30/03/2024
বছরের পর বছর একই ছাদের নিচে থেকেও, অনেক সময় একজন অন্যজনের ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারে না। পাশের বালিশে প্রতি রাতে ঘুমিয়েও, অনেক সময় অতটা কাছে আসা যায় না।
রোজ রাতে নিয়ম করে স্ত্রীর বুকে পিঠে নিঃশ্বাসের আদ্রতা ঢেলে দেওয়া স্বামীও মাঝে মাঝে টের পায় না নিজেদের ভেতরের দুরত্ব:০০ বছর ঘর করার পরও, একে অন্যের প্রেমিক-প্রেমিকা হয়ে উঠতে পারে না!
অথচ, অনেকেই জীবনের শেষ দিন পর্যন্ত একটা ভালোবাসাহীন মানুষের সেবা যত্ন করতে করতে সময় কাটিয়ে দেয়া
পৃথিবীতে সবচেয়ে বিস্ময়কর ব্যপার হলো অভ্যাস। শুধু মাত্র অভ্যাসের দোহায় দিয়েই অনেকে সংসারের ডেফিনেশন বোঝাতে চায়!
সংসার মানে আসলে কি?
সংসার মানে কি রোজ দু বেলা ভাত রান্না করে, স্বামীর প্লেটে মাছের বড়ো পিসটা তুলে দেওয়া?
সংসার মানে কি বাচ্চা উৎপাদনের প্রসিডিউর? সংসার মানে কি মধ্যরাতে শরীর বিনিময়ের মহা উৎসব?
নাহ, সংসার মানে আসলে একটা নির্ভরশীলতা! একজনের খারাপ লাগাতে অন্যজনের কষ্ট হওয়া। সংসার মানে আসলে, জীবনের প্রতিকূলতা গুলোকে শেয়ার করা।
সংসার মানে জীবনটাকে উপভোগ করা। সংসার হলো, আরেকটা জীবন মানুষটার সাথে কাটানোর প্রবল আকাঙ্খা!সংসার মানে, ভীষন মন খারাপের রাতে কেউ এসে বলুক " মন খারাপ করো না, আমি আছি তো"! সংসার মানে, সমস্ত অপ্রাপ্তির পরও মনে হোক, আমার একটা ব্যক্তিগত মানুষ আছে! আমার আলাদা একটা অস্তিত্ব আছে!
সংসার মানে অভ্যাস ভাবতে ভাবতে অনেকেই অনেক সময় ভুলে যায়, বিপরীত মানুষটার গুরত্ব!
প্রেমিকার জ্বর হলে, হৃদয় জ্বলে যায়! সারাদিন খোঁজ নিতে ইচ্ছে হয়! প্রচন্ড টেনশন হয়! অথচ স্ত্রীর জ্বর হলে মনে হয়, জ্বর খুব স্বাভাবিক একটা বিষয়! এটাকে অত'টা গুরুত্ব দেওয়ার কিছু নেই!
আমি বলছি না, জ্বরকে খুব গুরুত্ব দেওয়া হোক! আমি বোঝাতে চেয়েছি, প্রচন্ড জ্বরের ঘোরে মানুষটার হাতের আঙুল ধরে তাকে তার গুরুত্বটা বোঝানো হোক!
হুট করে একদিন স্ত্রীর হাত ধরে তাকে জিজ্ঞেস করা হোক, তুমি ভালো আছো তো?অভ্যাস ব্যপারটা মস্তিষ্কে প্রবেশ করানোর পর আমরা আসলে ভুলে যাই, অভ্যাস আর ভালোবাসা এক জিনিস না। নিকোটিন গ্রহনের অভ্যাসের মতো, পৃথিবীর সমস্ত অভ্যাস ক্ষতিকর হতে পারে! আমরা যারা সংসারকে শুধুমাত্র অভ্যাস বলে চালিয়ে দিই, তারা আসলে নিজেদের চিন্তার গভীরে একটা অসুস্থ চেতনা ধারন করে আছি!
ভালোবাসায় অভ্যাস আসবে ঠিকই, তবে অভ্যাস থাকলেই যে ভালোবাসা আসেনা, এটাও আমাদের মাথায় প্রোগ্রামিং করে রাখা উচিত!
সংসার মানে আসলে, বিপরীত মানুষটার যত্ন নেওয়া! সে যত্ন নেওয়ার মানুষিকতা যাতে দুজন মানুষের ভেতরই জন্ম নেয়!
শুধু অভ্যাস না, মাঝে মাঝে মানুষটার মাথায় হাত রেখে জিজ্ঞেস করতে হয় "তুমি ঠিক আছো তো"?
যে সর্ম্পকে একজন অন্যজনকে কানের কাছে গিয়ে বলতে পারেনা, "একটু মাথায় হাত বুলিয়ে দেবে? মন ভালো লাগছেনা!" সেটা কিসের সম্পর্ক?
অথচ অনেকেই এই অভ্যাসকেই আঁকড়ে থাকে, ভুলে যায় ভালোবাসা, জীবনের শেষ দিন পর্যন্ত এই অভ্যাসের বশে থাকে।
কেউ আগে থেকে জানেনা এইরকম একটা ভালো থাকার অভ্যাস করে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে। একবার এই অভ্যাসময় জীবনে পা রাখলে বেরুবারও পথ থাকেনা কোন। অনুভূতি গুলোওেহবে। একবার এই অভ্যাসময় জীবনে পা রাখলে বেরুবারও পথ থাকেনা কোন। অনুভূতি গুলোও বদলানো যায় না। শুধু ভালো থাকার অভিনয় করে যেতে হয়।
অভ্যাস, একটা দীর্ঘশ্বাসের নাম! মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস ত্যাগ না করে, আমরা ত্যাগ করি শেষ দীর্ঘশ্বাস..!