16/11/2025
ক্লাসপার্টি -২০২৫
আজ ১৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ (রোজ-রবিবার) বিয়াম ল্যাবরেটরী স্কুল, রাঙ্গামাটিতে ক্লাসপার্টি অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ জনাব রিফাত আসমা মহোদয় শিশু শিক্ষার্থীদের নিয়ে বিশাল এক কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। এরপর পরই শিশু শিক্ষার্থীদের সকালের নাস্তা ও পানি সরবরাহ করা হয়।
রাঙ্গামাটি শহরে বাচ্চাদের অন্যতম আকর্ষণ টেডিম্যান Teddy Man Rangamati শিশু শিক্ষার্থীদের সাথে আনন্দে যোগ দেয়। এরপর বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পরিবেশনায় নাচগান, আবৃত্তি চলতে থাকে। এসময় শিক্ষার্থীদের সাথে যোগদেন শিক্ষকরাও। সহকারী শিক্ষকবৃন্দ সমবেত কন্ঠে একটি রবীন্দ্র সঙ্গীত গেয়ে শোনান। উপাধ্যক্ষ জনাব পারভেজুল ইসলাম সুমন শিশু শিক্ষার্থীদের ৯০এর দশকের শিশুদের জনপ্রিয় গান "মামুনিয়া" গেয়ে শোনান। এসময় শিক্ষার্থীদের সাথে টেডিম্যানকেও নাচে মেতে উঠতে দেখা যায়।
এছাড়াও পুরোটা সময়জুড়ে শিক্ষক-শিক্ষার্থীর সাথে অভিভাবকদের সেল্ফি কর্ণারে সেলফি তোলা, নাচ-গানে অংশগ্রহণ আর টেডিম্যানকে ঘিরে শিশু শিক্ষার্থীদের উৎসবমুখর আনন্দঘন পরিবেশে জমকালো আয়োজনে আনন্দ উপভোগের মধ্য দিয়ে ক্লাসপার্টি অনুষ্ঠিত হয়। দুপুর শুরুর সাথে সাথেই শিক্ষার্থীদের মজাদার দুপুরের খাবার পরিবেশন করা হয়।
সব শেষে উপাধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সহ সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাস পার্টির সমাপ্তি ঘোষনা করেন।
ছবিতেঃ ক্লাসপার্টি -২০২৫, ভিডিও চিত্র (পর্ব-১)