Freelancer HriThik

Freelancer HriThik The page is all about Motivational speakers , make money, positive dreamers. Motivation for

তুমি আইফোন নিয়ে দাঁড়ালে তোমাকে কেউ দেখবে না সবাই আইফোনটা দেখবে। ইলন মাস্ক আইফোন নিয়ে দাঁড়ালে কেউ আইফোন দেখবে না সবাই ইলন...
24/07/2022

তুমি আইফোন নিয়ে দাঁড়ালে তোমাকে কেউ দেখবে না সবাই আইফোনটা দেখবে।

ইলন মাস্ক আইফোন নিয়ে দাঁড়ালে কেউ আইফোন দেখবে না সবাই ইলন মাস্ককে দেখবে......
তুমি কুড়ি হাজার টাকার ব্র্যান্ডের শার্ট পরলে সবাই শার্টটাকে দেখবে, তোমাকে দেখবে না। হৃত্বিক রোশন ফুটপাথের দু'শ টাকার গেঞ্জি পরলে সবাই হৃত্বিককেই দেখবে।

ব্র্যান্ডের পেছনে না ছুটে নিজেকে ব্র্যান্ড বানানোর চেষ্টা করো। গাদাগুচ্ছের টাকা খরচা করে 'শো অফ' করে কিচ্ছু পাওয়া যায়না। বাবা মায়ের থেকে দামী জিনিস কেনার জেদ না করে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও, যাতে তোমার ব্যবহার করা ছেঁড়া রুমালও নিলামে একদিন লাখ টাকায় বিক্রি হয়।

'শো অফ' তারা করে যাদের ভেতরটা ফাঁপা হয়, সেজন্যই তারা বাইরেটাকে চকচকে বানিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে।

--ফ্রিলান্সিং করুন বেকারত্ব দুর করুন🖤


23/07/2022

বিলগেটস একজন ভালো বক্তা।
মার্ক জুকারবার্গও একজন মোটিভেশনাল স্পীকার!
আজকে চীন বিশ্বের অন্যতম পরাশক্তি হতে যাচ্ছে। ইন্ডিয়া আইটি সেক্টরে ডমিনেট করছে। তাদের ছেলে মেয়েরা গুগলে কাজ করে। আর আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মাস্তি করে আর মেয়েরা হিন্দি সিরিয়াল দেখে সময় পার করে।😑

ভারত যখন বসে বসে সিইও তৈরি করে আমরা তখন বসে বসে ক্যাম্পাসে ক্যাডার তৈরি করি। আমেরিকা যখন নতুন নতুন ফাইটার জেটের নকশা করে, তুরস্কের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যখন প্রতিরক্ষা-নিরাপত্তা মেলার আয়োজন করে আমরা তখন ক্যাম্পাসে মিথিলার - তাহসান ডিভোর্স নিয়ে আন্দোলন করি এবং ইউটিউবে লুল ভিডিও দেখি।
মায়ানমার যখন প্রতিবেশী দেশের সীমান্ত থেকে খনিজ সম্পদ আহরণের যন্ত্র আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে - তখন আমাদের ছেলেমেয়েরা বোটানিক্যল গার্ডেনে বসে প্রেম করছে।😔
আমাদের দেশে প্রেমের নাটক করে হিট হওয়া ছেলেটা হলো বড় সেলেব্রেটি। আর ময়দা সুন্দরী হচ্ছেন হট কেক।

এখানে লাইব্রেরিতে গিয়ে অন্তরঙ্গ হওয়ার ভিডিও ফাঁস হয়।
সদ্য বিদেশ ফেরত আমাদের এক শিক্ষক বলেছিলেন, ওদের দেশে কলেজ লেভেলের ছেলে মেয়েদের যে দক্ষতা আমাদের দেশে মাস্টার্স পাস করা ছেলেমেয়রাও এতোটা ক্রিয়েটিভ এবং দক্ষ হয় না।☹️

❝ তাই আসুন অযথা এদিকে ওদিকে সময় নষ্ট না করে কাজের জন্য সময় দেয়, স্কিল ডেভেলপ করি ইনশাআল্লাহ একদিন আমাদের দেশ ও এগিয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাবো । ❞ ✊

নিজেকে পরিবর্তন করুন ......কর্মের দ্বারা....।আমরা অনেকেই জীবনে বড় কিছু করতে চাই। অতীতে ঘটা কোন ভুলের কারণে বা কোন কষ্টে...
22/07/2022

নিজেকে পরিবর্তন করুন ......কর্মের দ্বারা....।

আমরা অনেকেই জীবনে বড় কিছু করতে চাই।
অতীতে ঘটা কোন ভুলের কারণে বা কোন কষ্টের কারণে আপনি নিজেকে বদলাতে চান নিজেকে ইম্প্রুভ করতে চান। আপনার কাছে আজ যথেষ্ট কারণ রয়েছে নিজেকে বদলানোর জন্য। হতে পারে সেটা কেউ ছেড়ে চলে গেছে বলে বা কেউ অপমান করেছে বলে বা বাবা-মায়ের কষ্ট দেখে।

কারণ যখন রয়েছে তাহলে কিসের অপেক্ষা? বন্ধু এটা আপনার জীবন আপনার হয়ে কেউ আপনাকে বদলাতে পারবে না। যদি নিজেকে ইম্প্রুভ করতে চান তাহলে আপনাকে আপনার ওই কমফোর্ট জোনের খাঁচা থেকে বেরিয়ে আসতে হবে।

আর পরিশ্রম করে নিজেকে বদলাতে হবে। নিজেকে বদলাবার জেদ যদি আপনার মধ্যে অটুট থাকে তাহলে আপনাকে কেউ কোনদিন ভাঙতে পারবেনা। তো নিয়ে আসুন নিজের মধ্যে একটা অটুট জেদ।

জীবনে কিছু করার জন্য যে যতই বাধা দিতে আসুক আপনাকে, কষ্ট দিতে আসুক আপনাকে আপনার লক্ষ্যকে আঁকড়ে ধরে রাখতে হবে। কেউ আপনাকে দুর্বল মনে করে বলে আপনি দুর্বল হয়ে গেলে চলবে না। অন্যদের ভাবনাকে গুরুত্ব দিবেন না।

দুনিয়ার চোখে আপনি আজ মূল্যহীন। আর এটাই আপনার সবথেকে বড় অ্যাডভান্টেজ কারণ তারা ভাবতেও পারবেনা আপনি আসলে কি করতে যাচ্ছেন। আপনার আসল ক্ষমতা কি?

যদি কারো সাথে প্রতিশোধ নিতে চান তাহলে সেটা আপনার কাজের মাধ্যমে দেখান। নিজেকে পরিবর্তন করে দেখান এর থেকে বড় প্রতিশোধ আর কিছুই হতে পারে না।

নিজেকে বদলাতে চান অথচ আপনি পরিশ্রম করতে ভয় পাচ্ছেন বন্ধু পরিশ্রম ছাড়া আপনি নিজেকে বদলাতে পারবেন না ⚠️ আপনাকে লড়তে হবে, হারতে হবে, পরতে হবে। যাতে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারেন।

অনেক আঘাত, অনেক কষ্ট আপনি পেয়েছেন। তাই আর না এবার নিজেকে ইম্প্রভ করে দেখান। এই পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে তাই আপনাকেও বদলাতে হবে।
চলুন শুরু করুন বদলানোর এই খেলাটা আজ থেকে।

প্রথমে তোমাকে তারা উপহাস করবে ,পরে তারাই তোমার কাছে পরামর্শ চাইবে ।সুতরাং অপেক্ষা কর ,পরিশ্রম করে যাও ,সফল তুমি হবেই,কার...
18/07/2022

প্রথমে তোমাকে তারা উপহাস করবে ,
পরে তারাই তোমার কাছে পরামর্শ চাইবে ।
সুতরাং অপেক্ষা কর ,
পরিশ্রম করে যাও ,
সফল তুমি হবেই,
কারণ কষ্টের ফল মিষ্টি হয় ❤️❤️❤️

06/07/2022

-সময় থাকতে সময়কে কাজে লাগাও💪

যারা যুগের সাথে বদলাতে পারে না, যুগ তাদের পৃথিবী থেকে সরিয়ে দেয়🙂

-অনলাইনে দক্ষতা অর্জন করুন টিকে থাকতে পাবেন জীবনযুদ্ধে 🤞

স্বভাব!একজন ব্যক্তি আগুনের শিখার মধ্যে থেকে একটি সাপকে পুড়তে দেখে সেটিকে আগুন থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। তিনি সাপটি...
06/07/2022

স্বভাব!

একজন ব্যক্তি আগুনের শিখার মধ্যে থেকে একটি সাপকে পুড়তে দেখে সেটিকে আগুন থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। তিনি সাপটিকে ধরতে না ধরতেই সাপটি তাকে কামড়ায় ৷

এবং এটি ব্যক্তিটির যন্ত্রণাদায়ক ব্যথার কারণ হয়। ব্যক্তিটি তৎক্ষণাৎ সাপটিকে ফেলে দেয় এবং সাপটি আবার জ্বলন্ত শিখায় পড়ে যায়।
এই মুহুর্তে ব্যক্তিটি চারদিকে তাকাতে গিয়ে একটি ধাতব লাঠি খুঁজে পায় ৷ আগুনের শিখা থেকে সাপটিকে বাঁচাতে তিনি লাঠিটি ব্যবহার করেন ৷
আরেকজন ব্যক্তি, যিনি ঘটনাটি দেখছিলেন তিনি ব্যক্তিটির কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন:
"এই সাপটি আপনাকে কামড়ালো! আপনি কেন তার জীবন বাঁচানোর চেষ্টা করছেন?"

প্রথম ব্যক্তিটি জবাব দেয়: "সাপের স্বভাব কামড়ানো, তবে এটি আমার স্বভাব পরিবর্তন করবে না, আর আমার স্বভাব হচ্ছে সাহায্য করা৷"

কারো আঘাতের কারণে আপনার স্বভাবের পরিবর্তন করবেন না। আপনার মনের পবিত্রতাকে হারাবেন না।সাবধানতার সাথে কাজ করতে শিখুন!
সংগৃহীত
Collected ©️

সফল হওয়ার পিছনে যে সমস্ত জিনিস বাধা হিসেবে কাজ করে।১। অলসতা।২। অতিরিক্ত চিন্তা করা।৩। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার।...
24/06/2022

সফল হওয়ার পিছনে যে সমস্ত জিনিস বাধা হিসেবে কাজ করে।

১। অলসতা।
২। অতিরিক্ত চিন্তা করা।
৩। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার। এগুলো সবসময় এমন কিছুই পোস্ট করবে, যা আপনার মনযোগ আকর্ষণ করবে। কারণ তাদের আয় আসেই আপনার থেকে।
৪। কমফোর্ট জোন থেকে বের না হওয়া অর্থাৎ সবসময় নিজের স্বাচ্ছন্দ্যের জগতে বাস করা।
৫। একদম শেষ মুহুর্তে কোন কাজ শেষ করার প্রবণতা।
৬। হস্তমৈথুন।
৭। পর্ণ এবং এ জাতীয় ওয়েব সিরিজ দেখা। আপনার মন-মস্তিষ্ককে গর্হিত জিনিস খাওয়ানো থেকে বিরত থাকুন। এগুলো আপনার ক্যারিয়ারে নানামুখী সমস্যার জন্ম দিবে।
৮। আবেগগুলোকে চাপানোর চেষ্টা করবেন না। নিজের আবেগগুলোকে ভুলভাবে সামলানোর বা চাপানোর চেষ্টা করলে কখনো বেড়ে উঠতে পারবেন না।
৯। সোশ্যাল মিডিয়াগুলোতে বাজে মন্তব্য করা। এখনকার সময়ে সবকিছুই ট্র্যাক করা যায়। এমনকি যদি আপনি ফেক অ্যাকাউন্টও ব্যবহার করে থাকেন তবুও আপনার আইপি (Internet Protocol Address) দিয়ে আপনার কার্যক্রম ট্র্যাক করা সম্ভব। আপনি যখন কোনো কোম্পানির ভালো পদে যাবেন তখন আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোও বিশ্লেষণ করা হতে পারে।
১০। অতীতকে নিয়ে পড়ে থাকা। যা যাওয়ার তা গেছে, সামনে এগিয়ে চলুন।
১১। আপনার জন্য প্রযোজ্য নয় বা উপযোগী এমন কাজে নিজেকে জড়িয়ে ফেলা।
১২। সবসময় "হ্যাঁ" বলা।
১৩। ভুল মানুষগুলোর কাছ থেকে অতিরিক্ত এবং অবাস্তব আশা রাখা।
১৪। আসক্তি (সোশ্যাল মিডিয়া, মাদক দ্রব্যঅতিরিক্ত সবকিছুই অপচয় ও ক্ষতিকর।
১৫। পরিবর্তনের জন্য প্রস্তুত না থাকা।
১৬। কোনোকিছুই সীমার অতিরিক্ত করবেন না। উচ্চাভিলাসী হওয়া বা সবসময়ই পজিটিভ থাকাটা আপনার ক্যারিয়ারে কোনোই কাজে আসবে না। অল্পে তুষ্টি অর্জন করুন এবং এমন লক্ষ্য নির্ধারণ করুন, যা আপনার সীমার মধ্যে। ইত্যাদি)
১৭। অন্যের কথা দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা।
১৮। অন্যদের সাথে নিজেকে তুলনা করা।
১৯। অন্যের সমালোচনা করা এবং অন্যের সফলতায় হিংসাপ্রবণ হওয়া।
২০। কারমার (কর্মফলের) ব্যাপারে উদাসীন হওয়া। আজ মানসিকতা বা কাজে কর্মে যা লালন করবেন, তা একদিন ফিরে আসবেই এবং তার প্রতিদান একদিন পাবেনই।
২১। অতিরিক্ত খরচের প্রবণতা বা বেহিসাবি হওয়া।
২২। নিজের মা বাবার থেকে আরো বেশি কিছু পাবার আশা করা। এমন চিন্তার প্রবণতা যে, যদি তাদের আয় আরেকটু বেশি হতো, হয়তো আমার জীবন এমন হতো না।
শুনুন, এবার আপনার পালা তাদের ঋণ শোধ করবার। তারা হয়তো তাদের প্রিয়জনের সাথে দামি দামি জিনিসে ব্যয় করে অনেক আয়েশে জীবনযাপন করতে পারতেন। কিন্তু তারা তা না করে আপনার পিছনে খরচ করেছেন। তাদের সম্মান করুন।
আরেকটি কথা বলে শেষ করতে চাই,
"নিজের সাথে সৎ থাকুন। আপনার সীমাবদ্ধতাগুলোর ব্যাপারে কথা বলা, দুঃখ পাওয়া বন্ধ করুন। নিজের জীবনের ব্যাপারে নিজে দায়িত্ব নিতে শুরু করুন, আর তখনই কেবল আপনি আপনার জীবনের ব্যর্থতাগুলো সফলতায় ঢেকে দিতে পারবেন।"
আপনার মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য লেখক ও অনুবাদকের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা আপনার জন্য।


Clear Concepts.

12/06/2022
20/05/2022

🌻🌺LIFE IS A CIRCLE 🌺🌻

আপনি যতই বড় কিছু হন না কেন ,
অহংকার করে লাভ নাই ।

-একদিন সব শেষ হয়ে যাবে। 🙂🥀

ফ্রীল্যান্সিং এর ধারণা...সোজা ভাবে বললে ফ্রীল্যান্সিং এমন একটি আলাদা মাধ্যম বা উপায়,যার দ্বারা আপনারা অনলাইনে কাজ করে টা...
18/03/2022

ফ্রীল্যান্সিং এর ধারণা...

সোজা ভাবে বললে ফ্রীল্যান্সিং এমন একটি আলাদা মাধ্যম বা উপায়,যার দ্বারা আপনারা অনলাইনে কাজ করে টাকা আয় করতে পারবেন।
এমনিতে,একটি Service করা ব্যক্তি কে সকাল ১০ টা থেকে বিকাল ৬ পর্যন্ত অফিসে গিয়ে এক ধরনের কাজ করতেই হবে।কিন্তু Freelancing এর মাধ্যমে কাজ করা লোকেরা Self-Employed থাকেন.তাই, ফ্রীল্যান্সিং এর মানেই হল স্বাধীন ভাবে কাজ করা বা Freelance.এটাও এক ধরনের ব্যবসা বললে আমি ভুল হব না।
বন্ধুরা এই প্রক্রিয়াতে লোকেরা Online এ বিভিন্ন সূত্রের মাধ্যমে কাজ খুঁজে নিজের ইচ্ছে হিসেবে কাজ করে। এক্ষেত্রে যারা স্বাধীন হয়ে কাজ করেন,তাদের Freelancer বলা হয়।
Internet,Social Media এবং বিভিন্ন সাইট গুলির মাধ্যমে এই ফ্রীল্যান্সার রা নানান ধরনের কাজ, Project Or Service খুজে,সেগুলি তারা তাদের Clients দের জন্য নির্ধারিত সময়ে পুরো করছেন।এবং কাজ বা Project পরো করার বিনিময়ে তাদের ক্লায়েন্টরা তাদের কে টাকা দিচ্ছেন.
Thanks For Reading,,,

পনেরো থেকে বিশ হাজার টাকা বেতনের চাকরির জন্য যদি মিনিমাম 15 - 20 বছর পর্যন্ত পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন! ...
03/01/2022

পনেরো থেকে বিশ হাজার টাকা বেতনের চাকরির জন্য যদি মিনিমাম 15 - 20 বছর পর্যন্ত পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন! তাও চাকরি অনিশ্চিত!
আর ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং এর জন্য মাত্র কিছু টাকা দিয়ে কোর্স করতে এত আপত্তি ! ইনকাম নিশ্চিত থাকা শর্তেও?

আবার ছাত্রজীবনে লেখাপড়ার পাশাপাশি ইনকাম করতে পারেন। ছাত্রজীবনে একজন ভালো ফ্রিল্যান্সার হলে শুধু লেখাপড়ার খরচ নয়, পরিবারের খরচ ও বহন করতে পারবেন

💫আসুন নিজেকে যোগ্য করে তুলি Skill develop করি,,, ঘরে বসে ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমে ইনকাম নিশ্চিত করি।
,
বসে না থাকে শেখা শুরু করি,,,,,,,,,,,,,,

04/12/2021

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer HriThik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer HriThik:

Share