29/05/2026
আসছে ৩০ মে ২০২৬, রোজ শনিবার, *ড্রিমস ফর টুমরো* ও *আউস সাইবার লাইব্রেরির* আয়োজনে জেনেসিস পাবলিক স্কুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার "উচ্চ শিক্ষা মেলা ২০২৬"। এ আয়োজনে হারাগাছ থেকে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা শোনাবেন তাদের স্বপ্নজয়ের গল্প, দিক নির্দেশনা দেবেন স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার।
প্রিয় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীবৃন্দ, নিজেদের স্বপ্ন পূরণের জন্য উচ্চশিক্ষা সেমিনারে তোমাদের সবান্ধব আমন্ত্রণ রইলো।
স্থানঃ জেনেসিস পাবলিক স্কুল (পোদ্দারপাড়া বাঁধ সংলগ্ন)
সময়ঃ ৩০ মে ২০২৬, সকাল ১০ ঘটিকা।