World View ICT Institute

World View ICT Institute World View IT Institute is one of the famous IT institute in Bogura Town. We are one of the leading IT training institutes and want to make a skilled nation.

26/07/2024

সহিংসতা,কারফিউ এর মধ্যে বেকার হয়ে যাওয়া মানুষদের মাঝে গতকাল দুপুর ১ টায় সাতমাথা "মুজিব মঞ্চে" খাবার বিতরণ করে সবুজ স্বপ্ন ফাউন্ডেশন এর সভাপতি
লায়ন খায়রুল আলম লাখিন।

06/04/2024
সম্মিলিত প্রচেষ্টায় একজন মানুষওশীতে কষ্ট পাবে না:লাখিনঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়...
05/02/2024

সম্মিলিত প্রচেষ্টায় একজন মানুষও
শীতে কষ্ট পাবে না:লাখিন

ঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন সবুজ স্বপ্ন ফাউন্ডেশন ও ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেডেরে চেয়ারম্যান লায়ন খায়রুল আলম লাখিন।

নিজ উদ্যোগে সোমবার বিকেলে শহরের কলোনী এলাকার দুই শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে লায়ন খায়রুল আলম লাখিন বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

তিনি আরও বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। বিভিন্ন সময়ে অসহায়, দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছি। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন।
সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ান। এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

৩০ লাখের বেশি শহীদ আর লাখো মায়ের সম্ভ্রামেরসঙ্গে মিশে আছে স্বাধীনতার ইতিহাস: লাখিনবগুড়ায় মহান বিজয় দিবস পালন করেছে সবুজ ...
17/12/2023

৩০ লাখের বেশি শহীদ আর লাখো মায়ের সম্ভ্রামের
সঙ্গে মিশে আছে স্বাধীনতার ইতিহাস: লাখিন

বগুড়ায় মহান বিজয় দিবস পালন করেছে সবুজ স্বপ্ন ফাউন্ডেশন ও ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেড। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে প্রতিষ্ঠানের চেয়ারম্যান লায়ন খায়রুল আলম লাখিনের নেতৃত্বে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সবুজ স্বপ্ন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
এর আগে এদিন ভোরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন লায়ন খায়রুল আলম লাখিনসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা
17/12/2023

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

28/06/2023

Eid mubarak

👉  কম্পিউটার_ট্রেনিং_উইথ_ইন্টারনেট_ব্রাউজিং কোর্স 💻 কম্পিউটার কোর্সের সুযোগ দিচ্ছে বগুড়ার মধ্যে  অন্যতম আইটি এবং ফ্রিল্য...
31/05/2023

👉 কম্পিউটার_ট্রেনিং_উইথ_ইন্টারনেট_ব্রাউজিং কোর্স
💻 কম্পিউটার কোর্সের সুযোগ দিচ্ছে বগুড়ার মধ্যে অন্যতম আইটি এবং ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান সুযোগটি সীমিত সময়ের জন্য।

👉 আাপনি চাকুরিজীবী বা শিক্ষার্থী। কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে আলাদা আলাদা ব্যাচে ভর্তি চলছে। √ কম্পিউটার শিখুন চাকুরী/কর্মক্ষেত্রে এগিয়ে থাকুন।

▶️ আমাদের রয়েছে একাধিক কম্পিউটার ল্যাব সুতরাং যাদের বাসায় কম্পিউটার নেই তারাও পাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণ হাতে কলমে শেখার সুবর্ণ সুযোগ!

✔️ তথ্যপ্রযুক্তির এই যুগে চাকরীর প্রতিযোগিতায় কম্পিউটারের কাজ জানার কোনো বিকল্প নেই! শুধুমাত্র কম্পিউটারের কাজ জানা না থাকায় ক্যারিয়ার থেকে ছিটকে পড়ে চাকরিপ্রার্থীরা।
☑️ আধুনিকতার সমাজে উচ্চশিক্ষা গ্রহন করুন বা নাই করুন তার পাশাপাশি নিজেকে পরিপূর্নভাবে গড়ে তুলতে হলে কম্পিউটার সম্পর্কে জানা বা শেখার বিকল্প নাই।

♦ ঘর থেকে শুরু করে অফিস-আদালত এমন কোন জায়গায় খুজে পাওয়া যাবে না যেখানে কম্পিউটার ব্যবহার হয় না, অফিসের কাজে, ব্যবসায়-বাণিজ্যে, স্কুলে-কলেজে-বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন ধরনের প্রোজেক্ট, শিল্প-কারখানায়, খেলাধুলা, চিত্তবিনোদনে, দোকানপাট, ব্যাংক-ইন্সুরেন্স কোম্পানী, আবহাওয়া অফিস, মহাশূন্য স্টেশন, ক্লিনিক-হাসপাতালসহ ইত্যাদি সকল ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার হয়।

★ আপনি যদি কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ না করে থাকেন তবে আমাদের কাছে প্রশিক্ষণ নিতে পারেন।

30/05/2023

👉ফ্রিল্যান্সিং এমন একটি বিষয় যার সফলতা নিরভর করে নিজের কাজের উপর । আমরা যদি সঠিক গাইডলাইন পাই তা হলে আমরা সহজে সফল হতে পারব। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং শব্দটির বাংলা আভিধানিক অর্থ “মুক্ত পেশাজীবী”। ফ্রিল্যান্সিং শব্দটির প্রথমেই “ফ্রী” কথাটি আছে যার মানে হল এটি পুরোপুরি স্বাধীন একটি পেশা। ফ্রিল্যান্সিং মানে স্থায়ীভাবে কোন কম্পানি বা কোন বাক্তির অধীন না থেকে নিজের পছন্দের কাজ, নিজের পছন্দের কৌশলে, নিজের সুবিধামত সময়ে করা। এখানে আপনি যেকোনো একটি কাজের বিষয়ে দক্ষ হলে সেই কাজটি করতে পারবেন।

ওয়েব কি?ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব—সাধারণত সংক্ষেপে ওয়েব বলা হয়—বিভিন্ন ওয়েবসাইটের একটি সংগ্রহ যা আপনি ইন্টারনেটের মাধ্য...
04/04/2023

ওয়েব কি?

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব—সাধারণত সংক্ষেপে ওয়েব বলা হয়—বিভিন্ন ওয়েবসাইটের একটি সংগ্রহ যা আপনি ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারেন। একটি ওয়েবসাইট সম্পর্কিত পাঠ্য, ছবি এবং অন্যান্য সংস্থান দ্বারা গঠিত। ওয়েবসাইটগুলি মিডিয়ার অন্যান্য ফর্মগুলির সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারে - যেমন সংবাদপত্রের নিবন্ধ বা টেলিভিশন প্রোগ্রামগুলি - অথবা সেগুলি এমনভাবে ইন্টারেক্টিভ হতে পারে যা কম্পিউটারের জন্য অনন্য৷

একটি ওয়েবসাইটের উদ্দেশ্য প্রায় যেকোনো কিছু হতে পারে: একটি সংবাদ প্ল্যাটফর্ম, একটি বিজ্ঞাপন, একটি অনলাইন লাইব্রেরি, ছবি শেয়ার করার জন্য একটি ফোরাম, বা আমাদের মতো একটি শিক্ষামূলক সাইট!

Address

Pourosova Lane, Jaleswaritola, Bogura Sadar, Bogura
Puran Bogra
5800

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when World View ICT Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share