সঞ্চয় ফাউন্ডেশন

সঞ্চয় ফাউন্ডেশন Its Informative page, found me, Education, different question & answer, Video, Content, Creativities.

রাষ্ট্রপতি নির্বাচনমসিউর, মোশাররফ ও শিরীন শারমিন শেষ মুহূর্তের আলোচনায়
01/02/2023

রাষ্ট্রপতি নির্বাচন
মসিউর, মোশাররফ ও শিরীন শারমিন শেষ মুহূর্তের আলোচনায়

বই নিয়ে দুই কমিটিবিশেষজ্ঞ কমিটির নেতৃত্বে অধ্যাপক হালিম, আরেকটিতে খালেদা আক্তারবিতর্কের মুখে পাঠ্যবইয়ের ভুলভ্রান্তি চিহ্...
31/01/2023

বই নিয়ে দুই কমিটি
বিশেষজ্ঞ কমিটির নেতৃত্বে অধ্যাপক হালিম, আরেকটিতে খালেদা আক্তার
বিতর্কের মুখে পাঠ্যবইয়ের ভুলভ্রান্তি চিহ্নিত করে সংশোধন এবং এতে কারও কোনো গাফিলতি ছিল কি না, খতিয়ে দেখতে দুটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে বিশেষজ্ঞ কমিটির প্রধান করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আবদুল হালিমকে। আর প্রশাসনিক কমিটির প্রধান করার সিদ্ধান্ত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব খালেদা আক্তারকে।
বিশেষজ্ঞ কমিটিতে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. অহিদুজ্জামানকে প্রধান করার সিদ্ধান্ত হলেও পরে তা পরিবর্তন করা হয়। এখন তিনি কমিটিতে সদস্য হিসেবে আছেন।
এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সাত সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ কমিটিকে সময় দেওয়া হয়েছে এক মাস। এ সময়ের মধ্যে তারা ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইয়ে ভুল ও অসংগতি চিহ্নিত করে সুপারিশ করবে। প্রশাসনিক কমিটিও সাত সদস্যের। তাদের তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তারা এই দুই ক্লাসে বই নিয়ে গাফিলতি বা ইচ্ছাকৃত ভুল ছিল কি না তা দেখবে। এর আগে ২৪ জানুয়ারি রাজধানীতে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি দুটি কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।
সেদিন শিক্ষামন্ত্রী বলেছিলেন, পাঠ্যপুস্তক নিয়ে নানা আলোচনা দেখা যাচ্ছে। সেখানে ধর্মীয় বিষয় নিয়েও বেশ কিছু আলোচনা আছে। এ জন্য দুটি কমিটি করা হচ্ছে। রোববারের (গত) মধ্যে বিস্তারিত জানানো হবে। একটি কমিটি হচ্ছে বিশেষজ্ঞদের নিয়ে। শিক্ষা, স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং ধর্মীয় বিষয়ের বিশেষজ্ঞরাও কমিটিতে থাকবেন। এ বিষয়ে একটি লিংক দেওয়া হবে, যেখানে দেশ-বিদেশ থেকে যেকোনো বই নিয়ে মত, আপত্তি বা পরামর্শ দেওয়া যাবে। ভুল থাকলে অবশ্যই সংশোধন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
অপর কমিটির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেছিলেন, আলোচনাও হচ্ছে, হয়তো শর্ষের মধ্যে কোথাও ভূত আছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কেউ যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল করে থাকে...। কমিটি পুরো বিষয়টি তদন্ত করে দেখবে। গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘আমরা দুজন মিলে যেসব ছবি বাদ দিয়েছিলাম, সেই ছবিও কোথাও কোথাও থেকে গেছে। এটি গাফিলতি, নাকি ইচ্ছাকৃত, সেগুলোও বের করা দরকার।’

Prothomalo

পাঠ্যবইয়ের ভুলভ্রান্তির অভিযোগ নিয়ে দুই কমিটি গঠনবিতর্কের মুখে পাঠ্যবইয়ের ভুলভ্রান্তি চিহ্নিত করে সংশোধন এবং এতে কারও কো...
30/01/2023

পাঠ্যবইয়ের ভুলভ্রান্তির অভিযোগ নিয়ে দুই কমিটি গঠন

বিতর্কের মুখে পাঠ্যবইয়ের ভুলভ্রান্তি চিহ্নিত করে সংশোধন এবং এতে কারও কোনো গাফিলতি ছিল কি না, খতিয়ে দেখতে দুটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে বিশেষজ্ঞ কমিটির প্রধান করার সিদ্ধান্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম ওয়াহিদুজ্জামানকে। অন্যদিকে প্রশাসনিক কমিটির প্রধান করার সিদ্ধান্ত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব খালেদা আক্তারকে।আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। অবশ্য জানতে চাইলে অতিরিক্ত সচিব খালেদা আক্তার প্রথম আলোকে বলেন, তাঁর কাছে এখনো কোনো আদেশ আসেনি।
এর আগে ২৪ জানুয়ারি রাজধানীতে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

সেদিন শিক্ষামন্ত্রী বলেছিলেন, পাঠ্যপুস্তক নিয়ে নানা আলোচনা দেখা যাচ্ছে। সেখানে ধর্মীয় বিষয় নিয়েও বেশ কিছু আলোচনা আছে। এ জন্য দুটি কমিটি করা হচ্ছে। রোববারের (গতকাল) মধ্যে বিস্তারিত জানানো হবে। একটি কমিটি হচ্ছে বিশেষজ্ঞদের নিয়ে। শিক্ষা, স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং ধর্মীয় বিষয়ের বিশেষজ্ঞরাও কমিটিতে থাকবেন। এ বিষয়ে একটি লিংক দেওয়া হবে, যেখানে দেশ-বিদেশ থেকে যেকোনো বই নিয়ে মত, আপত্তি বা পরামর্শ দেওয়া যাবে। ভুল থাকলে অবশ্যই সংশোধন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।’

যে দেশে ১৭ বছর পড়ালেখা করেপড়ালেখার পাঠ চুকিয়ে চাকরিরআবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না...
29/01/2023

যে দেশে ১৭ বছর পড়ালেখা করে
পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির
আবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে
"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না।
তখন প্রশ্ন জাগে তাহলে ১৭ বছর
ওয়ার্কশপে কাজ শিখলেই হতো !
- যে দেশে পাশ করার ৪ বছরের মধ্যে
বিয়ে করতে গেলে পাত্রীর মা
"প্রতিষ্ঠিত পাত্রের" দোহাই দিয়ে
বিদায় করে দেয় সেখানেও প্রশ্ন আসে
১৭ বছর পড়ালেখা না করে তো ব্যবসার
চিন্তা করলেই হতো, কাড়ি কাড়ি
টাকা থাকতো !
- এদেশে কি সার্টিফিকেট আর ২
টাকার পুরোনো নোটের মধ্যে আদৌ
কি কোন পার্থক্য থাকছে ?
১৭ বছর পড়াশোনা করে যদি ১২ হাজার
টাকা বেতনে সকাল ৯টা টু রাত ৯টা
ডিউটির অফার আসে, তাহলে নামের
আগে ওই "ইঞ্জিনিয়ার/ গ্রেজুয়েট"
শব্দের
দরকার কি ?
সিএনজি চালিয়েও ১৫ হাজারের ও
বেশী ইনকাম করা যায় !
একেই কি উন্নত দেশ বলে? প্রশ্ন রইলো...❓......................................................................copy

বিবাহবিচ্ছেদ কেন বেড়ে চলেছে-৩৪%.তার মধ্যে ৫টি বিষয় উল্লেখযোগ্য ১.স্বনির্ভরশীলতা২.পরকীয়া ৩.শারীরিক ও মানসিক অক্ষমতা ৪.যৌত...
28/01/2023

বিবাহবিচ্ছেদ কেন বেড়ে চলেছে-৩৪%.
তার মধ্যে ৫টি বিষয় উল্লেখযোগ্য
১.স্বনির্ভরশীলতা
২.পরকীয়া
৩.শারীরিক ও মানসিক অক্ষমতা
৪.যৌতুক
৫.চাহিদা

If humans were created by the evolution of monkeys, why are there still monkeys on earth?
27/01/2023

If humans were created by the evolution of monkeys, why are there still monkeys on earth?

সরকারি চাকরিতে সাড়ে ৩ লাখের বেশি পদ খালিসরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও অফিসে বেসামরিক জনবলের ৩ ...
18/01/2023

সরকারি চাকরিতে সাড়ে ৩ লাখের বেশি পদ খালি

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও অফিসে বেসামরিক জনবলের ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
প্রথম শ্রেণির ৪৩ হাজার ৩৩৬টি, দ্বিতীয় শ্রেণির ৪০ হাজার ৫৬১টি, তৃতীয় শ্রেণির ১ লাখ ৫১ হাজার ৫৪৮টি ও চতুর্থ শ্রেণির ১ লাখ ২২ হাজার ৬৮০টি পদ শূন্য।
আজ বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উপস্থাপিত হয়।
ফরহাদ হোসেন জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সর্বশেষ প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস-২০২১’ বইয়ের (জুন, ২০২২ সালে প্রকাশিত) তথ্য অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও সরকারি কার্যালয়ে প্রথম শ্রেণির ৪৩ হাজার ৩৩৬টি, দ্বিতীয় শ্রেণির ৪০ হাজার ৫৬১টি, তৃতীয় শ্রেণির ১ লাখ ৫১ হাজার ৫৪৮টি ও চতুর্থ শ্রেণির ১ লাখ ২২ হাজার ৬৮০টি শূন্য পদ রয়েছে।
প্রতিমন্ত্রী জানান, ৪০তম বিসিএসের মাধ্যমে ২০২২ সালে ১ হাজার ৯২৯ জন নিয়োগ করা হয়েছে। ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান। ৪২তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে ৩ হাজার ৯৬৬ সহকারী সার্জন নিয়োগ করা হয়েছে। ৪৩তম বিএসএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে। ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা ১১ জানুয়ারি শেষ হয়েছে। আর আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের সম্ভাব্য তারিখ নির্ধারিত আছে।

ঢাকা আজ বিশ্বের বেশি দূষিত শহরের তালিকার শীর্ষেবাতাসের মান অস্বাস্থ্যকর হওয়ায় আজ শনিবার সকালে বিশ্বের সবচেয়ে বেশি দূষিত ...
14/01/2023

ঢাকা আজ বিশ্বের বেশি দূষিত শহরের তালিকার শীর্ষে
বাতাসের মান অস্বাস্থ্যকর হওয়ায় আজ শনিবার সকালে বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। সকাল সাড়ে ৮টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ২৪৭।

এদিকে একই সময় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার পরেই আছে ভারতের দিল্লি (২০৪)। আর ১৮৭ স্কোর নিয়ে উজবেকিস্তানের তাসখন্দ আছে তৃতীয় স্থানে।
চতুর্থ স্থানে থাকা ঘানার রাজধানী আক্রা (১৬২), মঙ্গোলিয়ার উলানবাটর ১৬২ স্কোর নিয়ে আছে পাঁচে। এরপরে আছে পাকিস্তানের লাহোর (১৫৮), উগান্ডার কাম্পালা ১৫৭ স্কোর নিয়ে আছে সাতে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এই তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে, তা জানায়।

একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্যসতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। এ পরিমাণে বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আধাআধি প্রস্তুতিতে শুরু নতুন শিক্ষাক্রমশিক্ষাক্রম বাস্তবায়ননতুন শিক্ষাক্রম অনুযায়ী এখনো সব বই পায়নি শিক্ষার্থীরা। মাধ্যম...
14/01/2023

আধাআধি প্রস্তুতিতে শুরু নতুন শিক্ষাক্রম
শিক্ষাক্রম বাস্তবায়ন
নতুন শিক্ষাক্রম অনুযায়ী এখনো সব বই পায়নি শিক্ষার্থীরা। মাধ্যমিকের শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হলেও প্রাথমিক শিক্ষকদের শুরুই হয়নি।
প্রাথমিকের প্রশিক্ষণ শুরুই হয়নি

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে অন্যতম কারিগর হলেন শিক্ষকেরা। কিন্তু সেই শিক্ষকেরাই এখনো প্রস্তুত নন। শিক্ষাক্রম শুরুর পর এখন মাধ্যমিক শিক্ষকদের পাঁচ দিনের সশরীর প্রশিক্ষণটি অন্তত শুরু হলেও প্রাথমিকের শিক্ষকদের তা শুরুই হয়নি।

নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন নিয়ে আগে থেকেই প্রাথমিক শিক্ষা প্রশাসনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ছিল। পরিকল্পনা ছিল, গত বছর প্রাথমিকের প্রথম শ্রেণিতে পরীক্ষামূলকভাবে নির্ধারিত কিছুসংখ্যক বিদ্যালয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করে পরিস্থিতি দেখে এ বছর সব বিদ্যালয়ে চালু করা। কিন্তু পরীক্ষামূলক বাস্তবায়ন ছাড়াই এ বছর সরাসরি প্রথম শ্রেণিতে তা চালু করা হয়েছে। এ ছাড়া প্রথমে পরিকল্পনা করা হয়েছিল এ বছর প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে তা চালু করা হবে, কিন্তু এ বছর কেবল প্রথম শ্রেণিতেই তা বাস্তবায়ন করা হচ্ছে। আর এখন প্রশিক্ষণেও ঢিলেমির অভিযোগ উঠেছে।

নতুন শিক্ষাক্রমের বিষয়ে প্রাথমিকের শিক্ষকদের প্রশিক্ষণ না হওয়ার কারণ জানতে চাইলে এনসিটিবির সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) এ কে এম রিয়াজুল হাসান প্রথম আলোকে বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে ডিসেম্বরে মাসব্যাপী ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন কোর্সের শিক্ষকদের পরীক্ষা ছিল। এ ছাড়া ওই মাসে দেশব্যাপী ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট হয়েছে। আবার ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ছিল এবং বছরের শুরুতে বই উৎসব থাকায় প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণে কিছুটা দেরি হচ্ছে। এখন শিগগির তা শুরু হবে।

৫ শতাংশ বাড়ানো হল বিদ্যুতের দামগ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়িয়েছে সরকার। নতুন এই দর চলতি জানুয়ারি মাস থেকেই ক...
12/01/2023

৫ শতাংশ বাড়ানো হল বিদ্যুতের দাম
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়িয়েছে সরকার। নতুন এই দর চলতি জানুয়ারি মাস থেকেই কার্যকর হবে। বিদ্যুতের দাম বাড়িয়ে আজ প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

Address

Rangpur
5750

Website

Alerts

Be the first to know and let us send you an email when সঞ্চয় ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share