13/07/2026
শিক্ষার্থীদের বিভ্রান্তি এবং প্রাইভেট বিজ্ঞাপন কালচারের দায়বদ্ধতা: একটি রূঢ় বাস্তবতা
অনেকেই শিক্ষার্থীদের আশ্বাস দেন যে, শুধু "বোর্ড কোশ্চেন" সলভ করলেই পরীক্ষায় সব কমন পাওয়া যাবে। অথচ পরীক্ষার হল থেকে বের হওয়ার পর যখন দেখা যায় প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড বা ব্যতিক্রম হয়েছে, তখন তারাই আবার বলছেন—প্রশ্ন ভালো হয় নাই!
স্পষ্ট করে বলা ভালো, প্রশ্ন স্ট্যান্ডার্ড হয় নাই বিষয়টা এমন নয়; বরং শর্টকাট টেকনিক আর গ্যারান্টির যে ফাঁদ আপনারা তৈরি করেছিলেন, সেখানে আপনারা ধরা খেয়েছেন।
সারা বছর 'Regular Batch', 'Revision Batch', 'Exam Batch' থেকে শুরু করে 'Engineering+' কিংবা 'Double Preparation Batch'-এর মতো চটকদার প্যাকেজ বিক্রি করে শিক্ষার্থীদের পকেট কাটা হলো। কিন্তু তাদের মূল বেসিক বা কনসেপ্ট কতটা তৈরি হলো, সেদিকে নজর দেওয়া হয়নি।
আজকের শিক্ষার্থীদের পরীক্ষা খারাপ হওয়ার পেছনে এই বাণিজ্যিক গাইডলাইন এবং অতি-নির্ভরশীলতার সংস্কৃতি অনেকাংশে দায়ী। প্রশ্নকে দোষারোপ করে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা না করে, শিক্ষাদানের নামে এই বাণিজ্যিকীকরণের দায় স্বীকার করুন।