Khadimul ICT

Khadimul ICT Khadimul ICT education care Rajshahi. Chose the Best Of the Best Tutors To educate Your children.
(1)

Khadimul ICT তে( H.S.C ICT Private)
(Computer Training)
(Job Preparation )
কোর্স করানো হয়।

30/10/2026

১৯ তম বেসিক কম্পিউটার ব্যাচের ১ম মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে আগামী ৫/১১/২৬ তারিখে বিকেল ৪ টায়, ১নং সীটের উপর যাদের কাছে সীট নেই তারা দ্রুত শীট কালেক্ট করবেন।
বিঃদ্র- ক্লাস উপস্থিতি এবং টেস্ট পরীক্ষার প্রাপ্ত নম্বর বোর্ডে পেরণ করা হবে।
বিস্তারিত জানতে-০১৭২৩৩০৬১৮২

Send a message to learn more

আজ সকালের ব্যাচে শীট সহ মিস্টি.... যারা মিস করেছেন বিকেল ৪ টার ব্যাচে ক্লাস করার সুযোগ আছে।
30/10/2026

আজ সকালের ব্যাচে শীট সহ মিস্টি.... যারা মিস করেছেন বিকেল ৪ টার ব্যাচে ক্লাস করার সুযোগ আছে।

ঘরোয়াভাবে কাবিন হয়েছিল, বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে, তার আগেই বর্ষার মৃত্যুনাবিদ হোসাইনের সঙ্গে জুম...
29/10/2026

ঘরোয়াভাবে কাবিন হয়েছিল, বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে, তার আগেই বর্ষার মৃত্যু
নাবিদ হোসাইনের সঙ্গে জুমরাতুন নেছা বর্ষার (২৪) প্রেমের সম্পর্ক নিয়ে মা–বাবার আপত্তি ছিল। কিন্তু মেয়ে এই সম্পর্ক নিয়ে অনেক বেশি ‘সিরিয়াস’ হওয়ায় শেষ পর্যন্ত ২০২৫ সালের ৭ অক্টোবর নাবিদের সঙ্গে বর্ষার বিয়ের কাবিন হয়। এরপর এক বছরের সংসারজীবনে বেশ কয়েকবার নাবিদের নির্যাতনের শিকার হন বর্ষা, নাবিদ বারবার ব্যবসার অজুহাতে শ্বশুরবাড়ি থেকে টাকাও নিয়েছেন। তবু বর্ষা বারবার তাঁর কাছেই ফিরে যান। আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই বর্ষার মৃত্যু হলো।

বর্ষার পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার মধ্যরাতেও বর্ষাকে মারধর করছিলেন নাবিদ। নির্যাতন সহ্য করতে না পেরে রাত ১২টার দিকে বর্ষা তাঁর বাবা শেখ মনোয়ার হোসেনের ফোনে ভিডিও কল করে চিৎকার করে বলেছিলেন, ‘বাবা, আমাকে বাঁচাইতে আসো।’ ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে মা–বাবা শ্বশুরবাড়িতে পৌঁছেছিলেন। কিন্তু সেখানে গেলে নাবিদের পরিবারের পক্ষ থেকে তাঁদের বলা হয়, বর্ষা ‘আত্মহত্যা’ করেছেন। পরে বর্ষার মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বর্ষার পরিবার এ ঘটনাকে আত্মহত্যা বলে মানতে রাজি নয়। তাঁর মা হাসিনা আক্তার আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘এটা আত্মহত্যা হতে পারে না। মেয়ের যদি আত্মহত্যা করারই হতো, তাহলে তো আমাদের ডাকত না। শেষ ভিডিও কলে মেয়ে চিৎকার করে বলছিল, বাবা আমাকে বাঁচাইতে আসো।’

এ ঘটনায় তেজগাঁও থানায় হত্যা মামলা করেছেন বর্ষার বাবা শেখ মনোয়ার হোসেন। ঘটনার রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই নাবিদকে পুলিশে ধরিয়ে দেয় বর্ষার পরিবার। এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুজ্জামান প্রথম আলোকে বলেছেন, যৌতুকের দাবিতে বিভিন্ন সময় বর্ষাকে মারধর করতেন তাঁর স্বামী নাবিদ হোসাইন। বর্ষার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় বর্ষার বাবা বাদী হয়ে মামলা করেছেন। পরে হাসপাতাল থেকে নাবিদকে গ্রেপ্তার করা হয়েছে।

বিয়ের আগে পড়াশোনা বন্ধ, পরে নির্যাতন
শেখ মনোয়ার হোসেন ও হাসিনা আক্তার দম্পতির তিন মেয়ে। তাঁদের মধ্যে বর্ষা ছিলেন দ্বিতীয়। উচ্চমাধ্যমিকের পড়াশোনা শেষে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ঢাকার তেজগাঁও কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন বর্ষা। কলেজে থাকতেই নাবিদ হোসাইনের সঙ্গে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে বর্ষা এই সম্পর্কের বিষয়টি মা-বাবাকে জানান।

বর্ষার মা হাসিনা আক্তার বলেন, ‘আমরা নাবিদের সঙ্গে বর্ষার বিয়ে দিতে চাইনি। আমরা মেয়েকে বুঝিয়েছি এই ছেলে ভালো নয়। কিন্তু মেয়ে ওকেই বিয়ে করতে অনড় ছিল। পরে দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে ওদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন আগে নাবিদ আমার মেয়ের পড়াশোনা বন্ধ করে দিল। মানে, ও আর পড়াশোনা করুক, তা নাবিদ চায়নি।’

নাবিদের পাশাপাশি তাঁর মায়েরও বর্ষাকে বউ করে নেওয়ার আগ্রহ ছিল বলে জানান হাসিনা আক্তার। তিনি বলেন, ‘নাবিদের মা নুরুন নাহার দুই দিন পরপরই ফোন করে বলতেন, কাবিনটা করিয়ে দেন। ছেলে–মেয়ে একসাথে ঘোরাফোরা করে, এটা তো খারাপ। কোনো অঘটন হইলে তো মুখ দেখানো যাবে না। কাবিন করায় রাখেন, অনুষ্ঠান পরে কইরেন। সে জন্যই ২০২৫ সালের ৭ অক্টোবর কাজি এনে ঘরোয়াভাবে নাবিদের মা-বাবা ও আমাদের উপস্থিতিতে বিয়ে দেওয়া হয়। পরে আর অনুষ্ঠান করা হয়নি। এবারের ডিসেম্বর–জানুয়ারিতে একটা অনুষ্ঠান কইরা ছেলেকে আংটি, ফার্নিচার ইত্যাদি দেওয়ার কথা ছিল।’

এর আগে ‘বর্ষার মাথা ফাটিয়েছিলেন’ নাবিদ
নাবিদ হোসাইন প্রায়ই বর্ষার ওপর নির্যাতন করতেন। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয়-সাত মাস আগে একবার বর্ষাকে মেরে মাথা ফাটিয়েছিলেন নাবিদ। বর্ষার মা হাসিনা আক্তার বলেন, ‘সে সময় বর্ষাকে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে সেলাই-টেলাই করিয়ে নিয়ে আসছি। হাসপাতালে পুলিশ তথ্যও নিয়েছিল। কিন্তু হাসপাতাল থেকে বাসায় আনার পর বর্ষা বাবাকে বলেছিল “থাক, বাবা। ওকে কিছু বইল না।” মেয়ে নাবিদের বিরুদ্ধে কিচ্ছু করতে দেয়নি। পরে আমরা আর মামলা-মোকদ্দমায় যাইনি।’

এই ঘটনা ছাড়াও বিভিন্ন সময়ে নাবিদ বর্ষার গায়ে হাত তুলেছেন, এমন অভিযোগ পরিবারের। মা হাসিনা আক্তার বলেন, নাবিদ বর্ষাকে সন্দেহ করত। কারও সঙ্গে কথা বলতে দিতে চাইত না। অনেকবারই বর্ষা বাবাকে ফোন করে বলত, ‘আব্বু, এসে আমাকে নিয়ে যাও, আমি আর এখানে থাকব না।’ দুদিন না যেতেই নাবিদ ফোন করলে সে আবার ফিরে যেত।

বর্ষার মা বলেন, ‘মেয়ে আমাদের সবটা বলত না। আমাদের চোখে পড়লে মেয়েকে বোঝাতাম যে এটা কোনো জীবন না, মানুষের দুইটা বিয়ে হয়। তুমি ওকে বাদ দিয়ে দাও। কিন্তু মেয়ে বলত, নাবিদ ভালো হয়ে যাবে, আমরা ভালোই আছি ইত্যাদি। ওর মনের ভেতর কী ছিল, সেটা আমরা বলতে পারি না। মেয়েকে বাড়ি এনে আটকে রাখলেও ওর কাছে ছুটে চলে যেত। মেয়ে ওর জন্য পাগল ছিল।’

বিয়ের পর থেকেই টাকা চাওয়া শুরু
বর্ষার বাবা শেখ মনোয়ার হোসেন জমি কেনাবেচার ব্যবসা করেন। তাঁরা লালবাগে থাকেন। সেখানে নিজেদের মালিকানাধীন দুটি ফ্ল্যাট থেকে ভাড়াও পান। বর্ষার সঙ্গে বিয়ে হওয়ার কিছুদিন পর থেকেই নাবিদ হোসাইন ব্যবসার অজুহাতে বর্ষার বাবার কাছে টাকা চাইতে শুরু করেন বলে জানান স্বজনেরা।

বর্ষার মা হাসিনা বলেছেন, ‘বিয়ের কিছুদিন পর থেকে নাবিদ টাকা চাইতে শুরু করে। বর্ষাকে বলত, আমি ব্যবসা করব, তোমার বাবাকে বলো এক লাখ টাকা দিতে। অসুস্থতার কারণে আমার স্বামীর আয় আগের মতো নেই। তারপরও নাবিদ এ রকম করে অনেকবার টাকা নিয়েছে। আর আমার মেয়ের সঙ্গে ওর বাবার সম্পর্ক অনেক গভীর ছিল। মেয়ে যখন যা চাইত, বাবা দিয়ে দিত। আমি অনেক সময় রাগ করতাম। সে জন্য আমাকে এ বিষয়ে বলতও না।’

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর
২০ ঘণ্টা আগে
নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

বর্ষার মা জানান, নাবিদের বাবা–মায়ের আর্থিক অবস্থাও ভালো। নাবিদ তাঁদের কাছ থেকেও টাকা নিতেন। হাসিনা আক্তারের বক্তব্য, ‘তাঁর কোনো বাজে অভ্যাস আছে হয়তো। নাবিদ যেভাবে আমার মেয়েকে মারত, সেটা নেশাখোর না হলে সম্ভব নয়। নাবিদ নিজের মা-বাবার সঙ্গেও রাগারাগি করত। তাই তাঁরাও তাঁকে কিছু করতে পারত না। বর্ষাকে মারধরের পরপর তাঁর রাগ করে বাড়িতে চলে এলে শাশুড়ি বলতেন, বর্ষাকে দিয়ে যান, রিস্ক (ঝুঁকি) আমাদের।’

বর্ষার পরিবারের অভিযোগের বিষয়ে জানতে নাবিদ হোসাইনের বাবা মঞ্জুর হোসেন ও মা নুরুন নাহারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেছে প্রথম আলো। একাধিকবার কল করা হলেও তাঁরা সাড়া দেননি। পরে পরিচয় দিয়ে তাঁদের খুদে বার্তা পাঠান এই প্রতিবেদক। এরপর তাঁরা মুঠোফোন বন্ধ করে দেন।

29/10/2026

*LAN-এর পূর্ণরূপ কী? (কুইজ প্রশ্ন)
ক) Local Area Network
খ) Large Area Network
গ) Long Area Network
ঘ) Local Access Network

Send a message to learn more

আজ রাত ১০ টায় কুইজ নেওয়া হবে। সঠিক উত্তর দিয়ে পুরুষ্কার জিতে নিন।
29/10/2026

আজ রাত ১০ টায় কুইজ নেওয়া হবে। সঠিক উত্তর দিয়ে পুরুষ্কার জিতে নিন।

29/10/2026

বেসিক কম্পিউটার কোর্সের, আগামীকাল সকাল ৯ টায় থিউরী ক্লাস।

Send a message to learn more

চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এক শিক্ষার্থীর ফল নিয়ে সন্দেহ ছিল তারই এক বন্ধুর। বন্ধুটি মনে করত, ওর তো জিপিএ-...
29/10/2026

চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এক শিক্ষার্থীর ফল নিয়ে সন্দেহ ছিল তারই এক বন্ধুর। বন্ধুটি মনে করত, ওর তো জিপিএ-৫ পাওয়ার যোগ্যতা নেই। তাই বন্ধুর অজান্তেই নিজেই বন্ধু সেজে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে বসে সে। কিন্তু ফল পুনঃনিরীক্ষণের পর দেখা যায়, জিপিএ-৫ পাওয়া সেই শিক্ষার্থী আসলে ফেল করেছে!
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘটনা তুলে ধরেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী জানান, একটা ইন্টেলিজেন্ট ছেলে, একটু দুষ্টু বটে, তার বন্ধু জিপিএ এ-প্লাস পেয়ে গেছে। সে তো জানে এই বন্ধু জিপিএ এ-প্লাস পাওয়ার কথা না। এখন ভেরিফিকেশন কোড ছাড়া, যে কেউ আপনার এই রি-এক্সামিনের জন্য এপ্লাই করতে পারে। সে বন্ধু সেজে সেই খাতা রি-এক্সামিন করার জন্য পাঠিয়ে দিয়েছে!
তাঁর বক্তব্য অনুযায়ী, কোনো কোনো ক্ষেত্রে শূন্য নম্বরকে ৮৫ এবং ১৩ নম্বরকে ৮৩ করা হয়েছে, যার ফলে শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে।এসব অ'' সংগতি কীভাবে ঘটল, কারা এর সঙ্গে জড়িত এবং কীভাবে নম্বর পরিবর্তন হলো, তা তদন্ত করে বের করা হবে।🫢🗣️🚨
এমন বন্ধু থাকলে আর কি লাগে...

নতুন ব্যাচে ভতি  হলেই পাচ্ছেন টেক্স বই ফ্রি... বিস্তারিত জানতে-০১৭২৩৩০৬১৮২
29/10/2026

নতুন ব্যাচে ভতি হলেই পাচ্ছেন টেক্স বই ফ্রি... বিস্তারিত জানতে-০১৭২৩৩০৬১৮২

28/10/2026

*বাংলাদেশের তৈরি প্রথম সার্চ ইঞ্জিনটির নাম কী? (কুইজ প্রশ্ন)
A. কাকাতুয়া
B. পিপীলিকা
C. মৌমাছি
D. ঘাসফড়িং

আজ রাত ১০ টায় কুইজ নেওয়া হবে। সঠিক উত্তর দিয়ে পুরুষ্কার জিতে নিন...
28/10/2026

আজ রাত ১০ টায় কুইজ নেওয়া হবে। সঠিক উত্তর দিয়ে পুরুষ্কার জিতে নিন...

Address

Kazi Nazrul Islam Street, Oposite Of Somoby Merket
Rajshahi
6100GHORAMARA,RAJSHAHI

Telephone

+8801841306182

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khadimul ICT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khadimul ICT:

Shortcuts

Share

Nearby computer & electronics services