08/02/2024
আমরা তিনজন PHP ডেভেলপার নিয়োগ দিতে যাচ্ছি Macroman Solution এ। প্রতিবারের মতো এবারের জব পোষ্টটাও একটু ভিন্ন ধরনের হতে যাচ্ছে। প্রথমেই উল্লেখ করে দেই, এটা রিমোট জব না, আপনাকে অফিসে এসে কাজ করতে হবে। আমাদের অফিস রাজশাহীতে।
আমরা কি খুঁজছি?
আমরা এমন কিছু PHP Developer খুঁজছি যাদের অন্তত এক বছরের বেশি Laravel / Symfony ফ্রেমওয়ার্কে কাজ করার অভিজ্ঞতা আছে। যারা প্র্যাক্টিস বা ট্রেনিং এর বাইরেও বাস্তব জীবনে ব্যবহৃত হচ্ছে এমন এপ্লিকেশন নিয়ে কাজ করেছেন এবং সেটা সফলভাবে মার্কেটে ব্যবহৃত হচ্ছে। আপনাকে অবশ্যই GIT ব্যবহার করা জানতে হবে, টিমের সাথে আলাদা ব্রাঞ্চে কাজ করা জানতে হবে এবং সেই ব্রাঞ্চ গুলো সঠিকভাবে Merge করা এবং কনফ্লিক্ট রিসলভ করা জানতে হবে। PHP কোর ল্যাঙ্গুয়েজ সম্পর্কে চমৎকার ধারনা থাকতে হবে, Objected Oriented Programming সম্পর্কে ক্লিয়ার ধারনা থাকতে হবে। যারা পুর্বে অন্য কোথাও PHP ডেভেলপার হিসাবে চাকরী করেছেন, তাদের প্রাধান্য দেওয়া হবে।
আমরা কি দিচ্ছি?
স্যালারীঃ ২০,০০০ - ৪৫,০০০ টাকা
বোনাসঃ বছরে দুইটি
সাথে পারফর্মেন্স বোনাস ও অফিস থেকে ব্যাক্তিগত কম্পিউটার হার্ডওয়্যার কেনার ক্ষেত্রে লোনের সুবিধা।
ছুটিঃ বছরে ঐচ্ছিক ২২ দিন, সাথে সর্বোচ্চ্য ৩০ দিন পেইড মেডিকেল ছুটি
আমরা আপনাকে কোন অবাস্তব প্রমিস করবো না যে বিশ্বের সেরা অফিসে কাজ করার সুযোগ পাবেন কিংবা এখানে চাকরী করে আপনার দিব্যদৃষ্টি খুলে যাবে। আমরা কর্পোরেট আর নন-কর্পোরেট এর মাঝামাঝি একটা পর্যায়ে অবস্থান করি, অফিসে হাসি ঠাট্টাও হয়, আবার কাজের ব্যাপারে আমরা খুবই সিরিয়াস। আমরা প্রতি ৩ মাস অন্তর পারফর্মেন্স রিভিউ করি, ছয় মাসে দুইটা পারফর্মেন্স রিভিউ ভালো হলে স্যালারী ইনক্রিমেন্ট।
আবেদন করবেন কিভাবে?
আপনার CV / Resume ইমেইল করবেন [email protected] তে। ইমেইলের সাবজেক্ট হবে "Q1 2024 PHP Developer"। সাবজেক্ট না মিললে আপনার অ্যাপ্লিকেশন অটো রিজেক্ট হবে। ইমেইলে যা যা উল্লেখ করবেন,
- আপনার Github / Gitlab প্রোফাইলের লিংক
- আপনি কাজ করেছেন এমন একটা প্রজেক্ট ( অবশ্যই টেষ্ট / প্র্যাক্টিস প্রজেক্ট হওয়া যাবে না ) এর বিস্তারিত বর্ননা, আপনি কি কি কাজ করেছেন সেখানে, কি ধরনের চ্যালেন্সের মুখোমুখি হয়েছেন এগুলো উল্লেখ করবেন। যদি একা কাজ করে থাকেন, সেটাও উল্লেখ করবেন।
শুধু এটাচমেন্ট এ CV/Resume পাঠালে সেটাও অটো রিজেক্ট হবে।
দুই ধাপে ইন্টারভিউ হবে, প্রথমে টেকনিক্যাল, এরপর HR। দুইটি ধাপ পার করার পরে আপনাকে প্রয়োজনে একটা টেষ্ট প্রজেক্ট করতে দেওয়া হতে পারে। টেষ্ট প্রজেক্ট টা এমন ভাবে দেওয়া হবে, যেটা আপনার স্কিল টেষ্ট করবে, আপনাকে দিয়ে টেষ্ট প্রজেক্টের নামে অফিসের কাজ আমরা করিয়ে নেবো না।
আপনি সবগুলো ইন্টারভিউ ক্লিয়ার করার পরে আপনাকে অফিশিয়ালী অফার লেটার দেওয়া হবে।
শেষে আবারও বলে রাখি, এটা অফিস জব, আপনাকে অফিসে এসে প্রতিদিন ১১ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত অফিস করতে হবে, রিমোট চাকরী না।