26/10/2021
বাস্তবতা থেকে বলছি ১-
আমার এখনও মনে পড়ে রাতে যখন ঘুমাতে যেতাম তখন আম্মা আমাকে প্রতিদিন রাতে ঘুমের দোয়া,খাবারের দোয়া,আল্লাহর বিভিন্ন নাম,কালেমা,দরুদ সহ স্কুলের স্যারের সাথে কেমন আচরণ, আত্নীয় ও বাহিরের মানুষের সাথে কীভাবে কথা বলতে হবে,
রাস্তার বাম দিক দিয়ে যেতে হবে,আসার সময় ডান দিক দিয়ে আসতে হবে। বিভিন্ন কিছু শেখাতেন!
এখন কতজন মা আছেন এসব তার সন্তানকে শিক্ষা দেন?( কমেন্টে জানাবেন)
কেন বলছি এ কথা?
আজ শহরের এক রাস্তা দিয়ে বাইক নিয়ে যেতেছিলাম গাড়ির স্পিড ছিল 40 km/h হঠাৎ একটা ক্লাস ৩-৫ পড়া মেয়ে আমার বাইকের সামন দিয়ে দৌড়ে রাস্তা পাড় হচ্ছিল। আল্লাহর অশেষ কৃপায় আমার গাড়ী কন্ট্রোলের জন্য মেয়েটা বেচে যায়।
আজ যদি কিছু হত অকালে তার প্রাণ যেতেও পারত।
আমি যদি গ্রামীন পরিবেশে বড় হয়ে আমাদের মায়ের কাছে এসব শিখতে পারি এখন কেন শহরে থেকেও আপনার সন্তান আমাদের ঐ সময়ের সন্তানদের থেকে পিছিয়ে।
এজন্য হাতে মোবাইল,অনলাইন গেম(১৮+) ,কার্টুনের প্রতি আসক্ত না করে ভালো কিছু শেখান।
লেখায় ভুল থাকতে ধরিয়ে দিয়ে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
শিক্ষনীয় মনে হইলে শেয়ার দিয়ে পারেন।
©রাতুল