11/04/2026
তারিথ:১১ এপ্রিল, ২০২৬
বিষয় : “ব্রডব্যান্ড এক্সপো-২০২৬” আমন্ত্রণ পত্র।
সম্মানিত সদস্য,
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।
আগামী ১৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত (তিনদিন ব্যাপী) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, শের-এ-বাংলা নগর, আগারগাওঁ, ঢাকায় দেশের প্রথম তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তির সর্ববৃহৎ ইভেন্ট ”ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আয়োজিত এই এক্সপো দেশের ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এতে ব্রডব্যান্ড খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।
ব্রডব্যান্ড এক্সপো-২০২৬ আগামী সোমবার (১৩ এপ্রিল) প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী প্রমুখ।
১৪ এপ্রিল ব্রডব্যান্ড এক্সপোর ২য় দিনে আইএসপিএবির সকল সদস্য, স্পন্সর, ও মেলায় আগত দর্শনার্থীদের জন্য থাকবে দেশের প্রখ্যাত ব্র্যান্ড শিরোনামহীন ও বিভিন্ন ব্যান্ড শিল্পিদের নিয়ে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৫ এপ্রিল ব্রডব্যান্ড এক্সপোর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ভাইস- চেয়ারম্যান আবু বকর সিদ্দিক প্রমুখ।
সমাপনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও আইএসপি সদস্যদের নিয়ে পুরাতন বাণিজ্যমেলার মাঠে জন্য অনুষ্ঠিত হবে গ্র্যান্ড মেজবান।
ব্রডব্যান্ড এক্সপোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবটিকস, আইওটি ইত্যাদি ভিত্তিক উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করবেন। এক্সপেরিয়েন্স জোনে সেসব দেখতে পারবেন আগত দর্শনার্থীরা। তাছাড়া তথ্য ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবাসমূহ, সফটওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক পণ্যসমূহ বিভিন্ন স্টল, মিনি-প্যাভিলিয়ন, প্যাভিলিয়নে প্রদর্শনী থাকবে।
দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো ২০২৬ সফল ও সাফল্যমন্ডিতভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইএসপিএবির সদস্যদের সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কাম্য।
এমতাবস্থায় আইএসপিএবির সকল সদস্যকে আগামী ১৩ – ১৫ এপ্রিল পর্যন্ত ব্রডব্যান্ড এক্সপোতে অংশগ্রহণ করে সকল কার্যক্রমকে সাফল্যমন্ডিত করে তুলতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।
আপনার উপস্থিতি ও সহযোগিতাই এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সফল করে তুলবে ।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মো: আমিনুল হাকিম, সভাপতি, আইএসপিএবি।
ধন্যবাদান্তে
নাজমুল করিম ভূঞাঁ
সেক্রেটারী জেনারেল, আইএসপিএবি