আইডিয়া

আইডিয়া আইডিয়া ! আপনাদের বিভিন্ন ধরনের আইডিয়া শেয়ার করা ও ব্যাবসায়িক ধারনা শেয়ার করার একটা পেজ এটা।

আপনি যদি আপনাদের কোন বিজনেস আইডিয়া শেয়ার করতে চান তবে তা এখন ই এই পেজ এ পোস্ট করতে পারেন। আমরা আপনার আইডিয়া কে স্বাগত জানিয়ে সবার জন্য উন্মুক্ত করে দেব।

29/11/2016
20/10/2016

অফিসের কাজ কমিয়ে ফেলতে অটোমেটিকভাবে মার্কশীট তৈরী করবে ডিজিটাল স্কুল ম্যানেজমেন্ট সফটওয়ার.

যে সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের রেজাল্টশীট তৈরী করতে দিনের পর দিন শ্রম ঝরিয়ে প্রতিটি শিক্ষার্থীর এক একটি করে নম্বরপত্র তৈরী করে তাদের জন্য কাজের পরিসীমা কমাতে চমৎকার. একটি পদ্ধতি নিয়ে এসেছে Edwix নামে একটি সফট ওয়ার প্রতিষ্ঠান.
এই সফটওয়ার টি শুধুমাত্র কাজই কমায় নি বরঞ্চ প্রতিটি শীক্ষার্থির. বিষয়ভিত্তিক নম্বর ইনপুট করার মাধ্যমে অটোমেটিক মার্কশীট তৈরী করে তা প্রতিষ্ঠানের রেজাল্ট ঘোষনা হওয়া মাত্রই সংশ্লিট শিক্ষার্থীদের অভিভাবকের মোবাইলে জি পি এ রেজাল্ট ও মার্কশীট ডাউনলোড করার লিঙ্ক পাঠিয়ে দিয়ে বিশাল দায়িত্বের বোঝা ও কমিয়ে দিয়েছে.

আর এর ই কারনে প্রতিষ্ঠানে মার্কশীট বিতরন করার বাড়তি কোন ঝামেলা থাকবে না..
কারন প্রতিটি শীক্ষার্থির নম্বরপত্রের সম্পুর্ন তথ্য ওই প্রতিষ্ঠানের ডাটাবেজে সংরক্ষিত থাকবে যা যে কোন মুহুর্তে যে কোন শীক্ষার্থির মার্কশীট বের করে প্রিন্ট করা যাবে.

এছাড়াও রয়েছে আরো মজার মজার ডিজিটাল সেবা যা আসলে কতটা সময় শ্রম ও অর্থকে বাচিয়ে দেয় তা না ব্যাবহার করলে বোঝা যাবে না.
এর অন্যন্য সেবার মধ্যে ডিজিটাল উপস্থিতি ,যা সাথে সাথে অনুপস্থিত শীক্ষার্থির অভিভাবকের মোবাইলে অটো এস এম এস পাঠিয়ে দেয়.
এই গুলো ছাড়া ও রয়েছে খুবই প্রয়োজনীয় সব ডিজিটাল সেবা যা প্রতিষ্ঠান চাইলেই খুব সহজেই চালু করতে পারবে.

এখন আরো একটি মজার বিষয় হচ্ছে যদি কোন প্রতিষ্ঠান এদের সেবা নিতে আগ্রহী হয় তাহলে ই শুরু করতে পারবে এই সেবা কারন এই সফটওয়ার প্রতিষ্ঠানটি তাদের নির্ধারিত প্যাকেজে প্রথম 1 মাস. সার্ভিস একদম ফ্রি দিচ্ছে (শুধুমাত্র 22/11/2016ইং তারিখের মধ্যে রেজিষ্ট্রেশন করলে).,......,.....

এদের সেবার ডেমো দেখতে http://edwix.com/X/school_panel_login.asp. এই লিঙ্কে গিয়ে মোবাইল নাম্বার 01788661407 এবং পাস ওয়ার্ড. 1234. দিয়ে প্রতিষ্ঠান প্যানেল এ.

এবং শিক্ষক প্যানেলে ঢুকতে
আই ডি নং 28. এবং পাস ওয়ার্ড 1234 দিয়ে শিক্ষক প্যানেলের ডেমো দেখতে পারেন.
এছাড়া সার্ভিস চালু করারা নিয়ম. সমুহ দেখতে সাইটের প্রধান মেনু থেকে ব্যাবহার. সেবা গ্রহন ও তথ্য লিঙ্কে গিয়ে দেখতে পারেন নিয়ম কানুন.

05/04/2016

ডিজিটাল শিক্ষা ব্যাবস্থা এখন হাতের নাগালেই !
এখন প্রযুক্তির ব্যাবহার শহর লেবেল ছাড়িয়ে প্রত্যান্ত এলাকাতেও সহজলভ্য করতে Edwix ই শুরু করেছে স্কুল ম্যানেজম্যান্ট সার্ভিস।
Edwix কি?
এটা হচ্ছে একটি অনলাইন ওয়েব অ্যাপলিকেশন যার সাহায্যে একটি শিক্ষাপ্রতিষ্ঠান খুব সহজে নিয়ন্ত্রন করা যায়।
Edwix কি কি সুবিধা আছে?
*প্রতিটি শিক্ষার্থীদের উপস্থিতি রিপোর্ট প্রকাশ।
* ক্লাস টেস্ট ও একাডেমিক টেস্টের ফলাফল স্বয়ংক্রিয়ো ভাবে গার্ডিয়ানের মোবাইলে পৌছে দেয়া।
* মাসিক বেতন সংগ্রহ ও গার্ডিয়ানদের পেমেন্ট নোটিস মোবাইলের মাধ্যমে পাঠানো।
* স্টুডেন্টের ফি পেমেন্টের সাথের সাথে গার্ডিয়ানের মোবাইলে ম্যাসেজ পাঠানো।
* সাপ্তাহিক পাঠ পরিকল্পনা এবং ক্লাস রুটিন স্টুডেন্টের প্রোফাইলে যুক্ত করে দেয়া।
* স্টুডেন্টের ক্লাস পার্ফমেনসের উপর ভিত্তি করে ক্লাস র‍্যাংকিং দেখানো।
*একাডেমিক পরিক্ষার সকল বিষয়ভিত্তিক টিচারদের সাজেশন প্রকাশ করা।
* প্রতিষ্ঠানের অফিসের অর্থনৈতিক সকল হিসাব নিকাশ দ্রুত ও নির্ভুল ভাবে অনলাইনে করা যার ফলে বাড়তি কোনো হিসাব নিকাশ করার প্রয়জোন থাকবে না।

এছাড়া ও অফিসের সকল হিসাব নিকাশ নিয়ন্ত্রন করতে ও নিজের প্রয়জন মত কোনো কিছু করে নেওয়া যাবে।

বিস্তারিত জানতে কল করতে পারেন

01742151559

10/10/2015

অনলাইনে বাইরের কাজ করে আয় করা—তথ্যপ্রযুক্তি খাতে যার পোশাকি নাম আউটসোর্সিং। কয়েক বছর হলো বাংলাদেশের তরুণেরা সফলভাবে এ কাজে যুক্ত হচ্ছেন।

অনেক দিন পরে শত ব্যাস্তরার মাঝে ও একটি পোস্ট দিব ভাবতেছি যা নতুনদের অনলাইনে ক্যারিয়ার গড়ার অনুপ্রেরনা দেওয়ার উদ্দেশ্যে। ...
07/10/2015

অনেক দিন পরে শত ব্যাস্তরার মাঝে ও একটি পোস্ট দিব ভাবতেছি যা নতুনদের অনলাইনে ক্যারিয়ার গড়ার অনুপ্রেরনা দেওয়ার উদ্দেশ্যে। পোস্টটি হবে ব্যাসিক ওয়েব ডিজাইন শুরু করতে হলে যা করনীয় সেই বিষয়ে .

বাজারে আসছে গুগলের নেক্সাস ৬-রিভিউ !বহু প্রতীক্ষার পরে এবার বাজারে আসছে গুগলের “নেক্সাস ৬” অনেকদিন ধরেই সবাই অপেক্ষা করছ...
23/12/2014

বাজারে আসছে গুগলের নেক্সাস ৬-রিভিউ !
বহু প্রতীক্ষার পরে এবার বাজারে আসছে গুগলের “নেক্সাস ৬” অনেকদিন ধরেই সবাই অপেক্ষা করছিলো এই ডিভাইসটির জন্য। গুগল ঠিক যথা সময়ে এটি অবমুক্ত করল। অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো গুগল এবার তাদের নেক্সাসে কিছু পরিবর্তন নিয়ে এসেছে। সব থেকে বেশি যে পরিবর্তনটি চোখে পড়বে সেটি এর ডিসপ্লে। নেক্সাস ৬ এর ডিসপ্লে সাইজ দেয়া হয়েছে ৬ ইঞ্চি। যেটি কিছুদিন আগে বাজারে আসা আইফোন ৬ প্লাস কিংবা গ্যালাক্সি নোট ৪-এর চেয়েও বড়। বাজারের চাহিদার দিকে লক্ষ্য রেখে গুগল এবারের নেক্সাস ৬ ফোনে দিয়েছে ৬-ইঞ্চি আকারের বিশাল ডিসপ্লে।

অনেকের মনে ভ্রান্ত ধারণা থাকতে পারে যে এতো বড় ডিসপ্লে দেবার কারনে এর ডিসপ্লের মান বা ছবির মান খুব একটা ভালো হবে না। কিন্তু না নেক্সাস ৬ এর ডিসপ্লে হচ্ছে কোয়াড এইচডি (qHD) , যার ফলে বড় আকারের ডিসপ্লে হওয়ার সত্ত্বেও এর ইমেজ বা পিকচার কোয়ালিটি হবে একেবারে ঝকঝকা পরিস্কার আফটার আল গুগলের প্রোডাক্ট বলে কথা

এজ নজরে নেক্সাস ৬ এর ফিচার -

নেক্সাস ৬ এ ব্যবহার করা হয়েছে কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮০৫ প্রসেসর। ক্যামেরা ১৩ মেগাপিক্সেল রিয়ার ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট। এতো হাই কনফিগারের ক্যামেরা হবার কারনে এটি দিয়ে তোলা ছবির মান হবে একেবারে জীবন্ত। সাথে আছে দু’টি ফ্রন্ট-ফেসিং স্পিকার। ব্যবহার করা হয়েছে শক্তিশালী ৩২২০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি। এর ডিসপ্লের সাইজ জেহুতু অনেক বড় তাই স্বাভাবিক ভাবেই বড় ব্যাটারির প্রয়োজন ছিল আর গুগল সেটি করতে একটুও ভুল করেনি। বর্তমানে স্মার্টফোন গুলোর সবথেকে বেশি যে সমস্যাটি হয় তা হল এর ব্যাটারি ব্যাকআপ। এতো বড় ব্যাটারি ব্যাবহার করার কারনে আশা করা যায় এটির চার্জ মোটামুটি ভালোই থাকবে। নেক্সাস ৬ বাজারে আসবে ২ টি ভার্শনে একটি ৩২ গিগাবাইট এবং ওপরটি ৬৪ গিগাবাইটের। সাথে থাকবে গাড় নীল ও সাদা রঙের ২টি মডেল।

ওয়েব ডিজাইন এর কাজ শিখে প্রফেশনাল ফ্রীলাঞ্চার হয়ে ঘরে বসেই আয় করুন। আপনার অবস্থান  যদি মঠবাড়িয়ার আশে পাশেই হয়ে থাকে তবে ...
19/12/2014

ওয়েব ডিজাইন এর কাজ শিখে প্রফেশনাল ফ্রীলাঞ্চার হয়ে ঘরে বসেই আয় করুন।
আপনার অবস্থান যদি মঠবাড়িয়ার আশে পাশেই হয়ে থাকে তবে আপনার জন্য এক সুবর্ন সুযোগ যে মঠবাড়িয়া তেই ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্টের কাজ শিখতে পারবেন। এর সাথে আরো থাকছে এস,ই,ও এর সম্পুর্ন কোর্স। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়
এফ,এম,আইটি
মঠবাড়িয়া বাজার,
পিরোজপুর
মোবাইলঃ ০১৭৪২১৫১৫৫৯-০১৭৮৮৬৬১৪০৭

12/12/2014

যে ভাবে ফ্রীলানসার হলাম 2

প্রায় এক বছর নিজ প্রচেষ্টায় SEO এর কাজ শিখেছিলাম। তারপরেই বিশ্বের সেরা কাজের মার্কেটপ্লেস ODESK. এ সাইনাপ করলাম। তো বিষয়টা যত সহজ মনে করেছিলাম এটি ঠিক ততোটা সহজ ছিল না। অডেস্কে একাউন্ট খুলেই দেখলাম তাতে ১০০% প্রোফাইল কমপ্লিট না করলে সেখানে নিজের ক্যারিয়ার যথাযথ হয় না। এর জন্য প্রথমে রেডিনেস টেস্ট দিতে গিয়েই সব আগ্রহ হারিয়ে ফেললাম।

আবার ও ধৈর্য সহকারে সেটা বারে বারে চেষ্টা করে শেষ পর্যন্ত উত্তির্ন হতে পেরেছিলাম হ্যা এটাই যদি শেষ হত তবে সব কিছু তো অল্পতেই হয়ে যেত। কিন্তু এর পরে ই আরো কঠিন কঠিন টেস্ট সামনে এসে হাজির হল তার মধ্যে প্রথমেই আসল ইংলিশ টেস্ট যেটাতে পাশ করতে তিন মাস সময় লেগেছিল। এর পাশাপাশি যখন এস,ই,ও এর পরিক্ষা দিতে গেলাম তখন যেন মনে হল এতদিন এস,ই,ও সম্পর্কে যা শিখেছিলাম তা যথেস্ট নয়। তাই ঘন্টার পর ঘন্টা Net ঘাটাঘাটি করে বিভিন্ন সাইট থেকে তথ্য নিয়ে চতুর্থ মাসের বেলায় এস,ই,ও তে পাশ করতে পেরেছিলাম। কিন্তু তাতেও ১০০% প্রোফাইল কমপ্লিট করতে পেরেছিলাম না তাই ধৈর্য ধরে অপেক্ষায় ছিলাম সেই প্রত্যাশিত দিনগুলোর যা আমি স্বপ্নে ভাবতাম।
অপর দিকে এর পাশাপাশি টাকা লেনদেনের অনলাইন একাউন্ট পেয়াজা ও স্ক্রিল এ দুটো নিয়ে কাজ করে তা ব্যাঙ্ক ভেরিফাই করে সেগুলো ব্যাবহার উপযোগি করে রেখেছিলাম। এই দীর্ঘ দিনের প্রচেষ্টার ফলে গত বছরের সেপ্টেম্বর মাসে ৫ ডলারের একটি কাজ পাই এবং যথাযথ ভাবে করতে সমর্থ্য হই এই তো আয়ের জগতে পথ চলা শুরু করতে পেরেচিলাম। এরপরে আগের কিছু পি।টি,সি সাইটে কাজ করে ৯ ডলার জমা করেছিলাম। তারপরে আরো কিছু সাইটে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে মোট ১৬ ডলার নিজ পেয়াজা একাউন্ট এ জমা করেছিলাম। সেই ১৬ ডলার থেকে পরীক্ষামুলক ভাবে ১২ ডলার ব্যাংকে ট্রানস্ফার করলাম কিন্তু তাতে ও কম ঝামেলা নয়। সব ঝামেলার অবসান মিটিয়ে প্রায় ২৪ দিন পরে ইসলামি ব্যাংক থেকে ৪৮০ টাকা হাতে বুঝে পেলাম যেটা আমার কাছে অনেক বড় কিছু ছিল যেহেতু এটা জীবনের প্রথম অনলাইন আয়।

Address

Bonpara, Natore
Rajshahi
6430

Alerts

Be the first to know and let us send you an email when আইডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আইডিয়া:

Share