28/05/2020
এয়ারকন্ডিশনার বিষ্ফোরণের প্রধান কয়েকটি কারন সমূহ।
বিস্ফোরণের কারণ:
১/- এসির পাওয়ার কেব্ল সঠিক স্পেক–এর ব্যবহার না করলে।
২/- এসির কনডেনসারে ময়লা থাকলে কম্প্রেসরে হাই টেম্পারেচার ও হাই প্রেশার তৈরি হয়ে।
৩/- এসির ভেতরের পাইপের কোথাও ব্লকেজ হলে এসির ভেতরে হাই প্রেশার তৈরি হয়ে কম্প্রেসর ব্লাস্ট হতে পারে।
৪/- কম্প্রেসরের লিমিটের চেয়ে বেশি রেফ্রিজারেন্ট (refrigerant) চার্জ করলে হাই প্রেশার তৈরি হয়ে।
৫/- কম্প্রেসরে প্রয়োজনীয় পরিমাণ রেফ্রিজারেন্ট না থাকলে ভেতরের তাপমাত্রা লিমিটের চেয়ে বেড়ে গিয়ে।
৬/- সঠিকভাবে এসির ভ্যাকুয়াম না করলে।
৭/- কম্প্রেসরে সঠিক পদ্ধতিতে রেফ্রিজারেন্ট চার্জ না করলে কম্প্রেসরে হাই প্রেশার তৈরি হয়ে।
৮/- সঠিক রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার না করলে।
এসি বিস্ফোরণ থেকে রক্ষা পাওয়ার উপায়:-
১/- ভালো মানের এবং সঠিক স্পেকের পাওয়ার ক্যাবল ব্যবহার করা।
২/- এসির কনডেনসার নিয়মিত পরিষ্কার রাখা।
৩/- কম্প্র্রেসারে হাই টেম্পারেচার এবং হাই প্রেশার তৈরি হচ্ছে কি না পরীক্ষা করা।
৪/- এসির ভেতরের পাইপের কোথাও ব্লকেজ আছে কি না পরীক্ষা করা।
৫/- কম্প্র্রেসারে প্রয়োজনীয় পরিমাণ রেফ্রিজারেন্ট আছে কি না তা অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা পরীক্ষা করা।
৬/- কম্প্র্রেসর-এর লিমিটের চেয়ে বেশি রেফ্রিজারেন্ট চার্জ না করা এবং সঠিক পদ্ধতিতে রেফ্রিজারেন্ট চার্জ করা।
৭/- সঠিকভাবে এসির ভ্যাকুয়াম করা।
৮/- বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ব্র্যান্ডের এসি, কম্প্র্রেসর এবং রেফ্রিজারেন্ট ব্যবহার করা।
৯/- নিম্নমানের অখ্যাত কিংবা নকল ব্র্যান্ডের এসি এবং কম্প্র্রেসর কেনা এবং ব্যবহার থেকে বিরত থাকা।
১০/- সঠিক রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার করা।
১১/- দীর্ঘদিন পর এসি চালু করার আগে একজন দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা দক্ষ সার্ভিস এক্সপার্ট টেকনিশিয়ান দিয়ে এসিটি পরীক্ষা করে নেওয়া।
call - 01738438188/01931433483