Al Mumin Panna

  • Home
  • Al Mumin Panna

Al Mumin Panna Professional Wordpress Developer •ᴗ•

07/11/2025

পছন্দের ৩টি লাইন:

১। "ফা ইন্না মা'আল উসরি ইউসরা" নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে।🙂

২। "হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল" আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট।🥰

৩। "ইন্নাল্লাহা মা'আস সাবিরিন" নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।🙂

ছাদ ঢালাইয়ের হিসাব।১০০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব।মনেকরি ছাদের দৈর্ঘ্...
25/10/2025

ছাদ ঢালাইয়ের হিসাব।
১০০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব।

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৪০ ফিট
এবং ছাদের প্রস্থ = ২৫ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি
তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৪০ X ২৫ = ১০০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৪০ X ২৫ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৪১৬.৬ বা ৪১৭ ঘনফিট/সিএফটি
আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৪১৭ X ১.৫ = ৬২৫.৫ বা ৬২৬ ঘনফিট/সিএফটি
সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭
সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৬২৬ X ১) ÷ ৭ = ৮৯.৪ বা ৯০ ঘনফিট/সিএফটি
= ৭২ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)
বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৬২৬ X ২) ÷ ৭ = ১৭৮.৮ বা ১৭৯ ঘনফিট/সিএফটি
খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৬২৬ X ৪) ÷ ৭ = ৩৫৭.৭ বা ৩৫৮ ঘনফিট/সিএফটি
= ৫২৭৯.৪ বা ৫২৭৯ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)
রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৪১৭ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ১৩৮৫.৬১ বা ১৩৮৬ কেজি
= ১.৩৮৬ টন
আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে
মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৪০ ফিট
এবং ছাদের প্রস্থ = ২৫ ফিট
আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে
৪০ ফিট এ মোট রডের পরিমান
= ৪০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৪৮০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৯৬+১
= ৯৭ পিস (প্রতি পিস ২৫ ফিট দৈর্ঘের)
= ২৪২৫ ফিট
২৫ ফিট এ মোট রডের পরিমান
= ২৫ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৬০+১
= ৬১ পিস (প্রতি পিস ৪০ ফিট দৈর্ঘের)
= ২৪৪০ ফিট
মোট রডের পরিমান = ২৪২৫ ফিট+ ২৪৪০ ফিট
= ৪৮৬৫ ফিট
রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)
মোট ওজন= ৪৮৬৫ X ০.২৭ কেজি
= ১৩১৩.৫৫ বা ১৩১৪ কেজি
= ১.৩১৪ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ১৩৭৯.৭ বা ১৩৮০ কেজি

মাত্র ৩০ মিনিটে ভয়েস সহ AI দিয়ে ভিডিও বানান – একদম ফ্রিতে!আপনি যদি নিজের কণ্ঠ ব্যবহার না করে ভিডিও বানাতে চান, তাহলে এই ...
24/06/2025

মাত্র ৩০ মিনিটে ভয়েস সহ AI দিয়ে ভিডিও বানান – একদম ফ্রিতে!
আপনি যদি নিজের কণ্ঠ ব্যবহার না করে ভিডিও বানাতে চান, তাহলে এই গাইড একেবারে আপনার জন্য!

✅ ধাপ ১: স্ক্রিপ্ট বানান – ভিডিওর প্রাণ
প্রথমে যা বলতে চান, সেটা সুন্দর করে লিখে ফেলুন বাংলা বা ইংরেজিতে।
✍️ স্ক্রিপ্ট লেখার জন্য সেরা ৫টি AI টুল:
chat.openai.com – GPT দিয়ে চমৎকার স্ক্রিপ্ট
notion.so/ai – প্রোডাক্টিভ স্ক্রিপ্ট রাইটিং
rytr.me – স্টোরি ও টিউটোরিয়াল স্ক্রিপ্ট
writesonic.com – ইউটিউব স্ক্রিপ্ট বানাতে পারদর্শী
copy.ai – ইনফো বেইজড কনটেন্টের জন্য দারুণ

✅ ধাপ ২: AI ভয়েস বানান – নিজের গলা ছাড়াই কথা বলুন
লিখিত লেখাকে AI দিয়ে রিয়েল কণ্ঠে রূপান্তর করুন।
🎙️ বাংলা ও ইংরেজির জন্য সেরা ৫টি AI ভয়েস টুল:
bhashini.gov.in/tts – বাংলা ও হিন্দি
ttsdemo.com – বাংলা সাপোর্টসহ
elevenlabs.io – উচ্চমানের ইংরেজি ভয়েস
play.ht – রিয়েল ভয়েসে স্পিচ
lovo.ai – কাস্টম ভয়েসও বানানো যায়

✅ ধাপ ৩: AI দিয়ে ভিডিও বানান – শুধু লেখাটাই দিন
লেখা দিন, আর AI বানিয়ে দেবে ভিডিও—ছবি, ভয়েস, ব্যাকগ্রাউন্ডসহ!
🎞️ স্ক্রিপ্ট দিয়ে ভিডিও বানানোর জন্য সেরা ৫টি টুল:
invideo.io – অনেক টেমপ্লেটসহ
pictory.ai – লেখায় ভিডিও বানায়
veed.io – সহজ ইন্টারফেস
fliki.ai – ভয়েস + ভিডিও একসাথে
lumen5.com – আর্টিকেল বা লেখা থেকে ভিডিও

✅ ধাপ ৪: AI লিপ-সিঙ্ক – মুখে প্রাণ আনুন
ভিডিওতে যদি কোনো চরিত্র থাকে, তার মুখকে ভয়েসের সঙ্গে মিলিয়ে দিন AI লিপ-সিঙ্কের মাধ্যমে।
🗣️ লিপ-সিঙ্কিংয়ের জন্য সেরা ৫টি টুল:
d-id.com – ফটোতে কথা বলানো যায়
heygen.com – ভয়েস ও মুখ মিলিয়ে হিউম্যান অ্যাভাটার বানায়
vidnoz.ai – ছবি দিয়ে মুখে প্রাণ এনে দেয়
deepbrain.io – রিয়েলিস্টিক লিপ-সিঙ্ক সহ ভিডিও বানায়
studio.d-id.com – সহজে ভয়েস আর স্ক্রিপ্ট দিয়ে কথা বলা মুখ তৈরি

✅ ধাপ ৫: ভিডিও সম্পাদনা ও ডাউনলোড করুন
এবার শেষ টাচ—এডিট করে ভিডিও নিখুঁত করে ফেলুন।
🎬 সেরা ৫টি ফ্রি ভিডিও এডিটিং টুল:
capcut.com – মোবাইল ও পিসিতে
clipchamp.com – Windows 11 ইউজারদের জন্য
kinemaster.com – Android এডিটিং
openshot.org – ওপেন সোর্স ও পিসিতে
shotcut.org – বিনামূল্যে, পেশাদার মানের

🎯 প্র্যাকটিক্যাল উদাহরণ:
স্ক্রিপ্ট লিখলেন ChatGPT দিয়ে
ভয়েস বানালেন Bhāshini থেকে
ভিডিও বানালেন Pictory-তে
লিপ-সিঙ্ক করালেন D-ID তে
CapCut দিয়ে একটু এডিট করলেন
YouTube / Facebook-এ আপলোড করে দিলেন!

🎁 বিশেষ টিপস:
ভিডিও ছোট ও ইনফরমেটিভ রাখুন (৩০ সেকেন্ড – ২ মিনিট)
ভালো টাইটেল আর চোখ ধাঁধানো থাম্বনেইল দিন
ট্রেন্ডিং বিষয় বেছে নিন
কপিরাইট মুক্ত রিসোর্স ব্যবহার করুন
নিয়মিত কনটেন্ট দিন, সাবস্ক্রাইবারদের সঙ্গে যোগাযোগ রাখুন

এখনই চেষ্টা করে দেখুন—আপনার প্রথম AI ভিডিওটা মাত্র ৩০ মিনিটে তৈরি করুন!
আর এমন ফ্রি রিসোর্স ও গাইড পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন!

িডিও #বাংলায়AI
#30মিনিটেভিডিও
#বাংলাটেক
#কনটেন্টক্রিয়েটর ুলবাংলা #ডিজিটালবাংলা
েন্ট #ডিজিটালটিপস

নারীদের চাকরি করা প্রসঙ্গ—  উত্তরঃ—ঘরের রানী হওয়ার বদলে কর্পোরেট দাসত্বকে সেলিব্রেট করার কিছু নেই। নিজের জীবন, যৌবন, সংস...
22/04/2025

নারীদের চাকরি করা প্রসঙ্গ—

উত্তরঃ—ঘরের রানী হওয়ার বদলে কর্পোরেট দাসত্বকে সেলিব্রেট করার কিছু নেই। নিজের জীবন, যৌবন, সংসার, সন্তান সবকিছু তছনছ করে অন্যের প্রতিষ্ঠানের শোভা বাড়ানোর বদলে নিজের সংসার, জীবনকে তিলে তিলে গড়ে তোলাই গৌরবের।

মেয়েদের জন্ম সম্মানিতা হওয়ার জন্য, স্বামী সন্তানদের পক্ষ থেকে ভালোবাসা ও শ্রদ্ধা পাওয়ার জন্য। কর্পোরেট কামলা হয়ে আধুনিক দাসত্বের গ্যাড়াকলে পড়ে নিজের যোগ্যতা ও সৌন্দর্যের অপচয় করা নারীর জন্য শোভনীয় নয়।

যোগ্যতা থাকলে নিজের সংসারে বসেই বিশ্ব জয় করা যায়। জীবনের সর্বত্র এর স্বাক্ষর রাখা যায়। না থাকলে সারা জীবন অন্যের অফিসের চাকরানী হয়েই মেকি গৌরবে সময় কেটে যায়।

মুসলমান হিসেবে আমরা আমাদের সব বোনদেরকে একেকটা সংসারের রানী হিসেবে দেখতে চাই। তারা এই সম্মান রেখে নিজেদেরকে নীচে নামানোটা কোন আত্নমর্যাদাবোধসম্পন্ন মুসলমানের পছন্দ হতে পারেনা। আপনি ভাগ্যবতী যে,আপনি একজন আত্নমর্যাদাবোধসম্পন্ন স্বামী পেয়েছেন। তার সাথে সংসারে মনোযোগী হোন। দুনিয়া আখেরাত উভয় জগতেই সুখি হবেন ইনশাআল্লাহ।

৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি!প্রতিদিন ১৩ ঘণ্টার বেশি না খেয়ে রোজা রাখলেন। লুকিয়েও কিছ...
14/04/2025

৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি!

প্রতিদিন ১৩ ঘণ্টার বেশি না খেয়ে রোজা রাখলেন। লুকিয়েও কিছু খাননি। প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন, তবুও রোজা ভাঙ্গেননি।

কিন্তু, মাস শেষে যদি জানার সুযোগ থাকতো, আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, সওয়াব পাননি। বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন! আমাদের সমাজের অনেকেরই এমন হয়!

রাসূলুল্লাহ বলেন: "কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না!" [সুনানে ইবনে মাজাহ: ১৬৯০]

তারা কারা? রাসূলুল্লাহ বলেন: "যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তাঁর এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই।" [সহিহ বুখারী: ১৯০৩]

অর্থাৎ, রমাদান মাস শুধুমাত্র উপোষ থাকার মাস না। কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না। রোজার সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে। মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেয়া যাবে না, গীবত করা যাবে না।

অথচ আমরা অহরহই এমন করি।

বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে, স্ত্রীকে বকা দেয়, গালি দেয়। রিক্সা ভাড়া ঠিক না করে রিক্সায় চড়ে নামার সময় ঝগড়া করে। সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গীবত করে। রোজা রেখে মিথ্যা বলে, ঘুষ খায়।
আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন। কিন্তু, রাসূলুল্লাহ বলছেন-এগুলো রোজা না, এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে কীভাবে পরিপূর্ণভাবে রোজার সওয়াব পাওয়া যাবে? নিজের চরিত্রকে উন্নত করা। সচ্চরিত্রবান হওয়া।

রাসূলুল্লাহ বলেন: "যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমন্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার।" [সুনানে আবু দাউদ: ৪৮০০]

Embracing the beauty of simplicity 🌅 Every sunset brings a new promise, a fresh start.      Device: ZV-E10
08/11/2024

Embracing the beauty of simplicity 🌅 Every sunset brings a new promise, a fresh start.
Device: ZV-E10

Address

Bogura

5800

Alerts

Be the first to know and let us send you an email when Al Mumin Panna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Mumin Panna:

Shortcuts

Share