্ভাব নিয়ে আসছে মার্কেট, বাসা-বাড়ি, অফিস-আদালত, স্কুল-কলেজ সহ সর্বস্তর পর্যায়ে।
ব্যবসা ও পথচলা হোক বিশ্বাসের সাথে।

29/06/2023

***ঈদ মোবারক***

দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সবাইকে Premium Marketing System-PMS এর পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা। 🥰


26/06/2023

সম্মানীত ইলেক্ট্রিক ব্যবসায়ী ক্রেতাগন পিএমএস এর গ্যারান্টিযুক্ত এলইডি লাইট ক্রয় করলেই পাচ্ছেন আকর্ষণীয় উপহার!!!!!

ধন্যবাদ,
পিএমএস এর সাথে থাকার জন্য🤝

আমাদের বাসা-বাড়ির ভোল্টেজ 220 ভোল্ট কিন্তু আমেরিকায় 120 ভোল্ট কেন?তাহলে কারা প্রযুক্তিগত দিক থেকে বুদ্ধিমান ও এগিয়ে আছে?...
15/06/2023

আমাদের বাসা-বাড়ির ভোল্টেজ 220 ভোল্ট কিন্তু আমেরিকায় 120 ভোল্ট কেন?

তাহলে কারা প্রযুক্তিগত দিক থেকে বুদ্ধিমান ও এগিয়ে আছে? চলুন আজকে এই মজাদার আলোচনাটা জমিয়ে তুলি।

প্রত্যেকের মানুষের একটা ধৈর্যের সীমা থাকে। এই সীমা অতিক্রম করলেই সে আক্রমনাত্নক হয়ে উঠবে সেটাই স্বাভাবিক। তাই তার ধৈর্য এর সীমা বুঝে তার সাথে সেইভাবে আচরণ করাটাই হবে বুদ্ধিমান ও ম্যাচিউর পার্সন এর পরিচয়। একইভাবে বিভিন্ন দেশের ম্যানুফেকচাররা তাদের ডিভাইসগুলো ভোল্ট রেটিং নানাভাবে নির্ধারণ করে থাকে। যেমন আমেরিকার নিজস্ব ব্যবহারের জন্য বেশিরভাগ কোম্পানির প্রস্তুতকৃত ডিভাইস এর রেটিং ১২০ ভোল্ট। তাই ডিভাইস এর সীমা বুঝে সেইভাবে সাপ্লাই দেয়া হয়। নাইলে সীমার বাইরে গেলে সে প্রতিবাদ করতে চাইবে।

এছাড়াও কম ভোল্টেজ এ সাপ্লাই এর একটা সুবিধা হল বিপদের আশংকা কমানো। যেমন

বাংলাদেশের 220 ভোল্ট (rms) এর পিক ভেল্যু হচ্ছে

= 220 x 1.4142 = 311 volt

অর্থাৎ বাংলাদেশের একজন মানুষ শক খাবে 311 volt এ

অন্যদিকে আমেরিকার 120 Volt (rms) এর পিক ভেলু

= 120 x 1.4142 = 169 Volt

অর্থাৎ একজন আমেরিকার মানুষ মূলত শক খাবে 169 Volt এ। অর্থাৎ বাংলাদেশের মানুষটির বিপদের আশংকা অনেক বেশি।

তাই কিছু সংখ্যক দেশ কম ভোল্ট সাপ্লাই করে।

এবার তাইলে প্রশ্ন আসাই স্বাভাবিক তাইলে ২২০ এ সাপ্লাই করে কি কোন লাভ নেই?

নিশ্চয় আছে। এটাতে একটা প্রধান লাভ হল লস ও অযাচিত তাপমাত্রা কমানো। ভোল্ট তুলনামূলক বেশি বলে কারেন্ট ড্র হবে কম। আর কম কারেন্ট ড্র বলতেই i^2R বা লস কম হবে। আর লস কম হওয়া মানেই ডিভাইস এ অযাচিত তাপমাত্রা সৃষ্টি না হওয়া।

সবশেষে বলা যায়, ব্যক্তির নিরাপত্তা, ডিভাইস রেটিং, সিস্টেম লস এর কথা বিবেচনায় রেখেই সাপ্লাই ভোল্ট নির্ধারিত হয়।

এখন নিজেই বিবেচনা করুন?


100%.

উজ্জ্বলিত ভুবন রাঙ্গানো "প্রিমিয়াম মার্কেটিং সিস্টেম" - পিএমএস এলইডি লাইটের পক্ষ থেকে সবাইকে জানাই  #ঈদের_শুভেচ্ছা।জীবনে...
21/04/2023

উজ্জ্বলিত ভুবন রাঙ্গানো "প্রিমিয়াম মার্কেটিং সিস্টেম" - পিএমএস এলইডি লাইটের পক্ষ থেকে সবাইকে জানাই #ঈদের_শুভেচ্ছা।
জীবনের প্রতিটা সময় শুভ হোক আল্লাহর রহমত সবার জীবনকে আনন্দময় করে তুলুক,
#শুভ_ঈদ_উল_ফিতর_2023!
এই ঈদ আমাদের জীবনে অনেক আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনুক।

Address

Sylhet
3100

Telephone

+8801626474742

Website

Alerts

Be the first to know and let us send you an email when Premium Marketing System-PMS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Premium Marketing System-PMS:

Share