07/10/2025
গল্প আকারে জানি চলুন,
ধরুন, সময় তখন ভর দুপুর আর আপনার লেগেছে ক্ষুধা, তার মানে আপনার ভারি কিছু খেতে হবে, আপনি গেলেন ফুচকার দোকানে ৬০টাকা দিয়ে ফুচকা খেয়ে দেখলেন পেট ভরেনি। আরেকটুদুর গিয়ে দেখলেন ডালপুরির দোকান, খেলেন ২টা পুরি ২০টাকা দিয়ে। পেট ভরেছে? না... এবার গেলেন ভাতের হোটেলে, গিয়ে সেই আপনার পেট ভরালেন আরো ১০০টাকা খরচ করে।
তো আপনি মোট ১৮০টাকা খরচ করে আপনার কাঙ্খিত সমাধান পেলেন, যেখানে ১০০টাকাতেই সেটা সম্ভব ছিলো। কেনো সম্ভব হলো না? কারন আপনি জানতেন না আপনার কি দরকার ছিলো।
যখন কোনো সমস্যায় পরবেন, আগে সেলফ রিসার্চ করতে হবে আপনার কোন সমাধান দরকার। নাহলে ঐযে ফুসকাওয়ালা/পুরিওয়ালার মত ভুল ঠিকানায় দিয়ে টাকা নষ্ট করে আসবেন।
চলুন জেনে আসি আপনি একজন ই-কমার্স এন্টারপ্রেনার হলে ওয়েব সেলস চ্যানেল/মেথড কিভাবে নির্ধারন করবেন তারপরে ডেভেলোপারের কাছে যাবেন।
ল্যান্ডিং পেইজঃ
-----------------
ধরুন আপনার মাত্র ২-৩টা ইন্ডিভিজ্যুয়াল প্রডাক্ট আছে, কিন্তু সেগুলোর স্টক বড়। ধরে নেয়া যাক প্রতিটি ২০০ ইউনিট করে আছে। তাহলে সব মিলিয়ে আপনার কাছে ৬০০ ইউনিট স্টোর আছে। আপনার ওয়েব পার্চেজ পেইড এড বাজেট ১টি সর্বোচ্চ।
ল্যান্ডিং পেইজ যথেষ্ট আপনার বিজনেসের জন্য।
কারন, সিংগেল প্রডাক্ট ল্যান্ডিং পেইজ ইন্ডেক্স স্পিড থেকে অপ্টিমাইজ পর্যন্ত বেশ দ্রুত হয়ে থাকে। এতে আপনার কর্ভাশন চান্স বেশি-এড স্পেন্ড তুলনা মূলক কম। তবে এতে কেবল একটি প্রডাক্টই হাইলাইটস হবে। বাকি প্রডাক্ট গুলো না হওয়ার চান্স বেশি, যদি না কিছু এক্সট্রা ফিচার এড করা হয় তবে আপনি প্রডাক্ট ভেদে আলাদা-আলাদাও ল্যান্ডিং পেইজও নিতে পারেন, এতে আপনার ল্যান্ডিং পেইজ ডেভেলপার কে পেইজ প্রতি পেমেন্ট করতে হবে। তবে এর খরচ সীমিত।
ওয়ার্ডপ্রেসঃ
-------------------------------------
যদি আপনার কাছে ২০টা থেকে ৪০টা আলাদা-আলাদা ইন্ডিভিজ্যুয়াল প্রডাক্ট থাকে, যেগুলোর স্টক খুব বেশি হলে ভ্যারিয়েন্ট অনুযায়ী ৩০-৪০পিসের কম, এবং আপনি ২-৫ টা আলাদা আলাদা এড রান করানর মত বাজেট রাখেন (যেমনঃ ক্যারোসল, সিংগেল ভিডিও, সিংগেল ইমেজ, কালেকশন, ডায়নামিক প্রডাক্ট সেট ইত্যাদি)।
তাহলে কমপ্লিট ওয়ার্ডপ্রেস ই-কমার্স সাইট আপনার জন্য যথেষ্ট। তবে এর বেশি প্রডাক্ট কিংবা ৫টার বেশি ওয়েব পার্চেজ এড ক্যাম্পেইন চালালে আপনার হোস্টিং যতই স্ট্রং হোক, আপনার সাইটের ইনডেক্স স্পিড কমবে এবং পার্চেজ করভার্শনও কমে যাবে। আরপরেও অনেক কিছুর উপর ডিপেন্ডেন্সি থাকে। যেমন আপনার ওয়ার্ডপ্রেস সাইট হাইব্রিড কিনা, প্লাগইন ডিপেন্ডেন্সি কম কিনা, মিডিয়া ফাইল গুলো অপটিমাইজ কিনা, আপনার এড বাজেট কেমন (এড বাজেট বেশি হলে বেশি ট্রাফিক রিডায়রেক্ট হবে) ইত্যাদি।
মোট কথা আপনার প্রডাক্ট ইন্ডিভিজ্যুয়ালি ৪০ এর উপরে গেলে আপনাকে মাথায় রাখতে হবে ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে আপনার কাজ হবে, তবে কন্টিনিউয়াস মেইনটেইন্স দরকার হবে বা অল্টারনেট ভাবতে হবে।
শপিফাইঃ
------------
যদি আপনার ৪০-৫০টা এক্টিভ ইন্ডিভিজ্যুয়াল প্রডাক্টস থাকে, যেগুলোর আবার মাল্টি ভ্যারিয়েন্ট আছে। সব মিলিয়ে ৫০০০-১০,০০০ ইউনিট স্টকে, যেগুলো সিজনাল প্রডাক্ট নয় (শীতে-গ্রীষ্মের কাপর / আম / গুড় ইত্যাদি) অর্থাৎ আপনি ১২ মাসেই সেল করবেন। সাথে আপনার বাজেট বেশ ভালো একসাথে ৫০-৬০+ ইন্ডিভিজ্যুয়াল এড ক্যাম্পেইন রান করার প্লান আছে।
আপনার জন্য শপিফাই।
কারন, শপিফাই সেলফ প্রটেক্টিভ অ্যান্ড অপ্টিমাইজড প্রসেসর সমৃদ্ধ একটি সিএমএস প্লাটফর্ম। অর্থাৎ আপনি কোন পাশে শপিফাইকে প্রেশার দিবেন? ট্রাফিক ব্যান্ডউইদথ? মিডিয়া ফাইলস? কনভার্শন? কোনো ব্যাপারই না। আপনি যে পাশে একে প্রেশার দিবেন, এটা সেই পাশেই তার প্রসেসিং পাওয়ার ব্যয় করবে পূর্ন সক্ষমতা দিয়ে তাও আবার ইনিস্ট্যান্ট। তবে এমন পার্ফর্মেন্সের জন্য আপনাকে ব্যয় ও করতে হবে তেমন। শপিফাই প্যাকেজ রেট + ডেভেলোপার ব্যয় মাথায় রাখতে হবে। তবে ওয়ার্ডপ্রেসের মতো একে নিয়মিত মেইন্টেনেন্সে রাখতে হয় না।
লারাভেল/রিয়েক্ট কাস্টম কোডেড সাইটঃ
-------------------
যদি আপনি খুব খুঁত-খুঁতে স্বভাবের হোন এবং আপনার সাইট ডেভেলপমেন্ট প্রায়রিটি বেশি থাকে সেলসের তুলনায় তাহলে বাকি লিখাটুকু পড়তে পারেন।
কেনো এটা বললাম?
আপনি খুব খুঁত-খুঁতে স্বভাবের, আপনার আজকে এমাজনের মতো সাইট লাগবে, কাল আপনার ইবে-র মতো সাইট লাগবে, আপনার রাত পোহালেই মুড সুইং হয়, যে নাহ, এই সাইট ভালো লাগছে না অমুক সাইটের মত সাইট দরকার। তাহলে আপনাকে প্রডাক্ট বিক্রির চিন্তা ৬মাসের মত ভুলে যেতে হবে সেই সাথে আপনার ডেভেলোপারকে যথেষ্ট ধৈর্যের পরিক্ষা দিতে হবে এবং তাকে হাইলি পে করতে হবে।
এবার চলুন জেনে নেই, কখন কাস্টম কোডেড সাইট দরকার।
যখন আপনি A-Z কাস্টমাইজেশন, ইন্ট্রিগেশন সুবিধা সহ সকল কোয়ালিটির এনশিওরিটি চাইবেন তখন আপনি এমন সাইটের দিকে এগিয়ে যেতে পারেন। অভিজ্ঞতা সমপন্ন ফুল-স্ট্যাক ডেভেলোপার-রা প্রায় ১৮টির বেশি কোড ও ডেটাবেস লাইব্রেরী রিসার্চ ও প্রাক্টিস করে ফুল-স্ট্যাক ডেভেলোপার হন, এমন কিছু নেই (লজিক্যাল কোর ব্যাতিত) যা তারা ডেভেলোপ করতে পারে না। অতএব এমন ডেভেলপার আপনাকে সেরাটা দিতে পারেন। সে আপনার মিলিয়ন প্রডাক্ট থাকুক বা মিলিয়ন ডলার এড বাজেট থাকুক।
পরিশেষে, আগে জানুন আপনার কি প্রয়োজন। প্রয়োজন না বুঝে সমাধান খুজবেন তো টাকা হারাবেন শুধু।
চাইলে ৩০ মিনিটের একটি ফ্রি কন্সাল্টেশন সেশন নিতে পারেন আমাদের থেকে। কন্সাল্টেশন বুক করতে আমাদের ইনবক্সে নক করতে পারেন, কিংবা কমেন্টে দেয়া বুকিং লিঙ্ক ব্যাবহার করতে পারেন।
Written by Shafi Hasan
Founder of Zixfo
⚠️ Alert: All content rights are reserved by Zixfo. This content is fully copyrighted and cannot be copied, reproduced, or used without explicit permission.