Tech Dot Net

Tech Dot Net দ্রুত গতির ইন্টারনেট পরিসেবায় বদ্ধ পরিকর❤️



স্পিডে আপস নয়, সার্ভিসে গ্যারান্টি ❤️😊
(1)

বার্তা ডেস্কবাংলাদেশের আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগের অন্যতম প্রধান সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫ (এসএমডব্লিউ-৫) পুরোপুরি বন...
15/08/2026

বার্তা ডেস্ক
বাংলাদেশের আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগের অন্যতম প্রধান সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫ (এসএমডব্লিউ-৫) পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাবলটির পূর্ব ও পশ্চিম দুই দিকের সংযোগই বিচ্ছিন্ন হয়। এতে দেশের ইন্টারনেটে ধীরগতিসহ বিদেশি ওয়েবসাইট ও অনলাইন সেবায় প্রবেশে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
তবে এর ফলে দেশে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা নেই। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)-র অধীনে দেশে একাধিক সাবমেরিন ক্যাবল ও স্থলভিত্তিক বিকল্প সংযোগ চালু রয়েছে। সাময়িক পরিস্থিতি সামাল দিতে বন্ধ হয়ে যাওয়া ক্যাবলের ব্যান্ডউইথ অন্য পথে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।
কোথায় ত্রুটি:
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কার মাতারা এলাকায় ক্যাবলটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বা অবতরণকেন্দ্রের যন্ত্রপাতিতে এই ত্রুটি ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ এখনো সুনির্দিষ্ট নয়। বিএসসিপিএলসি জানিয়েছে, আন্তর্জাতিক কনসোর্টিয়াম ত্রুটির সুনির্দিষ্ট স্থান ও মেরামতের সম্ভাব্য সময় জানানোর পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ইন্টারনেটে সম্ভাব্য প্রভাব:
এসএমডব্লিউ-৫-এর মাধ্যমে আসা প্রায় ২.৫ টেরাবিট (২,৫০০ গিগাবিট) ব্যান্ডউইথ সংযোগ এই মুহূর্তে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কিছু ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের গ্রাহকেরা ওয়েবসাইট খুলতে দেরি হওয়া, ভিডিও স্ট্রিম ও ফাইল ডাউনলোডের গতি কমে যাওয়া এবং অনলাইন মিটিং বা গেইমিংয়ে ল্যাগ করার মতো সমস্যায় পড়তে পারেন। তবে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর বিকল্প সংযোগ ব্যবহারের সক্ষমতার ওপর গ্রাহকদের অভিজ্ঞতার তারতম্য নির্ভর করবে।
বিকল্প ও ভবিষ্যৎ অবকাঠামো:
বাংলাদেশে কক্সবাজারে অবস্থিত প্রথম সাবমেরিন ক্যাবল ‘এসএমডব্লিউ-৪’-এর সক্ষমতা আরও ৩,৮০০ গিগাবিট বাড়ানোর কাজ চলছে। পাশাপাশি ভারত থেকেও আন্তর্জাতিক স্থল ক্যাবলের মাধ্যমে ব্যান্ডউইথ আমদানি অব্যাহত রয়েছে।

দীর্ঘমেয়াদি সক্ষমতা বাড়াতে সরকারি উদ্যোগে তৃতীয় সাবমেরিন ক্যাবল ‘সি-মি-উই-৬’ (১৭ হাজার গিগাবিট সক্ষমতা) এবং বেসরকারি কনসোর্টিয়ামের অধীনে সিঙ্গাপুর-কক্সবাজার রুটে আরও একটি সাবমেরিন ক্যাবল (৫১ টেরাবিট সক্ষমতা) স্থাপনের কাজ এগিয়ে চলছে।

তবে তাৎক্ষণিকভাবে সেবা স্বাভাবিক রাখতে এসএমডব্লিউ-৫ কত দ্রুত মেরামত করা সম্ভব হয়, সেটিই এখন মুখ্য। সম্পূর্ণ সচল হতে বেশি সময় লাগলে বিশেষ করে ব্যস্ত সময়ে ইন্টারনেটে ধীরগতি বেশি অনুভূত হতে পারে।

06/08/2026
🚀 Mbps আর MB/s – পার্থক্য জানেন তো? 🤔অনেকেই ভাবেন Mbps আর MB/s একই জিনিস। কিন্তু বাস্তবে এদের কাজ সম্পূর্ণ আলাদা!🔹 Mbps ...
21/07/2026

🚀 Mbps আর MB/s – পার্থক্য জানেন তো? 🤔

অনেকেই ভাবেন Mbps আর MB/s একই জিনিস। কিন্তু বাস্তবে এদের কাজ সম্পূর্ণ আলাদা!

🔹 Mbps (Megabits per second) → আপনার ইন্টারনেট সংযোগের গতি বোঝায়।
🔹 MB/s (Megabytes per second) → ফাইল ডাউনলোড বা কপি হওয়ার আসল গতি দেখায়।

📌 সহজ হিসাব:
8 Mbps = প্রায় 1 MB/s
অর্থাৎ, আপনার 100 Mbps সংযোগে আদর্শ অবস্থায় ডাউনলোড স্পিড হতে পারে প্রায় 12.5 MB/s।

⚡ তাই ইন্টারনেট প্যাকেজ কেনার সময় Mbps দেখুন, আর ফাইল ডাউনলোডের সময় MB/s দেখে বিভ্রান্ত হবেন না।

🌐 Mux Technologies-এর সাথে উপভোগ করুন:
✅ High-Speed Fiber Internet
✅ Low Latency Gaming
✅ Stable Upload & Download Speed
✅ IPv6 Ready Network
✅ 24/7 Customer Support

📞 কল করুন: 01602103939

19/07/2026

ফিফা বিশ্বকাপ এর জন্য বিগত ১ মাসের অধিক সময় থেকে আমাদের কোন ষ্টাফ এর ঘুম নেই😊

আজ থেকে ঘুমাব ইনশাআল্লাহ ❤️

যারা সব কিছু মেনে নিয়ে আমাদের সাথে ছিলেন, তাদের ধন্যবাদ❤️😊

আর যারা অল্পতেই নানা রকম কথা বলছেন তাদের কে মনের অন্তস্থল থেকে ধন্যবাদ ❤️🙏

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ ইন্টারনেট সংযোগকেন্দ্র (হাব) হিসেবে গড়ে তুলতে আগ্রহী স্টারলিংক। তাদের পরিক...
07/07/2026

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ ইন্টারনেট সংযোগকেন্দ্র (হাব) হিসেবে গড়ে তুলতে আগ্রহী স্টারলিংক। তাদের পরিকল্পনা অনুযায়ী, গাজীপুরের হাইটেক পার্কে একটি বড় গ্রাউন্ড স্টেশন বা ডেটা হাব স্থাপন করে সেখান থেকে ভুটানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হবে। বর্তমানে ভুটানে সিঙ্গাপুরের মাধ্যমে সেবা দিতে হওয়ায় খরচ ও ল্যাটেন্সি বেশি হচ্ছে। বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারলে সেই খরচ কমবে এবং সংযোগের মান আরও উন্নত হবে। এজন্য স্টারলিংক বিটিআরসির কাছে আন্তর্জাতিক প্রাইভেট লিজড সার্কিট (IPLC) ও আনফিল্টারড আইপি ব্যবহারের অনুমতি চেয়েছে। তাদের দাবি, এই আন্তর্জাতিক সংযোগ শুধুমাত্র নিজস্ব নেটওয়ার্ক পরিচালনার জন্য ব্যবহৃত হবে এবং বাংলাদেশের স্থানীয় গ্রাহকদের ইন্টারনেট ট্রাফিক দেশের বিদ্যমান নিয়ম মেনেই পরিচালিত হবে। বিষয়টি নিয়ে বিটিআরসি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি; দেশের আইন, নিরাপত্তা ও নীতিমালা বিবেচনা করে অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল কানেক্টিভিটি হাবে পরিণত হতে পারে এবং আন্তর্জাতিক ডেটা পরিবহনে নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হতে পারে।

তথ্যসূত্র: Jago NEWS24

📢 বিশ্বকাপের সময় স্ট্রিমে বাফারিং কেন হয়? একটু বিস্তারিত জানুনঅনেকেই বলেন, “আমার ইন্টারনেট স্পিড তো ঠিক আছে, YouTube 108...
01/07/2026

📢 বিশ্বকাপের সময় স্ট্রিমে বাফারিং কেন হয়? একটু বিস্তারিত জানুন
অনেকেই বলেন, “আমার ইন্টারনেট স্পিড তো ঠিক আছে, YouTube 1080p চলে, Facebook ভিডিওও ঠিকমতো চলে, তাহলে CodeCloudBD-তে ম্যাচ দেখার সময় বাফারিং কেন?”

আসলে বিষয়টা শুধু আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে না।

YouTube, Facebook, Netflix-এর মতো বড় প্ল্যাটফর্মগুলোর নিজস্ব CDN (Content Delivery Network) এবং বিশ্বের বিভিন্ন দেশে data center রয়েছে। অনেক ISP-এর সাথে তাদের direct peering connection থাকে। ফলে আপনি যখন YouTube বা Facebook ব্যবহার করেন, তখন অনেক ক্ষেত্রেই ডেটা আপনার কাছাকাছি server থেকেই আসে। তাই কম latency এবং বেশি stable speed পাওয়া যায়।

কিন্তু আমরা যেসব sports source ব্যবহার করি, সেগুলোর বেশিরভাগই বাংলাদেশের জন্য official service নয়। FOX, DSPORTS, Cazé TV, Telemundo, Fussball এবং অন্যান্য source-এর কোনো official infrastructure বাংলাদেশে নেই। শুধু আমরা না, প্রায় সব third-party sports app এবং website একই ধরনের source-এর উপর নির্ভর করে।

সাধারণ সময়ে এসব source মোটামুটি ভালো চলে। কারণ তখন viewer তুলনামূলক কম থাকে। কিন্তু FIFA World Cup-এর মতো tournament শুরু হলে একই source-এ বিশ্বের লাখ লাখ মানুষ একসাথে ঢুকে পড়ে। তখন source provider-রা তাদের official region-এর user-দের performance ঠিক রাখতে অন্য region-এর traffic limit করতে শুরু করে।

একটা বিষয় মনে রাখবেন, আপনার মোবাইলে যদি 50 Mbps বা 100 Mbps speed-ও থাকে, কিন্তু source server যদি আপনাকে মাত্র 2-3 Mbps data পাঠায়, তাহলে আপনার ইন্টারনেট যত দ্রুতই হোক না কেন stream buffer করবেই।

এটাকে অনেকটা এমনভাবে ভাবতে পারেন:

আপনার দলে বিশ্বের সেরা striker থাকলেও midfield থেকে যদি বলই না আসে, তাহলে গোল করা কঠিন। ঠিক তেমনি internet speed যতই ভালো হোক, source server পর্যাপ্ত data না পাঠালে smooth streaming পাওয়া সম্ভব নয়।

বর্তমানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে source availability। আগে Fussball, Senegal Sports-এর মতো কিছু source বাংলাদেশ থেকে তুলনামূলক ভালো latency দিত। কারণ ইউরোপের server থেকে connection অনেক সময় USA-based source-এর তুলনায় বেশি stable পাওয়া যেত। কিন্তু বিশ্বকাপের অতিরিক্ত চাপের কারণে এসব source-ও এখন region restriction এবং bandwidth limitation চালু করেছে। ফলে আগের মতো performance পাওয়া যাচ্ছে না।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা নিজেরা কোনো stream host করি না এবং আমাদের নিজস্ব broadcast server নেই। আমরা সম্পূর্ণভাবে third-party source-এর উপর নির্ভরশীল। তাই source provider-এর server load, bandwidth limit, geo restriction বা routing সমস্যাগুলো সরাসরি আমাদের নিয়ন্ত্রণে থাকে না।

আমরা জানি বিশ্বকাপের মতো বড় tournament-এ সবাই smooth stream আশা করেন। আমরাও সেটাই চাই। তাই প্রতিনিয়ত নতুন source খোঁজা, backup source যোগ করা এবং stream experience উন্নত করার চেষ্টা করছি।

আপনাদের ধৈর্য, সমর্থন এবং ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ।

29/06/2026

সম্মানিত গ্রাহক আসসালামু আলাইকুম

আমাদের FTP server বা খেলা দেখার অ্যাপস এ অতিরিক্ত চাপ পরার কারনে বাফারিং করছে।
যার জন্য আমরা অত্যান্ত ব্যাথিত এবং সকল গ্রাহকের এর কাছে ক্ষমা চাচ্ছি🙏

🎉 ৬০০ টাকার প্যাকেজে মেগা অফার!🔥 মাত্র ৬০০ টাকার প্যাকেজে রিভিউ করলেই পাচ্ছেন আকর্ষণীয় জার্সি অফার!⚽ ব্রাজিল নাকি আর্জেন...
24/05/2026

🎉 ৬০০ টাকার প্যাকেজে মেগা অফার!

🔥 মাত্র ৬০০ টাকার প্যাকেজে রিভিউ করলেই পাচ্ছেন আকর্ষণীয় জার্সি অফার!
⚽ ব্রাজিল নাকি আর্জেন্টিনা — আপনার ফেভারিট কোনটা?
⏳ অফারটি চলবে ১০ই জুন পর্যন্ত, তাই দেরি না করে এখনই অর্ডার করুন! 💥

600টাকার_প্যাকেজ
#জার্সি_অফার










JerseyOffer
BrazilJersey

Address

Jhinaigathi
Sherpur
2120

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 10:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 09:00 - 11:00
14:30 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tech Dot Net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share