Telecom Corner টেলিকম কর্ণার

Telecom Corner টেলিকম কর্ণার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Telecom Corner টেলিকম কর্ণার, Mobile Phone Shop, Dimla Bridge More, Mahigonj-5403, Rangpur City Corporation, Rangpur, Rangpur.

এখানে স্টেশনারী, ইলেকট্রিক, টেলিকম, ড্রাইভিং লাইসেন্স, জমির নাম খারিজ, ই-পাসর্পোট ও অনলাইন এর সব ধরনের আবেদনের কাজ করা হয়।
বিস্তারিত জানতে পেইজ এ ভিজিট করুন।
যোগাযোগ করুনঃ ওয়াটসঅ্যাপঃ 01750290752
মেসেজ দিন

21/11/2025
 Zihad RahmanBD DOT COMTelecom Corner টেলিকম কর্ণার
20/11/2025


Zihad Rahman
BD DOT COM
Telecom Corner টেলিকম কর্ণার

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন“দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্য...
20/11/2025

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন
“দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে দেশের ৮টি বিভাগের ৪৮ টি জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
https://e-laeltd.com/48-student-reg-jubo
যোগ্যতাঃ
কমপক্ষে এইচএসসি বা সমমান পাশ এবং প্রশিক্ষণার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছর।
প্রশিক্ষণ ভাতাঃ
দৈনিক ২০০.০০ টাকা হারে ভাতা ও খাবারের ব্যবস্থা রয়েছে।
ক্লাসের সময়কালঃ ৩ মাস মেয়াদি সপ্তাহে ৬ দিনেই প্রতিদিন ৮ ঘন্টা করে ক্লাস করতে হবে। মোটঃ ৭৫ টি ক্লাসে ৬০০ ঘন্টা
কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পন্ন হবে।
এই প্রকল্পটি পরিচালনা করছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’।
শুধুমাত্র উল্লেখিত এই ৪৮-টি জেলায় প্রশিক্ষণ প্রদান করা হবে
ঢাকা বিভাগঃ নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর
ময়মনসিংহ বিভাগঃ ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা
চট্টগ্রাম বিভাগঃ চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া
রাজশাহী বিভাগঃ চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ
খুলনা বিভাগঃ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া
রংপুর বিভাগঃ রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়
বরিশাল বিভাগঃ বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা
সিলেট বিভাগঃ হবিগঞ্জ ও মৌলভীবাজার

08/08/2025

মাত্র ১১৭০ টাকায় জমির নামজারি করুন – এখন আরও সহজে!
আপনার জমি এখন সহজে ও স্বল্প খরচে নিজের নামে রেকর্ড করুন! জমির নামজারি (Mutation) মানেই: পুরাতন খতিয়ানে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করে নতুন খতিয়ান তৈরি।
🔍 নামজারির প্রয়োজনীয়তা কেন?
✅ জমি ক্রয়-বিক্রয়ের পর
✅ ওয়ারিশ সূত্রে জমি প্রাপ্তির পর
👉 আইনি মালিকানা নিশ্চিত করতে নামজারি অপরিহার্য।
📄 নামজারি করতে যেসব ডকুমেন্ট লাগবে:
1️⃣ দলিলের মূল বা সত্যায়িত কপি
2️⃣ এসএ/আরএস খতিয়ানের কপি
3️⃣ ওয়ারিশ সনদ (যদি ওয়ারিশ সূত্রে হয়)
4️⃣ ছবি (জন্মনিবন্ধনের ভিত্তিতে আবেদন করলে)
5️⃣ বায়া দলিলের কপি (প্রয়োজনে)
6️⃣ মোবাইল নম্বর
7️⃣ জাতীয় পরিচয়পত্র (NID)
8️⃣ খাজনা/কর পরিশোধের রশিদ
🛠️ নামজারি প্রক্রিয়া (৩ ধাপে):
✅ ১ম ধাপ:
➡️ mutation.land.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন
➡️ কেস নম্বর ও এসএমএস পাবেন
✅ ২য় ধাপ:
➡️ আবেদন ইউনিয়ন ভূমি অফিসে যাবে
➡️ তদন্ত শেষে উপজেলা অফিসে প্রস্তাব পাঠানো হবে
✅ ৩য় ধাপ:
➡️ এসিল্যান্ড অফিস শুনানির তারিখ জানাবে
➡️ শুনানি শেষে ডিসিআর ফি দিয়ে নামজারি কপি সংগ্রহ করুন (অনলাইনে কিউআর কোডসহ)
⏰ সময় ও খরচ:
🕒 সময় লাগতে পারে: ১৫–৩০ দিন
💸 মোট খরচ: মাত্র ১১৭০ টাকা
📞 তথ্য ও সহায়তার জন্য:
কল সেন্টার: ☎️ 16122
🟢 সরকারি প্রক্রিয়া, কোন দালালের দরকার নেই। নিজেই করুন, নিরাপদে থাকুন।
✍️ পোস্টটি সংগ্রহীত -শেয়ার করুন – সবাই যেন জানে নামজারি এখন কত সহজ!

অনলাইনে জিরো ট্যাক্স রিটার্ন দেওয়ার নিয়ম (ই-রিটার্ন)🔸 ধাপ ১: এনবিআর পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করুন1. ভিজিট করুন: https://...
08/08/2025

অনলাইনে জিরো ট্যাক্স রিটার্ন দেওয়ার নিয়ম (ই-রিটার্ন)
🔸 ধাপ ১: এনবিআর পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করুন
1. ভিজিট করুন: https://etaxnbr.gov.bd
2. "Register" বা "নিবন্ধন করুন" বাটনে ক্লিক করুন।
3. আপনার TIN নম্বর, NID, জন্মতারিখ দিয়ে অ্যাকাউন্ট খুলুন।
4. ইউজারনেম, পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
---
🔸 ধাপ ২: নতুন রিটার্ন ফাইল শুরু করুন
1. Login করার পর Dashboard এ যান।
2. “Return Filing” বা “রিটার্ন দাখিল” অপশনে ক্লিক করুন।
3. করবর্ষ (যেমন: 2024-2025) সিলেক্ট করুন।
4. Return Type হিসেবে “Normal Return” সিলেক্ট করুন।
---
🔸 ধাপ ৩: প্রয়োজনীয় তথ্য পূরণ করুন (জিরো ইনকাম অনুযায়ী)
প্রধান সেকশনগুলোতে কীভাবে পূরণ করবেন:
সেকশন কী লিখবেন (জিরো ইনকাম হলে)
পেশা ফ্রিল্যান্সার / আইটি সেবা
আয় বিবরণী সবখানে “০” দিন
ব্যাংক হিসাব যেসব অ্যাকাউন্ট আছে, শুধু অ্যাকাউন্ট নম্বর ও ব্যাংকের নাম দিন
সম্পত্তি ও দায় কিছু না থাকলে “০” দিন
অন্যান্য তথ্য NID, ফোন, ইমেইল দিন
---
🔸 ধাপ ৪: ঘোষণাপত্র (Declaration)
সঠিক তথ্য দিয়েছেন এটা নিশ্চিত করে:
✔️ টিক দিন "আমি নিশ্চিত করছি..."
নাম ও জমাদান তারিখ লিখে “Submit” দিন।
---
🔸 ধাপ ৫: Acknowledgement Download করুন
জমা দিলে আপনি একটি Acknowledgement Receipt পাবেন:
PDF ফরম্যাটে ডাউনলোড করুন
প্রিন্ট করে রেখে দিন, প্রমাণ হিসেবে।
---
📌 কিছু অতিরিক্ত টিপস:
✅ ফ্রিল্যান্স ইনকাম থাকলে:
Section 43 এর অধীনে “Tax Exempted” হিসেবে দেখান
আয় দেখান, কিন্তু “ট্যাক্স অ্যাপ্লিকেবল নয়” সিলেক্ট করুন
✅ রিটার্ন ফাইলের সময়সীমা:
প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে হয়
✅ একবার রিটার্ন ফাইল করলে:
পরের বছর “পূর্ববর্তী রিটার্ন থেকে কপি” অপশন ব্যবহার করে দ্রুত করতে পারবেন

22/11/2024

Address

Dimla Bridge More, Mahigonj-5403, Rangpur City Corporation, Rangpur
Rangpur
5400

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 23:00
Thursday 08:00 - 23:00
Friday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when Telecom Corner টেলিকম কর্ণার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Telecom Corner টেলিকম কর্ণার:

Share