04/05/2026
একটা সময় ছিলো যখোন রিয়াল মাদ্রিদ খারাপ সময় পার করলে রোনালদো, ক্যাসেমিরো রামোসরা তাদের ছুটিতে যাওয়ার সুযোগ থাকা স্বত্বেও না গিয়ে ট্রেইনিং করতো লক্ষ্য একটাই রিয়ালকে ভালো অবস্থায় ফেরাতে হবে।
আর বর্তমানে আমাদের দল খারাপের সর্বোচ্চ অবস্থায় থাকাকালীন খেলোয়াড়রা গার্লফ্রেন্ড নিয়ে ভ্যাকেশনে যায়।অথচ এই বাপ্পেকে ঘীরে কত প্রত্যাশা ছিলো মাদ্রিস্তাদের।
একদিকে ভিনি সিজনে ৩০ গোল এসিস্ট করবে তাই তার স্যালারী লাগবে ৩০ মিলিয়ন।দল যেমন অবস্থাতেই থাকুক তার কিছু যায় আসেনা সে ২ টা উচল দিয়ে নিজের দায়িত্ব শেষ করছে।এখোন টাকা হলে ফর্ম আসবে না হলে আসবেনা।
মাস্তানতুনোর মতো খেলোয়াড় জানেইনা মাঠে তাকে কেনো নামানো হয়।
ইগো ইস্যুতে কোচের সাথে সমস্যা হওয়ার জন্য রাউল,ক্যারেরাস,সেবায়োসের মতো প্রকৃত মাদ্রিস্তারা এখোন স্কোয়াডে সুযোগ পায়না।
জুড বেলিংহামের হঠাৎ কি হলো সেটাও বুঝতেছিনা।সে খারাপ খেলেনা কিন্তু বলার মতো ভালোও খেলতে পারেনা।
সেই সাথে যুক্ত হয়েছে দুর্বল মেডিকেল টিম যা ক্লাবের অবস্থা আরো শোচনীয় করে যাচ্ছে প্রতিনিয়ত।
জানিনা,নেক্সট কোচ কে হবে তবে বর্তমান দলে যারা খেলে তারা মাদ্রিদের খেলোয়াড় হলেও কখোনো মাদ্রিস্তা হতে পারবে কিনা সন্দেহ।
ভিনি,বাপ্পে,বেলিংহাম এরা কখোনোই রোনালদো,বেনজেমা, রামোস, ক্রুসদের লেগ্যাসী ক্যারি করতে পারবেনা।
এদের মাঝে কোন ক্ষুধা নেই কোন জেদ নেই,কোন লিডারশীপ নেই।শুধু রয়েছে জেদ,ইগো।
কাদের হাতে পড়লাম আমরা....??