07/08/2024
এতো দিন ধরে চলমান নির্যাতনে সবাই নিঃসন্দেহে ক্ষুব্ধ। তবে আসুন এখন থামি। যারা ভুল করেছেন তাদেরকে আল্লাহর ওয়াস্তে যতদূর সম্ভব মাপ করে দি। সবাই মিলে নিরাপদ এবং ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গঠনের অংশীদার হই। আমাদের এবং আমাদের সন্তানদের ভবিষৎ সুন্দর করতে ব্যক্তিগত পর্যায় থেকে সচেতন নাগরিকের পরিচয় দি। আমাদের মনে রাখতে হবে আমরা অন্যায় কিছু করলে তার ফল আগামী ১৫~২০ বছর পরে আমাদের সন্তানদেরকে ভোগ করতে হতে পারে। তাই আসুন নিজে অন্যায় না করি আর অন্যকেও অন্যায় থেকে বিরত থাকার জন্য সচেতনতা সৃষ্টি করি।