Panchagarh Zila

Panchagarh Zila well and good

02/02/2022

আলহামদুলিল্লাহ।

25/01/2022

পঞ্চগড় জেলা নদ-নদী:-

পঞ্চগড় সদরঃ
১. করতোয়া
২. তালমা
৩. চাওয়াই
৪. পাঙ্গা
৫. কুরুম
৬. পাম

বোদাঃ
১.পাথরাজ
২. ঘোড়ামারা

দেবীগঞ্জঃ
১. মরা তিস্তা
২. আতরাই
৩. ভূল্লী

আটোয়ারীঃ
১. নাগর
২.সিংগিয়া
৩.বহু
৪. রসেয়া

তেঁতুলিয়াঃ
১. মহানন্দা
২. ডাহুক
৩.তিরনই
৪. রনচন্ডি
৫. বেরং
৬. জ়োড়াপানি
৭. সাও।

25/01/2022

পঞ্চগড় জেলার আয়তন প্রায় ১,৪০৪.৬২ বর্গ কিঃমিঃ।

25/01/2022

পঞ্চগড় জেলার উপজেলা ও ইউনিয়নসমুহঃ-

উপজেলাঃ-বোদা
ইউনিয়নমুহ ঃ-

১।বেংহাড়ী বনগ্রাম

২। কাজলদিঘী কালিয়াগঞ্জ

৩। বড়শশী

৪। মাড়েয়া বামনহাট

৫। চন্দনবাড়ী

৬। বোদা

৭। সাকোয়া

৮। পাঁচপীর

৯। ঝলইশালশিরি

১০। ময়দানদিঘী

উপজেলাঃ-দেবীগঞ্জ
ইউনিয়নমুহঃ-

১। চিলাহাটি

২। শালডাংগা

৩। দেবীগঞ্জ

৪। পামুলী

৫। সুন্দরদিঘী

৬। সোনাহার

৭। টেপ্রীগঞ্জ

৮। দন্ডপাল

৯। দেবীডুবা

১০। চেংঠিহাজরাডাংগা

উপজেলাঃ-আটোয়ারী
ইউনিয়নসমুহ

১। মির্জাপুর

২। তোড়িয়া

৩। আলোয়াখোয়া

৪। রাধানগর

৫। বলমরাম পুর

৬। ধামোর

উপজেলাঃ-তেঁতুলিয়া
ইউনিয়নমুহঃ-

১। বাংলাবান্ধা

২। তিরনইহাট

৩। তেঁতুলিয়া

৪। শালবাহান

৫। বুড়াবুড়ি

৬। ভজনপুর

৭। দেবনগর

উপজেলাঃ-পঞ্চগড় সদর
ইউনিয়নমুহঃ-

১। অমরখানা

২। হাফিজাবাদ

৩। পঞ্চগড় সদর

৪। কামাত কাজলদিঘী

৫। চাকলাহাট

৬। সাতমেরা

৭। হাড়ীভাষা

৮। ধাক্কামারা

৯। মাগুড়া

১০। গরিনাবাড়ী

25/01/2022

পঞ্চগড়’ নামটি এসেছে যেভাবে---

৫৬ হাজার বর্গমাইল আয়তনের দেশ বাংলাদেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, দৃষ্টিনন্দন জীবনাচার মন কাড়ে দেশি-বিদেশি পর্যটকদের। পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ ও মিনার, নদী, পাহাড়, অরণ্যসহ হাজারও সুন্দরের রেশ ছড়িয়ে আছে টেকনাথ থেকে তেঁতুলিয়া পর্যন্ত।

বাংলাদেশের আট বিভাগে (ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ) ৬৪ জেলা। প্রতিটি জেলার নামকরণের সঙ্গে রয়েছে ঐতিহ্যপূর্ণ ইতিহাস। এসব ঘটনা ভ্রমণপিপাসু উৎসুক মনকে আকর্ষণ করে। তাই বাংলা ট্রিবিউন জার্নিতে ধারাবাহিকভাবে জানানো হচ্ছে বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস।

অতি প্রাচীনকালে পুন্ডুনগর রাজ্যের অন্তর্গত ‘পঞ্চনগরী’ নামে একটি অঞ্চল ছিল। কালক্রমে পঞ্চনগরী ‘পঞ্চগড়’ নামে আত্মপ্রকাশ করে। ‘পঞ্চ’ অর্থ পাঁচ, আর ‘গড়’ অর্থ বন বা জঙ্গল। ভারতীয় উপমহাদেশে ‘পঞ্চ’ শব্দটি বিভিন্ন স্থানের নামকরণের সঙ্গে যুক্ত হয়েছে। যেমন— পঞ্চনদ, পঞ্চবটী, পঞ্চনগরী, পঞ্চগৌড় ইত্যাদি। সুতরাং পঞ্চগৌড়ের একটি অংশ হিসেবে প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী পঞ্চগড়ের নামকরণ হয়ে থাকতে পারে। এছাড়া পঞ্চনগরীর দূরত্ব পঞ্চগড় অঞ্চল থেকে বেশি দূরে নয়।বহুল প্রচলিত মত রয়েছে, এই অঞ্চলের পাঁচটি গড়ের সুস্পষ্ট অবস্থানের জন্যই ‘পঞ্চগড়’ নামটির উৎপত্তি। গড়গুলো হলো—ভিতরগড়, মীরগড়, হোসেনগড়, রাজনগড় ও দেবেনগড়। ‘পঞ্চগড়’ হলো এই ‘পঞ্চ’ (পাঁচ) গড়ের সমাহার।

পঞ্চগড়ের চা বাগানগুলো ভ্রমণপিপাসুদের অন্যতম আকর্ষণ।
পঞ্চগড় একটি প্রাচীন জনপদ। এখানে সভ্যতার ঊষালগ্ন থেকে মানব বসতি শুরু হয়েছে। বাংলাদেশের এই প্রান্ত অঞ্চলে দীর্ঘকাল ব্যাপ্ত পুন্ড্র, গুপ্ত, পাল, সেন ও মুসলিম শাসকদের সংস্পর্শে সৃষ্টি হয়েছে অসংখ্য প্রত্ননিদর্শন। এসবের মধ্যে রয়েছে বহু গৌরবগাথা ও প্রাচীন ইতিহাস-ঐতিহ্য।

পর্যটন নগরী হিসেবে গড়ে ওঠার মতো প্রয়োজনীয় অনেক কিছু আছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলায়। হেমন্ত ও শীতকালে পঞ্চগড় থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। মহানন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক ডাকবাংলো থেকে দুই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন অনেকে। এছাড়া সমতল ভূমিতে চা বাগানের সৌন্দর্য আর দেশের একমাত্র রকস মিউজিয়াম পঞ্চগড়েই। তেঁতুলিয়া উপজেলায় চা বাগানের সুবাদে রয়েছে সবুজের সমারোহ।

মহানন্দা নদীর তীরে দুই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য বেশ উপভোগ্য।
১৯৪৭ সালে ভারত বিভক্তির পর দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমার অন্তর্ভুক্ত হয় পঞ্চগড় থানা। ১৯৮০ সালে ১ জানুয়ারি ঠাকুরগাঁও মহকুমার পাঁচটি থানা তেঁতুলিয়া, পঞ্চগড় সদর, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ নিয়ে পঞ্চগড় মহকুমা সৃষ্টি হয়। ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারি জেলায় উন্নীত হয় পঞ্চগড় মহকুমা।
সূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

বিগ অফার,,,  ৮০০ টাকার এইস পি পেনড্রাইভ এখন মাত্র ৫৪০ টাকায়। এই সুযোগ সীমিত সময়ের জন্য।
18/08/2021

বিগ অফার,,,
৮০০ টাকার এইস পি পেনড্রাইভ এখন মাত্র ৫৪০ টাকায়। এই সুযোগ সীমিত সময়ের জন্য।

23/01/2021

Good morning

Address

Panchagarh
PANCHAGARH

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

8801747

Website

Alerts

Be the first to know and let us send you an email when Panchagarh Zila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share