Cyber Police Unit, DB Rajshahi District.

Cyber Police Unit, DB Rajshahi District. সাইবার অপরাধ সম্পর্কে যে কোন তথ্য দিয়?

29/07/2019

Government organization

26/07/2019
Congratulation
04/02/2019

Congratulation

15/10/2018

সইবার অপরাধ প্রতিরোধে অাপনার/আমার করণীয়
জেলা সাইবার অপরাধ টিম, ডিবি, রাজশাহী জেলা।

১) অনলাইন সকল একাউন্ট থেকে ব্যবহার শেষে লগ আউট হতে হবে।
২) আপনার সাথে কোন নায়ক/নায়িকার মিল আছে,কিংবা ৩০ বছর পর আপনাকে কেমন দেখাবে এই জাতীয় লিংকে কখনোই ঢুকা যাবে না।
৩) আপনার ফেইসবুক বা মেইল পাসওয়ার্ড চায় এই ধরনের লিংকে কখনোই প্রবেশ করা যাবে না।
৪) অপরিচিত কোন মেইল বা লিংকে কোনক্রমেই প্রবেশ করা যাবে না।
৫) আপনার ফেইসবুকের টাইম-লাইনের সেটিংস ঠিক করতে হবে। যেখানে অন্য কেউ কিছু লিখে টাইমলাইনে যাতে না দিতে পারে,সেই ব্যবস্থা করতে হবে।
৬) মোবাইল,কম্পিউটার,বা মেইলের পার্সওয়ার্ড সর্বোচ্চ ৩ মাস ব্যবহার করবেন। এর মধ্যে অবশ্যই পরির্বতন করতে হবে।
৭) মোবাইল বা কম্পিউটারে কোন অন্তরঙ্গ ছবি রাখা যাবে না। এই ধরনের কাজ হতে বিরত থাকুন। কারন যে কোন সময় আপনার মোবাইল ফোনটি হারিয়ে যেতে পারেকিংবা যে কোন সময় আপনার বন্ধু-বান্ধব আপনার কম্পিউটারে ঢুকে আপনার ছবি চুরি করে নিয়ে আপনাকে কিংবা আপনার প্রিয়জনকে ব্ল্যাকমেইল করতে পারে।
8) কোনক্রমেই লোকেশন/অবস্থান জানিয়ে ছবি আপডেট দেওয়া যাবে না। যেমন-আমি সাক্ষী দিতে যাচ্ছি, আমি এখন ট্রেনে,বাসে ইত্যাদি।
৯) আপনার মোবাইল বা কম্পিউটারে কিংবা মেসেঞ্জারে কোন অপরিচিত নাম্বার হতে কোন মেইলবা ছবি আসলে তাহা কোনক্রমেই খোলা উচিত না।
১০) আপনি লটারীতে টাকা বা গাড়ী জিতেছেন কিংবা আমেরিকা ও ইউরোপ থেকে ফেইসবুক একাউন্ট হোল্ডার কোন ব্যক্তি যদি আপনাকে মেইল করে জানায় যেসে অনেক বড় লোকের মেয়ে তার কাছে অনেক ডলার আছে এরকম লোভনীয় কোন মেইলের ফাঁদে পড়া যাবে না।
১১) কোন অপরিচিত নাম্বার হতে ফোন করে আপনার অনলাইনের কোন তথ্য চায় যেমন-এনআইডি নাম্বার, মেইল একাউন্ট, জন্ম তারিখ, ব্যাংক একাউন্ট নাম্বার, রকেট নাম্বার, বিকাশ নাম্বার ইত্যাদি। তাহলে সেই ফোন বর্জন করতে হবে। অপরিচিত কাউকেই ব্যক্তিগত কোন তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।
১২) কোন অপরিচিত নাম্বার হতে ফোন করে যদি আপনাকে জানায় যে,সে ফোন কোম্পানীর কাষ্টমার কেয়ার সেন্টার হতে ফোন করেছে,তাদের সার্ভারের সমস্যার কারনে আপনার মোবাইল ফোনটি কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হবে,এই ধরনের কোন তথ্য শুনে ফোন বন্ধ করা যাবে না।
১৩) কোন অপরিচিত নাম্বার হতে মিস কল আসলে তা ব্যাক করা যাবে না; এতে আপনার নাম্বার ক্লোন হতে পারে।
১৪) যেকোন সফট্ওয়ার বা এ্যাপস্ এ প্রবেশের সময় আপনার ব্যক্তিগত তথ্য বা এক্সেস চায়; সেখানে না প্রবেশ করাই শ্রেয়।
১৫) সকল একাউন্টে সব সময় শক্তিশালী পার্সওয়ার্ড, যেমন-সংখ্যা, Symbol ও অক্ষরের Mixed/Complexযুক্ত পার্সওয়ার্ড ব্যবহার করুন।

24/09/2018

ইন্টারনেট ভিত্তিক যে কোন অপরাধের সুরাহা করতে আমাদের আছে সাইবার পুলিশ ইউনিট, ডিবি, রাজশাহী জেলা।

19/09/2018

"সাইবার পুলিশ ইউনিট, ডিবি, রাজশাহী জেলা"
নিম্নোক্ত সাইবার অপরাধ সম্পর্কে তথ্য দিন---সাইবার পুলিশের সহায়তা নিন
সাইবার পুলিশ ইউনিট নিম্নলিখিত ধর্তব্য অপরাধসমূহ তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং ম্যাচেঞ্জার বা গ্রুপ চ্যাটের মাধ্যমে প্রাপ্ত তথ্য পর্যালোচনা পূর্বক প্রাথমিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আছি আপনাদের সাথে তথ্য দিন সেবা নিন

সাইবার অপরাধসমূহঃ
১। আপত্তিকর ব্যক্তিগত ছবি বা ভিডিও, মিথ্যা তথ্য, বিভিন্ন ধরণের গুজব ইত্যাদি ফেসবুক এর মত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো।
২। ওয়েব ফিশিং বা অন্য কোন উপায়ে তথ্য চুরি করে ফেসবুক বা ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে জিম্মি করে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা।
৩। হ্যাকিং এর মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠিত দল কর্তৃক কোনো ব্যক্তি বা পরিবারকে ভীতি বা শক্তি প্রদর্শন, হুমকি প্রদান ও তথ্য ছিনতাই সংক্রান্ত অপরাধ।
৪। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস ও ভুয়া প্রশ্ন তৈরি করে অর্থ হাতিয়ে নেওয়া।
৫। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগের মাধ্যমে জঙ্গীবাদী প্রচারনা এবং সমর্থক ও সদস্য সংগ্রহ করা।
৬। ইউটিউবে আপত্তিকর ও অশালীন খারাপ ভিডিও প্রচার করা।
৭। বিভিন্ন ধরনের পর্নো ভিডিও তৈরি করে বিভিন্ন পর্নো সাইটে প্রচার করা।
৮। ইন্টারনেটের মাধ্যমে শিশু পর্নোগ্রাফি প্রচার।
৯। অবৈধ, অশ্লীল, ধর্মীয় অবমাননা হয় এমন কোন কন্টেট এর প্রকাশ এবং প্রচার করা।
১০। ভুয়া অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার ও গুজব ছড়ানো।
১১। বিকাশ ও রকেটের মত মোবাইল ব্যাংকিং সেবায় প্রতারনার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া।
১২। মোবাইল নাম্বার ক্লোন করে চাঁদাবাজি।
১৩। মোবাইলে বিভিন্ন লটারি বা পুরস্কারের লোভ দেখিয়ে আর্থিক প্রতারনা।
১৪। অনলাইন আর্থিক প্রতারনা।
১৫। পাসওয়ার্ড হাতিয়ে নিয়ে এটিএম কার্ড ও পিওএস জালিয়াতির মাধ্যমে আর্থিক প্রতারনা।
১৬। অনলাইন গ্যাম্বলিং এবং ক্রিপেটা কারেন্সি সংক্রান্ত অপরাধ।
১৭। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মাদক ক্রয়-বিক্রয় করা।
১৮। ভুয়া বা মিথ্যা ই-মেইল প্রেরণের মাধ্যমে প্রতারনা।
১৯। ভাইরাসের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের ক্ষতি সাধন করা।
২০। পাইরেসির মাধ্যমে "ইন্টেলেকচুয়াল প্রোপারটি"র ক্ষতিসাধন।

Address

Rajshahi District
Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when Cyber Police Unit, DB Rajshahi District. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share