APAL Electronics

APAL Electronics Our client’s choose is our choose.

...............মহামারি কোভিড-১৯: নিরাপদে এসি ব্যবহার করতে যা জানা জরুরি ............কোভিড-১৯ মহামারি প্রাদুর্ভাবের পর থে...
02/08/2020

...............মহামারি কোভিড-১৯: নিরাপদে এসি ব্যবহার করতে যা জানা জরুরি ............

কোভিড-১৯ মহামারি প্রাদুর্ভাবের পর থেকে এখনো ধ্বংসলীলা অব্যাহত রয়েছে। এদিকে, গ্রীষ্মের দাবদাহে মানুষের অসুস্থতা হয়ে পড়ার শঙ্কা আরও বাড়ছে। গরমের তীব্রতার মধ্যে বিশাল বিশাল বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, অফিস এবং বাসার মধ্যে থাকাও অসহনীয় হয়ে উঠছে।

চলমান কোভিড-১৯ এর এমন পরিস্থিতিতে নিজেদের শীতল রাখতে এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহার কতটুকু নিরাপদ সে প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে। এ নিয়ে গত কয়েক মাস ধরে বিজ্ঞানী, প্রকৌশলী, স্বাস্থ্য খাত বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষের মধ্যে বিতর্ক চলছে। এর সুরাহা না হওয়া পর্যন্ত আসুন জেনে নেই কোভিড-১৯ মহামারি চলাকালীন সময়ে কীভাবে নিরাপদে এসি (এয়ার কন্ডিশনার) ব্যবহার করতে হবে সে সম্পর্কিত কিছু নির্দেশনা।

কোভিড-১৯ মহামারিতে এসি চালানোর নির্দেশিকা

আমাদের উপমহাদেশের আবহাওয়া বিবেচনা করে, করোনাভাইরাস মহামারি চলাকালীন কীভাবে নিরাপদে এসি চালাবেন সে সম্পর্কে কিছু নির্দেশনার সুপারিশ করেছে আইএসএইচআরএই (দ্য ইন্ডিয়ান সোসাইটি অব হিটিং, রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স)। বাংলাদেশের বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প কারখানায়, অফিসে ও অন্যান্য স্থানে এসি ব্যবহারের জন্য এ পরামর্শগুলো কাজে লাগতে পারে।

যথাযথ তাপমাত্রা ও আর্দ্রতা ঠিক করুন:

কোভিড-১৯ মহামারি চলাকালীন আপনার ঘরের এয়ার কন্ডিশনের আদর্শ তাপমাত্রা কী হবে? আইএসএইচআরএই এবং সিপিডব্লিউয়ের সুপারিশ অনুসারে, কোনও ঘরের এসি যেমন রুম এসি, স্প্লিট এসি বা উইন্ডো এসির জন্য তাপমাত্রার ২৪ থেকে ৩০ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হবে।

সেইসাথে, ঘরের ভেতরে যথাযথ আর্দ্রতা ঠিক রাখার ওপর জোর দিচ্ছে আইএসএইচআরএই। আপনার স্মার্টফোনে যেকোন ‘ওয়েদার অ্যাপ’ ডাউনলোড করে নিয়ে আপনার বসবাসের স্থানটির আর্দ্রতা সহজেই মেপে নিতে পারেন। আইএসএইচআরএই তাদের দেয়া নির্দেশিকায় বলছে, যে বাসা বা অফিসের ভেতরের আর্দ্রতা ৪০ থেকে ৭০ শতাংশের মধ্যে থাকা উচিত।

অতএব, আপনি আর্দ্র আবহাওয়ায় বাস করে থাকলে আপনার এসি ‘কুল’ মোডে রাখুন এবং তাপমাত্রা ২৪ ডিগ্রি সেন্টিগ্রেড বা তার কাছাকাছি রাখতে হবে। আর, আপনি শুষ্ক আবহাওয়ার অঞ্চলে বাস করলে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড বা এর কাছাকাছি রাখতে হবে।

বৈদ্যুতিক পাখা ব্যবহার করুন

আইএসএইচআরএই তার প্রতিবেদনে বলছে, শুকনো বায়ুতে আমাদের ফুসফুসের শ্লেষ্মা ঝিল্লি শুকিয়ে যায়। যা কোষের আস্তরণের ওপরে তরলকে ঘন করে ফেলে এবং আমাদের দেহে থাকা সিলিয়ার (ছোট চুল যা ফুসফুসে ক্ষতিকারক এবং অন্যান্য কণা আস্তর পড়া থেকে রক্ষা করে)কার্যক্ষমতাকে বাধাগ্রস্ত করে। ফলে, এলিয়েন কণা আমাদের ফুসফুসের আরও ভেতরে চলে যেতে পারে।

আইএসএইচআরএই বলছে, এমন শুকনো আবহাওয়ার অঞ্চলে এ জাতীয় পরিস্থিতি রোধে এসির বায়ু সঞ্চালন বাড়ানোর জন্য বৈদ্যুতিক ফ্যান চালানোর পরামর্শ দিচ্ছে। আপনি ঘরের ভেতরের গরম বাতাসকে বাইরে বের করে দেয়ার জন্য ফ্যানও ব্যবহার করতে পারেন। তবে, আপনি অন্দর বাতাস ভালো রাখতে ঘন ঘন ফ্যানের পাখা পরিষ্কার করতে হবে।

বাতাস চলাচল নিশ্চিত করুন:

এসি ব্যবহারের সময় কী ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত? বাসার ভেতরের বাতাস বের করে দেয়া এবং বাইরের সতেজ বায়ু ভেতরে আসার সুযোগ করে দিতে জানালার কপাট কিছুটা খোলে রাখার পরামর্শ দেয় আইএসএইচআরএই।

আপনি যখন কোনো ঘরের ভেতরে অবস্থান করবেন, শীতল বাতাসের ক্রস সার্কুলেশনের জন্য বিপরীত দিকে থাকা জানালাটি কিছুটা খোলা রাখুন। যদিও জানালা বা দরজা খোলা রাখলে আপনার এসির কক্ষ ঠান্ডা কম হবে এবং মাস শেষে বিদ্যুৎ বিলের পরিমান কিছু বেশি হবে। তারপরও এটি আপনার অন্দরের বাতাসকে প্রাণবন্ত রাখতে সহায়তা করবে।

আপনার এসির ফিল্টার ঠিক রাখুন:

ইব্যাপুরেটিভ কুলার বা ডেজার্ট কুলার ব্যবহারে আপনার কোন ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত? তাপমাত্রা ঠিক রাখার জন্য, ধূলিবালি থেকে দূরে থাকতে এবং অন্দরের পরিবেশের স্বাস্থ্যসম্মত রাখতে ইব্যাপুরেটিভ কুলারের এয়ার ফিল্টার ঠিক করে রাখতে পারেন। তবে, আপনার কুলার সঠিক বায়ুচলাচলে সহায়তা করতে বাইরের বাতাস আসার সুযোগ রাখুন। আর্দ্রতা কমাতে বিপরীতমুখী জানালা ও দরজা অবশ্যই কিছুটা খোলা রাখতে হবে।

শেষ করার আগে, প্রকৌশলী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাস চলাকালীন সময়ে আবাসিক বাসস্থানে উইন্ডো এয়ার কন্ডিশনার ব্যবহার নিরাপদ হতে পারে। তবে, আপনি সেন্ট্রাল কুলিং কোনো বিল্ডিংয়ে বসবাস করেন তাহলে সমস্যা দেখা দিতে পারে। যদি করোনা সংক্রামিত কোনো ব্যক্তি ভবনের ভেতরে থাকে, তবে সেন্ট্রাল এয়ার কুলারে যদি বহিরাগমন বায়ুচলাচল, তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ, এসি ফিল্টারিংয়ের পদ্ধতি যথাযথভাবে না নেয়া হয় তবে এর মাধ্যমে সেখানে থাকা অন্য ব্যক্তির মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে দিতে পারে। সাধারণত শপিংমল, সরকারি অফিস, হাসপাতাল, করপোরেট অফিস, শিল্প-কারখানা ইত্যাদিতে এ ধরনের সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং ব্যবহার করা হয়ে থাকে। তাই, এসব স্থানে যাওয়ার আগে নিজেদের নিরাপত্তার কথা ভাবুন!

Source: UnbdotComdotBd

................এসি কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন...................অসহনীয় গরমে প্রশান্তি পেতে সামর্থবানরা তো বটেই ...
02/08/2020

................এসি কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন...................

অসহনীয় গরমে প্রশান্তি পেতে সামর্থবানরা তো বটেই মধ্যবিত্তরাও ছুটছেন এয়ার কন্ডিশনার বা এসি কিনতে। ১৯০২ সালে ডাব্লিউএইচ ক্যারিয়ারের এসি আবিষ্কারের পর থেকে গত ১০০ বছরে বিশ্বে যত এসি বসানো হয়েছে, তার সমান এসি আগামী ১০ বছরে যোগ হবে। সে যা-ই হোক, এসি কিনতে গিয়ে অনেকেই বিড়ম্বনার শিকার হন। কোন ধরনের, কত সাইজের এসি কিনবেন। শুধু ব্র্যান্ডমুগ্ধতা থেকে এসি না কিনে কিছু বিষয় বিবেচনা করে এসি কিনলে কখনো ঠকবেন না। বিস্তারিত জানাচ্ছেন প্রকৌশলী খায়রুল বাসার-

রুম অনুসারে এসির আকার নির্বাচন করুন: এসি কিনতে গিয়ে প্রথমেই দোকানিরা জিজ্ঞেস করে, কত টনের এসি নিবেন? আসলে এই টন এসির সাইজ বা ওজনকে বোঝায় না। ১ টন এসি মানে হলো ১২০০০ বিটিইউ/আওয়ার, ১.৫ টন মানে হলো ১৮০০০ বিটিইউ/আওয়ার, এভাবে বাড়তে থাকে। এক টনের একটি এসি প্রতি ঘণ্টায় রুম থেকে ১২০০০ বিটিইউ তাপ শোষণ করতে পারে। তার মানে যত বেশি টন মানের এসি; তত বেশি কুলিং ক্ষমতা। কত টনের এসি কিনবেন, তা নির্ণয়ের সময় রুমের আকার জানার পাশাপাশি রুমটি কততম ফ্লোরে অবস্থিত, সূর্যের তাপ দেয়ালের কোন পাশে লাগে, রুমে কতজন মানুষ থাকবে, রুমে কোন হিটিং জিনিসপত্র যেমন- ওভেন বা আয়রন ব্যবহার করবেন কিনা, জানালা, দরজা, পর্দা, সিলিং, ফ্লোর- এসবের হিট কন্ডাকটিভিটি কেমন এসব বিষয় বিবেচনা করতে হবে। সাধারণত আপনার রুম যদি ১০০-১২০ স্কয়ার ফুট হয়, সেক্ষেত্রে ১ টন এসি যথেষ্ট। ১২০-১৫০ স্কয়ার ফুট ঘরের জন্য প্রয়োজন ১.৫ টন এসি, ১৫০-২০০ স্কয়ার ফুট বা তার বেশি আয়তনের ঘরের জন্য প্রয়োজন ২ টন ক্ষমতার এসি।

স্প্লিট নাকি উইন্ডো এসি: রুমে ব্যবহারের জন্য বাজারে সাধারণত উইন্ডো, স্প্লিট আর পোর্টেবল এসি বাজারে পাওয়া যায়। উইন্ডো এসি যেসব রুমে কমপক্ষে দু’টি জানালা আছে সেখানে লাগানো হয়। এ এসি জানালায় লাগানো হয়, ফলে এ এসি লাগালে বন্ধ হয়ে যাবে রুমের একটি জানালা। আর এসি বন্ধ থাকলে ঘরে আলো-বাতাস ঢোকার সম্ভাবনা কমে যাবে। কিন্তু এ ধরনের এসি সহজেই ইনস্টল করা যায়। যারা ঘন ঘন বাসা পাল্টান, তাদের জন্য এই এসিই ভালো।
অন্যদিকে স্প্লিট এসি খানিকটা স্লিম হয় উইন্ডো এসির থেকে। স্প্লিট এসির ইভোপরটি রুমের ভেতরে থাকে আর কনডেনসার, কম্প্রেসার অংশ থাকে ঘরের বাইরে। ফলে শব্দ শোনা যায় না রুমের ভেতর থেকে। ঘরের দেয়ালে যে কোন জায়গায় ঝুলিয়ে দেওয়া যাবে এ এসি। দামের দিক থেকে উইন্ডো এসির দাম স্প্লিট এসির থেকে বেশ খানিকটা কম। স্প্লিট এসির দক্ষতা বেশি উইন্ডো এসির চেয়ে। পোর্টেবল এসি সহজেই এক জায়গা থেকে অন্যত্র নেওয়া যায়। তবে দক্ষতা ও দাম কম অন্য সব এসির তুলনায়।

বিদ্যুৎ খরচের রেটিং দেখে কিনুন: এসির গায়ে স্টিকারে বেশ কিছু স্টার রেটিং করা থাকে। ১ থেকে ৫ পর্যন্ত রেটিংই থাকে সাধারণত। ১ স্টার রেটিং মানে এসিটি এক বছরে ব্যবহার করে ৮৪৩ ইউনিট, অন্যদিকে ৫ স্টার মানে হলো এসিটি ব্যবহার করে ৫৫৪ ইউনিট। সোজা হিসাব হলো, যত বেশি স্টার; তত বিদ্যুৎ খরচ কম। এছাড়াও বিদ্যুৎ বিল সাশ্রয় করার জন্য ইনভার্টার এসি ব্যবহার করতে পারেন। এসির টেম্পারেচার সম্ভব হলে ২২ থেকে ২৫ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখুন। তাহলেও খানিকটা বিল কম আসবে।

কনডেন্সার ও কম্প্রেসার দেখে কিনুন: পিওর কপারের তৈরি, কম ব্যাসের (৪-৭ মিলিমিটার), টিউবের ভেতর ফিন আছে এমন কনডেন্সার দেখে এসি কিনুন। সাধারণত অ্যালুমিনিয়ামের চেয়ে কপারের তৈরি কনডেন্সার ভালো। মোটা ব্যাসের সাধারণ টিউবের থেকে কম ব্যাসের ফিনযুক্ত কনডেন্সারের দক্ষতা বেশি। বলা হয়ে থাকে, কনডেন্সারের টিউবের সংখ্যা যত বেশি তত ভালো। কম্প্রেসারের গ্যরান্টি দেখে কিনুন, কারণ এটিই বেশি নষ্ট হয়।

এসির রেফ্রিজারেন্ট দেখে নিন: এসিতে কুলিং এজেন্ট হিসাবে বিভিন্ন ধরনের রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়। যেমন- R22, R410a, R134a, R32, R1234ze(E) ইত্যাদি। কিছু রেফ্রিজারেন্ট যেমন- R22, R410a , R134a এগুলোর গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল অনেক বেশি। তাই এগুলো পরিবেশ ও মানব শরীরের জন্য ক্ষতিকর। অন্যদিকে R32, R1234ze(E) এর গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল তুলনামূলক কম। তাই যেসব এসিতে পরিবেশ বান্ধব রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়, সেটা দেখে কিনুন।

এসির ফ্যান ও চালানোর সময় শব্দ দেখে নিন: এসির ফ্যান বাতাসকে রুমের চারিদিকে ছড়িয়ে দেয়। কাজেই একাধিক ফ্যান আছে এমন এসি নির্বাচন করুন। এসি কেনার সময় ভালোভাবে খেয়াল করে নিন, এসিতে কোন শব্দ হচ্ছে কি-না।

অন্যান্য: এসিতে এয়ার পিউরিফায়ার আছে কি-না দেখুন। এটা রুমে ধুলাবালিযুক্ত বাতাস ঢুকতে দেবে না। এসির অপারেটিং সিস্টেম কেমন দেখে নিন। অবশ্যই এসি কেনার আগে কোম্পানির সার্ভিস কতটা ভালো সেই বিষয়ে ভালো করে খোঁজ-খবর করে নেবেন। কারণ আফটার সেলস সার্ভিস যে কোন হোম অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ।

লেখক: পিএইচডি গবেষক, থার্মাল ইঞ্জিনিয়ারিং ল্যাব, সাগা ইউনিভার্সিটি, জাপান।

Source: JagoNews24dotCom

...............মহামারি কোভিড-১৯: নিরাপদে এসি ব্যবহার করতে যা জানা জরুরি................কোভিড-১৯ মহামারি প্রাদুর্ভাবের পর...
02/08/2020

...............মহামারি কোভিড-১৯: নিরাপদে এসি ব্যবহার করতে যা জানা জরুরি................

কোভিড-১৯ মহামারি প্রাদুর্ভাবের পর থেকে এখনো ধ্বংসলীলা অব্যাহত রয়েছে। এদিকে, গ্রীষ্মের দাবদাহে মানুষের অসুস্থতা হয়ে পড়ার শঙ্কা আরও বাড়ছে। গরমের তীব্রতার মধ্যে বিশাল বিশাল বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, অফিস এবং বাসার মধ্যে থাকাও অসহনীয় হয়ে উঠছে।

চলমান কোভিড-১৯ এর এমন পরিস্থিতিতে নিজেদের শীতল রাখতে এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহার কতটুকু নিরাপদ সে প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে। এ নিয়ে গত কয়েক মাস ধরে বিজ্ঞানী, প্রকৌশলী, স্বাস্থ্য খাত বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষের মধ্যে বিতর্ক চলছে। এর সুরাহা না হওয়া পর্যন্ত আসুন জেনে নেই কোভিড-১৯ মহামারি চলাকালীন সময়ে কীভাবে নিরাপদে এসি (এয়ার কন্ডিশনার) ব্যবহার করতে হবে সে সম্পর্কিত কিছু নির্দেশনা।

কোভিড-১৯ মহামারিতে এসি চালানোর নির্দেশিকা

আমাদের উপমহাদেশের আবহাওয়া বিবেচনা করে, করোনাভাইরাস মহামারি চলাকালীন কীভাবে নিরাপদে এসি চালাবেন সে সম্পর্কে কিছু নির্দেশনার সুপারিশ করেছে আইএসএইচআরএই (দ্য ইন্ডিয়ান সোসাইটি অব হিটিং, রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স)। বাংলাদেশের বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প কারখানায়, অফিসে ও অন্যান্য স্থানে এসি ব্যবহারের জন্য এ পরামর্শগুলো কাজে লাগতে পারে।

যথাযথ তাপমাত্রা ও আর্দ্রতা ঠিক করুন:

কোভিড-১৯ মহামারি চলাকালীন আপনার ঘরের এয়ার কন্ডিশনের আদর্শ তাপমাত্রা কী হবে? আইএসএইচআরএই এবং সিপিডব্লিউয়ের সুপারিশ অনুসারে, কোনও ঘরের এসি যেমন রুম এসি, স্প্লিট এসি বা উইন্ডো এসির জন্য তাপমাত্রার ২৪ থেকে ৩০ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হবে।

সেইসাথে, ঘরের ভেতরে যথাযথ আর্দ্রতা ঠিক রাখার ওপর জোর দিচ্ছে আইএসএইচআরএই। আপনার স্মার্টফোনে যেকোন ‘ওয়েদার অ্যাপ’ ডাউনলোড করে নিয়ে আপনার বসবাসের স্থানটির আর্দ্রতা সহজেই মেপে নিতে পারেন। আইএসএইচআরএই তাদের দেয়া নির্দেশিকায় বলছে, যে বাসা বা অফিসের ভেতরের আর্দ্রতা ৪০ থেকে ৭০ শতাংশের মধ্যে থাকা উচিত।

অতএব, আপনি আর্দ্র আবহাওয়ায় বাস করে থাকলে আপনার এসি ‘কুল’ মোডে রাখুন এবং তাপমাত্রা ২৪ ডিগ্রি সেন্টিগ্রেড বা তার কাছাকাছি রাখতে হবে। আর, আপনি শুষ্ক আবহাওয়ার অঞ্চলে বাস করলে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড বা এর কাছাকাছি রাখতে হবে।

বৈদ্যুতিক পাখা ব্যবহার করুন

আইএসএইচআরএই তার প্রতিবেদনে বলছে, শুকনো বায়ুতে আমাদের ফুসফুসের শ্লেষ্মা ঝিল্লি শুকিয়ে যায়। যা কোষের আস্তরণের ওপরে তরলকে ঘন করে ফেলে এবং আমাদের দেহে থাকা সিলিয়ার (ছোট চুল যা ফুসফুসে ক্ষতিকারক এবং অন্যান্য কণা আস্তর পড়া থেকে রক্ষা করে)কার্যক্ষমতাকে বাধাগ্রস্ত করে। ফলে, এলিয়েন কণা আমাদের ফুসফুসের আরও ভেতরে চলে যেতে পারে।

আইএসএইচআরএই বলছে, এমন শুকনো আবহাওয়ার অঞ্চলে এ জাতীয় পরিস্থিতি রোধে এসির বায়ু সঞ্চালন বাড়ানোর জন্য বৈদ্যুতিক ফ্যান চালানোর পরামর্শ দিচ্ছে। আপনি ঘরের ভেতরের গরম বাতাসকে বাইরে বের করে দেয়ার জন্য ফ্যানও ব্যবহার করতে পারেন। তবে, আপনি অন্দর বাতাস ভালো রাখতে ঘন ঘন ফ্যানের পাখা পরিষ্কার করতে হবে।

বাতাস চলাচল নিশ্চিত করুন:

এসি ব্যবহারের সময় কী ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত? বাসার ভেতরের বাতাস বের করে দেয়া এবং বাইরের সতেজ বায়ু ভেতরে আসার সুযোগ করে দিতে জানালার কপাট কিছুটা খোলে রাখার পরামর্শ দেয় আইএসএইচআরএই।

আপনি যখন কোনো ঘরের ভেতরে অবস্থান করবেন, শীতল বাতাসের ক্রস সার্কুলেশনের জন্য বিপরীত দিকে থাকা জানালাটি কিছুটা খোলা রাখুন। যদিও জানালা বা দরজা খোলা রাখলে আপনার এসির কক্ষ ঠান্ডা কম হবে এবং মাস শেষে বিদ্যুৎ বিলের পরিমান কিছু বেশি হবে। তারপরও এটি আপনার অন্দরের বাতাসকে প্রাণবন্ত রাখতে সহায়তা করবে।

আপনার এসির ফিল্টার ঠিক রাখুন:

ইব্যাপুরেটিভ কুলার বা ডেজার্ট কুলার ব্যবহারে আপনার কোন ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত? তাপমাত্রা ঠিক রাখার জন্য, ধূলিবালি থেকে দূরে থাকতে এবং অন্দরের পরিবেশের স্বাস্থ্যসম্মত রাখতে ইব্যাপুরেটিভ কুলারের এয়ার ফিল্টার ঠিক করে রাখতে পারেন। তবে, আপনার কুলার সঠিক বায়ুচলাচলে সহায়তা করতে বাইরের বাতাস আসার সুযোগ রাখুন। আর্দ্রতা কমাতে বিপরীতমুখী জানালা ও দরজা অবশ্যই কিছুটা খোলা রাখতে হবে।

শেষ করার আগে, প্রকৌশলী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাস চলাকালীন সময়ে আবাসিক বাসস্থানে উইন্ডো এয়ার কন্ডিশনার ব্যবহার নিরাপদ হতে পারে। তবে, আপনি সেন্ট্রাল কুলিং কোনো বিল্ডিংয়ে বসবাস করেন তাহলে সমস্যা দেখা দিতে পারে। যদি করোনা সংক্রামিত কোনো ব্যক্তি ভবনের ভেতরে থাকে, তবে সেন্ট্রাল এয়ার কুলারে যদি বহিরাগমন বায়ুচলাচল, তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ, এসি ফিল্টারিংয়ের পদ্ধতি যথাযথভাবে না নেয়া হয় তবে এর মাধ্যমে সেখানে থাকা অন্য ব্যক্তির মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে দিতে পারে। সাধারণত শপিংমল, সরকারি অফিস, হাসপাতাল, করপোরেট অফিস, শিল্প-কারখানা ইত্যাদিতে এ ধরনের সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং ব্যবহার করা হয়ে থাকে। তাই, এসব স্থানে যাওয়ার আগে নিজেদের নিরাপত্তার কথা ভাবুন!

Source: https://unb.com.bd/

.......How air conditioning changed the world..............................................................................
29/07/2020

.......How air conditioning changed the world...............................................................................

Imagine we could control the weather - pushing a button to make it warmer or cooler, wetter or drier

The implications would be enormous. No more droughts or floods, no heat waves or icy roads. Deserts would become verdant. Crops would never fail.

In fact climate change has sparked some crazy-sounding ideas for hacking the climate, such as spraying sulphuric acid into the upper atmosphere, or dumping quicklime in the oceans.

Clever as humans are, however, we're nowhere near precision control of the weather. Outside, at least.

Since the invention of air conditioning, we have been able to control the weather inside, and that has had some some far-reaching and unexpected effects.

---By Tim Harford. BBC

Looking for an AC with no troubles? ????                                 Learn more about how easy it is to install, mai...
27/07/2020

Looking for an AC with no troubles? ????
Learn more about how easy it is to install, maintain and clean an AC! With All Easy it is not a problem to clean and maintain your AC!

Looking for an AC with no troubles? Learn more about how easy it is to install, maintain and clean an AC! With All Easy it is not a problem to clean and main...

Address

Sadaki Mohammadpur
1207

Alerts

Be the first to know and let us send you an email when APAL Electronics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share