04/08/2026
আজ একটা ছোট বিষয় আবার মনে করিয়ে দিল, সুন্দর ডিজাইন মানেই ভালো Website না।
আজ একজন ক্লায়েন্টের Website-এ কাজ করছিলাম।
প্রথম দেখায় সবকিছু ঠিকই লাগছিল।
কিন্তু একটু গভীরে যেতেই দেখলাম, একই কাজ করার জন্য তিনটা Plugin ইনস্টল করা।
কোথাও অপ্রয়োজনীয় CSS, কোথাও JavaScript বারবার লোড হচ্ছে।
ফলাফল?
Website দেখতে সুন্দর, কিন্তু লোড হতে অনেক সময় নিচ্ছে।
অনেক সময় আমরা নতুন Feature যোগ করতে এত ব্যস্ত হয়ে যাই যে Website-টা ধীরে ধীরে ভারী হয়ে যায়।
আমি এখন নতুন Feature যোগ করার আগে একটা প্রশ্ন করি।
এটা কি সত্যিই দরকার, নাকি একই কাজ আরও সহজভাবে করা যায়?
অনেক সময় কম Code আর কম Plugin-ই সবচেয়ে ভালো Solution হয়।
আপনার Website-এ সবচেয়ে বড় সমস্যা কী?
Speed, Design, নাকি অন্য কিছু?