Our Sherpur

Our Sherpur Our Sherpur is the most trusted district portal for Sherpur, Bangladesh.
(3)

Provides verified local info, bus tickets, and authentic products like Tulshimala rice, Chanar Payesh.

প্লে স্টোরে Our Sherpur!
17/09/2026

প্লে স্টোরে Our Sherpur!

কিছু সময়ের মধ্যে শুরু হবে Our Sherpur অ্যাপ উদ্বোধন কার্যক্রম...
17/09/2026

কিছু সময়ের মধ্যে শুরু হবে Our Sherpur অ্যাপ উদ্বোধন কার্যক্রম...

আজকের দিনটি মাইলফলক হয়ে থাকুক🤲
17/09/2026

আজকের দিনটি মাইলফলক হয়ে থাকুক🤲

রাত ১১টা, আমি আর রনি ভাই দাড়িয়ে ছিলাম অষ্টমীতলা স্ট্যান্ডে রিকশার অপেক্ষায়। এরমধ্যে বকশীগঞ্জ থেকে একটা বাস গেলো আমাদের স...
16/09/2026

রাত ১১টা, আমি আর রনি ভাই দাড়িয়ে ছিলাম অষ্টমীতলা স্ট্যান্ডে রিকশার অপেক্ষায়। এরমধ্যে বকশীগঞ্জ থেকে একটা বাস গেলো আমাদের সামনে দিয়ে, তাকিয়ে দেখলাম ৬০% সিট ফাঁকা🥺

এই সমস্যা থেকে বের হতে অনলাইন টিকিটিং এর বিকল্প নেই। একটু বর্ণনা করি তাহলে আরও সহজ হবে মালিকপক্ষের বুঝতে।

বর্তমান পদ্ধতিতে বাসের সিট বিভিন্ন কাউন্টারে বরাদ্দ দেওয়া আছে। ফলে একজন যাত্রী যখন রহিম কাউন্টারে আসলো তখন দেখলো সিট আছে পিছনে তাই যাত্রী চলে গেলো অন্য বাস কাউন্টারে। কিন্তু এই গাড়ির সিট সাব্বির কাউন্টারে মাঝখানেই ফাঁকা ছিলো, তা জানা নেই রহিম কাউন্টার মাস্টারের। কারণ প্রত্যেকের বরাদ্দ আলাদা। গাড়ি ছাড়ার সময় হলে মালিক জানতে পারে সামনের সিট ফাঁকা আছে ৮টা🥵

যদি সবগুলো কাউন্টারে অনলাইন টিকিট সুবিধা চালু থাকতো তাহলে কারো জন্য আলাদা সিট বরাদ্দ থাকতো না, ফলে যে কাউন্টারেই যাত্রী যাবে রিয়েল টাইম ফাঁকা দেখতে ও বুকিং করতে পারবে। এতে করে কাউন্টার মাস্টারের কমিশন নিশ্চিত হবে, যাত্রীও টিকিট পেয়ে খুশি থাকবে এবং মালিকও ভালো আমদানি পাবে। অর্থাৎ সব পক্ষই লাভবান❤️ আর আমরাও সেটা নিশ্চিত করতে চাই। শুধু মালিক পক্ষের স্বদিচ্ছা দরকার।

আরেকটা উদাহরণ দেই, গত মাসের ২৮ তারিখে কক্সবাজার - শেরপুর শিহাব এক্সপ্রেসের ৩৭ টিকিট বুকিং হয়েছিল আওয়ার শেরপুর ওয়েবসাইটে। তা সম্ভব হয়েছে অনলাইন বুকিং সুবিধার কারণে। অর্থাৎ যাত্রীরা আমাদের প্লাটফর্মে বুকিং করেছে কক্সবাজার টু শেরপুর।

অনলাইন টিকিটিং সুবিধা হলো যাত্রী যে কাউন্টারেই যাবে একই সিট পাবে। এতে করে বুকিংও দ্রুত সম্পন্ন হয় এবং সব পক্ষই উপকৃত হয়। তাই সময় এসেছে সনাতন পদ্ধতি থেকে বের হয়ে আধুনিক হওয়ার।

16/09/2026

যাত্রী বান্ধব সেবার জন্য গণপরিবহনে কাউন্টার কমিয়ে ডিজিটাল টিকিট এ গুরুত্বারোপ করা হয়েছে। সেই পথেই শেরপুরের পরিবহন নিয়ে হাঁটছে আওয়ার শেরপুর🥰

সোর্স Channel One News

জরিপ শাহ  হারুনুর রশীদ     নামটি মূলত জরিপ (রহ.)।  বাদশাহ শব্দের সংক্ষিপ্ত রূপ শাহ। হ্যাঁ, বাদশাহ ছিলেন বলেই জরিপ শাহ না...
16/09/2026

জরিপ শাহ
হারুনুর রশীদ

নামটি মূলত জরিপ (রহ.)। বাদশাহ শব্দের সংক্ষিপ্ত রূপ শাহ। হ্যাঁ, বাদশাহ ছিলেন বলেই জরিপ শাহ নামেই সর্বাধিক পরিচিত। তবে, রাজ্য শাসনের তুলনায় ধর্মপ্রচারক হিসেবেই সবচেয়ে সম্মানিত তিনি।
১৩০১ খ্রিস্টাব্দে হযরত শাহজালাল (রহ.) সহ ৩৬০ জন আওলিয়া ভারতবর্ষে আগমণ করেন। ১৩০৩ খ্রিস্টাব্দে তৎকালীন শ্রীহট্ট (সিলেট) রাজ্যের রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে। এই ৩৬০ জন আউলিয়ার একজন এই জরিপ শাহ (রহ.)।

তৎকালীন দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির অধীনস্ত বঙ্গরাজ্যের অধিপতি ছিলেন শামসুদ্দিন ফিরোজ শাহ। বঙ্গরাজ্যের অধীনস্ত নতুন অঙ্গরাজ্য যুক্ত হয় শ্রীহট্ট বা সিলেট। নতুন নাম হয় জালালাবাদ। সিকান্দার খান এই জালালাবাদের শাসনকর্তা নিযুক্ত হন।

সিলেট জয়ের পর হজরত শাহজালাল (রহ.)-র সফরসঙ্গীদের অনেকেই ধর্ম প্রচারের জন্য সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন। অনেকে আবার রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত হন। সেই ধারাবাহিকতায় জরিপ শাহ রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত হন। তিনি সিলেটের পশ্চিম দিকে পাহাড়, জঙ্গল, নদী ও সমতল ভূমি অধ্যুষিত অখ্যাত এক জনপদে নতুন অঙ্গরাজ্য গঠন করেন। পছন্দমত জায়গায় ৩৬০ একর জমির উপর তৈরি করেন তার আস্তানা। তিনি যে স্থানটিতে তার আস্তানা গাড়েন, সেই আস্তানা ও নতুন অঙ্গরাজ্যের নাম গড়জরিপা। যার অন্তর্ভূক্ত ছিলো পূর্বে বর্তমান নেত্রকোণা, মোহনগঞ্জ, পশ্চিমে দেওয়ানগঞ্জ, উত্তরে গারো পাহাড়, দক্ষিণে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত। উল্লেখ্য , এই অঞ্চলটি তখন বঙ্গরাজ্যের অধীনস্ত আসামের অন্তর্ভূক্ত ছিলো, যার পূর্বনাম কামরূপ।

মূলত হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলমানের আস্তানা। এলাকাবাসী মেনে নিতে পারছিলো না। নানাভাবে অন্যায়, অত্যাচার, আক্রমণ শুরু করলো। বহিশত্রুর হাত থেকে রক্ষার জন্য তার আস্তানার তিন পাশে একটি পরিখা বা খাল খনন করেন। এই পরিখা বা খালটির পরবর্তীতে নামকরণ করা হয় "কালিদহ সাগর"। কিংবদন্তী আছে, সুফি জরিপ শাহের (রহ.) জিন মুরিদেরা মাত্র একটি রাতে এই খাল খনন করে। উল্লেখ্য, তারা ৩৬০ জন সফরসঙ্গী সুরমা নদী পার হয়েছিলেন একটি জায়নামাজে চড়ে। হযরত শাহজালাল (রহ.) আজান দিয়ে রাজা গৌর গোবিন্দের সাত তলা বিশিষ্ট সুঠাম প্রাসাদ ভেঙ্গে চুরমার করেছেন। এক রাতে এত বিশাল পরিখা বা খাল তৈরি আল্লাহর ওলিদের পক্ষে জটিল কোনো বিষয় নয়।

পরিখা বা খালের মাটি দিয়ে দুই পাড়ে সাতটি উঁচু জাঙ্গাল তৈরি হয়। জরিপ শাহের এই কারামতি দেখে শত্রুপক্ষ আতঙ্কিত হয়ে পড়ে। সাধারণ লোকজন দলে দলে মুসলমান হতে থাকে। চির নির্লোভ, সদাচরণ, ন্যায় বিচার, দানশীলতার জন্য অমুসলিমরাও তাকে অনুসরণ করতে থাকে। অল্পদিনের মধ্যেই তার রাজত্ব প্রতিষ্ঠিত হয়। এই অঙ্গরাজ্যের সীমানা ছিলো পূর্বে নেত্রকোনা, পশ্চিমে দেওয়ানগঞ্জ, উত্তরে আসামের দক্ষিণ অঞ্চল, এবং দক্ষিণে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত। ৩৬০ একর জুড়ে তার রাজপ্রাসাদ, সৈনিকদের ব্যারাক, হাতি-ঘোড়া লালন পালনের জন্য বহু পুকুর, পর্যাপ্ত রাস্তাঘাট ছিলো। এবাদতের জন্য তৈরি করেন একটি মসজিদ। সেই মসজিদটিই বর্তমান জরিপ শাহের মাজার জামে মসজিদ। যতদূর জানা যায়, এটিই বৃহত্তর শেরপুরের প্রথম মসজিদ।

এর প্রায় ১৭০ বছর পর এই অঙ্গরাজ্যের অধিপতি হন শাহ মজলিস খান হুমায়ুন। শাহ মজলিস খান হুমায়ুন রাজধানী গড়জরিপাকে নতুনভাবে সাজান। রাজপ্রাসাদ, সেনানিবাস, অস্তাবল পূনর্বিন্যাস করেন। রাজধানী গড়জরিপাকে সবচেয়ে সুন্দর ও সমৃদ্ধ করে তৈরি করেন। তিনি নতুন রাজপ্রাসাদের পাশে আরেকটি মসজিদ তৈরি করেন। সেটিই আজকের বিখ্যাত ও ঐতিহাসিক "শাহী বারো দুয়ারী মসজিদ"। এই শাহী বারো দুয়ারী মসজিদ বৃহত্তর শেরপুরের দ্বিতীয় মসজিদ (সম্ভবত)। তিনি জরিপ শাহের মাজারটি সংরক্ষণ করেন। ১৯০ ফিট দৈর্ঘ্য ও ৬৫ ফিট প্রস্থ অংশে এখন আছে মাজার, একটি মসজিদ, একটি ঈদগাহ। মাজারের পাশে প্রাচীন নিদর্শন হিসেবে কয়েকটি পাথর আছে।

------- -------
উল্লেখ্য, পীর, মাশায়েখ, গাউস, কুতুব, ওলি, মাজার, খানকাহ, দরগাহ ইত্যাদি পবিত্র শব্দ ব্যবহার করে অনেকেই ভণ্ডামি করছেন। তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে।

পক্ষান্তরে প্রকৃত পীর-মাশায়েখদের সম্মান দিতে হবে। তাদের জীবনি, সৎকর্ম, অবদান ও বিশেষ কীর্তিগুলো জানতে হবে, জানাতে হবে। মাজার-দরগাহগুলো সংরক্ষণ করতে হবে।

তথ্যসূত্র:
- ময়মনসিংহের বিবরণ, শ্রী কেদারনাথ মজুমদার
- শেরপুর জেলার অতীত ও বর্তমান, পণ্ডিত ফছিহুর রহমান
- শেরপুরের ইতিকথা, অধ্যাপক দেলোয়ার হোসেন
- ইতিহাস ঐতিহ্য গড়জরিপা, প্রকৌশলী এম আহসান আলী ও মো. আকরাম আলী
- শ্যামল বাংলা, আব্দুস সামাদ ফারুক।
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
- ভ্রমণ গাইড
- উইকিপিডিয়া, শেরপুর জেলা

এভাবে দেখাতে যেতে পারে আপনার শহরে...🥰
16/09/2026

এভাবে দেখাতে যেতে পারে আপনার শহরে...🥰

One day waiting🥰Pic: ai generated
16/09/2026

One day waiting🥰

Pic: ai generated

16/09/2026

আমাদের চারপাশে প্রতিনিয়ত পাল্লা দিয়ে বাড়ছে সমস্যা। সে-সব সমাধান করতে আমাদেরই উদ্যোগী হতে হবে৷ এছাড়া উপায় নেই।

শেরপুর শহরের সর্বোচ্চ ও সর্বাধুনিক সুবিধা সম্বলিত মার্কেট গড়ে উঠেছে থানার পাশেই।এই মার্কেটে সুবিধাগুলোর মধ্যে থাকবে সার্...
15/09/2026

শেরপুর শহরের সর্বোচ্চ ও সর্বাধুনিক সুবিধা সম্বলিত মার্কেট গড়ে উঠেছে থানার পাশেই।

এই মার্কেটে সুবিধাগুলোর মধ্যে থাকবে সার্বক্ষনিক লিফট, নিরবিচ্ছিন্ন বিদুৎ, পার্কিং ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা।

মার্কেটের দ্বিতীয় তলায় দোকান / স্পেস ভাড়া দেওয়া শুরু হয়েছে।

ভাড়া নিতে যোগাযোগ: 01734802707, 01781255649

Address

Kazibari Pukurpar
Sherpur
2100

Alerts

Be the first to know and let us send you an email when Our Sherpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Our Sherpur:

Shortcuts

Share