21/04/2022
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিষয়ক লাইভ টক শো: Future IT CAREER CARE
(পর্ব-০২)
এবারের বিষয়: ফ্রিল্যান্সিং-এ তরুণদের সম্ভাবনা ও করণীয়
=========
ফ্রিল্যান্সিং পেশায় ক্রমেই বাড়ছে তরুণদের আগ্রহ। শুধু তরুণ নয়, সব বয়সের মানুষই এখন ভিড়ছে স্বাধীন এ পেশায়। যেখানে চাকরির বাজারে চলছে একরাশ হাহাকার, সেখানে ফ্রিল্যান্সিং পেশা মানুষকে জানাচ্ছে সম্ভাবনার আহবান। ফ্রিল্যান্সিং-এ যেমন নেই গতানুগতিক ৯-৫টা’র মতো একঘেঁয়ে জীবন, তেমনি এতে আছে নিজের চাহিদামতো আয় করার সুযোগ। তাইতো তরুণ প্রজন্মের নিকট ফ্রিল্যান্সিং এখন স্বপ্নের ক্যারিয়ার।
কিন্তু অপার সম্ভাবনাময় এই সেক্টরে কাজ করতে এসে অনেকেই বিশেষকরে নতুনরা মুখোমুখি হন নানা প্রতিবন্ধকতার । আবার অনেকেই আছেন যারা ফ্রিল্যান্সিং শুরু করতে এসে পড়েন নানা দিধায়।
* ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং কেমন
* কাজের নিশ্চয়তা আছে কি না
* কোন ধরণের কাজের চাহিদা কেমন
* কতদিন পর থেকে আয় করা যাবে
* নতুনদের কাজ পাওয়ার সম্ভাবনা কেমন
* গাইডলাইন কে দিবে
ইত্যাদি নানা বিষয় ও আপনার সাথে কথা বলতে এবং আপনার প্রশ্নের উত্তর দিতে আগামী ২৪ এপ্রিল ২০২২, রবিবার, রাত ১০.০০ টায় ফিউচার আইটি’র উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিষয়ক লাইভ টক শো "Future IT CAREER CARE." টক শো-তে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাইভারের টপ রেটেড ফ্রিল্যান্সার এবং ফিউচার আইটি’র ইন্সট্রাকটর জনাব মো. মাসুদ রানা এবং তার সাথে থাকবেন ফিউচার আইটি’র একঝাঁক সফল স্টুডেন্ট। টকশোটি অনুষ্ঠিত হবে ফিউচার আইটি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল-এ।
Live Talk show: Future IT CAREER CARE
Date: 24.04.2022, Sunday
Time: 10.00 PM
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সংক্রান্ত আপনার যে কোন প্রশ্নের উত্তর ও সঠিক গাইডলাইন পেতে টক শো টি উপভোগ করুন। সাবসক্রাইব করুন আমাদের চ্যানেলটি।
চ্যানেল লিংক:
shorturl.at/emtDN