Mobile Phone Price in Bangladesh

Mobile Phone Price in Bangladesh Bangladesh is one of those lands where mobile phones get used at their highest level. People love to communicate and stay connected with friends and family

Mobile Phone Price in Bangladesh is one of the largest mobile phone information based web portal in Bangladesh. Here you will know Nokia/Microsoft mobile price in Bangladesh. Samsung mobile price in Bangladesh. Symphony smartphone price in Bangladesh. Walton Smartphone price in Bangladesh

বাজারে থাকা মুঠোফোন ১৫ ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্ত করবে বিটিআরসি.দেশের বাজারে থাকা অবিক্রীত সব মুঠোফোন ১৫ ডিসেম্বরের মধ...
10/12/2025

বাজারে থাকা মুঠোফোন ১৫ ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্ত করবে বিটিআরসি.

দেশের বাজারে থাকা অবিক্রীত সব মুঠোফোন ১৫ ডিসেম্বরের মধ্যে নিয়মিতকরণের (তালিকাভুক্ত) বিশেষ বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে মুঠোফোন আমদানি ও ভেন্ডর লাইসেন্স তালিকাভুক্তিকরণ সহযোগিতার বিষয়ে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) প্রতিনিধিদের সঙ্গে এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিটিআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় মুঠোফোন আমদানি এবং ভেন্ডর এনলিস্টমেন্ট সনদ প্রদানের প্রক্রিয়া কীভাবে সহজ করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্তগুলো হলো—

১. ন্যূনতম কাগজপত্র দাখিলের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে ভেন্ডর এনলিস্টমেন্ট সনদ প্রদান এবং বিদেশ থেকে ক্লোন/কপি/ব্যবহৃত/রিফারবিশড মোবাইল হ্যান্ডসেট বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ রোধকল্পে শুধু মুঠোফোনের মূল উৎপাদনকারী সংস্থার পাশাপাশি যেকোনো অনুমোদিত সরবরাহকারীর (অথরাইজড ডিস্ট্রিবিউটর) প্রত্যয়নপত্রসহ (চুক্তির পরিবর্তে) আবেদন করা হলে বিটিআরসি থেকে সহজেই তাদের অনুকূলে আমদানির অনুমোদন করা হবে।

২. একই সঙ্গে ক্লোন/কপি/ব্যবহৃত/রিফারবিশড মোবাইল হ্যান্ডসেট বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ রোধের বিষয়টি নিশ্চিত করে আমদানি প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায়, সে বিষয়ে সুস্পষ্ট লিখিত প্রস্তাব দেবে এমবিসিবি।

৩. এমবিসিবির চাহিদার পরিপ্রেক্ষিতে ১৫ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বাজারে বিদ্যমান অবিক্রীত সব মোবাইল হ্যান্ডসেট নিয়মিতকরণের উদ্দেশে এ–সংশ্লিষ্ট তথ্য নির্ধারিত ছকে জমা দিলে বিটিআরসি থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বেতার যন্ত্রপাতি ব্যবহার, বাজারজাতকরণ ও তালিকা গ্রহণের নির্দেশিকা, ২০২৪’ অনুযায়ী বৈধভাবে মুঠোফোন আমদানি করা হলে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে বিটিআরসি থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

খরচ বাড়ছে মোবাইল ইন্টারনেটেমোবাইলে ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়ছে। এতো দিন মোবাইল অপারেটরগুলো ইন্টারনেট সেবার বিপরীতে ৫ শ...
28/09/2022

খরচ বাড়ছে মোবাইল ইন্টারনেটে

মোবাইলে ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়ছে। এতো দিন মোবাইল অপারেটরগুলো ইন্টারনেট সেবার বিপরীতে ৫ শতাংশ হারে ভ্যাট দিয়ে আসছিল, গত ১ জুলাই থেকে সেটি ১৫ শতাংশ আদায় করছে। এতে ৬-৮ শতাংশ বেশি দামে গ্রাহকদের ইন্টারনেট কিনতে হবে।

গত ৩০ জুন মোবাইল অপারেটরগুলোর সংগঠন অ্যামটব (অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ) চিঠি দিয়ে বিষয়টি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) জানিয়েছে।

বর্তমানে মোবাইল অপারেটরগুলো ৫ শতাংশ ভ্যাট দিচ্ছে। কিন্তু এ ভ্যাটের বিপরীতে রেয়াত গ্রহণ করতে পারছে না অপারেটরগুলো। অন্যদিকে ১৫ শতাংশ ভ্যাট দিলে রেয়াত গ্রহণের সুযোগ তৈরি হবে। তাই অপারেটরগুলো ১৫ শতাংশ ভ্যাট দিতে চাইছে। এতে অপারেটরগুলোর সুবিধা হলেও গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবেন। কারণ ইন্টারনেট কেনায় ১০ শতাংশ ভ্যাট বেশি দিতে হবে।

এ বিষয়ে রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, গত এক বছর অপারেটরগুলো ৫ শতাংশ ভ্যাট দিয়েছে। হ্রাসকৃত হার হওয়ায় এই ভ্যাট সমন্বয় করা যায়নি। ফলে কার্যকরি ভ্যাট হার ১৭ শতাংশ গিয়ে দাঁড়িয়েছে। তা

ছাড়া চলতি বাজেটে ভ্যাট আইনে যেসব সংশোধন আনা হয়েছে, তা হিসাব-নিকাষকে আরো জটিল করে তুলেছে। তাই সব অপারেটর ইন্টারনেট প্যাকেজের ওপর ১৫ শতাংশ আদর্শ হারে ভ্যাট আদায়ের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, এতে ইন্টারনেটের দাম ৬-৮ শতাংশ বাড়তে পারে।

মুঠোফোনের তারহীন সাউন্ডবারপিকনিকে বন্ধু বা পরিবারের সদস্যদের নিয়ে গান শোনেন অনেকেই। কেউ আবার গানের তালে তালে নাচেনও। কিন...
27/09/2022

মুঠোফোনের তারহীন সাউন্ডবার
পিকনিকে বন্ধু বা পরিবারের সদস্যদের নিয়ে গান শোনেন অনেকেই। কেউ আবার গানের তালে তালে নাচেনও। কিন্তু এ জন্য সাউন্ডবক্স নিয়ে যাওয়ার ঝক্কিঝামেলাও কম নয়। এ সমস্যা থেকে মুক্তি দেবে ব্লাউপাংকট এসবিএ ২০ পার্টি ২০ ডব্লিউ ওয়্যারলেস সাউন্ডবার।
আকারে ছোট এ সাউন্ডবারে ওয়্যারলেস প্রযুক্তি থাকায় তারের সংযোগ ছাড়াই মুঠোফোন থেকে গান শোনা যায়। কারাওকে সুবিধাও রয়েছে সাউন্ডবারটিতে, ফলে পছন্দের সুরে গানও গাওয়া যাবে। পার্টি আরজিবি লাইট থাকায় রাতের বেলা গানের তালে তালে আলোও জ্বলে সাউন্ডবারটিতে। দুই হাজার এমএএইচ ব্যাটারি থাকায় এক চার্জে টানা সাত ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায় সাউন্ডবারটি। ২০ ওয়াটের গান বাজাতে সক্ষম এ সাউন্ডবারের ওজন ৯০০ গ্রাম। ব্লু-টুথ, ইউএসবি এবং এফএম রেডিও সুবিধার সাউন্ডবারটি টেলিভিশনের পাশাপাশি ল্যাপটপ কম্পিউটারেও ব্যবহার করা যায়। দাম দুই হাজার রুপি বা আড়াই হাজার টাকা প্রায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ব্লাউপাংকট

গ্রামীণফোনের সিম বিক্রি নিষিদ্ধমানসম্মত সেবা (ভয়েস কল ও ইন্টারনেট) দিতে না পারায় দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফ...
29/06/2022

গ্রামীণফোনের সিম বিক্রি নিষিদ্ধ

মানসম্মত সেবা (ভয়েস কল ও ইন্টারনেট) দিতে না পারায় দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রি নিষিদ্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি।

বুধবার দুপুরে বিষয়টির অনুমোদনের পরে বিটিআরসি এক নির্দেশনা গ্রামীণফোনে পাঠিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন সিম বিক্রি করতে পারবে না গ্রামীণফোন। গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে পারলেই নতুন সিম বিক্রি করতে পারবে অপারেটরটি।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা চেষ্টা করেও গ্রামীণফোনের সেবার মান ভালো করার কোনো উদ্যোগ নিতে দেখিনি। তারা গ্রাহক বাড়াবে, কিন্তু সেবার মান বাড়াবে না- এটা হতে দেওয়া যাবে না। যতদিন না তারা সেবার মান ভালো করবে এবং তা সন্তোষজনক পর্যায়ে উন্নীত না হবে ততদিন গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা থাকবে।

নিষেধাজ্ঞার বিষয়টি সত্য জানিয়ে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, অপারেটরটি মানসম্মত সেবা দিতে পারছে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা সিম বিক্রি করতে পারবে না।

বিটিআরসির প্রতিবেদন অনুযায়ী, গ্রামীণফোনের বর্তমান গ্রাহক সংখ্যা (চলতি বছরের মে পর্যন্ত) ৮ কোটি ৪৯ লাখ ৫০ হাজার।

Realme Q5x স্মার্টফোন লঞ্চ, রয়েছে 5000mAh ব্যাটারি, জানুন দাম এবং ফিচারপ্রিমিয়াম ফোনের সঙ্গে এবার বাজারে একের পর এক বাজ...
22/06/2022

Realme Q5x স্মার্টফোন লঞ্চ, রয়েছে 5000mAh ব্যাটারি, জানুন দাম এবং ফিচার

প্রিমিয়াম ফোনের সঙ্গে এবার বাজারে একের পর এক বাজেট ফ্রেন্ডলি ফোন আনছে রিয়েলমি
চিনে সম্প্রতি লঞ্চ হল Realme Q5X
এই ফোনের দাম এবং ফিচার জানেন?

পকেট ফ্রেন্ডলি স্মার্টফোন আনল রিয়েলমি যা সহজেই আপনার বাজেটে ফিট করে যাবে। চিনের অন্যতম টেক জয়েন্ট Realme এখন প্রিমিয়াম সব ফোনের পাশাপাশি বাজেট ফ্রেন্ডলি ফোনও বাজারে আনছে। সম্প্রতি চিনে Realme Q5X লঞ্চ করা হয়েছে। এটাই প্রথম নয়। Relame এর আগেও Q5 সিরিজের বিভিন্ন ফোন বাজারে এনেছে, যেমন Realme Q5, Realme Q5i, Realme Q5pro ইত্যাদি।

সব মোবাইলের জন্য একই চার্জার বাধ্যতামূলক করার প্রস্তাবস্মার্টফোন এবং ছোট আকারের ইলেকট্রনিক যন্ত্রের ব্যাটারি চার্জ দেয়া...
27/09/2021

সব মোবাইলের জন্য একই চার্জার বাধ্যতামূলক করার প্রস্তাব

স্মার্টফোন এবং ছোট আকারের ইলেকট্রনিক যন্ত্রের ব্যাটারি চার্জ দেয়ার জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে একই ধরনের চার্জার তৈরি করার একটি নতুন নিয়ম তৈরির প্রস্তাব করেছে ইউরোপিয়ান কমিশন। প্রস্তাবনায় বলা হয়েছে, ইউরোটিয়ান ইউনিয়নে বিক্রি হওয়া সব স্মার্টফোনে ইউএসবি-সি চার্জার থাকতে হবে। খবর বিবিসির।

খবরে বলা হয়, এই পদক্ষেপ নেয়ার পেছনে মূল লক্ষ্য বর্জ্য কমানো। এরকম নিয়ম তৈরি হলে নতুন যন্ত্র কিনলেও গ্রাহকরা পুরনো চার্জার ব্যবহার অব্যাহত রাখবে বলে মনে করা হচ্ছে।

তবে অ্যাপল আশঙ্কা প্রকাশ করেছে যে, এই পদক্ষেপ প্রযুক্তির ক্ষেত্রে উদ্ভাবনীকে ক্ষতিগ্রস্ত করবে।

অ্যাপলের স্মার্টফোনের জন্য আলাদা চার্জিং পোর্ট ব্যবহার হয়। তাদের আইফোন সিরিজে চার্জ দেয়ার জন্য অ্যাপলেরই তৈরি 'লাইটনিং' পোর্ট ব্যবহার করা হয়ে থাকে।

বিবিসিকে প্রতিষ্ঠানটি জানায়, "আমাদের আশঙ্কা এক ধরণের চার্জার তৈরিতে কড়া বাধ্যবাধকতা থাকলে তা উদ্ভাবনকে উৎসাহিত করা বদলে ব্যহত করবে, যার ফলে ইউরোপ এবং সারাবিশ্বের গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবেন।"

বর্তমানে অধিকাংশ অ্যান্ড্রয়েড ফোনের সাথে একটি ইউএসবি মাইক্রো-বি চার্জিং পোর্ট থাকে। অনেক অ্যান্ড্রয়েড ফোনেই বর্তমানে ইউএসবি-সি চার্জিং পোর্টও থাকে।

আইপ্যাড ও ম্যাকবুকের নতুন মডেলে ইউএসবি-সি চার্জিং পোর্ট দেখা যায়। স্যামসাং এবং হুয়াওয়ের মত জনপ্রিয় ফোন নির্মাতা প্রতিষ্ঠানের হাই-এন্ড মডেলেও ইউএসবি-সি চার্জিং পোর্ট থাকে।

২০১৮ সালে ইউরোপিয়ান ইউনিয়নে যে পরিমাণ মোবাইল ফোনের চার্জার বিক্রি হয়েছিল, সেগুলোর প্রায় অর্ধেকই ছিল ইউএসবি মাইক্রো-বি চার্জার।

ওই বছরে ২৯% ফোনের চার্জারের সাথে ছিল ইউএসবি সি কানেক্টর এবং ২১% ক্ষেত্রে ছিল লাইটনিং কানেক্টর।

বর্তমানে প্রস্তাবিত নিয়ম অনুযায়ী যেসব ডিভাইসের জন্য একই ধরণের চার্জার থাকতে হবে, সেগুলো হল:
সেগুলো হল:

• স্মার্টফোন
• ট্যাবলেট
• ক্যামেরা
• হেডফোন
• পোর্টেবল স্পিকার
• হাতে ধরে ব্যবহার করার ভিডিও গেম কনসোল

ইয়ারবাড, স্মার্ট ওয়াচ এবং ফিটনেস ট্র্যাকারকে এই তালিকার অর্ন্তভুক্ত করা হয়নি।

প্রস্তাবে চার্জিং স্পিডের বিষয়টিও উল্লিখিত হয়েছে - অর্থাৎ ফাস্ট চার্জ হতে পারে, এমন সব ডিভাইজ একই সময়ের মধ্যে চার্জ হবে বলে বলা হচ্ছে।

কালই বন্ধ হচ্ছে লাখ লাখ মোবাইল ফোনের বিভিন্ন সেবা===========================================আগামী ২৭ সেপ্টেম্বর (সোমবার...
26/09/2021

কালই বন্ধ হচ্ছে লাখ লাখ মোবাইল ফোনের বিভিন্ন সেবা
===========================================
আগামী ২৭ সেপ্টেম্বর (সোমবার) থেকে আপডেট না হওয়ায় অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোন বন্ধ হয়ে যাবে। গুগল বলছে, ওই সকল ফোনে জরুরি অ্যাপ যেমন- ইউটিউব, ড্রাইভ ও জিমেইল ব্যবহার করা যাবে না। একই সঙ্গে পুরনো অ্যান্ড্রয়েড ভার্সন সাপোর্ট করবে না। এতে করে লাখ লাখ ব্যবহারকারী এ সমস্যায় পড়বেন।

অ্যান্ড্রয়েড ভার্সন ২.৩.৭ এর চেয়ে কম ভার্সনে চলা অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর ব্যবহারকারীরা এই সমস্যায় পড়বেন। গুগল সার্ভিস ব্যবহার করতে হলে স্মার্টফোনে অন্তত অ্যান্ড্রয়েড ভার্সন ৩.০ থাকতে হবে। তবে পুরনো ভার্সনের ব্যবহারকারীরা ব্রাউজারের মাধ্যমে তাদের জিমেইল অ্যাকাউন্টে ডুকতে পারবেন।

গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ২.৩.৭ অথবা কম ভার্সনের অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল অ্যাকাউন্টে লগইন করা যাবে না। ২৭ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এর মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন ১.০, ১.১, ১.৫ কাপকেক, ১.৬ ডোনাট, ২.০ এক্লেয়ার, ২.২ ফ্রোয়ো ও ২.৩ জিঞ্জারব্রেড।

এছাড়াও যদি কোন ব্যবহারকারী সেই ফোনে একটি নতুন গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে অথবা নতুন অ্যাকাউন্ট দিয়ে লগইন করে বা ফ্যাক্টরি রিসেট করে, প্রতিটি ক্ষেত্রেও এই এরর মেসেজ দেখাবে। পাশাপাশি পুরনো ভার্সন ব্যবহারকারীরাও গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার পরেও এই এরর মেসেজ দেখবেন।

ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে?স্মার্টফোন ব্যবহার করার সময় হঠাৎ ফোনের স্ক্রিনে ভেসে আসে বিজ্ঞাপন। গুরুত্বপূর...
11/02/2021

ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে?

স্মার্টফোন ব্যবহার করার সময় হঠাৎ ফোনের স্ক্রিনে ভেসে আসে বিজ্ঞাপন। গুরুত্বপূর্ণ কাজের সময় যেটি অত্যন্ত বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কোনো কোনো সময় প্রতিটি অ্যাপসে ঢোকার সময়েই দেখতে পাওয়া যায় এ বিজ্ঞাপন।

আবার হয়তো কার্টুন দেখার জন্য শিশুর হাতে ফোনটি দিলেন, এমন সময় চলে এলো অ্যাডাল্ট কোনো পোস্টার, যা সত্যিই বিব্রতকর। কীভাবে এ বিব্রতকর বিজ্ঞাপন বন্ধ করা যায়, আজকের টিপসে তা নিয়ে আয়োজন।

যেভাবে বন্ধ করবেন বিরক্তিকর বিজ্ঞাপন

বিভিন্ন ব্র্যান্ডের ফোনে ভিন্ন ভিন্নভাবে এ অ্যাড বন্ধ করার উপায় রয়েছে। ফোনে থাকা সেটিংস অথবা কিছু অ্যাপসের মাধ্যমে সেই সেটিংসগুলো অ্যাপ্লাই করলে এ অ্যাড বন্ধ করা সম্ভব।

অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে অ্যাড বন্ধ করার জন্য সাধারণ কিছু নিয়ম রয়েছে-

* প্রথমে স্মার্টফোনের সেটিংসে যেতে হবে;

* সেখানে গিয়ে আমাদের বের করতে হবে ‘গুগল’কে;

* ‘গুগলে’ ঢোকার পরে শুরুতেই থাকা ‘অ্যাডস’ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে ‘অ্যাডস পারসোনালাইজড’ নামে একটি অপশন আসবে, সেটি অন করতে হবে;

* এবার ‘ইউর অ্যাডভারটাইজিং আইডি’ নামের অপশনটি রিসেট করে দিতে হবে।

রিসেট করার পর ‘অ্যাডভারটাইজিং আইডি’ পরিবর্তন হয়ে যাবে। এ আইডির ক্ষেত্রে এটুকু করতে হবে। আশা করা যায়, বিরক্তিকর বিজ্ঞাপন দেখা থেকে মুক্তি মিলবে।

এছাড়াও ফোনের ব্রাউজার থেকেও এ বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করা যায়। এজন্য প্রথমে ফোনের ‘ক্রোম’ ব্রাউজারে গিয়ে ‘মাই অ্যাকটিভিটি’ নামের সাইটে ঢুকতে হবে। ফলাফল আসার পর ‘ওয়েলকাম টু মাই অ্যাকটিভিটি’তে ঢুকবেন। এটিতে যাওয়ার পরে এ সাইটের বাম পাশে উপরে থ্রি স্কেলের দাগে ক্লিক করবেন।

সেখান থেকে আপনাকে যেতে হবে ‘অ্যাকটিভিটি কন্ট্রোল’ নামের অপশনে। সেখানে ঢোকার পরে আপনাকে ‘অ্যাডস’ অপশনে গিয়ে ‘অ্যাডস পারসোনালাইজেশন ইজ অন’। এই ‘অন’টাকে আপনার ‘অফ’ করে দিতে হবে। এরপর উপরে ডানপাশে থ্রি ডটের মেন্যুটিতে চাপ দিয়ে চলে যাবেন সেটিংসে। সেখানে যাওয়ার পরে নিচে ‘সাইড সেটিংস’ নামে একটি অপশন দেখা যাবে। এটিতে ঢোকার পরে ‘কুকিজ’-এ গিয়ে ‘ব্লক থার্ড পার্টি কুকিজ’ অন করে দিলেই অ্যাড আসা বন্ধ হয়ে যাবে।

ফ্ল্যাগশিপ ‘ক্যামন ১৬ প্রিমিয়ার।===========================================দেশের বাজারে টেকনো নিয়ে এসেছে নতুন ফ্ল্যাগশিপ...
31/12/2020

ফ্ল্যাগশিপ ‘ক্যামন ১৬ প্রিমিয়ার।
===========================================

দেশের বাজারে টেকনো নিয়ে এসেছে নতুন ফ্ল্যাগশিপ ফোন ক্যামন ১৬ প্রিমিয়ার। ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে, ৬৪ মেগাপিক্সেল (এমপি) আলট্রা কোয়াড রিয়ার ক্যামেরা ও প্রথম পাইওনিয়ারিং ৪৮ মেগাপিক্সেল (এমপি) ডুয়েল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

‘নেক্সট লেভেল ক্যামেরা ইভোলিউশন’ থিমকে সামনে নিয়ে শুক্রবার ৪ ডিসেম্বর টেকনোর প্রথম অনলাইন লঞ্চ অনুষ্ঠানে ফোনটি বিক্রির ঘোষণা দেয়া হয়েছে। ব্যবহারকারীদের উন্নত ও বহুমাত্রিক শুটিংয়ের অভিজ্ঞতা দিতে টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ারে বিশ্বের এক্সক্লুসিভ ট্রেডমার্ক টাইভস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে টেকনোর এআই ভিশন অপ্টিমাইজেশন সলিউশনও রয়েছে।

সর্বোপরি এ স্মার্টফোনটি থাকা সুপার-পাওয়ারফুল ক্যামেরা ফাংশন মোবাইল শিল্পে হট-ট্রেন্ডের নজির স্থাপন করবে। সুপার হাইব্রিড ইমেজ স্ট্যাবিলাইজেশন (এইচআইএস) এবং ইআইএস+এআইএসের মতো অনন্য ভিডিও শুটিং ফাংশন রয়েছে টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ারে যা দিয়ে উন্নত ফ্রেম রেট ভিডিও শুট করা যাবে।

সেসঙ্গে, টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ার দিয়ে ৯৬০ ফ্রেম সুপার স্লো-মোশন শুট এবং ৪কে আনইমাজিনেবল হাই ডেফিনেশন সিনেমা লেবেলের ভিডিও ধারণ করতে পারবে। ফোনটিতে থাকা ৪৫০০ এমএএইচ বিশাল ব্যাটারি ব্যবহারকারীর প্রতিদিনের চাহিদা সহজেই মেটাতে পারবে।

সেই সঙ্গে এর ৩৩ ওয়াট নিরাপদ ফাস্ট চার্জিং ক্ষমতাসহ নতুন আপগ্রেডেড ব্যাটারিটি মাত্র ৩০ মিনিটের মধ্যে ফোনের ৭০ ভাগ ব্যাটারি চার্জ করতে পারে। গ্লেসিয়ার সিলভার রঙে আসা টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ার স্মার্টফোনটি দেশজুড়ে থাকা টেকনো ব্র্যান্ড আউটলেট, অনুমোদিত শপ এবং ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ ডটকমে পাওয়া যাবে।

দেশে এলো ট্রিপল ক্যামেরার পোকো এম৩।==========================================বাংলাদেশের বাজারে ‘পোকো এম৩’ মডেলের নতুন স্...
31/12/2020

দেশে এলো ট্রিপল ক্যামেরার পোকো এম৩।
==========================================

বাংলাদেশের বাজারে ‘পোকো এম৩’ মডেলের নতুন স্মার্টফোন নিয়ে এসেছে পোকো। ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ও শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারির ফুল এইচডিপ্লাস ডিসপ্লের হ্যান্ডসেটটি মঙ্গলবার দেশের বাজারে উন্মোচন করেছে পোকো।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “ব্যবহারকারীদের জন্য পোকো এম৩ সত্যিকারার্থে অনন্য অভিজ্ঞতার নাম, দীর্ঘ ব্যাকআপ পেতে এতে অন্যতম শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

আমরা পরিবর্তনশীল প্রযুক্তিগুলো সবসময় গ্রাহকদের হাতে তুলে দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছি। পোকো ব্র্যান্ডের ফিলোসফি হচ্ছে, ‘আপনার যা কিছু প্রয়োজন সেটিই, এমন কিছু নেই যা অপ্রয়োজনীয়’ সেই প্রয়োজনগুলোই আমরা মেটাতে উদ্ভাবনী প্রযুক্তিতে জোর দিচ্ছি।”

ফোনটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডটড্রপ ডিসপ্লে, যার রেজ্যুলেশন ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল; সঙ্গে রয়েছে ইমপ্রেসিভ ১৫০০:১ কনট্রাস রেশিও এবং ১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিও। পিছনে রয়েছে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট টেক্সারড। আনলক করতে ডিভাইসটির সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়া হয়েছে। ডিভাইসটিতে কোয়ালকমের

স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেটের সঙ্গে রয়েছে অ্যাড্রেনো ৬১০ জিপিইউ। এর ১১ ন্যানোমিটার প্রসেসরে উচ্চগতির পারফরম্যান্স নিশ্চিত করবে। ফোনটি খুবই কম গরম হয় এবং কম ব্যাটারি শক্তি খরচ করে। পোকো এম৩ ৩টি কালার ভ্যারিয়েন্টে আসছে- পোকো ইয়োলো, কুল ব্লু এবং পাওয়ার ব্ল্যাক। ফোনটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম এবং ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম সংস্করণে অচিরেই দেশের বাজারে পাওয়া যাবে। দাম যথাক্রমে ১৪,৯৯৯ টাকা ও ১৬,৪৯৯ টাকা।

হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ফোন পরিষ্কার করলে মারাত্মক ক্ষতি===========================================করোনাকালে মানুষের দ...
13/11/2020

হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ফোন পরিষ্কার করলে মারাত্মক ক্ষতি
===========================================

করোনাকালে মানুষের দৈনন্দিন জিবনের অংশ হয়ে গেছে হ্যান্ড স্যানিটাইজার। হাত পরিষ্কার করা ছাড়াও অনেকেই স্যানিটাইজার দিয়ে স্মার্টফোনটির পরিষ্কারের চেষ্টা করেন। বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোন পরিষ্কার করতে অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ব্যবহার একেবারেই ঠিক নয়। এতে ফোনের চরম ক্ষতি হয়। এক লাফে অনেকখানি আয়ু কমবে স্মার্টফোনটির।

স্যানিটাইজার দিয়ে স্মার্টফোন পরিষ্কার করলে যেসব ক্ষতি হতে পারে-

* স্যানিটাইজার ব্যবহারের ফলে ফোনের স্ক্রিন পরিষ্কারের হয় না, বরং ক্ষতিগ্রস্তই হয়। পাশাপাশি হেডফোনের জ্যাক ও স্পিকারও নষ্ট করে দেয়।

* বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্যানিটাইজারে অ্যালকোহল থাকে। তাই সেটি দিয়ে মোবাইল পরিষ্কারের পর হেডফোনের জ্যাক কিংবা চার্জার গুঁজলে শর্ট সার্কিটের প্রবল সম্ভাবনাও থেকে যায়। এছাড়া আয়ুও কমে যায় অনেক।

* ফোনে স্যানিটাইজার ব্যবহার করলে ডিসপ্লে ধীরে ধীরে হলুদ হয়ে যেতে পারে। একই সঙ্গে ক্যামেরার লেন্সও নষ্ট হয়ে যেতে পারে।

স্মার্টফোনের যত্ন নেবেন যেভাবে-

* প্রফেশনাল ক্লিনিং সলিউশন কিনে ফেলতে পারেন।

* ৭০ শতাংশ অ্যালকোহল রয়েছে, এমন বিশেষ ওয়াইপস বাজারে অনায়াসেই পেয়ে যাবেন। সেটি দিয়ে জীবাণুমুক্ত করে ফেলতে পারেন স্মার্টফোন।

* সুরক্ষিত অ্যান্টি-ব্যাকটিরিয়াল টিস্যু পেপার কিনেও সহজেই মোবাইল পরিষ্কার করতে পারেন। যে কোনো ওষুধের দোকানেও পেয়ে যাবেন। এটি শুকনো হওয়ায় ফোনের ক্ষতি করে না বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

Address

Runner Plaza
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when Mobile Phone Price in Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share