14/01/2021
ভারতের স্বনামখ্যাত নাট্য সংগঠন ‘রিষড়া দূরায়ন’ আয়োজিত জুট থিয়েটার ফেস্টিভ্যাল ২০২১ (পট্ট নাট্য মেলা ২০২১) এর ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার পর্ব প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে পাবনা জেলার অন্যতম নাট্য সংগঠন ‘পাবনা থিয়েটার ৭৭’ প্রযোজিত আনন জামান রচিত নাটক ‘শিখন্ডী কথা’।
প্রসঙ্গত ‘পাবনা থিয়েটার ৭৭’ এর প্রযোজনা নাটক ‘শিখন্ডী কথা’ প্রদর্শন করা হবে আগামি ১৮ জানুয়ারি ২০২১ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ০৭.৩০ মি. এবং ভারতের সময় ০৭.০০ টা। ‘রিষড়া দূরায়ন’-এ ইউটিউব চ্যানেলে প্রদর্শিত হবে নাটক ‘শিখ-ীকথা’।
প্রযোজনাটির লিংক : https://www.youtube.com/channel/UCIFegsKAzdDWKi-J6OaU0ng?fbclid=IwAR20WurwT54sA7mFkMYyxl3hDJeEO-wx1oxcSwNRUx71MYtFTE00PYTg7Vw
কলকাতার অদূরে হুগলী নদীর তীরে ‘রিষড়া দূরায়ন’ ১৮৫৫ তে এশিয়ার প্রথম জুটমিল ¯’াপনের ঐতিহাসিক ঘটনাকে উদযাপন করার জন্য ‘রিষড়া দূরায়ন’ এ জুটমিল থিয়েটার ফেস্টিভ্যাল আয়োজন করে থাকে। এতে এবারই প্রথম ৯ দিন ব্যাপী ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার পর্ব অনুষ্ঠিত হয়েছে।
ভার্চুয়াল উৎসবে বাংলাদেশ-ভারতের বিভিন্ন প্রদেশের প্রযোজনাসহ ইংল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার নাট্য প্রযোজনা অন্তর্ভূক্ত রয়েছে।
শিখন্ডী কথা নাটকের কাহিনী সংক্ষেপ :
নাটক ‘শিখন্ডী কথা’ সেই সত্য ধরণের কথা যা যুগে যুগে উ”চারিত অথচ অবহেলিত সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই” এই কথাটি এই নাটকে নাট্যকার সুচারু রূপে হৃদয় ছোঁয়া সংলাপের মধ্য দিয়ে উ”চারিত হয়েছে। হিজড়াদের আনন্দ-হাসির আঁড়ালে ভয়ানক এক যন্ত্রণার কথা। যারা প্রতিনিয়ত সভ্যতার মুখোশে ঢাকা অষ্টমুখ দানবদের দ্বারা জীবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তাড়িত। জন্মই যেন তাদের আজন্ম পাপ। শ্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। নারী কিম্বা পুরুষ নয়। শুধুই মানুষ আমরা যারা পুরুষ অথবা নারী হয়ে গর্ববোধ করি, পরষ্পর মিলনে অনুভব করি স্বর্গীয় সুখ, তাদেরকে নারকীয় যন্ত্রনার ভয়াবহ রূপ দেখতেই শ্রষ্টা জন্ম দিয়েছেন এই মানুষদের, সমাজ যাদের নাম দিয়েছে হিজড়া। তাই নাটক ‘শিখন্ডী কথা।
এসো হে মানুষ
করি সৃষ্টির সম্মান
গাই মানবতার জয়গান।
অন্তরে ধারণ করি
“সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”।