Mangrove Crabs & Fish

Mangrove Crabs & Fish Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mangrove Crabs & Fish, Internet Company, Burigoalini , Shyamnagar, Satkhira.

স্যার/ম্যাডাম আপনাকে স্বাগতম আমাদের Mangrove Crabs & Fish পেইজের পক্ষ্য থেকে । আমাদের পেইজটা ভিজিট করার জন্যে আপনাকে আমন্ত্রণ রইলো।

অনলাইন ব্যবসার অন্যতম একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান Mangrove crabs & Fish

 #আপনি_মধু_কেন_খাবেন ?পুষ্টিগুণ ও উপাদেয়তার দিকটি বিবেচনা করে যদি আমরা খাবারের একটি তালিকা করি, সে তালিকার প্রথম সারিতেই...
20/12/2023

#আপনি_মধু_কেন_খাবেন ?

পুষ্টিগুণ ও উপাদেয়তার দিকটি বিবেচনা করে যদি আমরা খাবারের একটি তালিকা করি, সে তালিকার প্রথম সারিতেই থাকবে ‘মধু’র নাম। এটি শরীরের জন্য উপকারী এবং নিয়মিত মধু সেবন করলে অসংখ্য রোগবালাই থেকে পরিত্রাণ পাওয়া যায়। এটি বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত।

#মধুর_উপাদান-

মধুতে প্রায় ৪৫টি খাদ্য উপাদান থাকে। ফুলের পরাগের মধুতে থাকে ২৫ থেকে ৩৭ শতাংশ গ্লুকোজ, ৩৪ থেকে ৪৩ শতাংশ ফ্রুক্টোজ, ০.৫ থেকে ৩.০ শতাংশ সুক্রোজ এবং ৫ থেকে ১২ শতাংশমন্টোজ। আরও থাকে ২২ শতাংশ অ্যামাইনো অ্যাসিড, ২৮ শতাংশ খনিজ লবণ এবং ১১ শতাংশএনকাইম। এতে চর্বি ও প্রোটিন নেই। ১০০ গ্রাম মধুতে থাকে ২৮৮ ক্যালরি।

#মধুর_উপকারিতা-

শক্তি প্রদায়ী : মধু ভালো শক্তি প্রদায়ী খাদ্য। তাপ ও শক্তির ভালো উৎস। মধু দেহে তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ রাখে।

#হজমে_সহায়তা: এতে যে শর্করা থাকে, তা সহজেই হজম হয়। কারণ, এতে যে ডেক্সট্রিন থাকে, তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে। পেটরোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী।

#কোষ্ঠকাঠিন্য_দূর_করে: মধুতে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স। এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে। ১ চা–চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লত্ব দূর হয়।

#রক্তশূন্যতায়: মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক। কারণ, এতে থাকে খুব বেশি পরিমাণে কপার, লৌহ ও ম্যাঙ্গানিজ।

#ফুসফুসের_যাবতীয়_রোগ_ও_শ্বাসকষ্ট_নিরাময়ে: বলা হয়, ফুসফুসের যাবতীয় রোগে মধু উপকারী। যদি একজন অ্যাজমা (শ্বাসকষ্ট) রোগীর নাকের কাছে মধু ধরে শ্বাস টেনে নেওয়া হয়, তাহলে সে স্বাভাবিক এবং গভীরভাবে শ্বাস টেনে নিতে পারবে। অনেকে মনে করে, এক বছরের পুরোনো মধু শ্বাসকষ্টের রোগীদের জন্য বেশ ভালো।

#অনিদ্রায়: মধু অনিদ্রার ভালো ওষুধ। রাতে শোয়ার আগে এক গ্লাস পানির সঙ্গে দুই চা–চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও সম্মোহনের কাজ করে।

#যৌন_দুর্বলতায়: পুরুষদের মধ্যে যাঁদের যৌন দুর্বলতা রয়েছে, তাঁরা যদি প্রতিদিন মধু ও ছোলা মিশিয়ে খান, তাহলে বেশ উপকার পাবেন।

#প্রশান্তিদায়ক_পানীয়: হালকা গরম দুধের সঙ্গে মিশ্রিত মধু একটি প্রশান্তিদায়ক পানীয়।

#মুখগহ্বরের_স্বাস্থ্য_রক্ষায়: মুখগহ্বরের স্বাস্থ্য রক্ষায় মধু ব্যবহৃত হয়। এটা দাঁতের ওপর ব্যবহার করলে দাঁতের ক্ষয়রোধ করে। দাঁতে পাথর জমাট বাঁধা রোধ করে এবং দাঁত পড়ে যাওয়াকে বিলম্বিত করে। মধু রক্তনালিকে সম্প্রসারিত করে দাঁতের মাড়ির স্বাস্থ্য রক্ষা করে। যদি মুখের ঘায়ের জন্য গর্ত হয়, এটি সেই গর্ত ভরাট করতে সাহায্য করে এবং সেখানে পুঁজ জমতে দেয় না। মধু মিশ্রিত পানি দিয়ে গড়গড়া করলে মাড়ির প্রদাহ দূর হয়।

#পাকস্থলীর_সুস্থতায়: মধু পাকস্থলীর কাজকে জোরালো করে এবং হজমের গোলমাল দূর করে। এর ব্যবহার হাইড্রোক্রলিক অ্যাসিড ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুচি, বমিভাব, বুকজ্বালা এগুলো দূর করা সম্ভব হয়।

#তাপ_উৎপাদনে: শীতের ঠান্ডায় এটি শরীরকে গরম রাখে। এক অথবা দুই চা–চামচ মধু এক কাপ ফুটানো পানির সঙ্গে খেলে শরীর ঝরঝরে ও তাজা থাকে।

#পানিশূন্যতায়: ডায়রিয়া হলে এক লিটার পানিতে ৫০ মিলিলিটার মধু মিশিয়ে খেলে দেহে পানিশূন্যতা রোধ করা যায়।

#দৃষ্টিশক্তি_বাড়াতে: চোখের জন্য ভালো। গাজরের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বাড়ে।

#রূপচর্চায়: মেয়েদের রূপচর্চার ক্ষেত্রে মাস্ক হিসেবে মধুর ব্যবহার বেশ জনপ্রিয়। মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্যও মধু ব্যবহৃত হয়।

াতে: মধুতে নেই কোনো চর্বি। পেট পরিষ্কার করে, চর্বি কমায়, ফলে ওজন কমে।

#হজমে_সহায়তা: মধু প্রাকৃতিকভাবেই মিষ্টি। তাই মধু সহজে হজম হয় এবং হজমে সহায়তা করে।

#গলার_স্বর: গলার স্বর সুন্দর ও মধুর করে।

#তারুণ্য_বজায়_রাখতে: তারুণ্য বজায় রাখতে মধুর ভূমিকা অপরিহার্য। এটি অ্যান্টি–অক্সিডেন্ট, যা ত্বকের রং ও ত্বক সুন্দর করে। ত্বকের ভাঁজ পড়া ও বুড়িয়ে যাওয়া রোধ করে। শরীরের সামগ্রিক শক্তি ও তারুণ্য বাড়ায়।

#হাড়_ও_দাঁত_গঠনে: মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম। ক্যালসিয়াম দাঁত, হাড়, চুলের গোড়া শক্ত রাখে, নখের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে, ভঙ্গুরতা রোধ করে।

#রক্তশূন্যতা_ও_কোষ্ঠকাঠিন্য_দূর_করতে: এতে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স, যা রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে।

#আমাশয়_ও_পেটের_পীড়া_নিরাময়ে: পুরোনো আমাশয় এবং পেটের পীড়া নিরাময়সহ নানাবিধ জটিল রোগের উপকার করে থাকে।

#হাঁপানি_রোধে: আধা গ্রাম গুঁড়ো করা গোলমরিচের সঙ্গে সমপরিমাণ মধু এবং আদা মেশান। দিনে অন্তত তিনবার এই মিশ্রণ খান। এটা হাঁপানি রোধে সহায়তা করে।

#উচ্চ_রক্তচাপ_কমায়: দুই চামচ মধুর সঙ্গে এক চামচ রসুনের রস মেশান। সকাল-সন্ধ্যা দুইবার এই মিশ্রণ খান। প্রতিনিয়ত এটার ব্যবহার উচ্চ রক্তচাপ কমায়। প্রতিদিন সকালে খাওয়ার এক ঘণ্টা আগে খাওয়া উচিত।

#রক্ত_পরিষ্কারক: এক গ্লাস গরম পানির সঙ্গে এক বা দুই চামচ মধু ও এক চামচ লেবুর রস মেশান। পেট খালি করার আগে প্রতিদিন এই মিশ্রণ খান। এটা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। তা ছাড়া রক্তনালিগুলোও পরিষ্কার করে।

#রক্ত_উৎপাদনে_সহায়তা: রক্ত উৎপাদনকারী উপকরণ আয়রন রয়েছে মধুতে। আয়রন রক্তের উপাদানকে (আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট) অধিক কার্যকর ও শক্তিশালী করে।

#হৃদ্‌রোগে: এক চামচ মৌরি গুঁড়োর সঙ্গে এক বা দুই চামচ মধুর মিশ্রণ হৃদ্‌রোগের টনিক হিসেবে কাজ করে। এটা হৃৎপেশিকে সবল করে এবং এর কার্যক্ষমতা বৃদ্ধি করে।

#রোগ_প্রতিরোধশক্তি_বাড়ায়: মধু শরীরের রোগ প্রতিরোধশক্তি বাড়ায় এবং শরীরের ভেতরে এবং বাইরে যেকোনো ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত করার ক্ষমতাও জোগান দেয়। মধুতে আছে একধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান, যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে।

আমাদের নিচে দেওয়া Mangrove Crabs & Fish অফিসিয়াল ফেসবুক
পেইজটা ভিজিট করে আসুন ।
আমাদের কাছে পাচ্ছেন (Hard Crab) & (Soft Crab)
আপনার প্রয়োজনে আজই যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বারে-
মোবাইল :- 01301-274327
আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ:- https://www.facebook.com/profile.php?id=61554410092378


 #আমাদের_কাছে_পাচ্ছেন_সামুদ্রিক_বিবিন্ন_প্রজাতির_মাছঃ- #সামুদ্রিক_মাছ_কেন_খাবেন ?আমরা মাছে-ভাতে বাঙালি। মাছের মধ্যে সামু...
13/12/2023

#আমাদের_কাছে_পাচ্ছেন_সামুদ্রিক_বিবিন্ন_প্রজাতির_মাছঃ-

#সামুদ্রিক_মাছ_কেন_খাবেন ?

আমরা মাছে-ভাতে বাঙালি। মাছের মধ্যে সামুদ্রিক মাছের জনপ্রিয়তা রয়েছে। উপকূল অঞ্চলের মানুষের পাশাপাশি সারাদেশের মানুষই সামুদ্রিক মাছ খেতে পছন্দ করে। সামুদ্রিক মাছ খেতে যেমন সুস্বাদু, তেমনি এর অনেক পুষ্টিগুণ।

#সামুদ্রিক_মাছের_মধ্যে_রয়েছেঃ-

ইলিশ, রূপচাঁদা, ছুরি, লইট্টা, খল্লা, কোরাল, চেলা, টুনা, বিভিন্ন প্রজাতির চিংড়ি, স্যামন ইত্যাদি বাংলাদেশের উল্লেখযোগ্য জনপ্রিয় সামুদ্রিক মাছ।

#সামুদ্রিক_মাছের_পুষ্টিঃ-

শরীরের জন্য খুবই প্রয়োজনীয় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের খুব ভালো উৎস সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছে ২ ধরনের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। ইপিএ ও ডিএইচএ। এই ২ প্রকার ফ্যাটি অ্যাসিডের কোনোটাই আমাদের শরীর উৎপাদন করতে পারে না। কাজেই খাদ্যের মাধ্যমে এই ২ ধরনের ফ্যাটি এসিড গ্রহণ করতে হবে।
ভিটামিন এ, ভিটামিন ডি ও প্রচুর পরিমাণে মিনারেল পাওয়া যায়।
এটি খুবই কম ক্যালরিযুক্ত খাবার।
১০০ গ্রাম সামুদ্রিক মাছ থেকে ৪২ গ্রাম প্রোটিন পাওয়া যায়।
আয়োডিন, সেলেনিয়াম, জিংক ও পটাশিয়ামসহ অনেক অপরিহার্য পুষ্টি উপাদান থাকে।

#সামুদ্রিক_মাছ_খাওয়ার_উপকারিতাঃ-

সামুদ্রিক মাছে উপস্থিত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হার্টের জন্য উপকারী। এটি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।
উচ্চ রক্তচাপের সমস্যা কমায়। রক্ত চলাচল স্বাভাবিক রাখে। স্ট্রোকের ঝুঁকি কমায়।
শিশু-কিশোরদের মানসিক ও শরীরিক গঠনে ভূমিকা পালন করে সামুদ্রিক মাছ। ওমেগা-৩ ফ্যাটি এসিড মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অংশের ক্ষমতা বাড়ায়, যেটি স্মরণশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। ডিমনেশিয়া বা অ্যালজাইমারের মত রোগ প্রতিরোধ করে।
সামুদ্রিক মাছে উপস্থিত ভিটামিন এ ও ভিটামিন ডি কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখে। এ কারণে হার্টের রোগী ও ডায়াবেটিসের রোগীদের খাদ্যতালিকায় সামুদ্রিক মাছ রাখতে বলা হয়।

সামুদ্রিক মাছে থাকা জিংক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া আয়োডিন থাইরয়েড গ্লান্ডের জন্য অত্যাবশ্যকীয় উপাদন। এটি গলগণ্ড রোগ প্রতিরোধ কর। ক্লান্তি ও পেশির কার্যক্ষমতা কমে যাওয়ার মত রোগ প্রতিরোধ করে। এ ছাড়াও নার্ভের রোগের ঝুঁকি কমায়।
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড চোখের রেটিনার কার্যক্ষমতা বৃদ্ধি করে।
সামুদ্রিক মাছ আমিষের ভালো উৎস। এটি খেলে এটি দ্রুত পরিপাক হয় এবং ক্যালরি খুব কম হওয়ায় ওজনও নিয়ন্ত্রণে থাকে।
সামুদ্রিক মাছে উপস্থিত সেলেনিয়াম এক ধরনের হজম শক্তি তৈরি করে, যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এ ছাড়াও সেলেনিয়াম অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে।
------------------------------------------------------------------------

আমাদের নিচে দেওয়া Mangrove Crabs & Fish অফিসিয়াল ফেসবুক
পেইজটা ভিজিট করে আসুন ।
আমাদের কাছে পাচ্ছেন (Hard Crab) & (Soft Crab)
আপনার প্রয়োজনে আজই যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বারে-
মোবাইল :- 01301-274327
আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ:- https://www.facebook.com/profile.php?id=61554410092378


 #আপনি_মধু_কেন_খাবেন ? #মধুঃমধু হল মহান সৃষ্টিকর্তা প্রদত্ত প্রাকৃতিক এ্যান্টিবায়োটিক । যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক...
12/12/2023

#আপনি_মধু_কেন_খাবেন ?

#মধুঃ

মধু হল মহান সৃষ্টিকর্তা প্রদত্ত প্রাকৃতিক এ্যান্টিবায়োটিক । যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দেয় ৷ মধুতে বিদ্যমান প্রাকৃতিক গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আমাদের শরীরে তৎক্ষনাৎ এনার্জি যোগায় ৷ এছাড়া মধুতে রেয়েছে বিভিন্ন ধরণের ভিটামিন, অ্যামাইনো এসিড, খনিজ লবণ ইত্যাদি ।

#মধু_খাওয়ার_নিয়ম_ও_উপকারিতাঃ

মধু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হজমশক্তি বৃদ্ধি, সর্দি-জ্বর উপশম, কোষ্ঠকাঠিন্যতা দূরীকরণ, ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচিউর ইজাকুলেশন নিরাময়, শরীরের ওজন কমানো, রক্তের কোলেস্টেরল এর মাত্রা কমানো, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।
– মধু খাওয়ার সবচেয়ে উত্তম নিয়ম হলো প্রতিদিন সকালে খালি পেটে ১-২ চা-চামচ মধু খাওয়া।

#সুন্দরবনের_প্রাকৃতিক_RAW_মধুর_বৈশিষ্ট্যঃ

দেখতে সাধারণত Light Amber রঙের হয় (তবে সময় ও ফুল ভেদে কিছুটা Light বা Dark হতে পারে)।
খেতে খুবই সুস্বাদু।
মধুর ঘনত্ব সবসময় পাতলা হবে (আমরা কখনই সুন্দরবনে ঘন মধু পাইনি)।
সুন্দরবনের মধুর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে- একটু ঝাঁকি লাগলেই প্রচুর পরিমাণে ফেনা হয়ে যাবে কারণ কাঁচা মধু ঝাঁকির ফলে মধু তে গ্যাস উৎপন্ন হয় যেটা প্রসেস মধুতে হয় না।
সুন্দরবনের খাটি মধু আমরা কখনই জমতে দেখনি।
এই মধুর আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে- হাতে চাক কাটা পদ্ধতিতে সংগ্রহ করা মধুর উপরে খয়রি রঙের পোলেন জমা হয়। এটাকে অনেকে গাদ জমা বলে থাকেন।

#কেন_আমাদের_Mangrove_Crabs_And_Fish_এর_মধু_নিবেন ?

কারণঃ– সুন্দরবনে সাধারণত দুই ধরনের মধু পাওয়া যায়, যথা:- সুন্দরবনের বাক্সের মধু এবং সুন্দরবনের প্রাকৃতিক মধু। আমাদের কাছে দুটি মধুই আছে তবে এটি হচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক মধু। প্রাকৃতিক মধু সংগ্রহের জন্য মৌয়ালরা বিভিন্ন নৌকাতে করে চাকের খোঁজে পাড়ি জমায় বনের গহীনে। সুন্দরবনের মধুতে খলিসা ও গরান ফুলের নির্যাস বেশি থাকে। এই মধু পাতলা এবং সুস্বাদু হয়। এছাড়াও, আমাদের মধু নিজস্ব মৌয়াল দ্বারা স্বাস্থ্যকর উপায়ে সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত করা হয়। তাই আপনি নিরাপদে আমাদের মধু খেতে পারেন। সুন্দরবনের মধু হল উচ্চ চাহিদা সম্পন্ন এবং আসল ফুডের খাদ্য আইটেমগুলির মধ্যে একটি, যা আপনাকে সর্বোচ্চ গুণগতমান এবং বিশুদ্ধতার নিশ্চয়তা প্রদান করে। সুন্দরবনের মধু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য মহান স্বাস্থ্য উপকারিতা এবং প্রাকৃতিক নিরাময়মূলক বৈশিষ্ট্য রয়েছে কারণ মধুতে প্রকৃতি থেকে প্রাপ্ত বিভিন্ন প্রাকৃতিক উপাদান রয়েছে।

ং_Processing_Honey_কাকে_বলে?

মৌমাছি যে মধু তৈরি করে মৌচাকে জমা করে, সেই মধুই হচ্ছে কাঁচা মধু বা Raw হানি’। সেটা গ্রাম গঞ্জের হাতে চাক কাটা মধু হোক বা বাক্সের ভেতরে পোষা মৌমাছি দিয়ে উৎপাদিত মধু হোক। এই দুই প্রকার মৌমাছিই যদি ফুল থেকে মধু সংগ্রহ করে, তাহলে এই দুই প্রকার মধুই ভালো মধু, খাঁটি মধু। বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ মধু প্রক্রিয়াজাত মধু বা Processing Honey। কাঁচা মধু এবং প্রক্রিয়াজাত মধু , এই দুই মধুর মধ্যে স্পষ্ট অনেক পার্থক্য রয়েছে। প্রক্রিয়াজাত করা হয় মধু গরম করার মাধ্যমে। আর মধু গরম করলে মধুর অনেক উপকারিতা নষ্ট হয়ে যায় এবং অনেক সময় ক্ষতিকর হয়ে যেতে পারে। তাই আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে ভালো মানের Raw Honey বা কাঁচা মধু খাওয়ার জন্য।

#সুন্দরবনের_মধু_কখন_এবং_কিভাবে_সংগ্রহ_করা_হয়?

ম্যানগ্রোভ বন সুন্দরবনের মধু বছরের বিভিন্ন সময় সংগ্রহ করা গেলেও ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস এর জন্য উৎকৃষ্ট সময়। এই সময়ে সুন্দরবনে অনেক প্রকার ফুল ফুটতে দেখা যায়। প্রকৃতিতে অনেক প্রকার ফুল থাকলেও মৌমাছি প্রধান চারটি ফুল থেকে উল্লেখযোগ্য মধু সংগ্রহ করে। আর তাহলো- খলিশা, গড়ান, কেওড়া ও বাইন। মৌমাছি এই সময়ে সুন্দরবন থেকে যে মধু সংগ্রহ করে, আমরা তাকেই সুন্দরবনের মধু বলে থাকি।

আমাদের নিচে দেওয়া Mangrove Crabs & Fish অফিসিয়াল ফেসবুক
পেইজটা ভিজিট করে আসুন ।
আমাদের কাছে পাচ্ছেন (Hard Crab) & (Soft Crab)
আপনার প্রয়োজনে আজই যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বারে-
মোবাইল :- 01301-274327
আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ:- https://www.facebook.com/profile.php?id=61554410092378



 #আপনি_কাঁকড়া_কেনো_খাবেন ?জেনে নিন কাঁকড়া খাওয়ার উপকারিতা।বাঙালিরা যে সব খাবার রসিয়ে কষিয়ে খেতে পছন্দ করেন তার মধ্যে...
09/12/2023

#আপনি_কাঁকড়া_কেনো_খাবেন ?

জেনে নিন কাঁকড়া খাওয়ার উপকারিতা।

বাঙালিরা যে সব খাবার রসিয়ে কষিয়ে খেতে পছন্দ করেন তার মধ্যে অন্যতম কাঁকড়া (Crab)। কাঁকড়ার নাম শুনলেই যেন জিভে জল চলে আসে।

1. রিবোফ্লাভিন সমৃদ্ধ ।
2. প্রোটিনে ভরপুর ।
3. হার্ট ভালো রাখে ।
4. স্বাস্থ্যকর হাড় গঠনে ।
5. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ।
6. রক্ত ​​সংবহন করে ।

আমাদের নিচে দেওয়া Mangrove Crabs & Fish অফিসিয়াল ফেসবুক
পেইজটা ভিজিট করে আসুন ।

আমাদের কাছে পাচ্ছেন (Hard Crab) & (Soft Crab)
আপনার প্রয়োজনে আজই যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বারে-
মোবাইল :- 01301-274327

আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ:- https://www.facebook.com/profile.php?id=61554410092378



আপনার প্রয়োজনে আজই যোগাযোগ করুন আমাদেরকে সরাসরি কল অথবা ওয়াটসঅ্যাপস এ ম্যাসাজ করতে পারেন ।☎️ 01301-274327
09/12/2023

আপনার প্রয়োজনে আজই যোগাযোগ করুন

আমাদেরকে সরাসরি কল অথবা ওয়াটসঅ্যাপস এ ম্যাসাজ করতে পারেন ।

☎️ 01301-274327

Address

Burigoalini , Shyamnagar
Satkhira
9453

Alerts

Be the first to know and let us send you an email when Mangrove Crabs & Fish posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mangrove Crabs & Fish:

Share