Ekushe.net

Ekushe.net We are committed to providing the best quality Internet.
আনন্দ বেঁচে থাকুক সবার মাঝে এই কামনায় আমাদের পথচলা..

EKUSHE-Net Service was founded in 2010 in Savar, Bangladesh, emerging from advanced technologies and research, specializing in Broadband Internet communications. EKUSHE-Net Service employs more than 100 staff with offices located in Dhamrai, Rajhashon, Savar, Pan para, Ashulia, and Dhaka. We have local support centers in each of the major towns in Savar. EKUSHE-Net Service is registered as a licensed carrier with the BTRC (Bangladesh Telecommunication Regulatory Commission) since 2010.

28/04/2026
28/04/2026

Explore

ক্রিকেট শুধু খেলা না,এটা একটা জাতির অনুভূতি।যেখানে আমাদের খেলোয়াড় অপমানিত,সেখানে আনন্দের সম্প্রচার বন্ধ থাকাই স্বাভাবিক।...
05/01/2026

ক্রিকেট শুধু খেলা না,
এটা একটা জাতির অনুভূতি।
যেখানে আমাদের খেলোয়াড় অপমানিত,
সেখানে আনন্দের সম্প্রচার বন্ধ থাকাই স্বাভাবিক।

আইপিএল বন্ধ মানে খেলা বন্ধ না,
এটা বলে দেওয়া—
সম্মান ছাড়া কোনো বিনোদন চলবে না।

🇧🇩🏏
বাংলাদেশ চুপ থাকে না,
বাংলাদেশ মনে রাখে।
#সম্মান_আগে
#ক্রিকেট_আমাদের_আবেগ
#বাংলাদেশ
#আইপিএল
#বাংলাদেশ_চুপ_থাকে_না
#ক্রিকেটপ্রেম
#জাতির_অনুভূতি


Direct Submarine Cable Connectivity মানে— Bangladesh chooses control over dependency.
18/12/2025

Direct Submarine Cable Connectivity মানে— Bangladesh chooses control over dependency.






ভারতীয় ইন্টারনেট রুটের উপর বাংলাদেশের নির্ভরতার অবসান

🇧🇩 বিজয় দিবস স্পেশাল আপডেট 🇧🇩সম্মানিত গ্রাহকবৃন্দ,মহান বিজয় দিবস উপলক্ষে একুশে নেট–এর১০ এমবি প্যাকেজ আপডেট করে ২০ এমবি...
15/12/2025

🇧🇩 বিজয় দিবস স্পেশাল আপডেট 🇧🇩

সম্মানিত গ্রাহকবৃন্দ,
মহান বিজয় দিবস উপলক্ষে একুশে নেট–এর
১০ এমবি প্যাকেজ আপডেট করে ২০ এমবি করা হয়েছে — অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই।

আপনাদের আস্থার জন্য ধন্যবাদ।
✨ শুভ বিজয় দিবস ✨

বিকাশ, নগদ, রকেট, উপায়ের মধ্যে লেনদেন করা যাবে। সব ব্যাংকেও টাকা পাঠানো যাবে। খরচ প্রতি হাজারে সাড়ে ৮ টাকা। ১ নভেম্বর থ...
13/10/2025

বিকাশ, নগদ, রকেট, উপায়ের মধ্যে লেনদেন করা যাবে। সব ব্যাংকেও টাকা পাঠানো যাবে। খরচ প্রতি হাজারে সাড়ে ৮ টাকা। ১ নভেম্বর থেকে চালু।

দুঃখজনক হলেও সত্য!জাপান – একটি দেশ, যাকে দুটি পরমাণু বোমা ধ্বংস করেছিল।কিন্তু তারা কখনও ভিক্ষা চায়নি। কখনও দয়া ভিক্ষা ...
09/09/2025

দুঃখজনক হলেও সত্য!

জাপান – একটি দেশ, যাকে দুটি পরমাণু বোমা ধ্বংস করেছিল।
কিন্তু তারা কখনও ভিক্ষা চায়নি। কখনও দয়া ভিক্ষা করে হাত পাতেনি।
নিজেদের আত্মসম্মান ও অটল ইচ্ছাশক্তি দিয়ে তারা আবার গড়ে তুলেছে নিজেদের।
আজও ইতিহাসে কোথাও নেই যে, জাপান আমেরিকার কাছে ভিক্ষা চেয়েছে।

একজন ভারতীয়, যিনি এক বছরেরও বেশি সময় ধরে জাপানে বাস করছিলেন, একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন।
মানুষজন সদয়, ভদ্র, সাহায্যপ্রবণ।
কিন্তু একজনও তাকে বাড়িতে ডেকে এক কাপ চা খাওয়াল না।

তিনি অবাক ও কষ্ট পেলেন।
অবশেষে তিনি এক জাপানি বন্ধুকে জিজ্ঞাসা করলেন:
“কেন?”

দীর্ঘ নীরবতার পর জাপানি বন্ধু বললেন:
“আমরা ভারতীয় ইতিহাস পড়ি… অনুপ্রেরণার জন্য নয়, সতর্কবার্তা হিসেবে।”

ভারতীয় হতভম্ব হয়ে বললেন: “সতর্কবার্তা?”

জাপানি উত্তর দিলেন:
“তুমি জানো, কতজন ব্রিটিশ ভারতে শাসন করেছিল?”
তিনি একটু ভেবে বললেন: “হয়তো… ১০ হাজার?”
জাপানি গম্ভীরভাবে মাথা নাড়লেন।
“আর ভারতের জনসংখ্যা? ৩০ কোটির বেশি, তাই না?”

“তাহলে আসল শাসক কারা ছিল? কে তোমাদের মারল, শোষণ করল, গুলি চালাল? কেবল ব্রিটিশ নয়। তোমাদের নিজেদের মানুষ।”

“যখন জেনারেল ডায়ার চিৎকার করে বলল ‘ফায়ার’, তখন কারা ট্রিগার টিপেছিল? ব্রিটিশ নয় — ভারতীয় সৈন্যরা।
একজনও বন্দুক ফিরিয়ে অত্যাচারীর দিকে তাক করেনি।”

“দাসত্বের কথা বলছ? দাসত্ব ছিল দেহের নয়, আত্মার।”

জাপানি আবার বললেন:
“কতজন মোগল ভারতে এসেছিল? কয়েক হাজার মাত্র।
তবুও তারা শতাব্দীর পর শতাব্দী শাসন করেছে। সংখ্যার জোরে নয়, তোমাদের নিজেদের দাসত্বের কারণে।
বাঁচার জন্য… কিংবা রূপোর মুদ্রার জন্য, তোমরাই মাথা নোয়ালে।”

“তোমাদের নিজেদের মানুষ ধর্মান্তরিত হয়েছে।
নিজের ভাইরাই বিশ্বাসঘাতকতা করেছে।
নিজেরাই তোমাদের বীরদের ধরিয়ে দিয়েছে।
চন্দ্রশেখর আজাদকে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল।
ভগত সিংকে ফাঁসি দেওয়া হল, অথচ তথাকথিত দেশপ্রেমিকদের মধ্যে একজনও এগিয়ে এল না।”

“তোমাদের শত্রুর দরকার নেই।
বারবার তোমাদের নিজেদের মানুষই বিক্রি করে দেয় ক্ষমতার জন্য, পদমর্যাদার জন্য, স্বার্থের জন্য।
এই কারণেই আমরা দূরত্ব বজায় রাখি।”

“যখন ব্রিটিশরা হংকং বা সিঙ্গাপুরে গিয়েছিল, স্থানীয়রা কখনও তাদের সেনাবাহিনীতে যোগ দেয়নি।
কিন্তু ভারতে? তোমরা শত্রুর সেনায় যোগ দিয়েছিলে।
তাদের সেবা করেছিলে। তাদের পূজা করেছিলে।
নিজেদের মানুষ হত্যা করেছিলে তাদের খুশি করার জন্য।”

“আজও কিছু বদলায়নি।
একটু বিনামূল্যের বিদ্যুৎ, এক বোতল মদ, বা একটা কম্বলের জন্য—
তোমাদের ভোট, তোমাদের মন, তোমাদের কণ্ঠ বিক্রি হয়ে যায় পাইয়ে দেয়া রাজনীতির পায়ের তলায়।
তোমাদের আনুগত্য দেশের প্রতি নয়, পেটের প্রতি।”

“তোমরা স্লোগান দাও। মিছিলে হাঁটো।
কিন্তু যখন দেশ তোমাদের চরিত্র চায়, তখন কোথায় থাকো?
তোমাদের প্রথম আনুগত্য আজও পরিবার ও ব্যক্তিস্বার্থের প্রতি।
অন্য সব—সমাজ, ধর্ম, দেশ—বিলীন হতে পারে।”

শেষে তিনি বললেন:
“যদি দেশ শক্তিশালী না হয়, তোমার ঘরও নিরাপদ হবে না।
যদি চরিত্র দুর্বল হয়, কোনো পতাকাই তোমাকে রক্ষা করবে না।”

(কালেক্টেড)

🌟 এশিয়া কাপ ২০২৫ লাইভ – এখনই দেখুন আপনার প্রিয় খেলা, ঝামেলাবিহীন স্ট্রিমিংয়ে!📡 আমাদের সুপার ফাস্ট ইন্টারনেট সংযোগে উপ...
09/09/2025

🌟 এশিয়া কাপ ২০২৫ লাইভ – এখনই দেখুন আপনার প্রিয় খেলা, ঝামেলাবিহীন স্ট্রিমিংয়ে!
📡 আমাদের সুপার ফাস্ট ইন্টারনেট সংযোগে উপভোগ করুন HD কোয়ালিটিতে লাইভ ম্যাচ!
🤖 সাথে থাকছে cutting-edge AI টপিকস, আপডেট, ও টিউটোরিয়াল — এক ক্লিকে সব কিছু!
🚀 বিশ্বস্ত প্রযুক্তি, দ্রুত সার্ভিস, ২৪/৭ সাপোর্ট — এটা শুধুই আমাদের ISP এর প্রতিশ্রুতি।

👉 এখনই ভিজিট করুন ও অভিজ্ঞতা নিন নতুন দুনিয়ার!
Link Coment a

কতটা হৃদয় বিদারক ঘটনা। 😢“ঘরে ঘরে এমন অজস্র আবু জাহেল আছে”ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে-“বাবা আপনার নামে ২০ হাজার টাকা ছেড়েছি...
05/09/2025

কতটা হৃদয় বিদারক ঘটনা। 😢

“ঘরে ঘরে এমন অজস্র আবু জাহেল আছে”

ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে-
“বাবা আপনার নামে ২০ হাজার টাকা ছেড়েছি, এ টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন, ফল কিনে খাবেন। গোপন নাম্বারে পাঠিয়েছি, আপনি আইডি কার্ড নিয়ে জনতা ব‍্যাংকে গেলেই টাকা পেয়ে যাবেন”।
(গোপনীয়তার স্বার্থে পিন নাম্বারটি দিলাম না)।

ছেলের কথা মতো বাবা আজ জনতা ব‍্যাংক গৌরীপুর শাখায় এসেছেন টাকা তোলার জন‍্য। বেশ অসুস্থ শরীর তাঁর। কোনমতে লাঠিতে ভর করে চলাফেরা করেন। বললাম- এই শরীর নিয়ে একা একা আসা ঠিক হয়নি আপনার।
তিনি জানালেন- সাথে আসার মতো কাউকে পাননি বলে কষ্ট করে একাই এসেছেন। টাকা তুলে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি ফিরবেন।

মুরুব্বিকে আমার রুমে বসিয়ে সহকর্মীকে বললাম ওনার টাকাটা পে-আউট করে দেয়ার জন‍্য। কিছুক্ষণ পর আমার সহকর্মী জানালো, এই টাকার বেনিফিসিয়ারী তিনি নন, অন‍্য আরেকজন। পরবর্তীতে গোপন পিন নাম্বারটি আমি নিজে কয়েক বার মিলিয়ে দেখলাম, সহকর্মীর কথাই সত‍্যি। পরে ভদ্রলোকের কাছে জানতে চাইলাম উল্লেখিত ব‍্যাক্তিকে আপনি চিনেন কিনা। নাম শোনতেই তাঁর দু’চোখে জলের তান্ডব দেখলাম!
অভাগা বাবা কাঁদতে কাঁদতে লাঠিতে ভর দিয়ে চলে গেলেন।

তখন নায়ক রাজ্জাকের “বাবা কেনো চাকর” সিনেমাটির কথা মনে পড়ে গেল। হৃদয়ে বাজতে লাগলো- আমার মতো এমন সুখী নেইতো কারো জীবন…..

বুঝতে পারলাম, ছেলে তার শ্বশুরকে পাঠানো মেসেজটি ভুলক্রমে বাবার মোবাইলে পাঠিয়ে দিয়েছেন। ঘন্টা দেড়েক পর একজন তড়তাজা ভদ্রলোক এসে সে টাকা উঠিয়ে নিয়ে গেলেন। তারঁ সাথেও কথা হল। জানতে চাইলাম কে টাকা পাঠিয়েছেন।
মাঝ বয়োসী ভদ্রলোক জানালো - “আমার জামাই, নবীর দেশে থাকে। খুব ভালো ছেলে, কয়েক মাস পর পর শরীর চেকআপের জন‍্য টাকা পাঠায়। পাগল একটা জামাই!, দোয়া করবেন স‍্যার।

আমি কিছুক্ষণের জন‍্য স্তব্দ হয়ে গেলাম। ভাবলাম বাবা ছেলেকে বড় করে নবীর দেশে পাঠিয়েছিলেন ঠিকই, এখন সে আবু জাহেলের দেশে বাস করে……

মোহাম্মদ জসীম উদ্দীন
ব‍্যবস্থাপক,জনতা ব‍্যাংক পিএলসি.গৌরীপুর শাখা।

Address

Savar
1340

Telephone

01708189090

Alerts

Be the first to know and let us send you an email when Ekushe.net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekushe.net:

Share