31/05/2026
গরম আবহাওয়ার কারণে রাউটার ও অনু (ONU) অতিরিক্ত গরম হয়ে হ্যাং হওয়া, বারবার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়া বা ধীরগতির সমস্যা তৈরি করতে পারে। ডিভাইসগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে এগুলো নষ্টও হয়ে যেতে পারে।
#খোলা ও ছায়াযুক্ত স্থানে রাখুন: রাউটার ও অনু সবসময় খোলামেলা, বাতাস চলাচল করে এমন স্থানে রাখুন। কোনো অবস্থাতেই ক্যাবিনেট, আলমারির ভেতরে বা কোনো কাপড় দিয়ে ঢেকে রাখবেন না।
#সরাসরি রোদ থেকে দূরে রাখুন: জানালা বা এমন কোনো স্থানে ডিভাইসগুলো রাখবেন না যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে।
#ঠান্ডা রাখতে ফ্যান বা কুলার ব্যবহার করুন: প্রয়োজনে ডিভাইসগুলোর নিচে একটি মিনি ইউএসবি ফ্যান (রাউটার কুলিং ফ্যান) লাগিয়ে দিতে পারেন, যা এগুলোকে ঠান্ডা রাখবে।
#অ্যালুমিনিয়াম ফয়েল পরিহার করুন: সিগন্যাল বাড়ানোর জন্য রাউটারের পেছনে অনেকে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করেন, যা উল্টো ডিভাইসটির তাপ আটকে ফেলে।
#নির্দিষ্ট সময় পর পর রেস্ট দিন: টানা ব্যবহারের ফলে ডিভাইসগুলো বেশি গরম হলে কিছুক্ষণ বন্ধ রেখে ঠান্ডা করে নিন।
#ভারী জিনিস থেকে দূরে রাখুন: অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের ওপর (ফ্রিজ, টিভি বা গরম হতে পারে এমন ডিভাইস) রাউটার রাখবেন না।