Creative Computer Training

Creative Computer Training IT Training For Build Up Yourself.

22/04/2023

ঈদ মোবারক

বেসিক কম্পিউটার এপ্লিকেশন ( মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন) কি?⭕️বেসিক কম্পিউটার এপ্লিকেশন হলো এমন একটি কোর্স, যাকে আমরা "...
14/10/2022

বেসিক কম্পিউটার এপ্লিকেশন ( মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন) কি?
⭕️বেসিক কম্পিউটার এপ্লিকেশন হলো এমন একটি কোর্স, যাকে আমরা "কম্পিউটার সায়েন্স" এর "বর্ণপরিচয়" বলতে পারি। বাংলা হোক বা ইংলিশ, আমরা যে ভাষাই শিখতে যাই না কেন, সেই ভাষার বর্ণপরিচয় সম্পর্কে জানা অত্যাবশকীয়। অ,আ,ক,খ অথবা A,B,C,D না শিখে যেমন আমরা বাংলা বা ইংলিশ ভাষা শিখতে পারি না, তেমনি বেসিক কম্পিউটার নলেজ না থাকলে আমরা কম্পিউটার সায়েন্সের বিশাল জগতে প্রবেশ করতে পারবো না।

◼️কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স কেন শিখবেন?

🟥 বর্তমানে যেকোনো সরকারি – বেসরকারি চাকরির ক্ষেত্রে কম্পিউটার সম্পর্কে বেসিক জ্ঞান থাকাকে আবশ্যক করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা যেটাই হোক না কেন, কম্পিউটার অপারেট করতে না জানলে চাকরির ক্ষেত্রে পিছিয়ে থাকতে হয় এবং কম্পিউটার জানা প্রার্থীরা সবসময় অগ্রাধিকার পায়।
কম্পিউটার অপরেটর,ল্যাব সুপারভাইজার, সাটলিপিকার মুদ্রাখরিক,অফিস সহকারী, টাইপিষ্ট
ইত্যাদি পরিক্ষায় যে ল্যাবটেস্ট/Aptitude test হয় তার পূর্ণ প্রস্তুতি এখানে শিখানো হয়।
🟥 কম্পিউটার ফান্ডামেন্টাল বা বেসিক কম্পিউটার কোর্সে কম্পিউটারের প্রাথমিক বা মৌলিক বিষয়গুলো শেখানো হয়।

‌Basic Computer Introduction
‌MS Word Office
‌Power Point Presentation
‌Data Entry
‌Excel
‌Bangla & English Typing
‌Internet
‌Email
‌Web Browsing
‌Hardware & Software Introduction
‌Basic Computer মাইন্তেনাঞ্চে
‌Google services

◼️সুতরাং, আপনি কম্পিউটারের যে সেক্টরেই দক্ষতা অর্জন করতে চান না কেন, প্রথমে আপনার বেসিক কম্পিউটার নলেজ ডেভেলপ করতে হবে।

➡️Graphic Design
➡️Web Design
➡️ Web Development
➡️Digital Marketing
➡️ Programming
➡️Android App Development
সহ অন্যান্য সব ধরনের কোর্সে আপনি তখনি প্রবেশ করতে পারবেন, যখন আপনার কম্পিউটার সম্পর্কে মৌলিক বা বেসিক বা ফান্ডামেন্টাল জ্ঞান থাকবে। এককথায় বলা যায়, বেসিক কম্পিউটার এপ্লিকেশন হচ্ছে কম্পিউটার সায়েন্সের "মৌলিক উপাদান", যা না শিখলে কম্পিউটার সায়েন্সের জগতে প্রবেশ করা সম্ভব নয়।

Happy          New                 Year                         to all from Creative Computer Training
31/12/2021

Happy
New
Year
to all from Creative Computer Training

30/12/2021

এখন থেকে ইন্টারনেট কানেকশন না থাকলেও ফোন, ট্যাব বা ল্যাপটপ থেকে গুগল ড্রাইভে ঢুকে যাবতীয় তথ্য দেখা যাবে। ড্রাইভে ....

বিজয়ের ৫০ বছর এ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহিদের প্রতি বিনভ্র শ্রদ্ধাঞ্জলি।
15/12/2021

বিজয়ের ৫০ বছর এ
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহিদের প্রতি বিনভ্র শ্রদ্ধাঞ্জলি।

ভর্তি চলছে.............        ভর্তি চলছে............৩ মাস মেয়াদী ব্যাসিক ও ৬ মাস মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স কো...
08/12/2021

ভর্তি চলছে............. ভর্তি চলছে............

৩ মাস মেয়াদী ব্যাসিক ও ৬ মাস মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স কোর্সে কম্পিউটার ট্রেনিং ও একাদশ-দ্বাদশ শ্রেণির আইসিটি প্রাইভেট প্রোগ্রামে।

19/02/2021
ক্রিয়েটিভ কম্পিউটার ট্রেনিং এর 6 মাস মেয়াদী কম্পিউটার সাইন্স ইন ডিপ্লোমা এবং তিন মাস মেয়াদী বেসিক কম্পিউটার অ্যাপ্লিক...
10/10/2020

ক্রিয়েটিভ কম্পিউটার ট্রেনিং এর 6 মাস মেয়াদী কম্পিউটার সাইন্স ইন ডিপ্লোমা এবং তিন মাস মেয়াদী বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের জুলাই-ডিসেম্বর এবং জুলাই টু সেপ্টেম্বর সেশন এর পরীক্ষার একাংশ।

25/08/2020

ওয়াইফাই ইন্টারনেটের গতি বাড়ানোর কৌশল
ব্রডব্যান্ড, ওয়াইফাই ইন্টারনেটের ধীরগতি নিয়ে প্রায়ই বিড়ম্বনায় পড়েন গ্রাহকরা। অনেক দামি প্যাকেজ নিয়েও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না অনেক সময়। এক্ষেত্রে কিছু পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

কিছুক্ষণ রাউটার বন্ধ রাখুন: দীর্ঘ সময় ধরে রাউটার চলার কারণেও ইন্টারনেটের সঠিক গতি পেতে সমস্যা হয় অনেক ক্ষেত্রে। সে ক্ষেত্রে নতুন করে রাউটারের সেটিংস আবার চালু করলে, আপনার রাউটারটি আবার পুরনো ছন্দে কাজ করবে।

এছাড়া প্রতিদিন নিয়ম করে কাজে বসার আগে বা পরে অন্তত দশ মিনিটের জন্য রাউটারটি বন্ধ রাখার চেষ্টা করুন।

ওয়াইফাই রাউটারের স্থান নির্ধারণ : টিভি, ল্যাপটপ-ডেস্কটপ বা মোবাইলসহ যেসব ডিভাইসে ওয়াইফাই সংযোগ থাকবে তার থেকে কিছুটা দূরত্বে রাউটার স্থাপন করতে হবে। ইলেকট্রো ম্যাগনেটিক তরঙ্গ রাউটারের ইন্টারনেটের গতি অনেকখানি কমিয়ে দেয়।

পাসওয়ার্ড পরিবর্তন : নিজের অজান্তেই অন্য কেউ রাউটার হ্যাক করে ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে বেশি লোড পড়ায় ইন্টারনেটের গতি কমে যেতে পারে। সে ক্ষেত্রে রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করে নিরাপদ একটি পাসওয়ার্ড দিতে হবে। এক্ষেত্রে পুরনো কেউ লগইন করে ইন্টারনেটে সংযুক্ত থাকলে সেটিও আর পারবে না।

ভিপিএন: কিছু সাইটে প্রবেশ করার জন্য ভিপিএন ব্যবহার করতে হয়। ভিপিএন ব্যবহারের ফলে ইন্টারনেটের গতি অনেক কমে যায়। আর তাই ভিপিএন ব্যবহার বাধ্যতামূলক না হলে ব্যবহার না করাই ভালো।

24/08/2020

ফেসবুকের যে ৪টি কৌশল অবশ্যই জানা উচিত

ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী। ফেসবুক শুধু বন্ধুদের সঙ্গে যোগাযোগ বা ছবি-ভিডিও দেখে সময় কাটানোর মাধ্যম নয়। বর্তমানে ফেসবুকের মাধ্যমে পড়ালেখা হতে ব্যবসা বাণিজ্য সব করা যায়। সময়ের সঙ্গে ফেসবুকে এসেছে বেশকিছু পরিবর্তন। কিন্তু ফেসবুকে অনেক কিছুই আমাদের অনেকেরই অজানা। নিজেরদের নিরাপত্তা সুরক্ষার জন্য আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে জেনে রাখা ভাল।

লগইন পর্যালোচনা: ফেসবুক ব্যবহারকারীকে অনেক সময় বিভিন্ন ধরনের যন্ত্র যেমন ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব, স্মার্টফোন প্রভৃতি থেকে ফেসবুকে ঢুকতে হয়। আবার একেকবার একেক রকম ব্রাউজার ব্যবহার করতে হয়। সেটিংসে গিয়ে সিকিউরিটিতে ঢুকে 'হোয়্যার ইউ আর লগড ইন' দেখুন। সম্প্রতি কোথা থেকে ফেসবুকে লগইন করা হয়েছে, তা দেখতে পাবেন। এখান থেকে ডিভাইসের নাম ও সম্ভাব্য অবস্থানও দেখতে পাবেন। আপনার অ্যাকাউন্টে অনাকাঙ্ক্ষিতভাবে কেউ ঢুকেছে কিনা, তাও দেখতে পাবেন। সন্দেহজনক কিছু দেখলে দ্রুত তা মুছে দিন এবং ফেসবুকের পাসওয়ার্ড বদলে জটিল পাসওয়ার্ড দিন।

ফেসবুকে উত্তরসূরি: মানুষের মৃত্যুর পরও ফেসবুক অ্যাকাউন্ট থেকে যায়। এটা তাঁর ডিজিটাল সম্পদ। তাই এর উত্তরসূরি রেখে যাওয়া সম্ভব। মানুষ চলে যাওয়ার পর তাঁর ফেসবুক কে দেখভাল করবে, তা আগেই ফেসবুককে জানিয়ে যাওয়া যায়। ফেসবুক সেটিংস থেকে সিকিউরিটিতে গিয়ে লিগাসি কন্টাক্ট নির্বাচন করা যাবে। সেখান থেকে একজনকে উত্তরসূরি নির্বাচন করে তাঁকে অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দেওয়া যাবে।

এইচডি আপলোড: ফেসবুকে যখন আপনি কোনো ছবি বা ভিডিও আপলোড করেন, তখন ফেসবুক তা স্বয়ংক্রিয়ভাবে রিসাইজ করে নেয়। এতে জায়গা বাঁচে ও ডেটা কম খরচ হয়। কিন্তু চাইলে ছবি বা ভিডিও হাই ডেফিনিশন বা এইচডি হিসেবে আপলোড করা যাবে। এ জন্য এইচডি ফিচারটি চালু করতে হবে। সেটিংসে গিয়ে ভিডিও ও ফটোজের জন্য এইচডি অপশনটি চালু করে নিতে পারেন।

সিক্রেট কনভারসেশন: কারও সঙ্গে গোপনে নিরাপদ কথোপকথন চালাতে চান? ফেসবুক ম্যাসেঞ্জারে আপনি এন্ড-টু-এন্ড এনক্রিপশন বেছে নিতে পারেন। হোয়াটসঅ্যাপে এ ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে রয়েছে, কিন্তু ম্যাসেঞ্জারে এটি ব্যবহার করতে হলে তা চালু করে নিতে হয়। ম্যাসেঞ্জার সেটিংস থেকে এই বাটনটি চালু করে নিতে হবে। নির্দিষ্ট সময় পর বার্তা মুছে ফেলার সুবিধাও আছে এতে।

01/08/2020

Address

Mymensingh
Phulpur Upazila
2410

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801919171888

Alerts

Be the first to know and let us send you an email when Creative Computer Training posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Creative Computer Training:

Share