19/11/2023
How to create a on | কিভাবে ইলাস্ট্রেটর দিয়ে লোগো তৈরি করা যায় |
লোগো বলতে কোন প্রতিষ্ঠান বা কোম্পানির পরিচয় বা #ব্র্যান্ডিং বোঝায়৷ একটি প্রতিষ্ঠানকে চেনাতে লোগো ডিজাইনের গুরুত্ব অপরিসীম৷ অ্যাপল, গুগল, ফেসবুক ইত্যাদি বিশ্বের নামকরা ব্র্যান্ডগুলো আমরা খুব সহজে লোগো দেখেই চিনে ফেলতে পারি৷
অর্থাৎ #লোগো ডিজাইনের গুরুত্ব বর্তমান বিশ্বে কতটা ছাপ ফেলে রেখেছে তা বুঝতে বাকী থাকে না। বর্তমানে জনপ্রিয় পেশাগুলোর মধ্যে ক্রিয়েটিভ কিংবা সৃজনশীল মানুষদের মাঝে অত্যন্ত জনপ্রিয় একটি পেশা হচ্ছে গ্রাফিক ডিজাইন। তাই আপনি যদি ক্রিয়েটিভ কিংবা সৃজনশীল পেশার পিপাসু হয়ে থাকেন তাহলে এই লেখাটি অবশ্যই আপনার জন্য৷
ইলাস্ট্রেটর মূলত একটি গ্রাফিক ডিজাইন প্যাকেজ প্রোগাম যাতে লেখা, ছবি ইত্যাদির সমন্বয় সাধন করা যায় এবং লোগো, কার্ড কিংবা ব্যানার ডিজাইন করা যায়৷ অ্যাডোব ইলাস্ট্রেটর গ্রাফিক ডিজাইনের অ্যাডভান্সড লেভেল টুল যা দিয়ে মূলত শেপ এবং গ্রাফের কাজ করা হয়৷ ফটো এডিটিং করা না গেলেও লোগো এবং টাইপোগ্রাফি ডিজাইন এর কাজে এটি সর্বাধিক ব্যবহৃত।
কেননা ইলাস্ট্রেটরে যে আর্টগুলো করা হয় তা মূলত ভেক্টর শেপ কিংবা ভেক্টর ফরম্যাটে ক্রিয়েট করা হয়ে থাকে৷ ভেক্টর শেপের কারণে আর্টগুলো ইচ্ছামতন জুম ইন বা জুম আউট করা যায় এবং ইচ্ছামতন সাইজ প্রদান করা যায়৷ আর সব থেকে মজার ব্যাপার হলো এতে করে আর্ট রেজ্যুলিউশন কিংবা পিক্সেল বিন্দুমাত্রও কমে না। বরং একটি ছোট্ট এটিএম কার্ড থেকে শুরু করে বিলবোর্ড পর্যন্ত ডিজাইনের সামর্থ্য রাখে ইলাস্ট্রেটর৷
Htech youtube link : https://www.youtube.com/
website link : https://www.htechdigitalpoint.com/