Khidmah Communications

Khidmah Communications ব্রডবেন্ট ইন্টারনেটের জন্য বিটিআরসি এর অনুমদিত একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

New Package
18/05/2026

New Package

16/04/2026

বিশেষ ঘোষণা

সম্মানিত গ্রাহকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের প্রতিষ্ঠানের জুনিয়র লাইন টেকনিশিয়ান নিরব ব্যক্তিগত কারণে কোম্পানির চাকরি থেকে অব্যাহতি গ্রহণ করেছেন। বর্তমানে তিনি আমাদের প্রতিষ্ঠানের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নন।

অতএব, আপনাদের সকলকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে, তার সাথে লাইন সংক্রান্ত কোনো ধরনের যোগাযোগ বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন।

লাইন সংক্রান্ত যেকোনো সমস্যা, সংযোগ বা অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

জরুরি যোগাযোগ নাম্বার (WhatsApp সহ):
01619001900

ধন্যবাদান্তে,
খিদমাহ কমিউনিকেশন্স

04/04/2026

📢 খিদমাহ কমিউনিকেশন্স-এর বিশেষ বিজ্ঞপ্তি

বর্তমান পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের সংকটের কারণে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। একইসাথে জেনারেটর পরিচালনার জন্য প্রয়োজনীয় তেলেরও ঘাটতি রয়েছে। ফলে আমাদের UPS সম্পূর্ণ চার্জ হওয়ার আগেই অতিরিক্ত লোডের কারণে সেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।

এই পরিস্থিতিতে যেকোনো সময় ইন্টারনেট সংযোগ (লিংক) সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে।

আমরা আন্তরিকভাবে দুঃখিত এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য এবং সম্মানিত গ্রাহকদের কাছে ধৈর্য ধারণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের ম্যানেজমেন্ট টিম নিরলসভাবে বিকল্প ব্যবস্থা গ্রহণের চেষ্টা করে যাচ্ছে, যেন দ্রুত স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত করা যায়।

আপনাদের সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ।

— খিদমাহ কমিউনিকেশন্স

13/03/2026

⚠️ জরুরি সতর্কতামূলক ঘোষণা

সম্মানিত গ্রাহকবৃন্দ,
বর্তমানে আকাশে ঘন মেঘ ও মাঝে মাঝে বজ্রপাতের ঝিলিক লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হতে পারে। বজ্রপাতের সময় বিদ্যুতের অতিরিক্ত ভোল্টেজের কারণে অনেক সময় রাউটার, ONU/মডেম, টিভি ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।

সকলের নিরাপত্তা ও যন্ত্রপাতি সুরক্ষার স্বার্থে অনুরোধ করা যাচ্ছে—

1. বজ্রপাত শুরু হলে রাউটার ও ONU/মডেমের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে খুলে রাখুন।
2. সম্ভব হলে ল্যান ক্যাবল বা ফাইবার সংযোগও বিচ্ছিন্ন রাখুন।
3. টিভি ও অন্যান্য সংবেদনশীল ইলেকট্রনিক ডিভাইসের প্লাগ খুলে রাখা উত্তম।
4. বজ্রপাত চলাকালীন সময়ে অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থাকুন।
5. আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় সংযোগ দিয়ে ব্যবহার করুন।

আপনাদের সামান্য সচেতনতাই মূল্যবান যন্ত্রপাতিকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে।

ধন্যবাদান্তে
খিদমাহ কমিউনিকেশন্স

📞 জরুরি যোগাযোগ (WhatsApp): 01619001900

লাইনম্যানদের নাম্বার:
রাসেল – 01849870777
রাকিব – 01756353112
নিরব – 01609602688

09/03/2026

📢 জরুরি বিল পরিশোধ সংক্রান্ত বিজ্ঞপ্তি

প্রিয় গ্রাহকবৃন্দ,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের সেবা নিরবচ্ছিন্ন রাখতে অনুগ্রহ করে দ্রুত সময়ের মধ্যে বকেয়া বিল পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না হলে দুঃখের সাথে জানানো যাচ্ছে যে সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে। তাই অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে যত দ্রুত সম্ভব আপনার বিল পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো।

বিল পরিশোধের মাধ্যমসমূহ:
• Bkash (Merchant): 01700918533
• Rocket (Merchant): 01700918533
• Nagad (Personal): 01619001900

পেমেন্ট করার নিয়মাবলি:

1. Bkash / Rocket / Nagad → Make Payment / Merchant Payment অপশন সিলেক্ট করুন
2. নির্ধারিত নম্বরে নির্ধারিত পরিমাণ টাকা প্রদান করুন
3. Reference অপশনে অবশ্যই ক্লায়েন্ট কোড লিখতে হবে
4. QR Code স্ক্যান করেও পেমেন্ট করা যাবে
5. ক্লায়েন্ট কোড বা পেমেন্ট স্টিকার না থাকলে জানালে তা সরবরাহ করা হবে
6. পেমেন্ট গেটওয়ে ব্যবহার করলে কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য নয়
7. পেমেন্ট শেষে স্ক্রিনশট ও ক্লায়েন্ট কোডসহ ইনবক্স বা WhatsApp-এ পাঠাতে হবে
8. সঠিক ক্লায়েন্ট কোড ছাড়া বা ভুল রেফারেন্সে পেমেন্ট করলে সেবা বিলম্বিত বা বাতিল হতে পারে

জরুরি প্রয়োজনে যোগাযোগ:
📞 01619001900 (Call / WhatsApp)

ধন্যবাদান্তে,
খিদমাহ কমিউনিকেশনস

18/02/2026

🌙✨ মাহে রমজানের শুভেচ্ছা ✨🌙

পবিত্র মাহে রমজান আমাদের মাঝে রহমত, বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে এসেছে।

এই পবিত্র মাসে আল্লাহ তাআলা আমাদের সকলের রোজা, নামাজ, দোয়া ও নেক আমল কবুল করুন।

রমজানের এই মহিমান্বিত সময়ে সংযম, ধৈর্য ও তাকওয়ার মাধ্যমে আমরা যেন আত্মশুদ্ধি অর্জন করতে পারি—এই কামনাই রইলো।

🤲 সকল সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীকে
খিদমাহ কমিউনিকেশন্স এর পক্ষ থেকে জানাই
পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

🌟 রমজান হোক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের বার্তা।

রমজান মোবারক। 🌙

06/01/2026

প্রিয় গ্রাহক,
খিদমাহ কমিউনিকেশন্স এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন।
আমাদের সিস্টেমের গুরুত্বপূর্ণ আপগ্রেড সম্পন্ন করা এবং সার্বিক সেবা স্থিতিশীলতা আরও উন্নত করার লক্ষ্যে একটি জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
রক্ষণাবেক্ষণ চলাকালীন সময়ে সাধারণভাবে কোনো সেবা বিঘ্নের আশঙ্কা নেই। তবে, চরম পরিস্থিতিতে সর্বোচ্চ ১০ মিনিটের জন্য সাময়িক সেবা বিঘ্ন ঘটতে পারে।
আপনাদের অবগতির জন্য রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:
রক্ষণাবেক্ষণের সময়সূচি:
তারিখ: ৭ জানুয়ারি ২০২৬
শুরুর সময়: ভোর ৩:০০ টা
শেষ সময়: ভোর ৬:০০ টা
সেবার প্রভাব: নেই
সম্ভাব্য ডাউনটাইম: নেই
(চরম পরিস্থিতিতে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত হতে পারে)
কার্যক্রমের উদ্দেশ্য: সেবা উন্নয়ন কার্যক্রম
রক্ষণাবেক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে আপনাদের পুনরায় অবহিত করা হবে। এ বিষয়ে কোনো প্রশ্ন বা অতিরিক্ত তথ্যের প্রয়োজন হলে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে দ্বিধা করবেন না।
আপনাদের সহযোগিতা ও সহানুভূতির জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
ধন্যবাদান্তে,

খিদমাহ কমিউনিকেশন্স

31/12/2025
📢 সতর্কতা বিজ্ঞপ্তি – খিদমাহ কমিউনিকেশন্সসাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু প্রতারক ব্যক্তি আমাদের কোম্পানির নাম ...
27/11/2025

📢 সতর্কতা বিজ্ঞপ্তি – খিদমাহ কমিউনিকেশন্স

সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু প্রতারক ব্যক্তি আমাদের কোম্পানির নাম ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে।
🔴 আমাদের কোম্পানির কোনো ক্যাবল টিভি সার্ভিস নেই।
🔴 আমাদের নামে অন্য কোনও ধরনের বার্তা, কল বা পেমেন্ট রিকোয়েস্ট পাঠানো হয় না।

➡️ খিদমাহ কমিউনিকেশনস এর নির্ধারিত পেমেন্ট নাম্বার ছাড়া কাউকে কোনো পেমেন্ট করবেন না।

✅ অফিশিয়াল পেমেন্ট নাম্বারসমূহ

Bkash (Merchant): 01700918533
Rocket (Merchant): 01700918533
Nagad (Personal): 01619001900

☎️ জরুরি যোগাযোগ

01619001900 (WhatsApp–এও পাওয়া যাবে)

🔔 আবারও অনুরোধ করা হচ্ছে—
👉 অফিশিয়াল নাম্বার ছাড়া কাউকে কোনো পেমেন্ট করবেন না
👉 কোনো সন্দেহজনক বার্তা বা কল পেলে সাথে সাথে আমাদের জানাবেন

— খিদমাহ কমিউনিকেশন্স

https://youtu.be/uPo1UyH314E?si=77hMyM1nK2ju21Bu
06/11/2025

https://youtu.be/uPo1UyH314E?si=77hMyM1nK2ju21Bu

সরকারের প্রস্তাবিত নীতিতে ইন্টারনেটের দাম ২০ শতাংশ বাড়বে: আইএসপিএবি | Internet | Ekattor TV আরও বিস্তারিত জানতে .....

03/11/2025

📢 বিজ্ঞপ্তি
খিদমাহ কমিউনিকেশন্স

প্রিয় গ্রাহক,
আলহামদুলিল্লাহ, আমাদের সংযোগ ব্যবস্থা এখন সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে। লাইন এর গতি আগের মতোই উৎকৃষ্টভাবে চলছে। আপনার সেবায় আমরা সদা তৎপর।

যেকোনো জরুরি প্রয়োজনে বা সেবা সংক্রান্ত সমস্যায় যোগাযোগ করুন:

📞 জরুরি নম্বর (WhatsApp সহ): 01619001900

🔧 লাইনম্যানদের নম্বর:

রাসেল: 01849870777

রাকিব: 01756353112

নিরব: 01609602688

আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
খিদমাহ কমিউনিকেশন্স – নির্ভরযোগ্য ইন্টারনেট সেবায় আপনার সঙ্গী

Send a message to learn more

Address

Kalam Complex, Dewgaon, Rajashon, Dhaka
Savar
1340

Alerts

Be the first to know and let us send you an email when Khidmah Communications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khidmah Communications:

Share