08/12/2022
গ্রাফিক্স ডিজাইনে ফ্রিল্যান্সিং করতে চান?
ইন্টারনেটের যুগে প্রাতিষ্ঠানিক চাকরির বাইরে অনেকে ফ্রিল্যান্সিং করে থাকেন।
এর সবচেয়ে ভালো দিক হলো, দক্ষতা থাকলে যে কেউ খুব ভালো আয় করতে পারেন।
এছাড়া রয়েছে নিজের পছন্দ অনুযায়ী কাজ করার সুবিধা।
প্রচার ও প্রসারের এ যুগে ভিজুয়াল কন্টেন্টের চাহিদা সবার উপরে। ফ্রিল্যান্সিংয়ে তাই গ্রাফিক ডিজাইনার হিসাবে কাজের ক্ষেত্র যেমন বেশি তেমনি কাজও পাওয়া যায় বেশি।
অনেকগুলো ক্ষেত্রের মধ্যে সবচেয়ে বেশি যেসব ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন প্রয়োজন হয়?
-ভিজিটিং কার্ড
-ব্যানার (সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য ক্ষেত্রে)
-লিফলেট
-বইয়ের প্রচ্ছদ
-প্রোডাক্টের প্রাথমিক ডিজাইন
-ওয়েবসাইটে ব্যবহারের ছবি
-ডিজিটাল বিজ্ঞাপন
গ্রাফিক ডিজাইনে কেমন কাজ করতে হবে আপনাকে?
-ক্লায়েন্টের জন্য ডিজাইনের প্রাথমিক লেআউট তৈরি করা;
-গ্রাফিক্স, অ্যানিমেশন কিংবা ডিজিটাল ফটোগ্রাফি ডিজাইন করা;
-প্রজেক্ট বা প্রতিষ্ঠানের সাথে ডিজাইনের সামঞ্জস্য বজায় রাখা।
গ্রাফিক ডিজাইনের কাজ কোথায় পাবেন?
গ্রাফিক্স ডিজাইনে ফ্রিল্যান্সিংয়ের জন্য রয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় সাইট। যেমনঃ
নাইন্টি নাইন ডিজাইনস (99designs)
আপওয়ার্ক (Upwork);
ফাইভার (Fiverr)
গ্রাফিকরিভার ডট কমে চাইলে নিজের ডিজাইন বিক্রি করতে পারেন।
এছাড়া বিড করে কাজ পাবার যোগ রয়েছে ফ্রিল্যান্সার আর গুরু ডট কমে।
গ্রাফিক ডিজাইনে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কেমন আয়ের সম্ভাবনা রয়েছে?
অনলাইন মার্কেটপ্লেসে আপনি একটি লোগো ডিজাইন করলে ৫০ থেকে শুরু করে ২ হাজার ডলার পর্যন্ত আয় হতে পারে। তবে বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আয় আরো বেশি।
একটি ওয়েবসাইটটের প্রথম পেইজ ডিজাইন করার ক্ষেত্রে ৫০ ডলার থেকে শুরু করে ৩ হাজার ডলার পর্যন্ত পেতে পারেন। পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইটের ডিজাইন করে পাওয়া যায় ২০০ ডলার থেকে ৫ হাজার ডলার পর্যন্ত।
ফ্রিল্যান্সার হিসাবে একজন ভালো মানের গ্রাফিক ডিজাইনার মার্কেটপ্লেসগুলো থেকে আয় করতে পারেন এক থেকে দেড় লক্ষ টাকা।
গ্রাফিক ডিজাইনের জন্য কী কী টেকনিক্যাল স্কিল দরকার?
কাজের উপর টেকনিক্যাল জ্ঞানের ধরন নির্ভর করে। সাধারণত যেসব গ্রাফিক্স সফটওয়্যারে দক্ষতা দরকার হয়,
সেগুলোর মধ্যে সবার প্রথমে রয়েছে –
-Adobe Photoshop
-Adobe Illustrator
-Adobe InDesign
গ্রাফিক ডিজাইনের কাজ কোথায় শিখবেন ?
গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাওয়া যায় যা দেখে আপনি ডিজাইন এর আইডিয়া পাবেন, কিন্তু প্রফেশনাল কাজ বা মার্কেট প্লেস এ কাজ করতে হলে আপনার দরকার একজন অভিজ্ঞ ও এক্সপার্ট ট্রেইনার।
যিনি আপনাকে একজন অভিভাবকের ন্যায় গাইড করে আপনার গন্তব্যে পৌঁছে দিবেন। আর আমাদের প্রতিষ্ঠানে রয়েছেন একঝাঁক তরুণ- ক্রিয়েটিভ এক্সপার্ট যাদের সরাসরি তত্ত্বাবধানে আপনার শেখার গতি ও দক্ষতাকে এগিয়ে নিয়ে যাবে বহুদুর।
প্লাটিনাম আইটিতে গ্রাফিক্স ডিজাইন শেখার পর কি করতে পারবেন-
-আমাদের প্রতিষ্ঠানে কোর্স সফলভাবে সম্পন্ন করার পর আমরা আপনাকে ১০০% জব প্লেসমেন্ট করে দিব।
-আপনি চাইলে আমাদের রিয়েল টাইম প্রজেক্টের সাথে কাজ করে ইনকাম করতে পারবেন, যা টিম ওয়ার্কার হিসেবে আপনার কাজের দক্ষতা বাড়াবে।
আমাদের অনুরোধ,
ভর্তি হওয়ার পূর্বে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করুন, আশাকরি আমাদের কাজ ও সার্ভিস এর মান নিয়ে আপনার প্রশ্নগুলোর উত্তর নিজেই পেয়ে যাবেন।
যোগাযোগ করুন-
প্লাটিনাম আইটি
প্রবাহ ১৮, মির্জাজাঙ্গাল রোড, তালতলা পয়েন্ট, সিলেট।
মোবাইল: 01601 317011 / 01610 262631
ফেসবুক লিংক: https://www.facebook.com/platinumittraining
ওয়েবসাইট লিংক: www.platinumitbd.com