08/12/2017
জীবন হয়তো যাবে কেটে ,
কান্না , হাসি নিয়মে অনিয়মে ।
তুমি রবে তোমারই মতো ,
তোমার জন্য কথা জমা নীল খামে ।
তুমি ছিলে ... আছো আজও ,
তুমি থাকবে ... এ মনে ।
খুব নীরবে জড়িয়ে ধরে ,
বুকের ঘরে এক কোনে ।